এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৬ জানুয়ারি ২০১৪ ২০:৫১203100
  • আম্মো তাড়াতাড়ি ডিনার খাই। ৬টা-সাড়ে ৬টার মধ্যে। এই একটাই ভালো জিনিস করি। বাকিগুলো শুনলে কলি বড়ই দুঃখ পাবে।

    কিন্তু পেয়িংগেস্টের কথায় মনে পড়ল। রাসবিহারী মোড় থেকে গড়িয়াহাটের মোড়ের মধ্যে বা গোলপার্ক অবধি আশেপাশে কোনো ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট বা একমাস মত থাকা যায়, খেতে দেয় বা রান্নার বন্দোবস্ত আছে এরকম কিছুর সন্ধান থাকলে প্লিজ আমাকে জানিও/ জানাবেন।
  • kk | ২৬ জানুয়ারি ২০১৪ ২০:২৮203099
  • হুচি,

    এই তো অনেকগুলো স্ন্যাক রেসিপি পেয়ে গেছো। আমার আবার এর মধ্যে ভাগীবাবুর আর কেসির রেসিপি সবচেয়ে পছন্দ হলো। আমি আর কী রেসিপি দেবো? আমি নিজে স্ন্যাক খুব একটা খাইনা। ঝিকির মতো তাড়াতাড়ি ডিনার খেয়ে নিই। খুব দরকার হলে ফল আর পীনাট বাটার, কিম্বা গ্রীক ইয়োগার্ট এইসব খাই। তবে আমি দু একটা শুগার ফ্রী, ফ্যাট ফ্রী মাফিন বানাই। সেগুলো পোস্ট ওয়ার্ক আউট স্ন্যাক হিসেবে খুব ভালো। পরে দিয়ে দেবো খন রেসিপি গুলো।

    তবে আমার বর বডিবিল্ডার। তার ক্ষিদে বেশি পায়। সে ড্রাই রোস্টেড ছোলা বা চিক-পী, বাদাম, আর জোয়ারের খই কিম্বা পপকর্ন (মাখন না দেওয়া) মিশিয়ে তার মধ্যে চাটমশলা মিশিয়ে খায়। তার সাথে একটা বড় আপেল ই কমলালেবু খায়। কখনো কখনো একটা মক ব্রেডপুডিং বলে জিনিষ খায়। দুধের মধ্যে ব্রাউন ব্রেডের টোস্ট দিয়ে তার ওপরে দু চামচ প্রোটিন পাউডার আর একটু ভ্যানিলা দিয়ে অল্প মাইক্রোওয়েভ করে নেওয়া। তার মধ্যে এক চামচ সানফ্লাওয়ার সীড বা বাদামের কুচি ছড়িয়ে নিলেই হলো।

    অরণ্য,

    পেয়িং গেস্টের বুদ্ধিটা খাসা তো। আমি অনেকদিন থেকে ভাবছি আমার বাকরিটিকে বিদায় দিয়ে ঘরে বসে কেবল নানা রকম বিষয় নিয়ে পড়বো। তা টাকাপয়সার অভাবে আর কী হয়! আপনি পেয়িংগেস্ট থাকলে চাট্টি রোজগার হবে। সেই দিয়ে পড়া যাবে হয়তো।

    আর কে বলে রে আমার বাড়ি থাকলে না খেয়ে মরতে হবে? বলছি এই বাড়ি থেকেই একটা বডিবিল্ডার বানালাম ! হুঁ: !

    সবাইকে এত লিখলামই যখন ব্রতীনকেও বলে যাই। এই 'ডায়েটিং' কথাটাতেই আমার খুব আপত্তি। হেলথি খাওয়া মানেই না খাওয়া বা কম খাওয়া নয়। আমরা দুজনেই খুব ফুডি। এবং কোনোদিন আমরা খাওয়াদাওয়া নিয়ে ডিপ্রাইভ্ড্‌ ফীল করিনা।
  • cm | ২৬ জানুয়ারি ২০১৪ ২০:২২203098
  • কম্প্যুটারেই হবে, কারণ সে কথায় কথায় ম্যাথেমেটিকার কথা বলছিল।
  • Sibu | ২৬ জানুয়ারি ২০১৪ ১৯:৩৩203097
  • বিলিয়ন ডিজিট হাতে লিখেছে না কম্পুতে? হাতে সেকেন্ডে ৫ টা ডিজিট লিখলে ৬ বছরের বেশী লাগবে তো। মানে ২৪/৭ লিখলে।
  • cm | ২৬ জানুয়ারি ২০১৪ ১৮:৫২203096
  • সেদিন সকালে এক শিশু এয়েছিল সে বলল সে নাকি ঐ সংখ্যাটা বিলিয়ন ডিজিট লিখেছে।
  • মধু | ২৬ জানুয়ারি ২০১৪ ১৮:০২203095
  • ডায়াল করো / টিপতে থাকো বোতীন্দা।

    3.14159 26535 89793 23846 26433 83279 50288 41971 69399 37510 58209 74944 59230 78164 06286 20899 86280 34825 34211 70679.....
  • | ২৬ জানুয়ারি ২০১৪ ১৭:১৫203094
  • পাই কে এখন কোন নাম্বারে পাবো?
  • hu | ২৬ জানুয়ারি ২০১৪ ১৬:৫৭203093
  • বাহ! সুন্দর রেসিপি। সর্ষেতে তুলে দিই।
  • শ্রাবণী | ২৬ জানুয়ারি ২০১৪ ১৬:৩২203092
  • হুচি,
    ১) সবজি (মটর গাজর ফুলকপি ইত্যাদি)সেদ্ধ করে নিবি (করে রেখে দেওয়া যায়)। অল্প অলিভ অয়েলে পেঁয়াজ কুচি ভেজে তাতে সব্জি সেদ্ধ, অল্প ক্রীম বা দুধ, গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে মাখা মাখা করে নে। (খুব অল্প সময়ের ব্যাপার)। বেশ কয়েকটা পাঁউরুটির স্লাইস হাতে করে গুঁড়িয়ে নিবি (একদিনের বাসী হলে ভালো), সঙ্গে একটু মাখন (না গলানো) আর অলিভ অয়েল দিয়ে মেখে নিবি। বেকিং ট্রে গ্র্রিজ করে পাঁউরুটির একটা লেয়ার প্রথমে, তার ওপরে সবজির লেয়ার দিয়ে (ওপরে চীজ গ্রেট করে দিলে ভালো হয় নাদিলেও মন্দ হয়না) আভেনে নাহলে মাইক্রোতে গ্রিল করে নে।
    আমি আভেনে করি, ওপর নীচে হিট করলে পাঁউরুটিটা বেশ কুড়কুড়ে হয়ে যায়।
    সবজি সেদ্ধ করে রাখা থাকলে এতে সময় বেশী লাগেনা।

    ২) পাঁউরুটির উপমাঃ পাঁউরুটিকে হালকা জলে ভিজিয়েই তুলে নিয়ে চটকে একটা থালাতে ছড়িয়ে রাখ জল ঝরতে।
    কড়ায় সর্ষে কারিপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি চীনেবাদাম (বা কাজুর টুকরো), একটু বিউলি ও ছোলা ডাল (না দিলেও হয়), সবজি চাইলে সবজি অল্প, কাঁচালঙ্কা কুচি বা শুকনো লঙ্কা ফোড়ণ দিয়ে নাড়াচাড়া করে শেষে পাঁউরুটি দিয়ে অল্প ভেজে নামিয়ে নে।
    ৩) সবজি সেদ্ধ করে (আলু গাজর ফুলকপি মটরশুঁটি) পাঁউরুটির সঙ্গে চটকে, অল্প জিরে গুঁড়ো, লঙ্কা কুচি বা গুঁড়ো, আদা কুচি, নুন ইত্যাদি দিয়ে টিক্কির মত একটু চ্যাপটা গড়ে নন স্টিকে অল্প তেল দিয়ে এপিঠ ওপিঠ করে সেঁকে নিয়ে সস বা চাটনি দিয়ে খেয়ে নে।
    এইগুলো গড়ে একটা এয়ার টাইট পাত্রে ফ্রিজে রেখে দিলে, অন্যদিনও খাওয়া যায়।
    সবজির বদলে বেঁচে থাকা কিমার কারী বা ছোলে বা মাছ চটকেও পাঁউরুটির টিক্কি বানানো। মশলা ও ইচ্ছে মত এক্সপেরিমেন্ট করতে পারিস। মাছ বা মাংস হলে অল্প ভাজা পেঁয়াজ দিয়ে পারিস, চানা মসালা, কসুরী মেথি থাকলে! :) :)
  • kumu | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:৪৯203091
  • হ্যাঁ জামাই, এই তোমার বিচের! আমি যে সাদ্দিন ধরে মুখের ডান দিক দিয়ে সব কাজ কছি খাওয়া থেকে মুখ ব্যাঁকানো অব্দি তার্ব্যালা? পহা খরচ করে ডাগদারের কাছে যাই সে শুদুমুদু দাঁতে খোঁচাখুঁচি করে তার্ব্যালা?
  • ন্যাড়া | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:৪৪203090
  • এই প্রথম! হা হতোস্মি!
  • Bhagidaar | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:৪৩203089
  • বাপস! কি ভায়োলেন্ট!
  • Param | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:৩৯203088
  • কুউউউ কুউউউ। (এফবিআইকে সিগনাল)
  • kumu | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:৩৮203087
  • এই প্রোথোম ন্যাড়াকে ক্ক।সামান্য দন্তশূল সারাতে পারেনা এই ডাগদাররা।হান্ডু না হলে নাক ফাটিয়ে দিতাম
  • Param | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:৩৪203086
  • তার্পিন দিলে চ্যাসিটা গদাম করে বন্ধ হয়ে যাবে না বুঝলাম, কিন্তু ঘুম? ঘুম কি ভাঙবে?
  • san | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:৩৩203085
  • তার্পিন তেল ! কেরোসিন ! এ তো আত্মহত্যার প্ররোচনা ! জেল হয়ে যাবে যে !
  • I | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:৩০203084
  • এট্টু তার্পিন তেল খে দেখতে পারেন গো সু-ক। এক্কাপ তার্পিন তেলে ১০ ফোঁটা কেরোসিন মিলিয়ে নিতে ভুলবেন না। সাদা কেরাচিনি, এখনকার মতন নীল নয়।
  • Param | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২৯203083
  • আমি বদলে হোমওয়ার্ক করে দিতে পারি
  • ন্যাড়া | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২৮203080
  • জানতাম। আজকাল আর মেডিক্যাল কলেজগুলোয় কিস্সু শেখায় না। আমাদের সময়ে চরকের মহাবিদ্যালয়ে বা সুস্রুতের আশ্রম থেকে কীসব আয়ুর্বেদাচার্য আর শল্যবিদ বেরোত। হাঁ করলেই হার্পিস ধরে ফেলত। এমনকি শকুন্তলার বিরহ কাটাবার ওষুধ অব্দি বের করে করে ফেলেছিল, নেহাত কালিদাস হাতে-পায়ে ধরল, "ওরে লেখাটা হবে না, আমি ধনেপ্রাণে মারা পড়ব" বলে তাই আর ওষুধ দেওয়া হয়নি। নইলে কোথায় লাগে প্রোজ্যাক!
  • | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২৮203081
  • *আশীব্বাদ কল্লাম
  • Blank | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২৮203082
  • বিছানায় অ্যালার্ম দেওয়া ছার্পোকা পুষুন
  • | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২৭203078
  • বাহ! এইটের প্রেসক্রিপ আছে আমার, অন্য কিসবের সাথে যেন দিয়েছিল। শুধু এট্টু খুঁজে বের করতে হবে।
    তার চেয়েও ভাল ব্যপার হল চাট্টে ট্যাবলেট আছে এখনও।

    বাহ তোর মেলা রোগী হোক, অশীব্বাদ কল্লাম।
  • san | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২৭203079
  • দীন দুঃখীর চিকিচ্ছে বিনিপয়সায় করলে পুণ্যি হবে ঃ-(
  • Param | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২৬203077
  • ডাক্তারবাবু, আপনার কাছে ভোরে উঠতে পারার ওষুধ আছে? ভোরের দিকে সিপিইউটা শাটডাউন হয়ে যায়, বয়স তো হোলো। সু-ক বলে কি মানুষ নই গো।
  • I | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২৫203075
  • ই কি নাইট্যশালা??? পহা নাই, কড়ি নাই, খালি ওষুধ দে রে আর ওষুধ দে রে !
  • Blank | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২৫203076
  • বস কে পটাশিয়াম সায়নাইড খাইয়ে দে
  • san | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২৪203074
  • এ কি ওপিডি ? আমার কোনো অসুখ নাই, আমার বসেরে ওষুধ দ্যাও যাতে সে আমারে ছুটি দ্যায়, ও ইন্দোদা !
  • I | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২৩203073
  • ডমডিডি, এট্টু অ্যাংজিওলাইটিক সেবন করো। অ্যালপ্রাজোলাম ০.২৫ দিনে দুবার, খাবার পরে। কিন্তু সে OTC পাবে কোথা!
  • I | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:২২203072
  • মানে একটা ওষুধেই এইসব কিছু একসঙ্গে সারিয়ে দেবে? তা দিতি পারি, কিন্তু সে গন্ধমাদন কি আর আছে? সে হল্লুমানই বা পাই কোথা!
  • ন্যাড়া | ২৬ জানুয়ারি ২০১৪ ১৫:১৯203071
  • ও বাবা ইন্দোদাক্তার একটা দে রে ভাই যাতে (১) ট্রাইগ্লিসারাইড কমে, (২) কিডনি স্টোন হড়াৎ করে বের‌্যে যায় (৩) এসোফেগাইটের দরুণ রিফ্লাক্স নাহয় (৪) যা খুশি খেলেও ভুঁড়ি না হয়ু। একটাই ওষুধ। তবে বুঝি তুমি ডাক্তার হয়েছ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত