এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rajdeep | ০৩ জুলাই ২০১২ ০৯:৪৭20190
  • টই দেখতে পাচ্ছি না ঃ-(

    সব বাক্সো, অথচ কালকেও ঠিক ছিল
  • | ০৩ জুলাই ২০১২ ০৯:০৮20188
  • ঠিক।
    এখন আমি মন দিয়ে হানাবাড়ি দেখছি।আরেকটা সিনেমার নাম কিছুতেই মনে পড়ছে না,মনে হয় চুপিচুপি আসে জাতীয় কিছু একটা- ঐ টা কাল দেখার চেষ্টা করবোঃ)
  • | ০৩ জুলাই ২০১২ ০৮:৩৮20187
  • 'মেয়েদের হস্টেল জীবন
  • | ০৩ জুলাই ২০১২ ০৮:২০20186
  • অহনার লেখাটা মানে কি সেইটা যেখানে পরিচয় না জানা হরিসাধন দাশগুপ্ত র সঙ্গে লেখিকার আলাপ হয়েছিলো?
  • একক | ০৩ জুলাই ২০১২ ০৮:১৪20185
  • অচিন্ত্য
    আমি তো কাশিপুর এর দিক . সিঁথি তে আমার বিস্তর ইআর্বক্সী. হোস্টেল মানে কী আর.বি.ইউ - এর হোস্টেল ?
  • aka | ০৩ জুলাই ২০১২ ০৮:১৩20184
  • বহুদিন যাবত ব্যাঙরে দেখা যায় না আর ওদিকে কেসিরে।
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০৬:৫৭20183
  • সে কী হে? সুধাদের ভুলে গেলো অমল?
    সাংঘাতিক কেস।
  • h | ০৩ জুলাই ২০১২ ০৬:৫৫20182
  • ইন্দো, হ্যাঁ ভার্সনে ভুল আছে। এটা কি অহনার মেমোয়ার এর কথা বলছিস?
    কেকে আর পিপি এরা কি শান্তিনিকেতন এ পড়েছে নাকি? ভালো ভালো। তবে আমার লেখাপড়ার স্মৃতি বলতে বিভিন্ন চায়ের দোকানে আরো বিভিন্ন বড় বড় কথা। তবে তারা বেম্মো চায়ের দোকান, কোন কন্ডোম পাওয়া যেত না।
  • achintyarup | ০৩ জুলাই ২০১২ ০৪:০০20181
  • ফিরে এসেচি, কিন্তু ডাগদার নিশ্চই পাইলেছে।

    একক কোন বাড়ির ছাদে বসে বিড়ি টানত শুনি? আমি তো সাউথ সিঁথির হস্টেল বাড়ির পাঁচতলায় যে চিলেকোঠা, তার ওপর যে জলের ট্যাঙ্ক, তার ওপর আধশোয়া হয়ে বিড়ি টান্তে টান্তে সূর্য ওঠা দেখতুম। মনে পড়ে গেল হঠাৎ
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০২:৫৭20180
  • আকার ভবিষ্যৎ তো দেখা যাচ্ছে রীতিমতন উজ্জ্বল! ঃ-)
  • Tim | ০৩ জুলাই ২০১২ ০২:৫৪20178
  • আমারে এখুনি ফেবু জিগ্যেস করলো আকাদা গ্যাংস্টার হতে পারে কিনা।

    হ্যাঁ বলে দিলাম। ইসের পথ থেকে তো আর বিচ্যুত হতে পারিনা!
  • একক | ০৩ জুলাই ২০১২ ০২:৫৪20179
  • রাগ জাগাও মন্দ না . একসময় রাগ জেগে ভোর করে দিতুম . ছাদ ময় পোড়া বিড়ির টুকরো সাক্ষী রেখে তেতো মুখ করে টালা ট্যাঙ্ক এর মাথায় সুয্য উটতো. আজকাল রাগ হলে ঘুম্পায়. বুড়োহচ্ছি .
  • Tim | ০৩ জুলাই ২০১২ ০২:৪৯20177
  • রাত জাগছিলাম *

    ধুর।
  • Tim | ০৩ জুলাই ২০১২ ০২:৪২20176
  • ইন্দোদা যা বললো পার্কো স্ট্রিটে প্রায় দু ফুট অন্তর দেখতাম ও জিনিস। হাসপাতালের এমন ছবি আঁকলো, বড়ো চেনা।

    কদিন আগে বন্ধুর সাথে হাসপাতালে রাগ জাগছিলাম। মনের অবস্থা কহতব্য নয়, তবু চোখ এড়ায়নি আস্তে আস্তে ঘুমোনো ও জেগে ওঠা, শহরের। চায়ের দোকানি, ট্যাক্সিচালক, রিক্সাওয়ালা - সবাই পাথরের মত ঘুমে অচেতন। ওয়েটিং হলে লম্বা লম্বা বিছানা পেতে নিশ্চিন্ত নিদ্রায় আত্মীয় বন্ধুরা, যারা আরো একটু আগেই গোল হয়ে বসে রাতের খাবার খেয়েছে। চোখ বেঁধে কাউকে এনে ছেড়ে দিলে সে ভাববে বুঝি মধ্যরাতের চড়ুইভাতি। তিনধাপ ওপরেই আইসিইউতে কিছু প্রাণ ধিকিধিকি, অর্জুনের তীরের মত সারি সারি নল তাদের শরীর ফুঁড়েছে। আমি আর আমার বাল্যবন্ধু, বহু তর্কবিতর্ক-দার্শনিক কূট-স্বপ্নবাস্তবের ছিনিমিনি পল্লবগ্রাহীতার শরিক, বিস্কুট খেতে খেতে কেঠো চেয়ারে বসে বা বাইরে সিগারেট অছিলায় এইসব দেখছিলাম। এইজন্য রাত আমি এত ভালোবাসি।
  • একক | ০৩ জুলাই ২০১২ ০২:০৮20175
  • কীসের কষ্ট নিয়ে কতা হচ্ছে ? আপাতত আমার কোনো কষ্ট নাই.
    বন্ধুনী নেমন্তন্ন করে পোস্তর বড়া, মুসুর ডাল আর দিশি মুরগির ঝোল ভাত খাওয়ালেন. আহা মন টা ভরে গেলো .
  • | ০৩ জুলাই ২০১২ ০২:০৬20174
  • কি কষ্টের ছিলো সেই যৈবন,আহারে!
  • I | ০৩ জুলাই ২০১২ ০১:৫৩20173
  • নিখিলেশ, অচিন্টি কবে ছবি তুলতে বেরিয়েছে। এল না। নিখিলেশ, তুইও না।
  • I | ০৩ জুলাই ২০১২ ০১:৫১20172
  • আরে মূর্খ, পানের দোকানে!
  • | ০৩ জুলাই ২০১২ ০১:৩৮20171
  • তখনকার কন্ডোম কি চালের বস্তায় করে বেঁধে দোকানে ঝুলিয়ে রাখত- নইলে যৈবন দেখতে দেখতে বাড়ি ফেরা চাপ।
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০১:৩২20170
  • তবু ভালো কোলে মার্কেটের কুলীদের কোলে বসতে না! ঃ-)
  • I | ০৩ জুলাই ২০১২ ০১:৩১20169
  • বেণুর ক্যান্টিন। বেণু বলত পুচ।
    রাতে ক্কচিৎ খেতে যেতাম কালীর দোকানে। রাস্তা পেরিয়ে। কোলে মার্কেটের কুলীদের সঙ্গে বসে খেতাম।সাম্যের হদ্দমুদ্দ।
    কালীর ছিল ইয়াব্বড় ভুঁড়ি। কালো, তেল চপচপে। কালীর ঘামতেল গড়িয়ে গড়িয়ে ডিম ভুজিয়ায় মিশত। তার কী তার ! অমন ডিম ভুজিয়া আর খেলাম না। কালীর আসল নাম জানতাম না। সম্ভবতঃ তার প্রপিতামহ ছিল আসল কালী। কালীরা অরণ্যদেব। কালীর দোকানে যে বসে সেই কালী।

    ডিম ভুজিয়া আর রুটি-পেঁয়াজ-লঙ্কা খেয়ে উঠে বড় ভাঁড় মালাই চা। রসিকজন সবশেষে পান চিবুতে চিবুতে ঝোলানো কণ্ডোমের প্যাকেটের রসবতী নারীদের যৈবন দেখতে দেখতে বাড়ি ফিরত। কোলে মার্কেট জেগে উঠছে। ইমারজেন্সীতে সস্তায় পেথিডিন ইঞ্জেকশন নিতে পেট ব্যথার ভান করে ক্রেমে ক্রেমে বাড়ছে পেশাদার নেশাদারদের ভীড়। রাতের কলকাতার গাদ এসে জমছে। অচিন্টি আসছে না।
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০১:৩০20168
  • আরে আকা, ওরা তখন মাটির অনেক নিচে গর্তে, সেখানে শীত না তখন, গরম। হীটের কন্ডাকশন কনভেকশন রেডিয়েশন মনে নাই?
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০১:২৮20167
  • এই নৈমিষরাণ্যের নিরামিষ জঙ্গলে অগ্নিদেবের আর কী ই বা হবে? বাঘ গন্ডার হরিণ হাতীওয়ালা জঙ্গল চাই। ঃ-)
  • aka | ০৩ জুলাই ২০১২ ০১:২৭20166
  • সাপোস লাগে না, তাহলে শীতের দিনে শীত করত, তাহলে ঘুমোতে পারত না, জেগে উঠত। কিন্তু সাপে শীতে জাগে না, অতএব প্রুভড।
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০১:২৬20165
  • আকা, শীতের দিনেও সাপের গরম লাগে? (অবশ্য তেনারা তো তখন ঘুমে থাকেন। ঃ-))
  • Tim | ০৩ জুলাই ২০১২ ০১:২৪20164
  • রোজ রোজ খেলে অমৃতও দুধ সিরিয়ালের মত লাগে। ক্ষি আর করবা দুদন্ড নরক গুলজার করে নাও। নয়ত অগ্নিদেবের মত করে এসো, এদিকে প্রচুর জঙ্গল আছে। হরিন-র‌্যাকুন-কাঠবিড়ালী সমেত খাওয়াবো।
  • aka | ০৩ জুলাই ২০১২ ০১:২৩20163
  • এদের সবার ঠান্ডা লাগে কিন্তু সাপের গরম লাগে।
  • Qy | ০৩ জুলাই ২০১২ ০১:২২20162
  • আচ্ছা বড়াই, বাঘ সিংহ নেকড়ে চিতা বাইসন হায়েনা কুকুর বেড়াল বাঁদর কাঠবিড়ালী চড়াই কাক বক বোলতা ভীমরুল পিঁপড়ে ---এদের কি ঠান্ডা লাগে বা গরম লাগে?
  • pipi | ০৩ জুলাই ২০১২ ০১:২১20161
  • পুচটা কি? হিরো পুচ জানি কিন্তু সে কি খাওয়া যায়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত