এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৪১203730
  • যাগ্গ্গে, আপনারা ভাটান, আমি মুহ্যমান হয়ে বসে থাকি ঃ-(
  • ব্যাং | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৪১203731
  • এক বাসন তো বটেই, প্রেফারেবলি এক স্টেপের রান্না হলে আরো ভালো হয়। সেরকম দিতে পারবেন ন্যাড়াবাবু? পারবেন? আপনার পাস্তার রেসিপি দেখে মনে হচ্ছে আপনিই আমার শেষ আশাভরসা।
  • Sibu | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৪০203728
  • দেহপসারিনী শুনলেই খুব একটা সিরিয়াস ব্যাপার মনে হয়। তাদের সাথে দেখা না করে হনু ভালই করেছে।
  • ...... | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩৯203725
  • পীট সীগার চলে গেলেন।
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩৯203726
  • টিমের লাস্ট পোস্টটা দেখার আগে পোস্ট করেছি
    কেশরাজি ওয়াপস ;)
  • san | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩৯203727
  • দু ঘন্টা টিম বেশি বলছে। এয়ার্পোর্ট যেতে এখান থেকে আধ ঘন্টা ও পাঁচশোর একটু বেশি লাগে মেগাক্যাবে।
  • ন্যাড়া | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩৮203724
  • এই তো লসাগু বুঝেছে। আর ক্রেতা না পেলে ভাববে এয়ারপোর্ট আসার ভাড়াটা একটু বেশি পড়েছে। দেওয়া-নেওয়া নিয়েই তো জীবন।
  • ন্যাড়া | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩৭203723
  • এক বাসনের রেসিপি চাই? বললেই হল। কাল দিয়ে দেব স্টার ফ্রাই উইথ চিং লিং সসের রেসিপি।
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩৬203722
  • হ্যাঁ, বাড়ি থেকে নতুন কেনা গাড়ীতে বেরোবে, ট্রেন স্টেশন বা এয়ারপোর্টে গিয়ে অ্যারাইভিং প্যাসেঞ্জার কাউকে বেচে দেবে
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩৫203721
  • আমারই এবার দুর কেশরাজি বলতে ইচ্ছে করছে ঃ(
    মেগা ক্যাবের দামের সাথে ভাড়ার গাড়ীর তুলনা করছিলাম।
    আর এয়ারপোর্ট যাওয়ার জন্য সর্দারজীর ট্যাক্সি জিন্দাবাদ ঃ)
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩৪203718
  • আঁতলামো মানেই ফ্রান্স, প্যারিস .... ঘানা, উগান্ডা, কাম্পালা নিয়ে বাঙালীর আঁতলামো দেখার বড়ো শখ ছিল, এ জন্মে আর হোলো না
  • ন্যাড়া | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩৪203719
  • ধুর। ট্যাক্সি-ফ্যাক্সি খুব হ্যাপা। ঝপ করে একটা গাড়ি কিনে নেবে। এমনি গাড়ি অত তাড়াতাড়ি ডেলিভারি পাবে না। জাগুয়ার-টাগুয়ার কিনে নেবে। যে ড্রাইভার ডেলিভারি দিতে আসবে তাকে বলবে ড্রপ করে দিতে। হয়ে গেল।
  • শ্রাবণী | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩৪203720
  • হ্যাঁ ব্যাং, পাস্তা সেদ্ধ করা, জল ঝরানো, চিংড়ি ভাজা, সসেজ কেটে কেটে ভাজা, রসুন ইত্যাদি তোমার সহজ রেসিপী হল? এক বাসনের? অ্যাঁ!
  • Tim | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩২203715
  • মেগাক্যাবে ঘন্টা দুয়েকের জন্য উঠলে হাজার টাকার মত লাগে। একটু এদিক ওদিক হবে। সদ্য এক্সপি হলো।
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩২203716
  • গাড়ীর রেট আমি বলেছি, আর আমার বাড়ী কোথায় সেটা সিকি জানে ধরে নিয়েই বলেছি।
  • h | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩২203717
  • কেন কাকাবাবু আর শংকর।
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩১203712
  • কুস্তি ছাড়া সুমো লাগে অন্য কাজে?
  • ন্যাড়া | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩১203713
  • মাইরি? কলিকাতা পুস্তকমেলার অডিটোরিয়ামের নাম প্যারিসের ঢিপির নামে? বেঁচে থাক আমাদের আঁতলামির ঢ্যামনামো। এই শেষ জেনেরেশান, যারা বুক ফুলিয়ে এরকম ফুটো আঁতলামো করে গেল। আমাদের সঙ্গে সঙ্গে এও সেশ। কী রইল পড়ে বাঙালীর?
  • san | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩১203714
  • সোসেনদি, নাঃ
  • hu | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:৩০203711
  • কিন্তু সিকি কখন লিখল সে সি আর পার্ক থেকে গুরগাঁও যাওয়ার জন্য এসইউভি ভাড়া করে? এমনি সাধারন ভাবে গাড়ির কেমন রেট তাই নিয়ে কথা হচ্ছিল মনে হয়।
  • Tim | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:২৯203710
  • কিন্তু ধরেন গিয়ে সুমোর মত গাড়ি (এসিউভি) কারুর দরকার হতেই পারে লোকজন বেশি থাকলে। ব্যাগট্যাগ নিয়ে ইন্ডিকাতে চারজন ওঠা যাবে? আমাদের কিন্তু সামনের সিটে একটা সুটকেস আর ক্যারি অন কোলে করে আসতে হয়েছিলো, দুজন মাত্র যাত্রী। অতএব কার কখন এসিউভি লাগবে বলা কঠিন। দেখানোর জন্য নাও লাগতে পারে।
  • h | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:২৮203707
  • এমনকি এই নিয়েও আমার একটি পোবোন্দো আছে ;-)
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:২৮203708
  • আপেল-কমলালেবু একটু ক্লিশে হয়ে গেছে, এখন হল, আপেল-আপ
  • h | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:২৮203709
  • মন্ত মার্তে, আ হিল ইন নর্থ অফ প্যারিস। সাক্রেকিওর এর পেছনে, সিন নদীর রাইট ব্যাংকে। প্যারিসের ফুসু ফুসু অঞ্চলের নাম, যেখানে। স্ট্রীট মিউজিসিয়ানেরা নানা বিধ উকুলেলে ও ব্যাঞ্জো ও স্যাক্সোফোন বাজায়, ল্যাতিনো রা গিটার বাজায় বা ট্যাঙ্গো নাচে এবং সরু কবি রা গান গায় কিংবা কফি খায়। দেহ পসারিণী রা একসময় আলো করে থাকতেন শোনা যায়, কিন্তু আমি তাদের প্যারিসে বা কলকাতায় দেখিনি।

    ইত্যাদি ;-)
  • Tim | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:২৬203706
  • আপেল আর কমলালেবু নিয়ে মিনিময় হচ্ছে মনে লয়।
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:২৪203705
  • সি আর পার্ক থেকে কারো বাড়ী নেমতন্নে বা সাউথ এক্স/ গুঢ়গাঁও ইত্যাদি যাওয়ার জন্য suv ভাড়া করলে দেখানো ছাড়া আর কি পার্পাস সার্ভ হয় আমার জানা নেই।
    আর এই অজ্ঞানতার জন্য আমি যারপরনাই লজ্জিত ঃ(
  • lcm | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:২২203704
  • ন্যাড়া বাস বের করবে! কোন রুটে?
  • ন্যাড়া | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:২০203703
  • আমাকে পরের বছর বইমেলা যেতেই হবে। আমার অমনিবাস বেরোবে। মমার্তের অডিটোরিয়ামে চলে আসবেন সবাই, সক্কাল সক্কাল।

    বাই দ্য ওয়ে, মমার্ত কেন বলে? মানে কী?
  • Tim | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:১৮203700
  • এগুলো গ্রীষ্মপ্রধান দেশের সানি। ঃ-)
  • sosen | ২৮ জানুয়ারি ২০১৪ ১২:১৮203701
  • স্যান বইমেলায় আসছে না? ?????
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত