এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২২ জানুয়ারি ২০১৪ ১০:৪৫201750
  • প্রায় সেরকমই। অ্যাপার্টমেন্টে কিছু সারাতে হলে অনলাইন গিয়ে ফর্ম ভরতে হয়। খুব ডিটেল আর স্পেসিফিক ড্রপ ডাউন মেনু আছে। আমাদের সিংকের তলা দিয়ে জল পড়ছে আর এসি ফিল্টার বদলানোর কথা। কিন্তু ফর্ম ফিলাপ করা হয়নি। কাল টুক টুক করে কড়া নাড়া, মেন্টেনেন্সের লোক - ঠিক ঐ ঐ গুলো করতে এসেছে। পুরো ভেবলে গেলাম, পরে অনলাইন হিস্ট্রিতে গিয়ে দেখলাম, ভুল করেও আমরা কেউ কোনো সার্ভিস রিকোয়েস্ট করিনি।
  • kc | ২২ জানুয়ারি ২০১৪ ১০:৪৩201749
  • ভুত থাকেতো। পছন্দসই জায়গাপেলেই থাকে। আমি তো ভুত মানি। কেউ পাত্তা না দিলেও মানি। সেতো আমি স্তালিন, ট্রটস্কি, গান্ধিজি, স্বামীজি, সব মানি। তাতেও লোকে পাত্তা দেয়না।

    দেয়না তো দেয়না। ভারি বয়েই গেছে।
  • Bhagidaar | ২২ জানুয়ারি ২০১৪ ১০:৪১201748
  • কুমুদি আপনি জিগ্গেস করার পরেই তো আমি লিখে দিলাম রাগ। কিন্তু যা দেখলাম এখন গিয়ে ইনজিরিতে লিখেছি কেন কে জানে!
  • | ২২ জানুয়ারি ২০১৪ ১০:৪০201746
  • বাসন টাসন মেজে দেয়? তাহলে ওকে বলো না আমাকে এক পিস ভুত পাঠাতে ওর কমিউনিটি থেকে।
  • Ham & Cheese | ২২ জানুয়ারি ২০১৪ ১০:৪০201747
  • কসবার হ্যাম অ্যান্ড চীজ সেনউইচের দোকানে কি অজ্জিনাল হ্যাম দেয় নাকি কলোকিয়াল অর্থে হ্যাম? দ্বিতীয় ক্ষেত্রে হ্যাম কিন্তু যে কোনো প্রসেসড স্লাইসড মীট, শুধু শোর নয় - চিকেন হ্যাম, টার্কি হ্যাম শোনেন নাই?
  • a x | ২২ জানুয়ারি ২০১৪ ১০:৩৮201745
  • আমার বাড়িতে একটা ভূত যে আছে, অনেকদিন থেকেই বলছি, লোকে পাত্তা দেয়না। আজ কনফার্মড হলুম। তবে ভালো ভূত। আর গেরস্ত ভূত।
  • | ২২ জানুয়ারি ২০১৪ ১০:৩৪201743
  • ইন্ডো কিনা কণ্ঠ ছেড়ে গান গায় না, পাছে কাকপক্ষী পলায়ে যায়, গুনগুন করে গায় তো, তাই ওষ্ঠে বলেছে।
  • | ২২ জানুয়ারি ২০১৪ ১০:৩৪201744
  • ইন্ডো কিনা কণ্ঠ ছেড়ে গান গায় না, পাছে কাকপক্ষী পলায়ে যায়, গুনগুন করে গায় তো, তাই ওষ্ঠে বলেছে।
  • lcm | ২২ জানুয়ারি ২০১৪ ১০:৩০201742
  • আমার বন্ধুকে ধরেছিল - খুব ঘুম পেয়েছিল, শোল্ডারে গাড়ী রেখে ঘুম। গভীর রাতে পুলিশের গাড়ী আলো টালো ফেলে ঘুম ভাঙায়, বলে ফলো করো, মিনিট কুড়ি চালিয়ে রেস্ট এরিয়ায় নিয়ে বলে এখানে ঘুমোও।
  • lcm | ২২ জানুয়ারি ২০১৪ ১০:২৪201741
  • ওহ, শিবরঞ্জনী রাগ শোনো -
  • Ham & Cheese | ২২ জানুয়ারি ২০১৪ ১০:২৩201740
  • দ্যাখো কান্ড, আমি ঝিঁঝি ফলো না করেও ফলো করনেওয়ালাদের ওপর দিয়ে যাই;-)

    বাই দ্য ওয়ে, কালকের তক্কোর রেশ টেনে - আম্মো ড্রাইভ করার সময় ঘুমোই না, পাশে কেউ ঘুমোলে অস্বস্তি হলেও। গাড়ি চালাতে চালাতে আজ অবধি ঘুম পেয়েছি তিনবার।

    প্রথমবার গ্র্যাঃক্যাঃ থেকে ফেরার সময় - সারাদিন ঘুরে ক্লান্ত, ভেবেছিলুম রাস্তায় মোটেলে রাত কাটিয়ে দেবো। ইন্টারস্টেট ধরে ফিরিনি, গুচ্ছ ঘুরতে হয়েছিলো যাওয়ার সময় - তাই স্টেট হাইওয়ে ধরে ফিরছিলুম - কিন্তু সব মোটেল ভর্তি। শেষে রাত্তির তিনটের সময় আমি আর এস-কে - দুজনেরই চোখ জড়িয়ে যাচ্ছে, কন্টি বিড়ি ফুঁকেও কাজ হচ্ছে না। শেষে এক জায়গায় চওড়া শোল্ডার ছিলো, সেখেনে গাড়ি দাঁড় করিয়ে ঘুম। ভোরবেলা ঠান্ডায় জমে গিয়ে ঘুম ভাঙলো।

    আরেকবার নায়াগ্রা যাওয়ার সময় - অন্য একটা ফ্যামিলি ছিলো সেবার। তো গাড়িতে সবাই ঘুমোচ্ছে। আমার পাশের জন তো রীতিমত নাক ডাকিয়ে - উদিকে সিনিয়র লোক, তায় বিক্কলেজের সিনিয়র, খুব ভালো সম্পক্কো - কিছু বলতেও পারছি না। শেষে পেনসিলভানিয়া টার্নপাইকের আগে আর না পেরে একটা গ্যাস স্টেশনের পার্কিং লটে ঢুকে ঘুমিয়ে পড়লুম। শালা, আর কেউ টেরও পেলো না।

    আর শেষবার লন্ডন থেকে ফেরার সময়। বাবা-মা কে প্লেনে তুলেছি - প্লেন লেট, তারপর রেডিং-এ এক বন্ধুর বাড়ি থেকেছি রাতে। যা হয়, গ্যাঁজাতে গ্যাঁজাতে রাত্তির একটা। পরের দিন ভোর পাঁচটায় উঠে বেরিয়েছি, কারণ দুপুরে আমার SRG সেমিনার ছিলো। কিছুটা এগিয়ে বুঝতে পারছি চোখ বন্ধ হতে চাইছে। তখন একটা ক্যাফেতে ঢুকে দুটো এক্সপ্রেসো মেরে আবার দৌড়।

    নয় নয় করে আমারো প্রায় আড়াই লাখ কিমি পেরিয়ে গেছে - আম্রিগা, বিলেত আর ভারত মিলিয়ে। তার মধ্যে এমনও আছে সকাল নটা থেকে রাত তিনটে অবধি টানা - এবং আজ অবধি কোনো অ্যাক্সিডেন্ট নয়। কিন্তু এইটা এখনো মেনে চলি, এবং চলতে বলি। ফর সেফটি, আর কিছু নয়।
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৪ ১০:০৯201738
  • এ হে, পম্যা শিবরঞ্জনী রাগ জানতেন না? আরডি বর্মনের অন্যতম প্রিয় রাগ ওটা। মেরে নয়না শাওন ভাদোঁ মনে আছে? ঐটা শিবরঞ্জনীতে কম্পোজড। একই রাগে বাংলায়ঃ তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যে দিন যাবে।
  • | ২২ জানুয়ারি ২০১৪ ১০:০৭201737
  • আহা গলা বেয়ে ই তো ঠোঁটে ওঠে ঃ)
  • aranya | ২২ জানুয়ারি ২০১৪ ১০:০৫201736
  • আমি আবার ভাবলাম শিবরঞ্জনী একধরনের লিপস্টিক
  • kumu | ২২ জানুয়ারি ২০১৪ ১০:০১201735
  • শিবরঞ্জনী -একটি রাগের নাম।
    কাল ইন্দোকে শুধিয়েছিলাম।অতিশয় সঙ্গত কারণেই সে উত্তর দেয় নাই (এই সামান্যি জিনিস জানেনা আবার গুরুতে আসে!)।আজ গুগলিয়ে জানলাম।তবে ওষ্ঠে শিবরঞ্জনী ? নাকি কন্ঠে?
  • | ২২ জানুয়ারি ২০১৪ ১০:০০201734
  • আরে আমার প্যানকার্ডের থিকানা ঠিকঠাকই আছে। কিন্তু কোঙের নাম সেই প্রথমটাই দেখায়। এখনও কোনও অসুবিধে হয় নি।

    এদিকে আধার কার্ড আমি পু?ণেতে এসে করিয়েছিলাম। অফিসে আধার-ক্যাম্প হয়েছিল। তা চার মাসে জায়গায় ৬ মাস বাদে দিব্বি গুটগুট করে আধার কার্ড কোন্নগরে পৌঁছে গেছে।
  • সিকি | ২২ জানুয়ারি ২০১৪ ০৯:৪৪201733
  • ইন্দোদাদার কাল রাতের পোস্তো পড়ে আমার একটা প্রাচীন কবিতা মনে পড়ে গেল। কিন্তু হায়, কবিতার খাতা আপিসে নাই। পরে কখনও তুলে দেওয়া যাবে।

    রোবুরে কই, আমার প্যান কার্ডে আজও ভুবনেশ্বরের ঠিকানা। ঐ কী একটা সাইট আছে, সেখানে লগ ইন করলে এখনও ইনফোসিস বিবিএসার দেখায়। কিন্তু আমি তো দশ বচ্ছর ধরে দিল্লিতে ইনকাম ট্যাক্স জমা করছি, কোনও সমস্যা তো হয় নি। অ্যাড্রেস পাল্টাতে হবে কেন?
  • | ২২ জানুয়ারি ২০১৪ ০৯:২১201732
  • আচ্ছা অরি। আমি কোন ভাবে ওয়ালশের ব্যাপার টা মিস করে গেছি। সরি।
  • | ২২ জানুয়ারি ২০১৪ ০৯:০৭201731
  • না না কুমু দি উঠে গেছি। bratin থেকে ব হয়ে গেছি তো। ঃ)
  • | ২২ জানুয়ারি ২০১৪ ০৯:০৪201730
  • আমি সেই ৯৩ সাল থেকে ইডেনে যাচ্ছি। দেশে থাকলে অন্ততঃ এক দিন যাই। টেস্ট ম্যাচ ই আমার বেশী পছন্দের।

    কুম্বলে,রাজু আর রাজেশ চৌহান এ বোলিং এ ইংল্যান্ডের শোচনীয় পরাজয়। গ্যাটিং র ব্যাটের ওপর বসে ইডেনের দর্শকের দিকে দু হাত জোড় করে কম চেঁচানোর জন্যে প্রার্থনা। ল্যান্স ক্লুজন্যার কে আজহার ১ ওভারে ৬ টা বাউন্ডারী। কুম্বলের ৮২ রানে। সেই ম্যাচেই গ্যারি কার্স্টেন র দু ইনিংসে সেঞ্চুরি এবং ভারতের শোচনীয় হার।অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীনাথের আগুনে বোলিং। বোদধয় ০/২ হয়ে গিয়েছিল।সেই ম্যাচে স্পিনার নিতে গিয়ে সৌরভ কে বোলিং ওপেন করতে হয়েছিল। যত দূর মনে পরছে সৌরভ সেই ইনিংসে ৩ টে উইকেট পেয়েচিল।তারপরে অর্পন যেটা বললো। ভরতবর্ষ ৫৫০+ রান করে। ভারতের প্রথম ৬ জন ব্যাসম্যান ৫০+ রান করে। যেটা একট রেকর্ড। সব ব্যাট সেঞ্চুরি কাছে এসে মিস করে তেন্ডুলি,রমেশ,সিধু খালি আজাহর সেঞ্চুরি করে। সৌরভ মনে হয় ৫৬ করেছিল কটা ৬ সমেত। ভারত অবলীলাক্রমে ম্যাচ টা পকেটে পুরেছিল।
  • kc | ২২ জানুয়ারি ২০১৪ ০৮:৫৮201729
  • বিটিডব্লু, কসবায় গ্যাস স্টেশনের ভিতরে যে সাবওয়ে আছে, সেটাতে হ্যাম স্যান্ডউইচ পাওয়া যাচ্ছেনা? হানুদা?
  • kumu | ২২ জানুয়ারি ২০১৪ ০৮:৫৫201728
  • ব্রতীন এখনো লেপের্তলায়? কলিতে শীত পড়েছে বুঝি?
  • h | ২২ জানুয়ারি ২০১৪ ০৮:৫৪201726
  • এটা আমি সত্যি জানতাম না, শুনেছি সেদিন, লিটেরালি, কিন্তু এটা বিশ্বাস করার মত এভিডেন্স পাইনি।
  • a x | ২২ জানুয়ারি ২০১৪ ০৮:৫৪201727
  • কিন্তু রেড মিট পরিমিত পরিমাণে একেবারেই খারাপ না। প্রসেসেড মিট - হ্যাম, সসেজ ইত্যাদি অনেক বেশি খারাপ। লিন কাট ইত্যাদি তো মাঝে সাঝে খাওয়ায় একেবারেই কোনো অসুবিধে নেই। কেজিখানেক পর্ক কিনে এনে রেঁধে বেড়ে মনের সুখে খাও।
  • | ২২ জানুয়ারি ২০১৪ ০৮:৫০201725
  • আচ্ছঃ))

    আমর তো ডাবর আমলা তেল,হজমোলা এই সব ইন্ডিয়ান দোকান গুলো থেকে কিনতাম।
  • | ২২ জানুয়ারি ২০১৪ ০৮:৪৮201724
  • যাচ্চলে!!
  • a x | ২২ জানুয়ারি ২০১৪ ০৮:৩৪201723
  • পোর্ক রেড মিটই। ওটা মার্কেটিংএর দান। যেহেতু মায়োগ্লোবিন একটু কম, আর রাঁধলে ফ্যাকাশে মত হয়, সেটাকে ব্যাং করে মার্কেটিং করা হয়েছিল ওয়াইট মিট বলে।
  • a x | ২২ জানুয়ারি ২০১৪ ০৮:৩১201722
  • হ্যাঁ মেক্সিকানরা তো বাঙ্গালীদের মাসতুতো ভাই। ওদের দোকানে তিল বাদাম সব তক্তি থেকে ডেটল পাওয়া যায়। একটু খুঁজলে বোরোলীনও পাব নিগ্ঘাত।
  • Sibu | ২২ জানুয়ারি ২০১৪ ০৮:৩০201721
  • নকুলদানাও পাওয়া যায়। থোড় মোচা ভি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত