এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২২ জানুয়ারি ২০১৪ ০০:৪৯201660
  • কী চাপ গ্যালো আজ আপিসে।
    এদিকে আমার ইঙ্কাম ট্যাক্স বাকি-র দুটাকা আর জমা দিতে পারলাম না। পরের বার ফাইন হয়ে যাবে নাকি ভাই?
  • Arpan | ২২ জানুয়ারি ২০১৪ ০০:৪৬201659
  • সাউথ ব্যাঙ্গালোরে দাঁড়িয়েছে - যেখানে ইনফির আপিস। ঃ)

    ভালো কথা, ভর্তুকির ৪৩০০ টাকার মত অ্যাকাউন্টে জমা পড়ল। ১১ তারিখ আধার গ্যাসের ডিলার আর ব্যাঙ্কে এনরোল করিয়েছিলাম।
  • potke | ২২ জানুয়ারি ২০১৪ ০০:২৬201658
  • সেদিন সদগোপন এসেছিল কিনোট দিতে--আধার আর নিলেকানির গুচ্ছ প্রশংসা করতে শুরু করল, উঠে বেরিয়ে যাওয়া ছাড়া আর উপায় থাকলনা!
  • kumu | ২২ জানুয়ারি ২০১৪ ০০:১৮201657
  • এই গাড়ী চালানোর আলোচনাটা দেখতে দেখতে আপিস থেকে বেরিয়ে এক জায়্গায় গেলাম, ফেরার পথে গাড়ীর চাকা পাংচার হয়ে একঘন্টা রাস্তায়,বাড়ী এসে রান্নাবান্না ফোনাফুনি ঈঃ সেরে বিছানায় বসলুম এই মাত্র।এল্হনো সেই টপিক চলচে?
    ড্রাইভারের পাশে বসতে হলে সবাই আমায় ডাকবেন
    বিছানার বাইরে আমি এক সেকেন্ডও ঘুমোতে পারি না।
  • aranya | ২২ জানুয়ারি ২০১৪ ০০:১৭201656
  • বাংলা-র প্রবাদপ্রতিম দাদা-দের (ঘনাদা, টেনিদা, ব্রজ-দা ইঃ) ঐতিহ্য ন্যাড়া-দাই বহন করে চলেছে :-)
    এবার ব্যানফ, জ্যাসপারে পোচুর গ্রিজলী দেখলাম বটে, 'জানো আমি ন্যাড়ার বন্ধু' বলতেই সব পাঁই পাঁই করে ছুটে পালাচ্ছিল
  • san | ২২ জানুয়ারি ২০১৪ ০০:১৪201655
  • ভাগিদাদা ফাইনালি কটা টিভি কিনলে ?
  • Bhagidaar | ২২ জানুয়ারি ২০১৪ ০০:১১201654
  • rag
  • ন্যাড়া | ২২ জানুয়ারি ২০১৪ ০০:০৯201652
  • যা বলেছ কত্তা। এই তো সেদিন। মেয়েদের নিয়ে নেভাডায় একটু বৈকালিক হন্টনে বেরিয়েছি। ছোট মেয়ে বলল, "বাবা, দেখ। কত বড় পাথর। আবার নড়ছেও।" দেখি একশো গজ দূরে একটা গ্রিজলি। রাইফেলও সঙ্গে আনিনি। সঙ্গে শুধু পিস্তলটা। গ্রিজলির গা চুলকোলে পিস্তলের গুলি দিয়ে বড়জোর গা চুলকে দেওয়া যেতে পারি। পালানোরও জায়গা নেই। একদিকে গভীর খাদ, অন্যদিকে খাড়া পাহাড়। কী আর করি, ঐ পিস্তলে দিয়েই গ্রিজলির দুই চোখের মাঝখানে টিপ করে দিলাম ঘোড়া টিপে। গ্রিজলি "আইব্বাপ, নিপ্পন বনজাই" বলে খাদ বেয়ে গড়গড়িয়ে অক্কা পেল। আমিও মেয়েদের হাত ধরে বাড়ি ফিরে এলাম।

    কোন অহংকার করিনি।
  • kumu | ২২ জানুয়ারি ২০১৪ ০০:০৯201653
  • হোয়াট ইস শিবরঞ্জনী?
  • I | ২১ জানুয়ারি ২০১৪ ২৩:৫০201651
  • এবার পামিতাদি চোখ গোলগোল করে আমায় বলবেন-অন্যদের মত তুমিও কি ন্যাড়াকে ঈর্ষা করো? যেমতি স্বাতী বলেছিলেন বুদ্ধদেব গুহকে।
    আম্মো বুদ্ধ গোহ'র মত কলার তুলে বলবো-আমি? আমি কেন ন্যাড়াদা'কে ঈস্সে করতে যাবো! আমি সুপুরুষ, আমার ওষ্ঠে শিবরঞ্জনী, অধরে ঝিঁঝোটি, কলম ধরলেই পারিজাত ঝরে পড়ছে, অগণিত নারীফ্যান, গলফ ক্লাবে হাত দিলেই পিজিএ চ্যাম্পিয়ন, রাইফেল হাতে নিলেই কেনেথ অ্যান্ডারসন, আমি কি ডরাই দিদি বেচারী ন্যাড়ারে ?
  • ন্যাড়া | ২১ জানুয়ারি ২০১৪ ২৩:৪২201650
  • অক্ষদা আমার কথায় একমত হয়েছে, এছাড়া ঈর্ষণীয় কাজ আর কী করলাম ভাই যে গালাগাল দিচ্ছ?
  • I | ২১ জানুয়ারি ২০১৪ ২৩:৩৯201649
  • ন্যাড়াদা'র দিকে চাহিয়া আমার বিস্ময়ের শেষ নাই। ঈর্ষারও না।
  • sayan | ২১ জানুয়ারি ২০১৪ ২৩:২৬201648
  • সদাশ্রী ও আকাদা' প্রমুখের জন্য -
  • ন্যাড়া | ২১ জানুয়ারি ২০১৪ ২৩:১৪201647
  • কী যে বলেন অক্ষদা, আমি তো নীরবে আপনার প্রায় সব কথার সঙ্গেই একমত হয়ে থাকি।
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ২৩:০৬201646
  • অক্ষদা, হ্যাঁ ;-)

    সেক্ষেত্রে আমি প্যাসেঞ্জার সিটটাতেও কিছু জিনিসপত্তর রেখে আরাম করে বসতে পারি। এরকম অনেক সময় আমি স্যান্ডউইচের বাস্কো, কোল্ড ড্রিং এর ক্রেট রেখে থাকি। গাড়ি চালাতে চালাতেই খেয়ে নেওয়া যায়।
  • a x | ২১ জানুয়ারি ২০১৪ ২৩:০৩201645
  • 11:01। আবার কবে ন্যাড়াদার সাথে একমত হব কে কহিতে পারে।
  • a x | ২১ জানুয়ারি ২০১৪ ২৩:০১201643
  • পেছনের সিটে আরো আরামে হাত পা ছড়িয়ে ঘুমোলে কম বিরক্ত লাগত বলছ? ;-)
  • ন্যাড়া | ২১ জানুয়ারি ২০১৪ ২৩:০১201644
  • দেখুন ভাইসকল, প্যাসেঞ্জার সিটের লোকে কী করছে তা দেখার আগে ড্রাইভারের নিজের কান্ডজ্ঞান থাকা দরকার। ড্রাইভার যদি নিজে না বুঝতে পারে যে তার ঘুম পাচ্ছে, প্যাসেঞ্জার পাশে বসে হার্ড মেটাল বাজালেও কিছু হবে না। আর বুঝেও যদি গাম্বাটের মতন গাড়ি চালিয়ে যায় তাহলে প্যাসেঞ্জার অর নো-প্যাসেঞ্জার সবারই ইষ্টনাম জপা উচিত।
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৫৭201641
  • আমি কাউকেই কিছু বলিনি কোনদিন ঘুমোনোর জন্য। আমার পাশে লোকে কখনও ঘুমিয়েছে এবং ঘুমোয়নি। আমার ঘুমটুম পায়না ওরম দেখে দেখে।
    কিন্তু একটু বিরক্ত লাগে, বিশেষ করে আলট্রা লং ড্রাইভ হলে (আট ঘন্টার বেশি) এবং রাতের বেলা হলে। এমনিতে সবথেকে বেশি লং ড্রাইভগুলো আমি একাই করেছি। তখন জেগে বা ঘুমিয়ে যেকোন অবস্থাতেই আরেকটা লোক থাকলে ভালোই লাগতো। ;-)
  • anandaB | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৫৭201642
  • লং ড্রাইভ, বিশেষ করে গভীর রাতে হলে ড্রাইভার-এর পাশের সিটে বসে ঘুমানো অত্যন্ত বিপদ্জনক, আমি নিজে (ফ্যামিলি সহ) একটা গাড়ী টোটাল করেছিলাম এবং মৃত্যু থেকে লিটারালি কয়েক হাত আগে থেমেছিলাম
  • a x | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৫৪201640
  • পাল্লিনকে অনেকদিন বাদে দেখলাম। ছানীরা কেমং?
  • a x | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৫২201638
  • তালিবানি বলে তালিবানি, মৃতদেরও পারমিশান চাইতে হচ্ছে ঘুমোনোর!
  • a x | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৫২201639
  • আমিই করেছি। আমাকে নিয়েও করেছে একা বা দলে। বহুলোকে। ৮-৯ ঘন্টার রাতব্যাপী ড্রাইভ। অগুন্তি বার। কখনও ঘুমিয়েছি, কখনও ঘুমাইনি। কারো প্রবলেম হয়নি। একবার খালি অনেকে মিলে ছিলাম, সবাই জেগে, ঠিক ড্রাইভারের পাশের সিটের লোক ঘুমোচ্ছে, তাকে ঠেলে পেছনে পাঠানো হল। যে ড্রাইভ করছে তার ওপর নির্ভর করে, তার যদি অন্যের ঘুম দেখে ঘুম পায়, সে বলে দেবে। আমার এবং আমি যাদের সাথে ঘুরেছি - দেশি এবং বিদেশি, তাদের কোনো প্রবলেম হয়নি।
  • ন্যাড়া | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৫১201637
  • লং মানে কত লং? এককালে করেছি। গাড়িশুদ্ধু সবাই ঘুমুচ্ছে, আমি সাঁই সাঁই করে সেন্ট লুইস ছেড়ে বেরোচ্ছি ক্যানসাস সিটির দিকে। খুব ঘুম পেয়ে গেল। রেস্ট এরিয়ায় গাড়ি পার্ক করে ঘুমিয়ে নিলাম। এখন আর অত নাইট ড্রাইভিং করি না। ছোট-খাটো, মানে পঁচিশ-তিরিশ মাইল, এর বাড়ি থেকে ওর বাড়ি থেকে রাত একটায় আড্ডাফেরতগুলো ধরছ না নিশ্চয়ই।
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৫০201636
  • সর্ট অফ ;-)

    এবার আমিও ঘুমোবো। ভোরবেলা উঠে বেরোতে হবে এই ঠান্ডায়। ঃ-(
  • san | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৪৭201635
  • মৃত লোকেরা ঘুমোবে ?
  • Tim | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৪৩201634
  • রাতের বেলা করো? লং ড্রাইভ?
  • ন্যাড়া | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৪০201633
  • আমি রেগুলার লং ড্রাইভ করি আর পাশের লোককে ঘুমোতে প্ররোচনা দিই। গাড়ি চালান নিজের ভাবনার সবথেকে ভাল সময়। পাশের লোকের কথা বলার থেকে ঘুমোন ঢের ভাল এবং কম ডিসট্র্যাক্টিভ।
  • Sibu | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৩৫201632
  • হানুর আবাজটা আমি নোট রাখলাম। সময়মত পোতিশোধ নেওয়া হবে।
  • ন্যাড়া | ২১ জানুয়ারি ২০১৪ ২২:৩৩201631
  • ঘুমোন খামোকা অপরাধ হবে কেন? ঘুমের বিরুদ্ধে এই তালিবানি অসভ্যতা বন্ধ হোক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত