এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭২০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 183.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৮:০২659318
  • আমি তো জানিনা। জানতে চাইছি, অম্বিকেশ এর সাহসের মাপকাঠিটা কি। আর সেই মাপকাঠিতে অন্যরা কিছু করেনি কিকরে হল। উনি কার্টুন ফরোয়ার্ড করা ছাড়া আর কি কি করেছেন? আপনি তো জানেন, একটু জানান।
  • PT | 213.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৮:১৬659319
  • আপনি যদি অম্বিকেশের জেল হেপাজত, মামলা, চড়-থাপ্পর খাওয়া, আর প্রতিনিয়ত (বে)আইনি বেইজ্জতি (পলাতক!!) সম্পর্কে কোন খবর না রাখেন তাহলে ....থাক...না, সেই সব আলোচনা!!!
  • aranya | 154.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৯:১২659320
  • 'পবর নাগরিক সমাজের প্রতিবাদ বলে এখন বিশেষ কিছু নেই'

    - কামদুনি-র পরে মিছিল হয়েছিল, যদ্দুর মনে পড়ছে। রাণাঘাটের পরেও অব্স্থান, মিছিল ইঃ হয়েছে এবং হচ্ছে।
    পিটি-র আশানুরূপ প্রতিক্রিয়া হয়ত হচ্ছে না।
    মুখ্যমন্ত্রীর দাঁতে রক্ত, মাথায় শিং ইঃ আঁকা হয়েছিল বোধহয় সাতেঙ্গাবাড়িতে অপারেশান সূর্যোদয়ের পর, যাতে সিপিএমের ভাড়াটে গুন্ডারা গ্রাম দখল, মানুষ খুন ইঃ করেছিল।
    তিনোমুলের ভাড়াটে গুন্ডারা অমন কোন কান্ড ঘটালে মমতা-র দাঁতে রক্ত, মাথায় শিং-ওলা ছবিও আশা করি আঁকা হবে
  • pi | 24.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৯:১৫659321
  • এখানে যাঁরা মিটিং মিছিল করেছেন তাঁদের কী কী হ্যাপা পোহাতে হয়েছে, তার সম্পর্কেও কেউ কেউ কোন খবর রাখে না বা রাখলেও সেগুলো কোন সাহসের পর্যায়ভুক্ত হয় না। তা ভাল।
    মিটিং মিছিলের পোস্টার স্লোগান দাবিদাওয়া গুলোও কেউ দেখার প্রয়োজন বোধ করেন না, নাহয় নাই বা গেলেন। কিন্তু সেই লোকজনকে গালাগাল দিতে কোন অসুবিধে নেই। ভাল।
  • pi | 24.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৯:১৮659322
  • 'পবর নাগরিক সমাজের প্রতিবাদ বলে এখন বিশেষ কিছু নেই'

    এধরণের অনৃতভাষণকে কাউণ্টার করার মানে হয়না।
  • pi | 24.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৯:৩৩659323
  • 'People of Ranaghat are organizing a protest rally against the rape of an elderly nun and other atrocities which occurred at a Convent School on March 14, 2015. The Protest march will start at 5.00 pm from Chetana Ground at Don Bosco Para, Ranaghat. We are appealing to the citizens of Kolkata to join the protest in large numbers and express solidarity. We are assembling at Sealdah Station (North Enquiry) at 2.30 pm and take the train to Ranaghat.

    Please join in large numbers. We are for building a collective peoples' resistance to put an end to the incessant crimes and violence against women in West Bengal. We are appealing to all citizens to unite under a common banner, independent of narrow, partisan politics.
  • PT | 213.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৯:৪৫659324
  • "তিনোমুলের ভাড়াটে গুন্ডারা অমন কোন কান্ড ঘটালে মমতা-র দাঁতে রক্ত, মাথায় শিং-ওলা ছবিও আশা করি আঁকা হবে"
    অপেক্ষায় আছেন ১৪ জনের মৃত্যুর?
  • ন্যাড়া | 172.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৯:৪৬659325
  • ধুর, পিটিবাবু লাইজ থ্রু হিজ টিথ। এ নতুন নাকি?
  • aranya | 154.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৯:৫০659326
  • 'অপেক্ষায় আছেন ১৪ জনের মৃত্যুর?'

    - পিটি এবার বিলো দ্য বেল্ট হিট করছেন। তা করুন
  • PT | 213.*.*.* | ২০ মার্চ ২০১৫ ০৯:৫৫659328
  • ইচ্ছে ছিল না।
    কিন্তু কেউ কেউ মনে হচ্ছে সারা পব-র নাগরিক সমাজের দায়িত্ব নিজের (নিজেদের) কাঁধে চড়িয়েছেন। যেখানে রাষ্ট্রের হাতে অম্বিকেশের নির্যাতন যথেষ্ট অমানবিক আর রাষ্ট্রের বিরুদ্ধে অম্বিকেশের লড়াইটাকে যথেষ্ট দুঃসাহসিক মনে হয় না।
  • DKG | 135.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১০:৩০659329
  • @pi - আমার PT'র অনেকদিনের এই পুনঃপৌনিক একই বিষয় নিয়ে একই রকম rhetoric পড়ে মনে হয় যে উনি mango public এর স্বতঃস্ফুর্ত (বা preplanned) প্রতিবাদ বা মিছিলকে বিশেষ গুরুত্ব দেন না - ওনার বিশেষ ক্ষোভ "নাগরিক সমাজের" তথাকথিত "মাথাদের নিয়ে - যাদের "লোকে" "চেনে" - আর যাদের এই মিটিং মিছিলে থাকা অনেকটা "celebrity endorsement" এর কাজ করে "mango public" এর কাছে - এবং ওনার সব বক্তব্য-ই ওনাদের প্রতি - বিশেষ ভাবে যারা নন্দীগ্রাম বা সিঙ্গুর এর সময়ে "সামাজিক" প্রতিবাদ-এর পুরোধা ছিলেন - ওনার প্রশ্ন বোধ হয় এইটাই - এনারা কি, (কল্লোল যা বললেন তা একটু পাল্টে বলছি) "বিশ্বাস থেকে প্রতিবাদ করেন", না নিজস্ব convenience এ বা agenda ভিত্তিক প্রতিবাদ করেন ? আর যদি বিশ্বাস থেকে koren, তাহলে এখন যদি "similar" ঘটনা ঘটে, তার প্রতিবাদ করছেন, কি করছেন না।

    এই প্রত্যাশাটা হয়ত খুব একটা অযৌক্তিক নয়, আমার নিজস্ব মতে।

    একই ভাবে, ওনার এই ক্ষেত্রে "পবর নাগরিক সমাজের প্রতিবাদ " ও "পব-র নাগরিক সমাজের বর্তমান মেরুদন্ডহীনতা" নিতান্তই শুধুমাত্র rhetoric "over-generalization" এবং এই "মাথা"দের প্রতি নির্দিষ্ট আক্ষেপ - আপনার আমার (general citizens অর্থে) প্রতিবাদ বিষয়ে বোধহয় নয় (শুনতে যেমন-ই লাগুক)

    বিশেষভাবে আপনার ক্ষেত্রে, আপনি দেখেছি নিজের বিশ্বাস দ্বারা সব সময়ই চালিত হন - প্রতিবাদ বা প্রশংসা - তাই এই ক্ষেত্রে ওনার "rhetoric" এর নিশানা আপনি নিশ্চয়-ই নন, আমার ধারণা এবং আশা
  • ফুটোস্কোপ | 72.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১১:১০659331
  • Date:20 Mar 2015 -- 10:30 AM

    এসে গেল পিটির মাইন্ডরিডার
  • pi | 24.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১১:১২659332
  • বোলান গঙ্গোপাধ্যায়, শাশ্বতী ঘোষ, রাংতা মুন্সি ... এরকম অনেকেই আগের আন্দোলনেও খুব ভালোভাবেই ছিলেন। এখনো আছেন। এবং থাকার জন্য কেস খেয়েছেন। শঙ্খ ঘোষ, কৌশিক সেন সহ আরো অনেকেই বলেছেন। তাই এই বারেবারে কেউ কিছু করেননি, বলেননি, করেননা, বলেননা, বলে যাওয়াটা আমার কাছে অযৌক্তিকই ঠেকে।

    শাঁওলি-অর্পিতা-ব্রাত্য, যাঁরা ঘোষিতভাবে সরকারের লোক, দুজন সেই দলের লোক, তারা প্রতিবাদ করলো না বলে গোটা নাগরিক সমাজ চুপ এটা বলে দেওয়াটা শুধু অযৌক্তিক নয়, আমার কাছে হাস্যকর ঠেকে।
  • কল্লোল | 125.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১১:৪১659333
  • যে মানুষ, রাস্তায় নেমে প্রতিবাদ করতে ভয় পায়,তাকে এতো বোঝানোর কি আছে!
    তার যা বলার আছে বলতে দাও। আমার পড়তে ইচ্ছে হলে পড়বো, না ইচ্ছে হলে পড়বো না।
    জবাব দেবার দায় থেকে মুক্ত করলাম নিজেকে।
  • PT | 213.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১১:৫১659334
  • কাল সারাদিন টিভিতে দেখাচ্ছিল-নাগরিক সমাজের একজন গীটার বাজিয়ে গাইছিলঃ-"আর কোন নারীকে ধর্ষণ নয়....." বুঝলাম যে নাগরিক সমাজের ঘাড়ে এই বিষম দায় চাপানো হয়েছে-এই বেদবাক্যটি প্রচারের জন্য।
    মেয়েদের সম্মান করাটাতো বাপ-মায়েদের শেখানোর কথা ছোটবেলা থেকে .... নাগরিক সমাজ কি এবার সেই দায়িত্ব নিল?
  • PT | 213.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১১:৫৩659335
  • হে হে কল্লোলদা.. এবারে ছেলেমানুষির চূড়ান্ত হচ্ছে। বামেরা ক্ষমতায় থাকার কালে কোন দিন আমি অন্ততঃ তাদের গলা জড়াই নি।
  • DKG | 135.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১১:৫৯659336
  • @ ফুটোস্কোপ - ঠিক তাই
    আপনিও কথা বলতে থাকুন কোনো নির্দিষ্ট নিক থেকে, আপনারটা-ও চেষ্টা করব - গপ্পো যখন করতে নামলাম-ই, একুটু বুঝতে চেষ্টা করবো না ? তাহলে আড্ডা মারব কি করে ?
  • DKG | 135.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১২:০৩659337
  • oops, এটুকু
  • DKG | 135.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১২:২৭659341
  • @pi 11 :22 - সম্পূর্ণ একমত আপনার সাথে - কিন্তু PT নিজের লক্ষ্যে একেবারে স্থির - বিশেষ কয়েকটি লোক না থাকলে ওনার কাছে সব-ই ছাই

    ঠিক যেমন কল্লোল এর কাছ থেকে "আমি মত পাল্টেছি, সেদিন ভুল ভেবেছিলাম" (সে উনি মত পাল্টান বা না পাল্টান, সেদিন ভুল ভেবে থাকুন বা না থাকুন) না শোনা অবধি মনে হয় ওনার তর্কে শান্তি নেই, এই নিয়ে লড়ে-ই যাবেন প্রতিনিয়ত কল্লোলের সাথে, যত অবাস্তব-ই না হয়ে উঠুক সেই লড়াই :D
  • সিকি | 166.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১২:৩০659342
  • এটুকু বুঝেছি, রিটায়ারমেন্টের আগে এই টইয়ে কথা বাড়িয়ে লাভ নেই। রিটায়ার করে হাতে অনন্ত অঢেল সময় থাকবে, তখন বসে বসে বাক্যবিন্যাস করব।
  • DKG | 135.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১২:৪৯659343
  • :D
  • DKG | 135.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১৩:১৫659344
  • @PT 11 :51
    "কাল সারাদিন টিভিতে দেখাচ্ছিল-নাগরিক সমাজের একজন গীটার বাজিয়ে গাইছিলঃ-"আর কোন নারীকে ধর্ষণ নয়....." বুঝলাম যে নাগরিক সমাজের ঘাড়ে এই বিষম দায় চাপানো হয়েছে-এই বেদবাক্যটি প্রচারের জন্য।
    মেয়েদের সম্মান করাটাতো বাপ-মায়েদের শেখানোর কথা ছোটবেলা থেকে .... নাগরিক সমাজ কি এবার সেই দায়িত্ব নিল?"

    এটাতে আপনার আপত্তি কিন্তু বুঝতে পারলাম না একেবারে-ই :D

    Consistent multi-layered campaign না করলে কি খুব গভীরে বসে যাওয়া সামাজিক ব্যবহার-এ পরিবর্তন আনা যায় ? আর যদি যায়-ও, multi-layering -এ অসুবিধা কোথায় ?

    আমাদের সেন্টারে এই সেদিন রেপ নিয়ে একটি dance-skit আর "বেটি পড়াও" নিয়ে একটি নাটক হলো - আদৌ কি আপনার মনে হয় IT কোম্পানিতে এগুলোর আপাতদৃষ্টিতে করার কোনো দরকার আছে - তাও এগুলো হয় এবং এগুলো যত হয় তত ভালো

    যত pervasive multi-layered messaging হবে তত peer pressure বাড়বে, all-round awareness বাড়বে, naming and shaming বাড়বে - তত general population conformance বাড়বে, non-conformance তত ever-smaller pockets এ সীমিত হবে, এবং তত তাড়াতাড়ি হবে কাঙ্খিত পরিবর্তন, তাই না কি ?

    অনেক ইংরাজি হয়ে গেল, দুঃখিত
  • PT | 213.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১৪:০৫659345
  • @DKG
    আপনি আপনার মত করে দেখেছেন-তা নিয়ে আমার তক্ক নেই।

    তবে আমি যা বুঝেছি তা হল আগের "পরিবর্তন" কোন সামাজিক পরিবর্তনের জন্য করা হয়নি-সেটা শুধু সরকারের পরিবর্তন চাওয়া হয়েছিল। সে সময়ে "রুটি-সেঁকা" তত্ব চালু ছিল। এখন সেটা বিশেষ অলোচনা হয়না। এখন একটা "অরাজনৈতিক" (বা নৈরাজ্যবাদী) কোলাহল সৃষ্টি হচ্ছে। তার সঙ্গে ধমকের সুরে মাঝে মাঝে "প্রতিবাদ তো চলছেই মহায় দেখতে পাচ্ছেন না" জাতীয় বাক্যবাণ ভেসে আসছে। এর সঙ্গে কোন সমাজ পরিবর্তনের কোন সম্পর্ক নেই।

    আর ঐ যেসব বিখ্যাত লোকেদের নাম নেওয়া হয়েছে তারাও কেউ বাম আমলে সমাজ পরিবর্তন চায়নি। ঠিক, ভুল যাই হোকনা কেন তারা একটি রাজনৈতিক অবস্থান নিয়ে শুধু সরকারের পরিবর্তন চেয়েছিল। আর আপনি ঠিকই বলেছেনঃ "বিশেষ কয়েকটি লোক না থাকলে ওনার কাছে সব-ই ছাই"। আমার কাছে নয়-বাস্তবে; বাকিরা সত্যি-ই এলেবেলে। অন্ততঃ এখন তো বটেই।

    ৬৮ বছরের স্বাধীন দেশে বোধহয় ৫০% মানুষ এখনো মাঠে প্রাতঃকৃত্য সারে। সমাজ পরিবর্তন কোথা দিয়ে শুরু করবেন?
  • PT | 213.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১৪:২৫659346
  • আরো একটা "পলিটিকালি ইনকারেক্ট" বক্তব্য।
    যারা "এখনো" আন্দোলনে আছেন তাদের মধ্যে একটা অংশের আশা ছিল যে তিনো সরকার তাদের মতামত নিয়ে চলবে। সম্ভবতঃ কীষেণজী এই দলটির মধ্যে সব চাইতে বালখিল্য ছিলেন। সেটা না হওয়াতে অনেকেই মর্মাহত হয়েছেন। কাজেই তাঁরা "আন্দোলন" বলতে "এখন" কি করছেন সেটা খুব প্রশ্নবোধক।

    শুধু জোড়হাতে নিবেদন এদের সঙ্গে এক নিঃশ্বাসে শঙ্খ ঘোষের নামোল্লেখ করবেন না। পারলে কৌশিককেও বাদ দেবেন।

    আমার বোধবুদ্ধি অনুযায়ী একমাত্র অম্বিকেশ (আর দু এক্জন কিয়দংশে) লড়াইটাকে সরাসরি নবান্নের মধ্যে নিয়ে গিয়ে ফেলেছেন। তিনি অবিশ্যি খুব বেশী আলোচিত ব্যক্তিত্ব নন।
  • DKG | 135.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১৫:২৯659347
  • @PT 02:05

    খুব ভালো একটা কথা বললেন আপনি - কোথা থেকে শুরু করা যায় - যখন 50% ভারতবাসীকে মাঠে যেতে হয়

    এর সাথে মেলান দুটো আপাত ভাবে আলাদা বিষয় - রেপ এবং স্বাস্থ্য - এই জন্য মেলালাম যে

    i) এইখানে-ই পড়লাম access to toilets ও probability of rape (of women ) are strongly (negatively) correlated এবং
    ii) (access to) sanitation and public health সবসময়-ই strongly correlated
    এই বিষয়ে Rohini Nilekani -র এই লেখাটি পড়তে ভালো লেগেছিল
    http://www.livemint.com/Leisure/bGxKpEUgUCaUGkdX6RdnNL/Rohini-Nilekani-Why-we-must-measure-the-true-cost-of-sanita.html

    তো যদি সেই ভাবে দেখি, তাহলে দেখব যে আমরা যদি open defecation কমাতে পারি, তাহলে হয়তো disproportionate লাভ পেতে পারি -
    এর সাথে আসুক Saving the Unborn & Educating the Born Girl Child - এবং Pre & Post-Natal Health of Mothers -

    এই তিনটে দিয়ে শুরু হলে খারাপ হয় না - যা চেষ্টা বোধ হয় চলছে এখন ?
  • de | 69.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১৫:৩৫659348
  • অম্বিকেশ মহাপাত্র আরো অনেকের সঙ্গে "আমরা আক্রান্ত" নামে একটি নাগরিক গ্রুপ তৈরী করেছেন যাঁরা বেশ সরাসরি প্রতিবাদ করেন বিভিন্ন ইস্যুতে। শুধু কার্টুন পাঠানো নয় - ভদ্রলোকের সেই কেসের ফলো আপও যথেষ্টই প্রশংসার। এই সমাজে যেখানে মেরুদন্ড কথাটাই বেশ এক্সটিংট হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ওনাকে আমার ব্যতিক্রমী মানুষই মনে হয়েছে।
  • de | 69.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১৫:৩৮659349
  • কি করে কমাবেন? এই তো হাল!

    http://www.anandabazar.com/district/nodia-murshidabbad/%E0%A6%B6-%E0%A6%B7-%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%87-%E0%A6%B9-%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%B2-%E0%A6%9C-%E0%A6%AF-%E0%A6%B8-%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%B6-%E0%A6%9A-%E0%A6%B2%E0%A7%9F-1.125534

    হাবাসপুর গ্রাম পঞ্চায়েতের খোজারপাড়া সংসদে ৫০ জনের বাড়িতে শৌচালয় নির্মাণের কাজ শুরু হয় গত নভেম্বরে মাসে। জেলায় ‘নির্মল বাংলা অভিযান’-এর অধীনে উন্নততর টয়লেটের এটাই পাইলট প্রজেক্ট। সমীক্ষা অনুসারে ওই ব্লকে শৌচাগারহীন পরিবারের সংখ্যা সাড়ে ১৮ হাজার। প্রথম পর্যায়ে ৯৫৮০জন আগাম তিন হাজার টাকা জমা দিয়েছেন। সরকার দিচ্ছে ১০ হাজার টাকা। মাসখানেকের মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল, না হওয়ায় মেয়াদ বাড়ানোও হয়েছে। কিন্তু কাজের মান নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী। খোজারপাড়া সংসদের পঞ্চায়েত সদস্য আখতার আলি বলেন, “পাঁচ বাই আট মাপের পাথর দিয়ে তিন-ইঞ্চি পুরু কংক্রিট ঢালাই ভিত তৈরির কথা। বাস্তবে অনেক ছোট মাপের পাথর দিয়ে এক-দেড় ইঞ্চি পুরু ভিত তৈরি হয়েছে।” ফলে কয়েকটা শৌচাগার ইতিমধ্যে হেলে পড়েছে, বাকিগুলোও কিছু দিনের মধ্যেই হেলে পড়ার সম্ভাবনা। সেই সঙ্গে, পিভিসি দরজার নীচে বিড়াল ঢুকে যাওয়ার বড়সড় মতো ফাঁক রয়েছে। “মানুষের আব্রু থাকবে কী ভাবে?” প্রশ্ন আখতার আলির।

    বেনিয়ম আরও আছে। মল জমা হওয়ার জন্য শৌচালয়ে থাকার কথা আড়াই ফুট ব্যাস, চার ফুট গভীরতার দুটি কুয়ো। সিমেন্ট ঢালাই পাত দিয়ে সেই কুয়ো তৈরি করা হয়। আখতার আলির অভিযোগ, সিমেন্টের ভাগ কম থাকায় মুচমুচে ও ভঙ্গুর পাত দিয়ে কুয়ো তৈরি হয়েছে। জলের ট্যাঙ্কের চারটি পিলারের তলার ভিতও খুবই খারাপ মানের।

    পরিকল্পনাতেও আছে ত্রুটি। শৌচাগারের মাঝখানে টয়লেট প্যান না বসিয়ে, এমন ভাবে এক পাশে বসানো হয়েছে যে তার উপর বসা প্রায় অসম্ভব। ঢালাই, দেওয়াল, ট্যাঙ্ক, ফাইবার দরজা প্রভৃতি তৈরিতে সরকারি বিজ্ঞপ্তি মেনে কাজ হয়নি। ফলে কোনও শৌচালয়ের দেওয়াল কাত হয়ে গিয়েছে, কোনওটার দেওয়ালে ফাটল ধরেছে।

    গ্রামবাসীদের থেকে এমন বিস্তর অভিযোগ পেয়ে স্থানীয় বিডিও শ্যামলকুমার সেন সরেজমিন তদন্ত করে অভিযোগ মেনে নিয়েছেন। শ্যামলবাবু বলেন, “এলাকা ঘুরে দেখার পর শৌচালয় নির্মাণের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংস্থার লোকদের বলেছি, নির্মাণ কাজ ঠিক না হলে টাকা মেটানো হবে না।” ইসমাইল শেখ অবশ্য দাবি করলেন, তাঁর সংস্থার কাজের মান নিয়ে অভিযোগ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে আর একটি সংস্থা, ‘কাঁঠালিয়া সৃজনি ওয়েলফেয়ার সোসাইটি’, তিনটি পঞ্চায়েত এলাকায় শৌচালয় নির্মাণের বরাত পেয়েছে। কোষাধ্যক্ষ দেবনারায়ণ পাল অভিযোগের সত্যতা মেনে বললেন, “ঠিকাদার দিয়ে কাজ করাচ্ছি। প্রতিটি কাজ সরেজমিনে দেখা সম্ভব হয়নি। কিছু গাফিলতি রয়েছে।” সেগুলি সংশোধন করার আশ্বাস দিলেন তিনি।
  • DKG | 135.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১৫:৪৮659350
  • এটাতো আমাদের ভারতবর্ষের আরও একটা বিশেষত্ব, তাই না :D

    প্রায় সর্বত্রই public funds চুরি করা ? বিশেষতঃ যে কোনো ইনফ্রা বা Civil Works এর কাজে ?

    তবে দক্ষিন ভারতে কাজের কোয়ালিটি এতটা খারাপ হওয়াটা একটু কমই দেখি মনে হয় - মানে কাজটা মোটামুটি ঠিকঠাক, মোটামুটি ঠিক টাইমেই হয় তো দেখি - কে জানে হয়তো Tender Value বাড়ানো থাকে তাই চুরি হলেও কাজটা মোটামুটি ঠিকঠাক নামানো যায় ?
  • pi | 24.*.*.* | ২০ মার্চ ২০১৫ ১৯:২৭659352
  • কিন্তু লোকে খামোখা সরকারের বিরুদ্ধেই বা প্রতিবাদ করতে যাবে কেন ?

    এই তো শুনলাম, 'কাল সারাদিন টিভিতে দেখাচ্ছিল-নাগরিক সমাজের একজন গীটার বাজিয়ে গাইছিলঃ-"আর কোন নারীকে ধর্ষণ নয়।।।।।" বুঝলাম যে নাগরিক সমাজের ঘাড়ে এই বিষম দায় চাপানো হয়েছে-এই বেদবাক্যটি প্রচারের জন্য।
    মেয়েদের সম্মান করাটাতো বাপ-মায়েদের শেখানোর কথা ছোটবেলা থেকে। ।।। নাগরিক সমাজ কি এবার সেই দায়িত্ব নিল?'

    এটা বুঝলাম যে ধর্ষণ হলে তাতে সমাজের কোন দায় নেই।
    ধর্ষণ হলে মা বাবারই শিক্ষার দোষ। তো সরকারকে দোষ দিয়েই বা কী হবে ? নাকি সরকারই মাঈ বাপ ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন