এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২১ জানুয়ারি ২০১৪ ১৮:২১201570
  • আমার আবার ছমছমে লাগলেই মিষ্টি মত ঘুম্পায় :) মনে হয় সরাসরি খাদে নেবে গেলেও মাটি পাথর জড়িয়ে ঘুমিয়ে থাকব।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৪ ১৮:২০201569
  • নিলেকানি হারলে খুব খুশি হব, হলই বা আগের দোকানের প্রাক্তন হত্তাকত্তা।
  • শ্রাবণী | ২১ জানুয়ারি ২০১৪ ১৮:১৯201568
  • ড্রাইভারকে জিজ্ঞেস করলে সে কী আর বলবে ঘুমোবেন না।
    আর ড্রাইভার যদি চেষ্টাও করে না ঘুমোতে পাশের জন ঘুমোলে ঢুল এসে যাওয়ার চান্স থাকে, এরকম রিস্ক কেউ জেনে বুঝে নেয় এই প্রথম শুনলাম। অনেকে মিলে কোথাও গেলেও যে ঘুমোবেনা তাকেই সামনে বসানো হয়, অথবা কারুর ঘুম পেলে সে জায়গা বদল করে নেয়, চিরকাল এরকমই তো দেখে আসছি। সে ভাড়ার ড্রাইভার হোক বা নিজেরা ড্রাইভ করুক!
  • Kaju | ২১ জানুয়ারি ২০১৪ ১৮:১৪201567
  • নাঃ এরম রাস্তায় তো বাসে গেলেও জেগে থাকি ! তাছাড়া বেশ একটা গা ছমছমে ব্যাপার কাজ করে, তখন বোরডম রোজ গেলেও আমার হয়ত আসবে না, কে জানে।
  • Ekak | ২১ জানুয়ারি ২০১৪ ১৮:১১201566
  • কাজু, একটা সময় বিপজ্জনক রাস্তা তেও ঘুমুনো অভ্যেস হয়ে যায়। জুম্জা স্লাইডে কুয়াশায় ঢাকা চারদিক। তার ওপর গভীর রাত। পাশেই খাদ। একই রাস্তায় যাচ্ছি আসছি। রোজ রোজ ভয় এফর্দ করা যায় নাকি ?
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ১৮:০৯201565
  • সে কি রে! আধার কার্ড ছাড়া এরপর তো মদ খাওয়া যাবেনা, জানিস তো?
  • Blank | ২১ জানুয়ারি ২০১৪ ১৮:০৭201563
  • আধার কার্ড করাইনি।
  • Kaju | ২১ জানুয়ারি ২০১৪ ১৮:০৭201564
  • এইতো একুবাউ একদম ঠিক ধরেছেন। যার অসুবিধে সে নিজেই বলবে, নিজের কাজ ঠিকই করবে সে কেউ যদি তেমন ঘুমিয়েও পড়ে। আমার ভরসায় তো গাড়ি বের করেনি সে। আমার গাড়িও নয় যে রিকশা ঠোক লাগানো থেকে সাবধান করব বাঁদিকে। এত কনভেনশন কন্ঠস্থ করে যাওয়ার কোনো দরকার নেই। আর বিপজ্জনক পাহাড়ী রাস্তায় আপনি-ই লোকে জেগে থাকে। কুমায়ুনে গেলাম, কোনো তন্দ্রার চিহ্ন-ই ছিল না সব কটা ট্রাভেলে।
  • 4z | ২১ জানুয়ারি ২০১৪ ১৮:০৬201561
  • অক্ষম ড্যামেজ কন্ট্রোলের প্রচেষ্টা।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৪ ১৮:০৬201562
  • কাব্য, আমাদের হয়ে গেছে, বাবা মা-র করাতে হবে। ইনফো লাগলে বলবেন।
  • kumu | ২১ জানুয়ারি ২০১৪ ১৮:০২201560
  • আমার ড্রাইভারকুলরত্নের সাথে একবার একককে গাড়ীতে বসানোর ইচ্ছে রইল।
  • Ekak | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:৫৬201559
  • এটা তো কনসেন্ট এর ব্যাপার। এর মধ্যে ভাবাভাবির জায়গাটা কোথায় ? যে ড্রাইভারের নিজের কাজের প্রতি কন্ট্রোল আছে সে এলেও করবে বাকিরা করবেনা বা হয়াতেভার। সার্ভিস শুড বি উইথ কনসেন্ট, ব্যাস। আর আমারও কাজু র মত খানিকটা ঘুমুলুম, আবার কিছুক্ষণ চোখ মেলে চারপাশ দেখলুম। কিছু ফটো তুল্লুম এরকম অভ্যেস। আমি ড্রাইভার কে শুধুমাত্র ড্রাইভার ভাবিনা। সে আমার জান-মালের রক্ষাকর্তা ফর দ্যাট টাইম বিইং। তাই আল বাল গান চালালেও সহ্য করি। গল্প করলে সঙ্গ দি। আবার নিজের সামনের সীটে ঘুমের অধিকার টুকু ও বুঝে নি। যার যা কাজ সে সেটা করুক, মিটে গ্যালো।
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:৫৫201558
  • ঠোক লাগা থেকে বাঁচানো অত সহজ না (প্রা অ প্র)।
  • Ham & Cheese | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:৪৯201557
  • ইয়েস্‌স্‌, ডাবল কনফার্মেশন।
  • Kaju | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:৪৬201556
  • ও দুটো জিনিস ক্লিয়ার করে দিয়ে যাই, নইলে কাজুকে আবার লোকে 'কনভেনশন সম্পর্কে অজ্ঞ' গাড়িতে বসার অনুপযুক্ত অজমূর্খ ভেবে বসবে -

    ১। আমার নিজের গাড়িতে সামনে বসলে ঘুমোনোর কথা আমিও ভাবতে পারি না। ঠোক লাগা থেকে বাঁচাতে হবে তো। এর সাথে 'প্রভু ভৃত্য' সম্পর্কের কোনো যোগ আছে বলে মনে করি না।

    ২। বেড়াতে গেলে গাড়িতে যেখানে বিশেষ কিছু দেখার নেই সেখানে 'জানলার বাইরে সরে সরে যাওয়া পৃথিবী' খুব একটা আকৃষ্ট করে না।
  • bratin | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:৩৭201555
  • না না আমাদের আধার কার্ড এখোনো আঁধারে।
  • kabya | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:৩৩201553
  • আচ্ছা এখানে সবাই আধার কার্ড করিয়ে নিয়েছেন? আমাদের এখনো হয় নি গো।
  • bratin | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:৩৩201554
  • আমি এখন ইকবালের বাড়ি তে ঠেক মারতে যাচ্ছি। তিনি রানানা করে খাওয়বএ বলে ভয় দেখিয়েছে জানি না কপালে কী আছে। ঃ((
  • kabya | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:৩১201552
  • বেশ এক মাস এর ছুটি কাটিয়ে আবার লুরু তে ফিরেছি। কিন্তু কি মন খারাপ ই না করছে নলেন গুড়ের রসোগোল্লা, সন্দেশ আর জয়্নগর এর মোয়ার জন্য।

    কেউ কি জাতিস্মর দেখলেন নাকি? ভাবছি এই শুক্কুর বার দেখে আসি গিয়ে।
  • Arpan | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:২৯201550
  • কেসি কি জ্যাম ঠেলে গাড্ডাওলা রাস্তায় তিন কিমি রাস্তা পঁয়তাল্লিশ মিনিটে কভার করেছে? দিনের পর দিন?

    করলে বুঝত সবাই একরকম নয়।
  • Ekak | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:২৯201551
  • আমি ড্রাইভারের পাশে বসে ঘুমই এবং গাড়িতে ওঠার আগেই এটা জানিয়ে দি। সম্মত না হলে সেই গাড়ি নি না। আনকোরা কারো গাড়িতে উঠলে আলাদা কথা। সেত অন্যের গাড়িতে উঠলে স্মোক ও করিনা। একসময় রোজ পাহাড়ে ৪ ঘন্টা গাড়ি তে ফ্যাক্টরি থেকে হেড অফিস ফিরতুম শেষ রাত্রে। প্রাডো তে ছজন। পুরো নিশ্চিন্ত ঘুম। ফিরে আবার ফ্রেশ হয়ে আপিস।
  • kumu | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:২৮201549
  • আর সামনের সীটের ব্যাপারটা কাকা শিখিয়েছিলেন কোন ছোটবেলায়।আমাকে কেউ বিশেষ কিছু শেখাত না তাই এটা মনে আছে।কাকার কালো অ্যামব্যাসাডর ছিল একটা
  • kumu | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:২৬201548
  • চালাতে জানিনা তবে জানলে ভাল লাগত মনে হয়।লং ড্রাইভে ঘুমোনোর কথা ভাবতেই পারি না।জানলার বাইরে সরে সরে যাওয়া পৃথিবী -কোনদিন পুরোনো হয় না।

    আপিস থে বেরিয়ে ডাক্তারের (দাঁতের) কাছে যেতে হবে।
  • Ham & Cheese | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:২৪201547
  • নাঃ, আমার ধারণাটা একেবারেই ভুল নয় জেনে খুশি হলাম।
  • Ham & Cheese | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:১৯201546
  • দেড়শো কিমি নয়, তবে রোজ সত্তর কিমি চালাতাম এই কদিন আগেও, তাও কলকাতার রাস্তায়। নেহাত আমি না থাকলে বউকে টেক্সির ঝামেলা পোয়াতে হয়, তাই একজনকে রাখা হয়েছে। তাও আমার রেগুলার হাত নিশপিশ করে।
  • Kaju | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:১৭201545
  • যাক সিকিস্যার তা-ও স্বীকার করল যে কোনো সময় জানত না পরে জেনেছে। আমি তো ভাবি তোমরা জন্মে থেকেই সব...

    আর যতটা বললাম অত ঘুম গাড়িতে বসে হওয়া যে সম্ভব নয় বাম্পারের ঝাঁকুনিতে, একটু তন্দ্রামত এসেছিল মাত্র। কথার এই বাহুল্যটা আশা করেছিলাম তোমরা কমন সেন্সে বুঝবে। কনভেনশন ইত্যাদি জানি না, তবে আমি কোনো সময়ই ওরম ঘুমোই না সামনের সিটে।
  • kc | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:১৫201544
  • বুইতেই পারছি আফনারা ক্ষেউ রোজ গড়ে দেড়শো কিলোমিটার ডেরাইভ করে আপিস করেন না। করলে বুঝতেন। গাড়ির স্টিয়ারিং দেখলেই জ্বর আসত। যত্তসব সুখের পায়রা সব। গাড়ি চালাতে নাকি ভালো লাগে। চালাতে হলে বুঝতেন।
  • Ham & Cheese | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:১১201543
  • তাছাড়া, সামনের সীটে বসলে নেভিগেশনের দায়িত্ব নিতে হয় - বাইরে এটাই দস্তুর। এখেনে তো বেশির ভাগ ক্ষেত্রে গাড়িচালকের সঙ্গে প্রভু-ভৃত্যের সম্পর্ক, তাই এসব কেউ জানেও না, মাথাও ঘামায় না।
  • সিকি | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:০৮201541
  • আরে হিংসে করা বা ঢলে পড়ার কেস নয়। ইহা অতি অনৈতিক কাজ। ড্রাইভারের পাশে বসে ঘুমোলে ড্রাইভারেরও ঘুম এসে যেতে পারে, যেটা প্রায় জান নিয়ে ছিনিমিনি খেলার মতন ব্যাপার।

    কম বয়েসে আমিও এই ব্যাপারটা জানতাম না। ড্রাইভারের পাশে বসে পোচ্চুর ঘুমিয়েছি। কিন্তু জানার পর থেকে ভলান্টারিলি ড্রাইভারের পাশে বসি এবং ঘুমোই না।
  • Ham & Cheese | ২১ জানুয়ারি ২০১৪ ১৭:০৮201542
  • দৌড় টৌর না করালেও চলবে, হাইওয়েতে মাঝরাস্তায় নামিয়ে ফেলে রেখে চলে গেলেই এসব ছ্যাবলামো না করতে শিখে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত