এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:৩৬203370
  • দু, ওটা ডিমের ঝোল। ইডিআপ্পম ডিমের কারী দিয়ে খেতে পছন্দ করে কেরালার লোকে, আর ভেজ কালো ছোলার তরকারী দিয়ে। সাদা আপ্পমও নন ভেজ কারী বা স্ট্যু দিয়ে। এগুলোর সাথে সম্বর বা চাটনি চলেনা।
    ঝিকি, পোস্তের রেসিপী কিছু নেই, মাশরুম আর পেঁয়াজ কুচি দিয়ে আলু পেঁয়াজ পোস্ত যেমন করে তেমনি, আলুর জায়গায় মাশরুম কুচি।
  • সিকি | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:৩৫203368
  • ট্যাক্সি বুর্জোয়াদের বাহন। আমি বাসে বেশি কমফর্টেবল।
  • Kaju | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:৩৫203369
  • হ্যাঁ। টেরোড্যাক্টাইলের।
  • Du | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:২৯203366
  • ইডিয়াপ্পমে ঝোলের ভেতরে ওটা কি ডিম?
  • সিকি | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:২৯203367
  • হতচ্ছাড়া সান্দার জন্মদিন ছিল ২৪ তারিখে, সেটা এখন জানাচ্ছে। সাধে কি ওকে দেখলেই ক্যালাতে ইচ্ছে যায়?
  • jhiki | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:২৮203365
  • শ্রাবনী দি, মাশরুম পোস্তের রেসিপি দেবে?
  • শ্রাবণী | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:২৩203364
  • তিমি, হ্যাঁ তোর বারান্দাটাও তেতেছে!
    ব্রতীন, আমি ছুটিতে না, তবে কিছুটা কাজ কম, কিছুটা ভালো ওয়েদারের খুশ মেজাজ।
    এবং আবহাওয়ার এমনই প্রভাব যে একখান টইও পড়ে ফেলেছি, পড়ে হেসেও নিলাম খানিক! :)
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:১৫203363
  • ট্যাক্সি করে দিল্লি থেকে আসতে তো কমই খরচ হবে।
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:১৪203362
  • আমার বারান্দাটা তেতেছে। তাই না শ্রাবণীদি?
  • bratin | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:১৩203361
  • বাংলা ট্যাক্সি ধরো সিকি। অত পয়সা কী
    করবে? ঃ))
  • শ্রাবণী | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:১২203360
  • :) সিকি, সতীশ অফার দিয়েছে, ফ্লাইং রিটার্ন !
    ইডিআপ্পম আর পুট আমি যেদিন ব্যাটার শেষ হয়ে যায় সেদিন বানাই।

    হুচি, তোর ওই বারান্দা তাতে নি, ওটা ঠিকঠাক, আরামদায়ক। বড় বারান্দাটা তেতে গেছে, কাপড় তুলতে গিয়ে দেখলাম :)
  • bratin | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:১০203359
  • ইয়ে মানে শ্রাবনী দি কি আজকেও ডুব দিয়েছে? ঃ))
  • san | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:০৭203358
  • আমি নটায় উঠে পৌনে দশটায় বেরোই, দশটার আগেই আপিস পৌঁছই ঃ-)
  • bratin | ২৭ জানুয়ারি ২০১৪ ১৫:০১203357
  • আমাদের আজকের মতো ক্লাশ শেষ

    কোন কাজ নেই। তাই ইকবালের বাড়ি ত্ব ঠেক মারতে যাচ্ছি।তিনি
    CTS এ এবং বেঞ্চে। ঃ))
  • hu | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৫৬203356
  • আহ! শ্রাবণীদির বারান্দা!!
  • সিকি | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৫৫203355
  • ফ্রি টিকিট কে দিচ্ছে? কোথায় দিচ্ছে?
  • শ্রাবণী | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৫৪203354
  • আমার ঘ্যানঘ্যানানি শুনেই বোধহয় আজ পরপর দুই দিন এখানে দারুন রোদ্দুর উঠছে এবং আজ দুপুরে বাইরেটা বেশ গরম মত, বারান্দা তেতে গেছে দেখে এলাম। তা বলে শীত এত তাড়াতাড়ি, সরস্বতী পুজো না করে, দোল না খেলে চলে যাবে, এমনটা ভাবার কোনো কারণ নেই!
    ফ্রি টিকিটের অফার পাচ্ছি, কলকাতা যাব কিনা ভাবছি!
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৪৪203353
  • ওমা, সপ্তায় দুদিন আমার কেলাস থাকেনা। সেদিনগুলো আমি ১০-৩০ টায় বাস ধরি। তার জন্য নটায় উঠলেই হয়। তার আগেরদিন গুলোতেই আমি রাত জেগে কাজ করি, তাই দেরিতে ওঠাটা বড়োজোর ওফ্রহো হিসেবে ধরা যেতে পারে। আর আমাগো উইকেন্ড বলে কিসু নাই। ঐ ওফ্রহো। দেরি করে ঘুমিয়ে দেরি করে উঠে ভাবা যে আহা বেশি ঘুমোলুম, এই হলো উইকেন্ডের সান্ত্বনা।
  • h | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৪১203351
  • ঐ রুটে অসংখ্য বাস।
  • jhiki | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৪১203352
  • জনগন ৯টায় উঠে কাজে কখন যায়? আমাকে যে আটটার মধ্যে ঢুকতে হয়, লাঞ্চের একঘন্টা নিয়ে ১০ ঘন্টা থাকতেও হয় ঃ(
  • রোবু | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৩৪203350
  • চিংড়িহাটার মোড় বা নিকো পার্ক থেকে ওদিকে যেতে এখনও কি অটোই ভরসা? নাকি ২১৫এ টাইপের কোনও বাস যায়? - ২১৫ এ বাই ওয়ান, ২৩৯ বি, ৩২, একগাদা এসি বাস, গড়িয়া মিনি, প্রচুর বাস প্রচুর প্রচুর।
    আর দুই - চিংড়িহাটার মোড় থেকে মিলনমেলা যেতে কী অবশন? S-19 করে সায়েন্স সিটিতে নেমে পড়া? - s19 নয়, s9
    বা বাইপাস থেকে সায়েন্স সিটির যেকোনো বাস ধরে নিলেই হলো। বাস কি কম পড়িয়াছে?
  • Tim | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:৩৩203349
  • আমি গড়ে ৫-৭ ঘন্টা ঘুমোই। কিন্তু কখন ঘুমোবো কুনো ঠিক নাই। বারোটা থেকে দুটোর মধ্যে ঘুমোই। সাতটা থেকে নটর মধ্যে উঠি। ঘুম হেবি পাতলা, বার চারেক ঘুম ভাঙে যেকোনো জায়গাতেই। সকাল বাদে বাকিসময় ল্যাদ ও হাই। বাড়ি গিয়ে গুরু খুললেই ফ্রেশ।
  • সিকি | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:২৯203348
  • চিংড়িহাটার মোড় বা নিকো পার্ক থেকে ওদিকে যেতে এখনও কি অটোই ভরসা? নাকি ২১৫এ টাইপের কোনও বাস যায়?

    আর দুই - চিংড়িহাটার মোড় থেকে মিলনমেলা যেতে কী অবশন? S-19 করে সায়েন্স সিটিতে নেমে পড়া?
  • সিকি | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:২৭203347
  • ডেল্টা পার্ক তার মানে ওয়েবেলের পাড়ায়। ঠিক আছে। ইউনিটেক কোথায় না জানলেও চলবে। :)
  • | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:২৬203346
  • রোবু, ব্যাঙ অন।

    হুচে, বড় কিছু নয়, ছোট জিৎ ছোট হার। আর রোবু যেমন বলেছে, ঐ হাজারির ট্র্যান্সফর্মেশান ব্যপারটা কেরম খাপছাড়া। কিন্তু তবু আমার ভাল্লাগে। :-)
  • Ekak | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:২২203345
  • যাঁরা রাত্তিরে ঘুমিয়ে ভোরবেলা ঘুম থেকে ওঠেন তাঁদের মধ্যে কেও কেও, সবাই না .......কিরকম একটা পবিত্র কর্তব্যবশে সবাইকে জাগিয়ে বেড়ান। পোছুর জ্ঞান দেন। এইটা ব্যাপক ঝান্জ্জালানো :( উটেচ ওতনা বাপু আমারি কানের কাচে কর্পোরেশনের কাকের মত ঘ্যানঘ্যান কেন। এই নিয়ে পতিবাদ জানিয়ে অনেকের চক্ষুশুল হইচি।
    একবার মঙ্ক সেন্টারে সারারাত পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ভোরবেলা এট্টুস ঘুমিয়েচি, আটটা নাগাদ এক "ভক্ত " হাজির। মহারাজ তো দলের লোক। সকাল হতেই চা-বিড়ি-মুড়িমাখা একপ্রস্থ খাইয়ে দেন। তারপর ঘুমুলে কিছু বলেন না। ইদিকে সেই "ভক্ত " ব্যাটা সকাল সকাল এসে মন্দির দর্শন ইত্যাদি প্রাতঃকৃত্য সেরে ( এই সালাদের গেরুয়া দেখলেই কেমন চুলকে ওঠে, সারা দুনিয়ার ফ্রাস্ট্রেশন অগরায় ) ঠিক মাথার কাছটায় বসে ...........ছেলে বিদেশে আচে খোঁজ নেয়না, বউ মুখঝামটা দেয়, সংসারে আর মতি নাই এসব বকেই চলেছে বকেই চলেছে বকেই চলেছে। মহারাজ মন দিয়ে খবরের কাগজ পরে চলেছেন। কোনো উত্তর দিচ্ছেন না। আমরা হাত দিয়ে কান চাপা দিয়ে ঘুমুবার চেস্তাচ্চি। তাতেও তেনার অসুবিধে ! সকালে ঘুমুতে নেই, উঠে পরও উঠে পরও। একসময় আর থাকতে না পেরে খেপে গিয়ে .....ধোর বাল ভাল্লাগেনা তো সংসার করেন ক্যান ? বলে আবার গুটি পাকিয়ে শুয়ে পড়লুম। ভদ্রলোক চুপ। খবরের কাগজের ওদিক থেকে হালকা শব্দ এলো : আপনাকে আগেও বলেছি ছেলেপুলেদের সামনে এত আবলতাবল বকবেন না। সকালে উঠেছেন বাগানে ঘুরুন, কাগজ পড়ুন। অন্যদের খোঁচাচ্ছেন ক্যানো .......।
  • রোবু | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:১৭203343
  • অনেক অল্প কথায় হলেও।
    গয়া মেম।
  • hu | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:১৭203344
  • রোবুর পোস্ট না পড়েই একই কথা লিখলাম ঃ-)
  • h | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:১৬203341
  • এটাই চাপ, আমি বুধ্বার থেকে এক হপতা বাড়ি তে থাকবো, শান্তিনিকেতনে।
  • hu | ২৭ জানুয়ারি ২০১৪ ১৪:১৬203342
  • আদর্শ হিন্দু হোটেল জিতে যাওয়ার গল্প ছিল? প্রায় কুড়ি বছর আগে পড়েছি। ভুলেই গেছি। খুব দারুন কিছু লাগেনি এটা মনে আছে। দমদির কমেন্টটা পড়ে মনে হচ্ছে আরেকবার পড়তে হবে। মানে .... জিতে যাওয়ার গল্প লেখা তো ঠিক বিভূতিভূষনের স্টাইলের সাথে যায় না! হার-জিত এসব কথাগুলো কেমন অপ্রাসঙ্গিক লাগে বিভূতিভূষনের সেরা কাজগুলো পড়তে গেলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত