এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:১৫203340
  • দমুদি-র দ্বিতীয় প্যারাতো একদম ঠিক কথা।
    প্রথম প্যারা নিয়ে বলি, মনে হয় কাউকে জিতিয়ে দেওয়াটা বিভূতি-র স্ট্রঙ্গার এরিয়া নয়। তাই হয়ত, একটু স্থুল হয়ে গ্যাছে, একটু তাড়াহুড়ো হয়ে গ্যাছে। একটা দ্বিধার জায়গা ছিল, যেখানেই বিভূতি আলাদা, যে, হাজারী নিজেকে এখনো রাঁধুনিই ভাবে, ফিরে এসে হোটেলের থেকে তাড়িয়ে না দিলে, সে কিন্তু এখনো নতুন হোটেল খুলত না, হোটেলের মালিকদের সামনে গেলে, এখনো চোখ নিচু করে কথা বলে, এই জায়গাটা আরেকটু স্পেস পেত।
    যে স্পেসটা ইছামতিতে নালু পাল পায়। অনেক অল্প কোথায় হলেও। ট্রান্সফরমেশনটা বোঝা যায়। গোয়া মেম বা প্রসন্ন চক্কোত্তি-র ক্ষেত্রেও।

    ব্ল্যান্কিদা, রেল বাজারের চেহারাটা উপন্যাসে তেমন আঁকা নেই। সত্যি বলতে, যদ্দুর মনে পড়ছে, সিরিয়ালটা বেশি ভালো ছিল যেন :-(
  • | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:১৪203339
  • এহে আজকাল গার্ডিয়ানে বইমেলার বিজ্ঞাপন দিচ্ছে না? খুব অন্যায়। ;-)

    যাইহোক বইমেলা যেমন হয়, জানুয়ারীর শেষ বুধবার থেকে শুরু, সেরকমই হবে। কাল তো প্রশ্নই নেই, পরশুও বই কিনতে পারার চান্স কম। বরম শনিবার রাখো, মেলায় দেখা করে খানিক আড্ডা দেওয়া যাবেখনি।
  • | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:০৫203338
  • একটু দ্বিমত রোবু। আদর্শ হিন্দু হোটেল আমার যে কারণে ভাল লাগে সেটা হল খুব খুউব সাধারণ একটা লোক হাজারি ঠাকুর, স্রেফ নিজে মোটামুটি ভাল রান্না করতে পারত --- সেই জায়গা থেকে তার উত্তোরণ, এইটা আমার দারুণ লাগে। এমনিতে আমরা ধর রাস্তার ধারের হোটেলওয়ালা, তাকে নিয়ে খুব কিছু মাথা ঘামাই না। এমনিতে প্রশংসা ইত্যাদি ঠিক আছে, কিন্তু সেটা একটা সাফল্যের গল্প, জিতে যাওয়ার গল্প হিসাবে বলাটা বা তাকে নিয়ে উপন্যাস -- এই জিনিষটাই আমার দারুণ লেগেছে। আ-হি-হো আমার ভাল লাগে থেমে না গিয়ে এগিয়ে চলার গল্প বলে, ছোট ছোট হার ছোট ছোট জিৎ নিয়ে জীবনের গল্প বলে।

    আর খুঁতগুলো নিয়ে আমার বক্তব্য হল, বাংলা সাহিত্যে ভাল সম্পাদকের সত্যিই খুব অভাব। এই ছোট খুঁতগুলো সম্পাদকের নজর এড়ানো উচিৎ নয়। কিছু ক্ষেত্রে কিছু কাঁচি চালানো বা টুকটাক ফোকাসের পরিবর্তন করলেও অনেক ফারাক পড়ে। কিন্তু সেইটে করার মত সম্পাদক প্রায় অণুবীক্ষণ দিয়ে দেখতে হয়।
  • Blank | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:০৪203336
  • ১। ইউনিটেক বহুদুর। রাজারহাট ধরে এগোতে এগোতে একসময় আসবে নারকেল বাগান মোড়, যেখান থেকে রাস্তা ৯০ডিগ্রী বেঁকে গেছে। ঐ দিকে না বেঁকে সোজা এগোলে একদিন ইউনিটেকে ধাক্কা খাবে।
    ২। আ হি হো - বড় সেন্টি। খালি ঐ স্টেশন, হোটেলে এই সব মিলিয়ে যে ছবি হয় সেটা বড় চেনা লেগেছিল।
    ৩। শনি রবি আমি ৫/৬ টা থেকে ১২/১২ঃ৩০ অব্দি ঘুমো ই। সুর্য ডুবলে কাজের এন্থু বাড়ে। মনে হয় নাস্ফেরাটু হতে চলেছি।
  • h | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:০৪203337
  • বইমেলা টা হচ্ছে কি? কোনো বিজ্ঞাপন দেখছি না। আর যদি হয়, উদবোধন ইত্যাদি মিটেছে কি? বক্তব্য হল, কাল পোস্সু গেলে কিসু বই-ওয়ালা দোকান পাবার চান্স অছে কিনা কেউ জানাবেন?
  • রোবু | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:০৩203335
  • সিকি, ওটা ডেল্টা পার্ক নয়, ভুল করেছি। ডেল্টা পার্ক অয়েবেল মোড়ের থেকে দু মিনিট।
  • রোবু | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:০২203333
  • সিকি, মোদ্দা কথা হলো, অনেক দূর। তাও দশ কিমি হবে।
  • Arpan | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:০২203334
  • * রোব্বার
  • jhiki | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:০১203330
  • রাত জাগা - এইটা নিয়ে ঘ্যান ঘ্যান করাই যায় ঃ(
    বেশীরভাগ রোব্বার সকালে ঘুম ভাঙে গৃহযুদ্ধের শব্দে!!
  • রোবু | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:০১203331
  • আদর্শ হিন্দু হোটেল আগে পড়িনি। পড়ার দরকারও ছিল না বুঝলাম :-(
    ইছামতি আগে যত ভালো লেগেছিল, এবার তার থেকে অনেকগুন বেশি ভালো লাগলো।
  • Arpa | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:০১203332
  • যা দেখছি আমারো পুরো সোসেনের মত স্কিডিউল। রাতে দেড়টা-দুটো তে ঘুমিয়ে সকালে সাড়ে সাতটায় উঠে মেয়েকে স্কুলবাসে তুলে দিতে যাই। উইকেন্ডে পাহাড় প্রমাণ কাজ (যেহেতু উইকডেজে বাড়ির কোন কাজই হয় না), কাজেই ঘুমনোর কোন চান্স নেই। রোবাব্র কখনো সখনো এক দেড় ঘন্টা। (মাসে মেরে কেটে এক আধবার)

    ফলস্বরূপ সারাদিন লেথার্জি নিয়ে চলে। বিকেলে চারটে থেকে রাত দেড়টা অব্দি দারুণ এনার্জি।

    দু-একবার আট ঘন্টা ঘুমিয়ে দেখেছি, টানা দু-তিনদিন, পরেরদিন সকালটা বেশ ফ্রেশ লাগে। কিন্তু ঐ যে, জ্ঞানপাপী!
  • সিকি | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:০০203328
  • আমি ইউনিটেকও চিনি না। গত শতাব্দীতে শেষ গেছি ওপাড়ায়। ওয়েবেল চিনি, এসডিএফ চিনি, বিআইপিএল চিনি, পেকন নামে একটা বিল্ডিং চিনি। আর চিনি না।
  • san | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:০০203329
  • আমারও প্রায় ব্ল্যাংকির মত - ২ টো থেকে ৯ টা।
  • রোবু | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫৯203326
  • টিসিএস ডেলটা পার্ক তো বোধ হয় ইউনিটেক গেট নং দুই এর উল্টো দিকে যে বিল্ডিংটা সেশই হয় না সেশই হয় না, যেদিকে দুচোখ যায়, ওই একটাই বিল্ডিং, সেইটা।
  • Blank | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫৯203327
  • ৩ টে থেকে ৯ টা।
  • sosen | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫৮203324
  • আমার ঘুম খুব পাতলা মত। ফিসফিস আওয়াজ, শিশির পড়ার আওয়াজ সব শুনতে পাই। তাছাড়া কুকুরের ডাকে এমনিই ঘুমোনো যায় না। ছটা বাজলে কলে জলের আওয়াজ, চারটে-পাঁচটা থেকে বাস চলে, মন্দিরে শীতল দেয় সব-ই শুনতে পাই। এটাই আমার ঘুমোনো :( ফোন ভাইব্রেশনে রাখলেও শুনতে পাই।
  • hu | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫৮203325
  • কিছুদিন আগেও আমার এখানে রাতের রং পাল্টাতো নটার পর। ক্লাস নিতে নিতে দেখতাম অন্ধকার ফিকে হয়ে ভোর হচ্ছে। এখন পৌনে নটা নাগাদ আলো ফোটে। রাতের রঙের পরিবর্তন দেখার জন্য ঘুম স্যাক্রিফাইস করতে হয় না :D
  • রোবু | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫৭203323
  • আমি 'বাসে' বসে দুবার পাওয়ার ন্যাপ নিয়ে থাকি। মিনিট দশেকের।
  • san | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫৬203322
  • না সবসময়ে মিস করিনা। শুক্র-শনিবার অনেকসময়েই রাত্তির জেগে সকালে ঘুমোতে যাই। বেসিকালি রাত্তিরে জাগাটা বেশি এনজয়েবল। কিন্তু সেক্ষেত্রে দিনে ঘুমোতে হয় ঃ-)
  • hu | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫৫203321
  • আদর্শ হিন্দু হোটেল ও ইছামতীর ব্যাপারে রোবুকে ক দিলাম। ইছামতী পড়েছিলাম গরমের ছুটিতে পুরী বেড়াতে গিয়ে। ইছমতীর কথা ভাবলেই আমার তাই সমুদ্রের গন্ধ নাকে লাগে।
  • সিকি | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫৪203319
  • টিসিএস ডেলটা পার্ক কোনটা? ওয়েবেল / এসডিএফ থেকে কতদূর?
  • রোবু | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫৪203320
  • আমি বসে দুবার পাওয়ার ন্যাপ নিয়ে থাকি। মিনিট দশেকের।
  • Ekak | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫৩203318
  • সেকি ? রাত চারটে নাগাদ আকাশের রং পাল্টায়। সিল্ক সিল্ক হওয়া দেয়। অল্পস্বল্প পাখির ডাক শোনা যায়। এগুলো মিস করেন ? :O
  • sosen | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫২203317
  • উইকেন্ডে অবশ্য দুপুরে ঘন্টাখানেক ঘুমুই। কিন্তু উইকেন্ডে কাজের পরিমাণ অনে-এ-এ-ক বেশি থাকে।
  • kumu | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫১203314
  • রাত সাড়ে বারো থেকে সাতটা।
  • san | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫১203315
  • এত কম ঘুমিয়ে আপনারা থাকেন কেমনি করে ?
  • jhiki | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫১203316
  • আমি তো নিয়মের দাস। লেটেস্ট এগারোটায় শুয়ে পড়ি আর পৌনে ছটায় উঠি। ঃ(
  • Ekak | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫০203312
  • রোজ রোজ ঘুমুনো বেশ বোরিং যাই বলুন :/
  • রোবু | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৫০203313
  • আমি গত এক বছর এভারেজ পাঁচ-ছয় ঘন্টা ঘুমোই।
  • kc | ২৭ জানুয়ারি ২০১৪ ১৩:৪৯203311
  • আমি সাড়ে বারোটা-একটা থেকে ভোর পাঁচটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত