এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:৫৩202650
  • অরন্য দা, আজকেও আশা নেই বেটারা ৩০০/৯ ইন ৪৮.৫ ওভার। ঃ(((
  • | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:৫১202649
  • এ হে হে!! বই মেলায় তোমার সাথে ব্যাটে বলে হবে ভাবলুম।ঃ((

    ও ই দেশে নলেন গুড়ের সন্দেশ? বলো কী হে?
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:৪৪202648
  • বইমেলা মিস জনিত বিষাদে বিষ খেয়ে ফেললাম
    বিষ = ছানার জিলিপি, নলেন গুড়ের সন্দেশ
  • sosen | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:৩০202647
  • একটু মাইগ্রেন-এর ঝামেলা। ২৭ -এ যাব তাহলে। হোপফুলি।
  • π | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:২৮202646
  • সোসেন, আছে। আঁকার ডিপ তো তোমার ঃ)

    শরীর কি খারাপ হল নাকি ?
  • | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:২২202645
  • এক মহিলা আরেক মহিলা কে ন্যাক বলতেই পারে। চাপ নেই।

    কিন্তু তাবলে আমি ও ই একই ভুল করে কেস খাবো না। ঃ))
  • sosen | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:১০202644
  • আমি মাঝে একটা বড় টাইম থাকব না এবার :-(- ৩১- ৪
  • sosen | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:০৯202643
  • ও, পাইকে জিগ্গেস করি। ২৭ এ যাওয়ার দরকার আছে মেলায়, না যথেষ্ট ভলান্টিয়ার পেয়েছ?
  • sosen | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:০৭202641
  • এলেই মাথা ধরে যাচ্ছে। সিরিয়াসলি।
    কাটি।
  • π | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:০৭202642
  • যাহ !! ঃ(
  • | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:০৬202640
  • ধুর শিবু দা যে কী বলে না। পূর্বরাগ পড়ো নি?

    "রাধার কী হইল অন্তরে ব্যথা
    বসিয়া বিরলে থাকয়ে একলে
    না শুনে কাহার ও কথা"
  • aranya | ২৫ জানুয়ারি ২০১৪ ০৯:০৫202639
  • নাঃ, হচ্ছে না পাই, বসের ব্যাগড়া :-(
  • π | ২৫ জানুয়ারি ২০১৪ ০৮:৪৪202637
  • অরণ্যদা, বইমেলায় আসছেন ?
  • π | ২৫ জানুয়ারি ২০১৪ ০৮:৪৪202638
  • হুতো, একটা ফোন ...
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৪ ০৪:২২202636
  • সেই হিসেবে শকুন্তলাই বা কি কম ন্যাকা? ঃ-)
    কেসি, মেঘদূত পাঠিয়ে দিন প্লীজ। থ্যাংকু।
  • kc | ২৫ জানুয়ারি ২০১৪ ০৩:৫৫202635
  • নাহ! লেপের মধ্যে থেকে আর টুইব কেমনে?
  • Sibu | ২৫ জানুয়ারি ২০১৪ ০৩:৪৬202634
  • কেসি কি টুইয়ে দিচ্ছে? ঃ-)
  • kc | ২৫ জানুয়ারি ২০১৪ ০৩:৪১202633
  • তবে যাই বলেন না কেন মেঘদূত কিন্তু বেশ ন্যাকা।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৪ ০৩:৩২202632
  • এমনি রামীশামী হলে কী হবে, যক্ষের কাছে তো সে রাণী!
    সেতো কবিই বলে গিয়েছেন সমস্ত পুরুষদের হয়ে, "ভালোবাসা মোরে ভিখারী করেছে/ তোমারে করেছে রাণী।"
    এক বাংলাদেশী নাটকে একজন লোক রেডিও নিয়ে পালিয়ে গেছেন খান্ডার বৌয়ের কাছ থেকে, বৌ যখন ঝাঁটালাঠি নিয়ে গিয়ে তাকে খুজে পেয়েছে তখন ভদ্রলোক এক গাছতলায় বসে আছেন, রেডিওতে বাজছে, "ভালোবাসা মোরে ভিখারী করেছে/তোমারে করেছে রাণী"
    ঃ-)
  • Sibu | ২৫ জানুয়ারি ২০১৪ ০৩:১৮202631
  • তবে যক্ষপত্নী কিন্তু যক্ষের বিরহটুকু বাদ দিলে রামী শ্যামীই বটে। সেই কথাটাই বলছিলাম, মেয়েদের বিরহ বিশেষ পুরুষের জন্য, আর মেয়েরা পুরুষের বিরহে বিশেষ। অন্ততঃ বেশীরভাগ ক্ষেত্রে। ঃ-)
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৪ ০৩:১১202630
  • হ্যাঁ, শিবুদা, ঠিক বলেছেন। যেদো মেধো রামাশামা নিয়ে বিরহিত হয় না কেউ, কিন্তু আহা কৃষ্ণ, তাঁর কথা আলাদা। সকলেই তখন প্রচ্ছন্ন গোপিণী, কৃষ্ণবিরহের অনলে জ্বলিয়া বলেন, ভ্রমর কইও গিয়া। ঃ-)
  • Sibu | ২৫ জানুয়ারি ২০১৪ ০৩:০৬202629
  • আহা লেগ পুলিং বোঝো না। ঃ-)

    তবে এটাও ঠিক, দুষ্যন্ত রাজা, আর মদন দেবতা। সাধারণ মানুষের বিরহে কেউ খুব একটা বদার করে না। ;-)
  • Sibu | ২৫ জানুয়ারি ২০১৪ ০৩:০৪202628
  • দাঁড়াও, দেহলীদত্ত পুষ্পের কথাটা মনে নেই। আর একবার পরে দেখি। ভালই হবে, আবার পড়া হয়ে যাবে।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৪ ০৩:০২202626
  • আরে শিবুদা, কী কন, মেয়েদের বিরহ লাগে না? কালিদাসেই তো কত আছে! শকুন্তলা যে জ্বরে পড়ে গিয়েছিল? আর কুমারসম্ভবে উমা তপস্যা করতে শুরু করলেন মহেশ্বর চলে গেলেন দেখে! পুষ্পধন্বা ভস্ম হয়ে গেল পরে যে রতি কেবলই বিলাপ করে চললো যদ্দিন না পুনরায় জ্যান্ত হলো মন্মথ?
  • Sibu | ২৫ জানুয়ারি ২০১৪ ০৩:০২202627
  • মেঘদূতে নির্বাসনের সময় নিয়ে কোন ইন্টার্নাল এভিডেন্স বোধহয় নেই। তবে আমি আন্দাজ করব আষাঢ়ের বেশ কয়েক মাস আগে। এক তো বালা খুলে যাবার মত রোগা হয়ে যেতে সময় লাগে। এছাড়া, কালিদাস বলছেন যক্ষ মেঘকে মেঘকে কুর্চি ফুল (কূটজকুসুম) দিয়ে মেঘকে প্রানীদের উপযুক্ত অর্ঘ্য দিল, কেননা কামার্তদের চেতন-অচেতন জ্ঞান থাকে না। সেটা তো আর দু-একদিনে হয় না। ঃ-)

    আরো আন্দাজ, আষাঢ় মাসে যক্ষের নির্বাসনের বেশ কিছুদিন বাকী ছিল। তা না হলে মেঘকে এমন ইলাবোরেট মেসেজ দিয়ে এত দূরের পথ পাঠাতো কি?

    আর মেঘদূতের সময় নিয়ে একটা একমাসের গোলমাল আছে। আষাঢ়স্য প্রথম/প্রশম দিবস (প্রথম/শেষ) দিন, দুটো পাঠই চলে।
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৪ ০২:৫৪202625
  • শিবুদা থ্যাংকু লিংকটার জন্য।
    কিন্তু দেহলীদত্ত পুষ্পৈ যে হিসেব রাখতো, সে কি ওর বৌ রাখতো না? কতদিন কাটলো, কতদিন বাকী রইলো।
    নাকি সেটা অন্য কোনো কাব্যে?
  • Atoz | ২৫ জানুয়ারি ২০১৪ ০২:৫২202624
  • কখন নির্বাসন দিয়েছিল সেটা বুঝতে পারি না, হয়তো অঘ্রান কি পৌষ মাসে। কারুর পৌষমাস কারুর সর্বনাশ। তারপরে হয়তো মাঘ ফাল্গুন চত্তির বোশেখ জষ্টি কোনোরকমে কাটিয়ে আষাঢ় এ দূত পাঠালো মেঘকে। ওর ফেরার কথা কবে ছিল? আশ্বিনে কাত্তিকে?
  • Sibu | ২৫ জানুয়ারি ২০১৪ ০২:৫০202622
  • বৌয়ের কথা কালিদাস কিছু বলেন নি তো। আমার ধারনা মেয়েদের বিরহ লাগে না। B-)
  • bratin | ২৫ জানুয়ারি ২০১৪ ০২:৫০202623
  • পছন্দের লেখক লেখিকার সাথে সাক্ষাতের আলাদা আনন্দ। ২০০৮ এ কলম্বাসের বঙ্গ নেলায় সুনীল কে পেয়ে আমি কোন একটা উপন্যাসের একটি চরিত্র নিয়ে কিছু ওরশ্ন জরেছিলাম। উনি হাসি মুখে উত্রর দিয়েছিলেন।
  • Sibu | ২৫ জানুয়ারি ২০১৪ ০২:৪৯202621
  • আমি রাজশেখর বসুর অনুবাদটা পছন্দ করি। কিন্তু আমারটা হারিয়ে গেছে। যদি একটু আধটু দেবনাগরী পরতে পার তো এই সাইটটা ভাল (মানে বড় অক্ষর)।

    http://sanskritdocuments.org/all_pdf/meghanew.pdf
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত