এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ham & Cheese | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:১১201510
  • আফসোস কী এদেশে রেন্টাল গাড়ি নিজে চালানোর উপায় নাই। আর মাঝেমধ্যে লং ড্রাইভে না গেলে গা-টা কেমং ম্যাজম্যাজ করে।

    তবে এবারে ঝক্কি আছে। পরশু গোটা উড়িষ্যা বন্ধ। আজ আঙুল ডিএফও আপিসে ফোং করে ব্যবস্থা করা হল যে ওরা ফরেস্ট পারমিট একটা হোটেলে রেখে দেবে - কোন হোটেল সেটা কাল ফোন করে জানতে হবে। ভোর চারটের আগে কলকেতা থেকে রওনা দিতে হবে যাতে সন্ধ্যের আগে পম্পাসায়র গেট পেরোতে পারি, নইলে ঢুকতে দেবে না। ভিতরে রাস্তার অবস্থা কেমন জানি না, তবে টিম-বিএইচপি-র লোকজন বলছে সুইফ্‌ট চলে যাবে।
  • Ekak | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:১০201508
  • একজন দস্তুরমত বেয়ারা ড্রাইভার ভাড়া করুন। ভাষার সমস্যা থাকলে ভালো হয়। দেখবেন মনে হবে নিজেদের বয়ে নিয়ে যাওয়া বাড়িটাই কেমন নতুন নতুন এদ্ভেন্চারের মধ্যে দিয়ে চলেছে :)
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:১০201509
  • সে চেষ্টা কি করে দেখি নি ভাবছো? এমনকি এই উইকেন্ডে পাড়ায় চন্দ্রাণী পার্লসের শোরুম খুলেছে বলে সেখানেও ...

    কিছু পাই নি বলা উচিত নয়, একটা খুব সুন্দর সোয়েটার আর একটা সোয়েট শার্ট পেয়েছি। কিন্তু হায়, জামাকাপড়ে আমার তেমন আসক্তি নাই। ক্রোমকাস্ট কিম্বা একটা ভদ্রগোছের লেনস ... আকবা।
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:০৭201505
  • নাহ, ঝিকির বর খুবই ভালোমানুষ।

    আমি "নাহ থাক" বললে ভাবি সেটাই মিন করেছে।
  • jhiki | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:০৭201506
  • নিজেদের গাড়ীতে ঘুরতে গেলে কেমন বাড়ীটাকে সঙ্গে বয়ে এনেছি মনে হয়, সম্পূর্ণ মুক্ত লাগে না ঃ(
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:০৭201507
  • এঃ সিকি পুরো ১৮০ ডিগ্রি ঘুরিয়ে দিলো। আরে ফুটফুটে শুনলেই কি কচি ভাবতে হয় ?
  • Ham & Cheese | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:০৫201503
  • সিকি কি ওই বে-বাড়ির গপ্পোটা শোনোনি? একজনের ইচ্ছে হয়েছে রসগোল্লা খাবার, অথচ লজ্জায় চাইতে পারছে না। তাই পরিবেশনকারীকে ডেকে বলছে পাশের জনকে দেখিয়ে - ওই ওখানে দুটো রসগোল্লা দিন...

    ;-)
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:০৫201504
  • ঝিকি, দেখি। সুযোগ খুঁজতে হবে। বৌ এখন রোজ কেজরিওয়ালকে গাল পাড়তে পাড়তে বাড়ি ফিরছে, সকালে আবার কেজরির মুণ্ডুপাত করতে করতে আপিস যাচ্ছে। এদিকে শনিবারও অনেক দূর।
  • Ham & Cheese | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:০৪201502
  • সময় আর কাটে না, ম্যাপটা মুখস্থ হয়ে গেলো রে, কালকের দিনটা কেটে গেলেই দৌড় দৌড়...
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:০৩201499
  • আমারো বম্বের গানটা মনে পড়ে গেল :-)
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:০৩201500
  • লেপ্পচা!

    স্যান কি ওয়ান অ্যাজেন্ডা মিশনে নেমেচে নাকি? ঘরের মধ্যে একটি ফুটফুটে কুড়িই আমাদের তুর্কি নাচন নাচাচ্ছে, আর কোনও কুড়ি বা মুন্ডা অদূর বা সুদূর ভবিষ্যতে আনার প্ল্যান নাই।
  • jhiki | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:০৩201501
  • চাইতে হবে কেন, গাইতে হবে!!
    "জিনিসটা দারুণ, কিনলে হত। না থাক! এই তো ওটা কিনলাম" - এইসব ঃ-)
  • Ham & Cheese | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:০১201498
  • ব্যাকগ্রাউন্ডে বম্বে-র সেই গানটা চালিয়ে দেবো?
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ১৬:০০201497
  • কিম্বা ক্রোমকাস্টের বদলে একটি ফুটফুটে কুড়িই চেয়ে দ্যাখো :-D
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৫৮201496
  • আরো আরো কুড়ি খুঁজে বার করো, আর কোনো সলিউশন নেই।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৫৬201495
  • কিন্তু সেই কুড়িকে যে আমি ভুলতে পারি না।
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৫৩201493
  • কুড়ি হারায় না, হারাতে পারেনা। কারণ কুড়ি কোনো লোক নয়, কুড়ি একটি অবস্থান মাত্র।
    কেমন দিলাম।
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৫৩201494
  • আমি বলেছিলাম। স্যান কি নাম লেখাতে চাস?
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৫২201490
  • ক্রোমকাস্টটা চাইব কিনা এখনও ঠিক করে উঠতে পারি নি।
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৫২201491
  • আমি তো লিংক পেলে খুব খুঁটিয়ে পড়ি। তারপর অনেক লিংক এসেছে বলে ভাবি এমনি দেখতে বলেছে, কিনতে হবেনা।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৫২201492
  • কোতায় কুড়ি? সে হাইরে গেছে। সে তো আমার আগের কোংপানিতে ছিল।
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৫১201489
  • যা নিজে কিনতে হাত সরবেনা তা চাইতে তো আরোই লজ্জা করবে !

    কাল কে জানি বলছিল লুটপাটের দল খুলবে ?
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৪৯201488
  • কুড়ি কে ডিনারে ডেকেছিস?
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৪৭201487
  • ভেউভেউভেউভেউ। বারবিকিউনেশনে নিয়ে গিয়ে ডিনার খাওয়ানোর প্রমিস অবধি করে ফেলিচি, কিন্তু বিনিময়ে কী চাইব তা অদ্যাবধি ঠিক্করিতে পারি নাই।
  • Du | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৪৫201486
  • আজকাল লোকে সেইজন্য সাইটে গিয়ে পছন্দ করে লিংক পাঠিয়ে দেয় ঃ)
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৪৪201485
  • মেয়েরা বড় সাহসী হয়। আমি তো সাহস করে স্বগতোক্তিও করতে পারি না।
  • hu | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:৩৭201484
  • আমার বাড়িতে জনগণ সময়বিশেষে বধির। (দীর্ঘশ্বাস)
  • jhiki | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:২২201483
  • আমার যেটা কিনতে হাত সরেনা, সেটা জনগনকে শুনিয়ে স্বগোতক্তি করি, এভাবে গতবছর দুটো ঘ্যামা জিনিস পাওয়া গেছে ঃ-)
    বিনিময়ে উইকএন্ডের একবেলা হেঁশেল, মাঝে মাঝে পায়েস, পাটিসাপটা ঃ-)
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:১৮201482
  • টাকা থাকলে খরচ করে ফেলতে কোনো চাপ হয়না কিন্তু দুঃখের বিষয় জমেই কোথায় ? ঃ-(
    বাকি বিলাপ সোসেনদির ন্যায় !
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ১৫:১৬201481
  • আমার কোনো মেন্টাল ব্লক নাই কিন্তু প্রবল ল্যাদ।
    দশ বার জামাকাপড় ট্রাই করে দেখতে হবে ভাবলেই আমার আতঙ্ক হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত