এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bratin | ২৪ জানুয়ারি ২০১৪ ১৪:০৬202440
  • যাদের দল তারাই ভাবুক না হয় কে কোথায়। অন্যদের তো আবার " নিজেদের" দলের "অস্তিত্ব" রক্ষার লড়াই। তারা যদি সেখানে একটু মনোযোগ দেয়
    ....
  • h | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫৯202439
  • স্লা বইমেলা যদি আদৌ না হয়, খুব বাজে হবে।
  • h | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫৭202438
  • আমার পয়েন্ট হল, রাজনীতির আলোচনা কে ব্যক্তি কেন্দ্রিক সেলিব্রিটি টাইপের আলোচনায় পরিণত হতে দিচ্ছি আমরা, আমরাও কম মূর্খ না।
  • h | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫৫202437
  • ইয়েস দমু। বলো, তোমার কমোড সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছি।

    বইমেলায় আসছো কি? আমরা আবার বইমেলায় থাকছি না, শেশের দু তিন দিন থাকছি। বাই দ্য ওয়ে এই বার কি বইমেলা হচ্ছে?
  • ম্যামি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫৪202436
  • সিঙ্গুরের মাস্টারমশাই শ্রদ্ধেয় মানুষ।
  • ম্যামি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫২202434
  • আমার দেশ কোনও ভুল করতে পারে না, কারণ তা আমার দেশ। এ কথা তো স্বয়ং বঙ্কিমও বলেন নাই সিকি।
  • রোবু | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫২202435
  • সিকি ১:৪৮ ক।
  • সিকি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫১202433
  • ক।

    আমি এবার বেরোই। ধনতন্ত্রের খানিক জয়গান গেয়ে আসি।
  • ম্যামি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫০202429
  • সে বললে সুখময় চক্কোতির রাজনীতিতে আসাই বা কোন উবগারে লেগেছিল শুনি?
  • রোবু | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫০202430
  • অমিত মিত্র আবার রাজনীতিতে কবে এলেন!! ধুস।
    ওই পার্টিতে পারে দেবার লোক বহু আছে/ ছিল। সিঙ্গুরের মাস্টারমশাই তাদের অন্যতম।
  • jhiki | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫০202431
  • না না, কামদেব খুব টাইট সিডিউলে কাজাতে অভ্যস্ত নন :)
  • সিকি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৫০202432
  • (স্বগত) ফুল ছুঁড়ে মারবে নাকি?
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৯202428
  • এই বোধি
  • ম্যামি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৮202426
  • সরদেশাইকে আমার ভালো লাগে। টিভিতেও।
  • সিকি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৮202427
  • পাতে দেবার মত লোক পাতে দিয়ে কি পাতের স্বাদ কিছু বেড়েছে? কার উবগার হয়েছে? মিত্তিরমশাইয়ের? রাজ্যের? তিনোমুল দলের?
  • সিকি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৭202423
  • বুঝলে না একক, সেই যে কবি লিখে গেছিলেনঃ পুলিশ কোনও দোষ করতে পারে না, যতক্ষণ সে আমার পুলিশ, এইটারই বৃহত্তর প্রতিফলন, আমার দেশ কোনও ভুল করতে পারে না, কারণ তা আমার দেশ। নমোভক্তরাও তাই বলে, এখন কেজরিরও একটা বিশাল ভক্তবেস গড়ে উঠছে, যারা সব দেখেশুনেও কুড়কুড়ে স্টাইলে বলছে, এড়া হ্যায়, পর মেরা হ্যায়।

    জনতা হ্যালু খাবে বলে হাঁ করে বসে থাকে। এই রেটে চললে দেশে খুব শিগগিরই কেজরিরও একটা ছোটখাটো মন্দির গড়ে উঠবে হরিয়ানা বা রাজস্থানে।
  • ম্যামি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৭202424
  • অমিত মিত্র রাজনীতিতে এসেছেন শেষ বয়েসে এসে। তা সত্বেও ঐ পার্টিতে একমাত্র পাতে দেবার মত লোক।
  • Tim | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৭202425
  • কেন লক্ষ্মী-সরস্বতী কি যৌনতায় বিশ্বাস হারিয়ে ফেলেছেন?
  • Tim | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৬202422
  • শুক্কুরবারে মিনিময়? ফাগোল?
  • jhiki | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৪202421
  • লক্ষ্মীর সাধনায় রত থাকলে সরস্বতীর দিকে বেশী মনোযোগ দেওয়া যায়না, আর লক্ষ্মী- সরস্বতী দুজনকেই সামলাতে গেলে কামদেব কুপিত হয়ে ফুরুৎ হয়ে যাবেন। বেচারা অঃ গোঃ কে শুধুশুধু দোষ দেওয়া কেন?
  • h | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪৩202419
  • মিনিময় টা পুরো বিচিত্রানুষ্ঠান হয়ে গেল। এরকম করলে ফেবু পেজ হু হু করে এগিয়ে যাবে, এর মধ্যে আবার ব্রতিনের মেমোয়ার্স ঃ-)
  • h | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪১202416
  • *দুঃখজনক ভাবে ব্যক্তিগত বাধ্যতা
  • Ekak | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪১202417
  • দেশপ্রেম -দেশদ্রোহ এসব শব্দ অতি ফন্গ্যবেনে। আমি কাওকে ভালোবাসি মানে এই নয় যে সে হাঁসের পেচুনে গেলেও আটকাবো না। কয়েক ঘা দেবনা ধরে। এখন সেই দেখে কিছু লোক যদি বলে যে অমুককে অকমান করিচি তো বেশ করিচি। সেম লজিক এপ্লায়স ফর আ কান্ট্রি। বাঁদরাম প্রশ্রয় দেওয়া দেশপ্রেম নয়। অন্যের সীমান্তে ঢুকে চুলকিয়ে আসার নাম দেশপ্রেম নয়। আসলে ইন্ডিয়া তে দেশপ্রেমী হচ্ছে শকুনি মামারা যারা ভেতরে ভেতরে চায় কৌরব বংশ ধ্বংস হোক।
  • সিকি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪১202418
  • আমাদের মাননীয় পোধানমন্ত্রী পড়াশোনায় খুবই ভালো ছিলেন। মন্টেকবাবুও পড়াশোনায় ভালো। তা নীল পাগুড়ি রাজনীতিতে আসায় রাজনীতি সত্যিই খুব সমৃদ্ধ হয়েছে, নো ডাউট। :-)

    প্রকাশ কারাত বা বুদ্ধ ভটচাযেরও নাম নেওয়া যায় এই লাইনে। অমিত মিত্রেরও।
  • ম্যামি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৪০202415
  • একদম।
  • | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৩৯202414
  • না না আমি ইতিহাসে আমি হেব্বি স্ট্রং ছিলুম। দায়িত্ব নিয়ে মাধ্যমিকে বেশ কিছু প্রশ্ন মুখস্ত করেছিলুম। সে গুলো এলে ফাটিয়ে দিতুম। কিন্তু কপাল। পরীক্ষার প্রশ্ন আউট হয়ে গেল ( ও টা অবশ্য মাঝে মাঝে ই হতো আমাদের সময়ে) কিন্তু ইতিহাসে সিলেক্টিভ পড়াশুন বলে গুচিয়ে কেস খেলাম। তাই আমার মতো "বিরল" প্রতিভা কে স্যার অনেক চেষ্ট করেও ৫৯ এ বেশী দিতে পারলেন না ঃ))
  • h | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৩৭202413
  • সংবাদ মাধ্যমে, স্টাফ রিপোর্টিং ব্যাপারটা উঠে গিয়ে, এবং সাংবাদিক মাত্রেই নিউজ-জকি টাইপের কিসু একটা হয়ে উঠে, এই এক আপদ হয়েছে, হাউজের ভিউ কে নিজের ভিউ হিসেবে চালানোর একটা পেশাদারী এবং দুঃখজনক বাধ্য বাধকতা এসে গেছে। তদুপরি কেউ পড়াশুনো করে না ;-)
  • ম্যামি | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৩৫202410
  • ফেবু পেজ এগিয়ে গেছে? বুঝিনি।
  • jhiki | ২৪ জানুয়ারি ২০১৪ ১৩:৩৫202411
  • যুদ্ধবাজদের ওপর বাজ ফেলার কথাটা লোকজনের মাথায় আগে এলেই ভাল হত। খামোখা কত যুদ্ধের সাল-তারিখ মুখস্ত করলাম :(
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত