এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ২৮ জানুয়ারি ২০১৪ ১৬:০২203789
  • তারপর কিছু জায়গায় ধর্ম সরাসরি না হলেও ধর্মীয় গোঁড়ামি -অপপ্রচার এগুলো কাজ করে। গদাধর প্রকল্পে বেলঘরিয়া বস্তি থেকে একশ ছানা পোনা আসে মিশনে। ৮০% এর ওপর মুসলিম পরিবার। তারা যখন প্রথম আসে মাথাভর্তি উকুনের বাহার দেখে পায়কিরিহারে নেড়া করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কেও তাদের বাড়ির লোক কে বোঝায় নেড়া হওয়া মানে হিন্দু হওয়া। সঙ্গে সঙ্গে প্রস্তাব বাতিল করে ক্ষুর না ঠেকিয়ে ট্রিমার চালানো হলো। ধর্ম তো খেয়াল রাখতেই হয়। নইলে হীত করতে গিয়ে বিপরীত বেশি।
  • শ্রাবণী | ২৮ জানুয়ারি ২০১৪ ১৬:০২203790
  • আমি দুটো অভিজ্ঞতা লিখব। আমার গ্রামে একটি মুসলিম পাড়া আছে, ছিল ছোটোবেলা থেকে দেখে আসছি। সেখানে বড়লোক গরীব দুইই থাকত, যেমন হিন্দু পাড়াতে থাকত তেমনই। ওপাড়াতে হাইজিন মানা হতনা, রাস্তাঘাট নোংরা থাকত। হিন্দু পাড়াগুলোতে যারা মাঠেঘাটে যায় তাদের জন্যে জায়গা ছিল, সেই এলাকাটিকে গু বন বলে চিহ্নিত করা হত এবং ছোটতে আমাদের সেখানে না যেতে শেখানো হত কিন্তু ও পাড়ায় সারা পাড়াই এরকম, বাড়ির সীমানায় বসেও লোকে কাজ সারত তাই হিন্দু পাড়ার লোকজনের ওই পাড়া বাসরাস্তা যাবার শর্টকাট হলেও ওদিক দিয়ে যাওয়া মানা ছিল এবং কাজে কম্মে ওদিকে যেতে হলে, এসে জামাকাপড় কাচতে হত, এমনটাই নিয়ম আমরা জানতাম। তবে এগুলো খুব ন্যাচরালি অ্যাক্সেপ্টেড ছিল এ নিয়ে কোনো তিক্ততা দেখিনি। বাসী জামাকাপড়, বাথরুমের জামাকাপড় এসব নিয়ে পঃ বঙ্গের হিন্দু বাড়িতে নানা ঝামেলা আছে, সেসব ওদের ছিলনা।

    এবার কেরালায় আমি আশেপাশে যা দেখি, হিন্দু মুসলিম খ্রীশ্চান এরকম পাড়া ভাগ নেই, সবাই এক পাড়ায় থাকে, অন্তত আমি যতগুলো জায়গা দেখেছি ও লোকজনকে জিজ্ঞেস করে যা জেনেছি। এবং পাড়াতে হাইজিন ভীষণ মেন্টেন হয়, সে এক অন্য লেভেলের, সে নিয়েও অনেক লিখেছি, তা সবাই সমান ভাবে মনে। হিন্দুদের বা অন্যদের একে অন্যকে নিয়ে কোনো ছুঁৎমার্গ নেই। কং আর লেফটদের ওপের বিরক্ত হয়ে সেখানে আজকাল বিজেপি মাথা চাড়া দিচ্ছে কোথাও কোথাও, কতদিন এইসব থাকবে জানিনা, তবে এখন আমি কিছুই আলাদা পাইনা, গরীব বড়লোক কোথাও।
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫৮203788
  • আমি গেছি সাঁওতাল পাড়ায়, বর্ধমান- হাওড়া কর্ড লাইনের নবগ্রামে।
    কিন্তু আমি শহরের বস্তির কথাই বলছিলাম, অবশ্য বুজী মহলে সব শহরের গ্রহণযোগ্যতা সমানও না।
  • sosen | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫৭203787
  • এডুকেশন নিতে অনিচ্ছাটাও একটা প্রবল সমস্যা। সেটা ধর্মীয় বাতাবরণে না হলে। এগুলোকে তো চোখ বুজে আবেগ দিয়ে ঢেকে ফেলা যাবে না।
  • sosen | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:৫৪203786
  • আমিও খাটালটা বুঝলাম না।
    বেসিকালি ধর্ম এবং কমিউনিটি কোনটার প্রতিই আমার তেমন ভাব ভালবাসা নেই। উদ্বেলিত হতে পারি না। ভাষা বিপ্লবী হিন্দু না মুসলমান তাতে আমার কোনো আবেগের তার নাড়া খায়না। জাস্ট মুসলিম বস্তিতে কম টাকা, সরকারী সাহায্য যায়, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এবং সেই কারণে তারা নোংরা, এটা আমি মানতে ঠিক পারছিনা।
  • h | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:৪৮203785
  • ফেয়ার এনাফ, তুমি আমাদের ওদিক কার সাঁওতাল পাড়া তেও আসতে পারো। তারা ট্র্যাডিশনালি, জঙ্গল পরিষ্কার করে থাকে, এবং অসম্ভব পরিষ্কার। কিন্তু সোসেনের অভিজ্ঞতা মূলতঃ শহরে।
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:৪১203784
  • পরিষ্কার মানে চোখের সামনে ডোমেস্টিক ওয়েস্ট, স্যানিটারি ওয়েস্ট এসব না দেখতে পাওয়া, এটা শুধুই সরকারী ব্যবস্থার ওপর নির্ভরশীল নয়, মানুষের অভ্যাস ও দায়ী।
    h, 'খাটাল' বুঝলাম না, অবশ্য না বুঝলেও কিছু না।
  • Ekak | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:৩৫203783
  • *আমার মামা বাড়ি
  • Ekak | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:৩৩203782
  • দেখুন আমরা রেখে ঢেকে কথা বলছি। সোজাসুজি আমাদের মায়েদের ভাষায় বললে ওরা এঁট কাঁটা মানে না, ঘরে ঠাকুর নেই বলে না আছে সকালে উঠে স্নান -পরিস্কারের অভ্যেস নেই। শুকনো মাংস রাখার অভ্যেস আছে বলে গন্ধ হয়। মাছি হয়। এরকম একশ পয়েন্ট তোলা যায়। পয়েন্ট গুলো ভুল না সবক্ষেত্রে এবং ওই একী পয়েন্ট মায়েরা আমাদের মেস -হোস্টেল রাম নিয়েও বলে থাকেন। একটা টিপিকাল "হিন্দু গেরস্ত " সেটাপ আছে যা নদীমাতৃক সভ্যতায় জলের প্রাচুর্য্যে নিয়মিত সব কিছু "পরিস্কার " করে রাখার প্ররোচনা দেয়। আমি একটাকেও অস্বীকার করছিনা। মার মামা বাড়ি তো মুসলিম অধ্যুষিত, মুর্শিদাবাব্দ। এছাড়া বস্তি অঞ্চলেও মিশনের গ্রুপে গিয়ে দেখেছি যে মুসলিম বস্তি তে হাইজিন সচেতনতা কম। কিন্তু পয়সাওয়ালা -শিক্ষিত মুসলিম বাড়িতে সেটা নয়। সেখান থেকেই মনে হয়েছে ধর্ম গত ভাবে যখন হিউমিড ওয়েদারের হাইজিন নিড এর সঙ্গে খাপ খাওয়াতে পারেনি, শিক্ষা ও পয়সা থাকলে সেটা সম্ভব। সেইকারণেই ধর্ম ভেদ করিনা কারণ ধর্ম আমাকে কারণ খানিকটা ব্যাখ্যা করলেও সমাধান দেয়না।
  • h | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:২৯203780
  • তাইলে খাটাল দর্শনে যেতে হয়।
  • h | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:২৯203781
  • নমাজের আগে উজু করার সময়ে যে কমিউনিটি কুড়ি হাজার বার হাত পা পরিষ্কার করে, তারা ধর্মের কারণে অপরিষ্কার এটা মানতে পারলাম না। দারিদ্র্য অশিক্ষার সমস্যা আছে, স্থানীয় ধর্মীয় নেতৃত্ত্বের পশ্চাদ পসারতার সমস্যাও আছে, কিন্তু সেটাই একমাত্র ট্রেন্ড না। আরুজ আলি মাতুব্বর, মৌলানা ভাসানি, এই সমাজ থেকেই উঠে আসা রিফরমার / বিপ্লবী, হাজার হাজার ভাষা আন্দোলনের, মুক্তি সংগ্রামের কর্মীদের কথা ছেড়েই দিলাম।
    বিহারী, মুসলমান, বাগ্দী এদের কোনো কোনো পাড়া যদি নোংরা লেগে থাকে, মেনলি দারিদ্র আর ভালো এডুকেশনের অভাবের সমস্যা। ওয়েল ইন্টেন্টেড এবং একজিকিউটেড ম্যাক্রো ইকোনোমিক প্ল্যানিং দ্বারা এর নিরসন সম্ভব।
  • sosen | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:২১203779
  • কিন্তু শুধুই দারিদ্র্য এব্যাপারে নিয়ন্ত্রক বললে আমি মেনে নিতে পারব না। খুব কাছাকাছি থেকে দেখেছি বলেই হয়ত। আমার মাথায় হিন্দু পরিচ্ছন্নতার কোনো উঠোন -নিকোনো আইডিয়াও ছিল না বলেই মনে হয়।
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:২০203778
  • blank এর কথাটা অন্যরকম লাগল। আমার বর কর্মসূত্রে মাসতিনেক বারাউনি রিফাইনারি তে ছিল, বেগুসরাই-এ হোটেলে থাকত। সব্সময় বলে ঐ বেগুসরাই থেকে বারাউনি রিফাইনারি অবধি যাতায়াতে যত নোংরা দেখেছে, অত আর কোথাও দেখে নি।
    h, গরীব লোকেরা কতটা পরিষ্কার (বাহ্যিক) থাকতে পারে সেটা দেখতে হলে এদিকপানে আসতে হবে। মালেশিয়ার ভারতীয় বংশোদ্ভূত দের 'বশ কি বাত' নয় এত পরিষ্কার থাকা!
  • sosen | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:১৮203777
  • আবার গ্রামীণ মুসলিম পল্লীর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। মিশ্রিত ধর্মের গ্রামে একরকম আর সম্পূর্ণ মুসলিম গ্রামে একরকম। ধর্মের ভূমিকা এই হাইজিনের ব্যাপারটায় কতটা সেটা আমি জানিনা, যদি তেমন আলোচনা থাকে, কেউ করুন না।
  • Ekak | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:১৬203775
  • পরিস্কার-অপরিস্কার বলতে যদি হাইজিন হয় তাহলে সেটা শুধু ধর্ম নিরিখে হয় এমন না। বা ধর্ম থেকে এলেও যেটা খেয়াল রাখার তা হলো ধর্মের অরিজিন কোথায়। গরমের দেশ -ঠান্ডার দেশ, নদীমাতৃক না নয় অনেক ফ্যাক্টর কাজ করে। যে মুসলিম ধর্মে হেলথ হাইজিন নিয়ে বেশ ভালো কিছু নিয়ম আছে যেগুলোকে আমি ওই সময়ের নিরিখে বৈপ্লবিক বলব সেটাই পরে আর রিভিশন হয়নি। একদল মরুবাসী লোক আচ্মানীয়দকম মেনে চলবে এটা হয়না। আবার হালালের মত ভালো নিয়ম আছে, যদিও এইযুগে অপ্রয়োজনীয়। ঠিক এই সময়ের নিরিখে দেখলে গরিব -বড়লোক টাই সবচে বড় ফ্যাক্টর। পকেটে পয়সা না থাকলে হাইজিন আসবে কদ্দিয়ে।
    আরেকটা ব্যাপার জেতার বাইরে আমরা বেরোতে পারিনা। মুসলিম বাড়িতে মুরগি দৌড়ে বেড়াচ্ছে দেখলে আমরা সেটা "নোংরা "-র সঙ্গে ক-রিলেত করি। পৌত্তলোকতা নেই বলে আলাদা করে উদ্যোগ নিয়ে সকাল সকাল উঠোন নিকনোর বালাই নেই। তাই দেখে হিন্দু ঘরের লোকদের নাক শিটকায়। তার মানে এরকম নয় যে উঠোনে ঝাঁট পরেনা। মানে বলতে চাইছি আমাদের মাথায় একটা হিন্দু কনসেপ্ট অফ ক্লিন্লিনেস এন্ড হাইজিন প্রি ডমিন্যান্ট যেটা থেকে বেরিয়ে পুরো ব্যাপার টা দেখা চাপের।
  • h | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:১৬203776
  • আমি মেনে নিচ্ছি, কমিউনিটি স্বাস্থ্য সচেতনতা, গ্রামীন পরিবেশ আর শহুরে বস্তি এই সবের একটা পার্থক্য আছে, অসম্ভব পরিষ্কার সাঁওতাল রা বম্বের বস্তিতে থাকতে গেলে কতটা পরিষ্কার থাকতে পারতেন জানি না, তবে এর সমাধান করেছে অন্যভবে শিব সেনা প্রভৃতি রা, তারা লোকের স্বাস্থয় সচেতনতার যাতে অবনতি না ঘটে, তাই কাউকে আসতে দেবে না ঠিক করেছে ঃ-)
  • sosen | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:১৪203774
  • না, এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা, কলকাতা ও পার্শ্ববর্তী মফস্বল অঞ্চলে। বস্তি এবং নন-বস্তি নিম্নবিত্ত এলাকায় যেটুকু কাজ করেছি, আর নিজেও ওরকম অঞ্চলেই থাকি সেই হিসেবে বললাম। অবশ্যই অন্যান্য দেশ কেন, এই দেশের অন্যান্য রাজ্যের সম্পর্কেও নিজের চোখে দেখা কোনো অভিজ্ঞতা নেই।
    গরিব লোকের মধ্যেও নোংরা থাকার বিভিন্ন স্তরবিশেষ আছে। সেটা নিয়ে আমার কিছুটা অভিজ্ঞতা আছে, তবে সে জলবিন্দু বললেই হয়। কিন্তু পরিচ্ছন্ন থাকার উপায় থাকা সত্বেও, গায়ের ওপর গিয়ে পড়ে হাইজিন এক্সপ্লেন করা সত্বেও, হাতে জিনিসপত্র ওষুধ দিয়ে এলেও কিভাবে এক-ই জায়গায় থাকা দুই ধর্মের মানুষ সম্পূর্ণ আলাদা ভাবে পরিচ্ছন্নতাকে ট্রিট করে সেটাও দেখেছি। তো ডাইরেক্ট অভিজ্ঞতার প্রসারে খুব ব্রড হওয়ার উপায় না থাকলেও, ছোট পরিসরে এটা আমাকে সর্বদাই অবাক করেছে।
  • Blank | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:১৩203773
  • অদ্ভুত ভাবে পাটনার রাস্তার চেয়ে ঐ গ্রামের মেঠো রাস্তা আর ইঁটের রাস্তা বেশী পরিষ্কার
  • Blank | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:১১203772
  • আমার মনে হয় মফস্বল পল্লী আর প্রত্যন্ত কৃষক পল্লীর মধ্যে তফাৎ টা তৈরী হয়
  • Blank | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:০৫203771
  • এই ব্যাপারে একটা অদ্ভুত জিনিস। মল্লিকপুরের দিকে যান, বিহারী মুসলিম পল্লী ভর্তি। এত নোংরা যে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। অথচ এই যে শোনপুরের সময় গেলাম বিহারে, প্রত্যন্ত মুসলিম গ্রামে ছিলাম - অথচ মল্লিকপুরের সেই ছবিটা কোথাও নেই।
  • h | ২৮ জানুয়ারি ২০১৪ ১৫:০১203770
  • ক - সালিশী নেতৃত্ত্ব নিয়ে সাম্প্রতিক ঘটনা দেখার পরে এই সম্পর্কে ধন্দ থাকা উচিত না। সমস্যাটা কৌমের।
    খ - এই গরীব লোকের নোংরা থাকার ব্যাপারটা খুব কমন। সিম্প্লি তাদের থাকার জায়গায় ইনভেস্টমেন্ট হয় না বলে। ঝাঁ চক চকে আপিশের বাদরুম সব সময়ে পরিষ্কার রাখতে স্টাফ কে কি পরিশ্রম করতে হয় জিগ্যেস করে দেখা যেতে পারে। প্লাস, এই ব্যাপারটাও মজার, যে, বড় লোক মুসলমান দের দেশ গুলো তে, ইমিগ্রান্ট রা, হিন্দু রা এই স্বাস্থয় সম্পর্কে অসচেতনতার প্রতীক, সিরিয়া সিনেমাটি দেখতে পারো। মালয়েশিয়ায় তামিল হিন্দু ধর্মীয় প্র্যাকটিস সম্পর্কে উচ্চ বিত্ত দের জেনেরাল গ্রামব্লিং শুনতেও পারো। সবটাই যদি নিজের অভিজ্ঞতার মধ্যে সীমিত থাকবে, তাইলে তো তো অভিজ্ঞতা নিয়ে ট্রেডিং করতে হয়।

    গ- সোসেনের কাছে কাউন্টার ইনটুইটিভ এবং আরেকটু ব্রড বেস্ড আলোচনা আশা করি।
  • jhiki | ২৮ জানুয়ারি ২০১৪ ১৪:৫২203769
  • হ্যাঁ রোবু, সে স্কুল ছুটীর পর মায়ের কন্ফ্যু ক্লিয়ার করে দিয়েছে, এবং এও বলেছে খালি নেট খুলে `বেঙ্গলি' না দেখে গাড়ী দেখলে কিছু কাজের কাজ হয় ঃ((
  • /\ | ২৮ জানুয়ারি ২০১৪ ১৪:৪৬203767
  • দাঁড়া দেখাচ্ছি। সোভিয়েত ইউনিয়ন।
  • রোবু | ২৮ জানুয়ারি ২০১৪ ১৪:৪৬203768
  • sosen | ২৮ জানুয়ারি ২০১৪ ১৪:৪৫203765
  • মুশিরুল হাসানের সাক্ষাত্কার পড়ছিলাম। অনেকব্যাপার অতিসরলীকরণ মনে হলো। যেমন ফতোয়ার পয়েন্ট টা। সামাজিক অনুশাসনের জন্য নিম্নবিত্ত মুসলিম যতটা ধর্মীয় নেতৃত্বের উপর নির্ভরশীল, নিম্নবিত্ত হিন্দু ততটা নন। ছোট ছোট লেভেলে ফতোয়ার কালচার যথেষ্টই চলে-তার উপর খলিফার হাত না থাকলেও। জন্মনিয়ন্ত্রণে, সাধারণ স্বাস্থ্যে একেবারেই যত্নবান না হওয়ার জন্য এক-ই আর্থিক স্তরের মুসলমান পল্লী, হিন্দু পল্লী থেকে অনেক বেশি অপরিষ্কার। নিজেদের বদলাতেও তেমন ইচ্ছুক নন। ধর্মের সঙ্গে এর সরাসরি কি যোগ আছে জানিনা, কিন্তু এটাই সচরাচর দেখছি। প-ই মনে করতে পারেন, কিন্তু এটা বেশ ইন্টারেস্টিং।
  • রোবু | ২৮ জানুয়ারি ২০১৪ ১৪:৪৫203766
  • ভারতে গাড়ির নাম রিত্জ।
  • রোবু | ২৮ জানুয়ারি ২০১৪ ১৪:৪৩203764
  • জানি না বাজে দিন কী না। ফাঁকা ফাঁকা লাগছে। সীগার বড্ড কাছের লোক ছিলেন।
    পরে টই খুলবো।
  • san | ২৮ জানুয়ারি ২০১৪ ১৪:৩২203763
  • কমলা রঙের রোগামত শেয়াল ?
  • Paramita | ২৮ জানুয়ারি ২০১৪ ১৪:২৬203762
  • আচ্ছা, সোভিয়েট দেশ না ইউনিয়নে একটা কার্টুন স্ট্রিপ বেরোতো - একটা দুষ্টু শেয়াল থাকতো। ঐটার নাম মনে আছে কারো?
  • Kaju | ২৮ জানুয়ারি ২০১৪ ১৪:২২203761
  • না প্লিজ ওই কোষ্ঠীবিচারের টইতে যাও। কুনো ভয় নাই, আমি হ্যারিকেন ধরছি। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত