এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:৩৪202860
  • ব্যাঙদি আমার সিরিয়াস পোস্ট্কেও গুরুত্ব দ্যায় না, ওদিকে খালি বলবে আমার ছেলেটা পড়াশুনো করে না। তো, ছোটোবেলায় সবার বাবা মা ছানাদের থেকে বেশি পড়াশুনো করে।
  • kk | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:৩৩202859
  • কী জ্বালা, চোয়ালে ব্যথার দাওয়াই চাই নি রে বাপু !! এরা যে সব সেই অবাক জলপানের মতো শুরু করলে !!

    ঐ করো সব বসে বসে। আমি এখন পাঁচ মিশেলী ডাল, এঁচোড়ের কোর্মা, ছানার কোফতা কারি, এইসব খেতে চল্লুম।
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:৩০202857
  • তরমুজ মিষ্টি হবে কিনা জানার জন্যে আমি একটা টেস্ট বলেছিলাম। কারো মনে আছে সেটা?
  • ব্যাংদি | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:৩০202858
  • কেকে বরং চোয়াল চেপে ধরে এই গানটা শোনো
  • Arpan | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৯202853
  • আরে ভাগীদা নাদাল ফ্যান! হাত মেলান স্যার।
  • Arpan | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৯202854
  • * বিছানায়
  • sosen | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৯202855
  • বসিয়েছি খেতে। থ্যাঙ্কু।
    অভ্যুদা, ইন্ডাকসন কাজ করে না, উল্টোদিকে খেলার টান থাকলে তো আরোই করেনা, আর নাদালের খেলা থাকলে কোনো কথা শুনতেও পায়না
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৯202856
  • এতো টিভি দেখলে পড়াশুনো করবে কখন ব্যাঙদি?
  • Arpan | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৮202851
  • হ্যাঁ, আমার ইসে ডাগদারে কেটে দেবার পরে আমি যখন বিচানায় শুয়েবসে কাতরাচ্ছি, তখন লোকে তরমুজের ছবি দিত। আমি কি ভাই, রেগে গেছিলাম, হ্যাঁ ভাই?
  • ব্যাংদি | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৮202852
  • আমরা আজ ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রীডম দেখে এলাম। এখন রাউডি রাঠোর দেখছি টিভিতে।
  • Arpan | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৬202850
  • বাগচিরা সহজে ভয় পায় না। কিন্তু কেন ভয় পায় না সেটা জানতে গেলে বাগির ব্যাসবাক্য আগে জানতে হবে। কিন্তু সেটা খোলাপাতায় লেখা ঠিক হবে না। বাগচিরা খচে যেতে পারে।
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৫202849
  • রাগ করলে ? হ্যাঁ ভাই, রাগ করলে ? আচ্ছা, না হয় একটা টোটকা দিয়ে দিচ্ছি, রাগ করবার দরকার কি ভাই ?

    পুবমুখে বসে ভালো করে জোরে জোরে গাও - এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আনজনে
  • Arpan | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৪202847
  • শ্চ, স্যামসুঙের ফোনে একটা ট্র্যাকার থাকে তো। মানে এখন থাক একিনা জানি না, তবে ২০১০ অব্দি থাকত।

    সেই ট্র্যাকারটা অন করে একটা চেনা কারোর (ধরা যাক পরিবারের কেউ) নাম্বার তাতে দিতে হত। এইবার যতবার ফোন অন অফ করবেন ততবার ফোনে লাগানো সিম থেকে IMEI নাম্বার জানিয়ে একটা এসেমেস আপনার পরিচিত জনের ফোনে চলে আসবে।

    মানে কেউ চুরি করে নতুন সিম ভরলেও নিস্তার নেই, নতুন সিম থেকে এসেমেস আপনার চেনা নাম্বারে আসতে থাকবে।

    এখন এইটা আমার ফোনেও ছিল। হারিয়ে যাবার পরে খেয়াল করলাম ল্যাদ খেয়ে অন করিনি। বউয়ের ফোনে সেট করা আছে, সেখান থেকে মাঝে মাঝেই এসেমেস আসে। ঃ(
  • kk | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৪202848
  • ব্যাং, কী করতে হবে তা চাইনি গো। শুধু জানতে চেয়েছি একে ইংরিজিতে কী বলে। তাই নিয়ে বাবুদের আহ্লাদ দেখো !
  • ব্যাংদি | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২৩202846
  • চোয়াল ধরে যাচ্ছে মনে হলে চুইংগাম চিবোতে হবে।
  • kk | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২২202844
  • থাক, তোমকো আর ইয়ে করতে হবেনা। টোটকা নিয়ে আমার আর কাজ নাই !
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২২202845
  • ব্রতীনদাকে ডাক্তারি পড়ালে আর দেখতে হবে না, একপিস গাধায় চড়ে চেম্বারে যাবে আর চেষ্টা করবে যাতে রোগীর সাথে ব্যাটেবলে না হয়।
  • ব্যাংদি | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২১202843
  • সে তো অনির্বাণ বাগচি যাতে সাহস পায় তাই আগেই ওকে বলে শুয়েছিলাম, তা নয়তো হঠাৎ করে রাস্তায় পড়ে গেলে বাগচি আরো ভয় পেয়ে যেত।
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২০202840
  • ঐ ডাক্তার সুবিধের না। আমাকে জিজ্জেশ করলে ভালো টোটকা বলে দিতাম।
  • kumu | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২০202841
  • ইন্দোটা কোন কাজের না।গুরুতে আরেকপিস ডাক্তার দর্কার।ব্রতীনকে ডাগদারী পড়ানো হোক।
    অ ভাগীদার চট করে খেয়ে এসো।
  • sch | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:২০202842
  • মোবাইলে একটা সিকিউরিটি আপস রাখতে পারে। সেটা প্রত্যেকের জেনেটিক কম্বিনেশানের ওপর ডিপেন্ড করে একটা অনলাইন ইউনিক আইডি দিয়ে এক্টিভেট করতে হবে এবং কখনো সিম বদলালেই ওইটা দিয়ে মোবাইলকে এক্টিভেট করতে হবে
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:১৯202838
  • আহা তুমি রাস্তায় শোবে কেন? তুমি তো সেই চারতলা বাড়িটায় থাকবে। সেখান থেকে অনুগামীদের নির্দেশ দেবে।
    ওদিকে কবে সন্দীপ পাণ্ডে আপ জয়েন করে সেই নিয়ে আমরা চিন্তায় আছি!
  • Arpan | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:১৯202839
  • কিন্তু ব্যাং তো একবার রাস্তায় শুয়েছিল। এখানেই লিখেছিল। পরে লোকে চোখে জলটল দিয়ে তোলে।
  • kk | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:১৮202836
  • এরা কী সব লোকজন !! লোকের ব্যথা বেদনা নিয়ে কেবল ইয়ার্কি ফাজলামি জুড়েছে ! আর তেমনি এক খানা ডাক্তার হয়েছে। প্রশ্ন করলে উত্তর দেয়না। তোমাকে স্পনসর করবো? ছাই করবো !!!
  • শ্রী সদা | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:১৮202837
  • ফেবুতে এত চাড্ডি যে রোজ একটা করে পরলেও এ জীবনে শেষ হবেনা। ঃ(
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:১৭202835
  • সোসেন চিন্তা কোরো না। ভালো করে লুচি, পাঁঠার মাংস আর পায়েস নিয়ে স্কাইপের সামনে বসে খাও। বাকিটা আপনিই হয়ে যাবে। যারে কয় ইন্ডাকশন।
  • ব্যাংদি | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:১৬202834
  • আমি আপে নাম লেখাই নি, লেখাবও না। এসইউসিআইতেও লেখাব না। কথায় কথায় রাস্তায় শুয়ে পড়া একদম পছন্দ করি না।
  • sosen | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:১৫202832
  • কলহ না ঘন্টা। কালকে রাতে দিব্বি না খেয়ে ঘুমিয়ে পড়ল। দু বার তুললাম-- বলে এখন আর খাব না।
    তো খেলি না খেলিনা, সকালে উঠে খা? খুটুর খুটুর করেই যাচ্ছে, দাঁড়া না, দাঁড়া না-- দুপুর গড়িয়ে গেল, চব্বিশ ঘন্টা টানা না খেয়ে কেউ থাকে!
  • Abhyu | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:১৫202833
  • তা তুমি যে বিধায়ক হবে? পাবলিসিটি না হলে চলবে কেমন করে? তুমি অনুমতি দিলেই আমরা ক্যাম্পেন শুরু করি।
  • Arpan | ২৫ জানুয়ারি ২০১৪ ২৩:১৪202829
  • অভ্যুর জন্য আগাম চেতাবনি ওই ১১ঃ০৩-এই দিয়েছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত