এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০৩ জুলাই ২০১২ ০১:২০20160
  • ছিঃ, জিলিপি মানুষে খায় ! নীলরতন হোস্টেলে রোজ রোজ ব্রেকফাসে রং করা জিলিপি আর পুচ খাইয়ে খাইয়ে মুখের বারোটা বাজিয়ে দিয়েছে।
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০১:১৭20159
  • আমি আমিত্তি,জিলিপি, পাঁপড়, বালিতে ভাজা বাদাম আলুচ্চপ মোচাচ্চপ বেগুণী--মেলায় যা যা পাওয়া যায়, সবই খেতে চাই। ঃ-)
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০১:১৬20157
  • না হে বড়াই, বুঁচি প্রোটেক্টেড, আইন খুব কড়া কিনা!
  • aka | ০৩ জুলাই ২০১২ ০১:১৬20158
  • আমি জিলিপি খেতে চাই।
  • I | ০৩ জুলাই ২০১২ ০১:১৪20156
  • আহারে ! ছোনামনা !
    পিপিটা খুব ভালো, মিত্তিমত। কিন্তু আমার পিসীমা বড্ড জাঁহাবাজ। কথায় কথায় হাত চলে। বুঁচির মনে হয় অ্যাদ্দিনে টাক পড়ে গেছে। ডাউন উইদ পিসীমা !!
  • pipi | ০৩ জুলাই ২০১২ ০১:০৯20155
  • না পিপি ক্ষেপল না কেবল গরুর মত করুন অসহায় চোখ তুলে স্ক্রীণের দিকে তাকিয়ে রইল!
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০১:০৭20154
  • আমিত্তি!!! কোথায় পেলি রে বড়াই?
  • I | ০৩ জুলাই ২০১২ ০১:০৫20153
  • পোদো তো রেগে চন্ডাল ! কতবার বলেছি স্যার, বিনিপহায় কথামৃতি বিলোতে যাবেন না। এদের জিলিপি-খাওয়া হড়হড়ে পেট। ন্যান, এখন ঠেলা সামলান। বকযন্তর দিয়ে মাথায় বাড়ি !

    ঠাকুর তো বাষ্পরুদ্ধ-হ্যাঁ রে পোদো, লোকশিক্ষে কি তালে কেবলি কথার কথা?
  • প্পন | ০৩ জুলাই ২০১২ ০১:০৩20152
  • ইদিকে আমি বাড়ি ফেরার সময় ঠান্ডায় হি হি করে কাঁপতে কাঁপতে গাড়ির জানলার কাঁচ তুলে বাড়ি ফিরলাম।

    (এতে কি পিপি আরো ক্ষেপে যাবে?)
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০১:০০20151
  • পাই, বহু আগের, একেবারে প্রথম দিকের গুরুচন্ডালি পত্রিকায় ডিডির লেখা সেই "ঝন্টুদার কারুকলার বিচ্ছিতি" মনে পড়ে গেলো তোমার পোস্টে ইঁদুরগণের বিক্ষিপিতি দেখে।
    ঐ লেখা পড়েছিলে? ঃ-)
  • pipi | ০৩ জুলাই ২০১২ ০০:৫৯20150
  • হুম এইবারে বুঝলাম আজগাল কেন আমি এমনি খেপে থাগছি সব্বদা। এই গরম, তিনতলার ঘর, কংক্রীটের দেওয়াল তায় এসি নাই। পুরো ফার্নেস কেসঃ-(
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০০:৫৬20149
  • সাংঘাতিক কেস! তবু যে বলে বসেন নি এই উনি আর ঐ উনি পরস্পরের অল্টার ইগো। এক সত্তায় তিনি নিপীড়িত আদি অধিবাসী, অন্য সত্তায় বিজয়ী ইনভেডার। ঃ-)
    আদারনেস অব সেল্ফ। ঃ-)
  • pi | ০৩ জুলাই ২০১২ ০০:৫৪20148
  • এদিকে এদিকের নানাবিধ ল্যাবে এসি না থাকার দরুন আর যা সব্বোনাশ অসুবিধা হবার তা তো হচ্ছেই, তাও লোক্জন যতনা খেপে, তার চেয়েও বেশি খেপে ইঁদুরগণ। নিয়ন্ত্রিত তাপমাত্রায় এসি তে জন্ম, এসিতে বিবাহ, নেক্ষট জেনেরেশনের জন্ম দেওয়া ও এসিতে মৃত্যু, মানে ঐ এক্ষপির জন্য বলিপ্রদত্ত হওয়া... এই অভ্যস্ত সাইকেলের বাইরে থাকার জন্য তার খচে বোম। ল্যাবে কেউ ঢুকলেই নাকি খাঁচা থেকে খচেমচে খিঁচুচ্ছে !
    এখন তাদের নিয়ে এক্ষপি করাও চাপ। রেজাল্ট দেখে কোনটা যে কোলোরেক্টাল ক্যান্সারের দরুন, কোনটা মধুমেহ, আর কোনটা যে এই হিট শকোদ্ভূত স্ট্রেসের কারণে, কোনটা তাদের মানসিক বিক্ষিপিতির কারণে, হরমোনে নিউরনে কোথায় যে জটল্লা চলছে, নাহয় নাইবা থাকলি স্পার্ক, তা আর কে আলাদা করবে ! অবিশ্যি এই নিয়েই আবার এক্ষপি হয়ে যায় ! ঃ)
    বলা যায়না, হিট খেয়ে স্পার্ক ও লেগে গেল ! ;)
  • a x | ০৩ জুলাই ২০১২ ০০:৫৩20147
  • হ্যাঁ আমারও কাজ। ইন্দোকে আরো ক' বাড়ি মেরে কাটলাম।
  • a x | ০৩ জুলাই ২০১২ ০০:৫২20146
  • আকা, এইতো কয়লাইন নিচেই লিখলাম।

    কোয়াই, মহিলা নন, লোক। উনি ক্লেইম করেছিলেন ওটাই উনি। পরে আসল পরিচয় বার হবার পর উনি ডিনাই করেন এই উনি আর ঐ উনি এক লোক। সেই যে বিখ্যাত সেগ্রিগেশন স্পিচ - ওয়ালেসের- "সেগ্রিগেশন নাও, সেগ্রিগেশন টুমরো, সেগ্রিগেশন ফরএভার" - সেই স্পিচরাইটার ঐ আসা কার্টার। ওরফে ফরেস্ট কার্টার।
  • aka | ০৩ জুলাই ২০১২ ০০:৫০20145
  • আর চেরোকি তো রাস্তা, আমাদের এখানে - প্রসঙ্গত ইহা একটি জ্বলন্ত তথ্য বই আর কিছু না।
  • aka | ০৩ জুলাই ২০১২ ০০:৪৯20142
  • অক্ষ কোথায় কি লিখলে? কোন টই, কোন পাতা? আজগে বড় অশান্তির দিন, মিটিং, মিছিল, কনস্পিরেসিতে চারদিকে ছেয়ে আছে। আজ আপিসে পিএনপিসির দিন।
  • I | ০৩ জুলাই ২০১২ ০০:৪৯20143
  • ওঃ, খৌয়া খৌয়া খৌয়া !

    হাসিখানি আকাদার প্রতি উৎসর্গীত হইল।
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০০:৪৯20144
  • অক্ষ, কালকের চেরোকী স্মৃতিকথা বইটার কথা আবার একটু বলবে? একটু খুঁজে দেখতাম। ভদ্রমহিলা কি প্রথম বইটা লেখার সময় কারুর কাছে শোনা গল্প থেকে লেখা এরকম কোনো ঘোষণা দিয়েছিলেন? নাকি নিজের জীবনের গল্প বলে দাবী করেছিলেন?
  • pipi | ০৩ জুলাই ২০১২ ০০:৪৮20141
  • না হে পাই, মাছ পাওআ জাচ্ছে না এ নিয়ে দুঃখ নাই, সোয়াই পাওয়া যাচ্ছে না এই নিয়ে ব্যথিত। কারণ এই গুরুর পাতায় পাতার পর পাতা আলুচানার ফলে বুঝেছিলাম ঐ সোয়াইএর লেজ ধরেই মাছ রান্নার বৈতরণী পার হতে পারি (না চেখে রান্না করতে পারি নে আর চাখতে গেলেই যদি গা গুলোয় তো রাঁধব কি! আর চিংড়িটা মাছ নয়)। ঐ জন্যই সোয়াই খুঁজতেছিঃ-)
  • aka | ০৩ জুলাই ২০১২ ০০:৪৭20140
  • ভাজি তো হরভজন - প্রসঙ্গত ইহা একটি পিজে।
  • a x | ০৩ জুলাই ২০১২ ০০:৪৬20139
  • কোয়াই, না, আমি তো ভাজি টাজি নি, এমনি ঝাল টাইপ বানিয়েছিলাম, দিব্যি হয়েছিল।
  • a x | ০৩ জুলাই ২০১২ ০০:৪৫20135
  • বিটিডব্লু, ফর আকা - ঐ জে লবিংএর কথা লিখলাম, উহাকে বলে প্রোটেকশনিস্ম। সো মাচ ফর ফ্রী মার্কেট।
  • Tim | ০৩ জুলাই ২০১২ ০০:৪৫20136
  • সোয়াই মানসিংহ স্টেডিয়াম আছে। সোয়াই মাছেদের প্রতি উৎসর্গীকৃত একমাত্র খেলার মাঠ।
  • pi | ০৩ জুলাই ২০১২ ০০:৪৫20137
  • মাছ পাওয়া যাচ্ছে না পিপির দুক্ষু ? হায় হায় এ দুক্খু রাখিনু কোথা ! ঃ(
    হিট শক ?
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০০:৪৫20138
  • অক্ষ, গুগলকাকুর ইমেজ ভান্ডারে দেখেও সোয়াই আমার ক্যাটফিশের মতনই লাগলো, করা ভাজাটাজা করে বা ভাপে করেও ভালোই লাগবে মনে হলো।
  • pipi | ০৩ জুলাই ২০১২ ০০:৪২20134
  • এখেনে সোয়াই পাওয়া যায় না, হিমায়িত অথবা খলবলে - কোনটাই নাঃ-(
  • pipi | ০৩ জুলাই ২০১২ ০০:৪১20131
  • তিমিটা আজকল কেমন টিউবলাইট হয়ে গেছে! ওরে, বেম্মগ্যান পেলে বুঝলি না, গরমকেও চন্দনের মত শীতল লাগবে!
  • a x | ০৩ জুলাই ২০১২ ০০:৪১20132
  • মিঠু, আমারও মনে হয়েছিল সোয়াই পাঙ্গাশ মাছ কিনা, এবং শুনেছি পাঙ্গাশ মাছ কিঞ্চিত নোংরা টাইপ। সোয়াইএর সায়েন্টিফিক নাম পাঙ্গাশ আছে, ঐজন্যেই সন্দেহ। কিন্তু যা শুনলাম, উহা ক্যাটফিস গোত্রীয়। এবং খুব সস্তায় পাওয়া যায় আর ভিয়েতনাম, থাইল্যান্ড থেকে কাঁড়ি কাঁড়ি ইদানিং আসছে বলে এদেশের মৎসজীবিরা সোয়াইএর ওপর খুবই রেগে আছে। এতটাই যে সোয়াইএর বিরুদ্ধে প্রচুর গল্প ছড়ানো, অর্থাৎ খুবই নোংরা ভাবে ফার্মড ইত্যাদি, এবং কোনোভাবেই যেন উহার গায়ে ক্যাটফিস কথাটি না থাকে তাই নিয়ে লবি ইত্যাদি করা হয়। এই গেল সোয়াই নিয়ে দু-তিন কথা যা আমি জানি।
  • | ০৩ জুলাই ২০১২ ০০:৪১20133
  • ওঃ, কি মিষ্টি সেই শুয়োরটাঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত