এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৮৩৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | 122.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০২:৫২517922
  • এক মিনিট। এক মিনিট। দুখেবাউ যেমন করে মিলিটারি কুয়োমিস্ত্রি ইত্যাদি কহানি পরিবেশন করলেন ব্যপারটা আদতে তা হয়ইনি। হয়নি মানে হয়নি।

    হয়েছিল এইরকমঃ

    http://abpananda.newsbullet.in/state/34-more/24588-2012-06-25-05-59-37

    মিলিটারি আসেইনি। কুয়োমিস্ত্রিরাও ছেলেটিকে বাঁচাতে পারেনি। আর মিস্ত্রিরও সার্চ ক্যামেরার সাহায্য লেগেছিল।

    এইবার যে যা তক্কো করছিলেন আবার শুরু করে দিন। নেহাত সইত্যের প্রতি অবিচল থাকতে মর্মপীড় কয়ে গেছেন তাই পোস্টটা না করে থাকতে পারলাম না।
  • lcm | 202.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৩:১০517923
  • ক্যামেরা - সে কি! প্রযুক্তি, বিশেষজ্ঞ - এসব আবার কেন বাবা!

    ডিভিসি নিয়ে কিছু বক্তব্য ছিল। দামোদর ছিল - রিভার অফ সরো - বাংলার দুঃখ - ঘন ঘন বন্যা - রেকর্ডেড গ্রেট ফ্লাড - 1770, 1855, 1866, 1873–74, 1875–76, 1884–85, 1891–92, 1897, 1900, 1907, 1913, 1927, 1930, 1935 and 1943 - উইকি হইতে।
    তো, ১৯৪৮ এ তৈরী হয় ডামোদর ভ্যালি কর্পোরেশন - বহুবিধ উদ্দেশ্যর মধ্যে অন্যতম একটি ছিল বন্যা নিয়ন্ত্রণ - flood control, irrigation, generation, transmission and distribution of electricity, eco-conservation and afforestation

    '৫০ এর দশকে ডিভিসি-র মাইথন, তিলাইয়া, পাঞ্চেৎ এবং দুর্গাপুর ব্যারেজ তৈরীর পর বাংলা এবং বিহারের কিছু জায়্গায় বন্যা অনেক নিয়ন্ত্রণে এসেছে - খবরে প্রকাশ।
  • sch | 125.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৪:২২517924
  • এই লিঙ্কখানা দ্যাহেন।
    http://in.news.yahoo.com/prize-water-girl-224217304.html
    ইনিও একজন বিশেষজ্ঞা। অদিতি মুখার্জী। যে বিষয় নিয়ে গবেষণা করে পুরষ্কার পেয়েছেন তা গ্রামের লক্ষ লক্ষ চাষীদের কাজে লাগছে। ওই সব খসড়া টসড়া বানাতে গেলে এরকম এক্ষপার্ট নিলেই ভালো
  • pi | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৪:২৬517925
  • sch, ঠিকই বলেছেন, water resource policy document ফিরে এসেছিল, কারণ, তখন প্রোগ্রামের কথা ছিল, পলিসি না। কিন্তু সেটি তারপর আবার ক'রে তৈরি করা হয়েছে, যেখানে পুরো পলিসিই ঢোকানো হয়েছে। তবে তার জন্য ডিগ্রীর ছাপ্পা মারা বিশেষজ্ঞরা সেই ছাপ্পা বিহীন বিশেষজ্ঞদের পরামর্শও নিয়েছেন।

    T এর প্রশ্ন ছিল, পুকুর কাটা বিষয়ে গ্রামের কিছু লোকজনও তো একরকম ক'রে বিশেষজ্ঞই হলেন। সেটাই তো বক্তব্য। হলেন তো বটে, কিন্তু সেটাকে
    কেবল তথাকথিত ( দুটৈ বোল্ড আন্ডারলাইন্ড) বিশেষজ্ঞদের পরামর্শ নেবার প্র্যাকটিশ নিয়েই তো প্রশ্ন। আর তথাকথিত বিশেষজ্ঞ হলেও কেবল সেই কারণেই কেউ ব্রাত্য, এমন কোন দাবি-দাওয়া বক্তব্যও নাই।

    আর লোকায়ত প্র্যাকটিস 'এস্টাব্লিশড' নয় বলেই নিতে আপত্তি থাকলে তো ভাবনার গোড়ায় গলদ। সেটা সব ক্ষেত্রে লোকায়ত প্র্যাকটিশের অকার্যকারিতার প্রমাণ হয় কি ? নাকি, প্র্যাক্টিশের দোষ, যে সে আমাদের ভাষা অনুযায়ী এস্টাব্লিশড নয় ? এটা তো এস্টাব্লিশ না করতে পারার সমস্যা। সেই কাজটা করা দরকার, খুবই দরকার। কিন্তু এটা যে দরকার, সেটা মনে করাটাও দরকার, এটুকুই ঃ)
    এই নিয়ে রানারা টইতে শিবুদার সাথে কিছু আলোচনা হয়েছিল।

    ডিঃ এর মানে এই নয়, লোকায়ত প্র্যাকটিস মাত্রেই কার্যকরী হবে। এর মানে এই, লোকায়ত প্র্যাকটিস মানেই কার্যকরী নয়, কারণ এস্টাব্লিশড নয়, এই চিন্তাভাবনার ঘেরাটোপ থেকেও বেরোনোর প্রয়োজনীয়তা আছে তো।
  • pi | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৪:৪৩517926
  • 'ভূমধ্যসাগর' পত্রিকায় ময়ূরাক্ষী নিয়ে দুটি লেখা আছে।

    ভাল কথা, জয়াদির ভূমিজল সংরক্ষণের লেখায় থেকে থেকেই এই অনুপম মিশ্রের রেফঃ আসে। এই টেডটকের কথা আগে বলেছিলাম বোধহয়।
    http://www.ted.com/talks/anupam_mishra_the_ancient_ingenuity_of_water_harvesting.html

    এঁর মত বিশেষজ্ঞরা আশা করি পাশ করে যাবেন, অন্তত ঃ পুরস্কার পাওয়ার ক্রাইটেরিয়া দিয়ে ঃ)
    http://en.wikipedia.org/wiki/Anupam_Mishra

    অদিতি চ্যাটার্জীর কাজ কিন্তু বিতর্কিত। imaginary fears of groundwater depletion
    আদৌ কতটা 'ইমাজিনারি', তাই নিয়ে ঃ)
    সবুজ বিপ্লব ব্যাপারটাই তো ঘোরতর বিতর্কিত। বিতর্ক, এমনকি তথাকথিত বিশেষজ্ঞদের মধ্যেও। ঃ)

    PNAS এর আগের মাসের সংখ্যায় এরকম বেশ কিছু এস্যু নিয়ে তথাকথিত বিশেষজ্ঞরা লিখেছেন। সবুজ বিপ্ল্বের উপযোগিতা যাঁরা সে্কার করেন, সেই বিশেষজ্ঞরাও কিন্তু অপকারিতা গুলো, বা বলা ভালো বিতর্কের প্রেমাইস ও যুক্তিগুলোকে অস্বীকার ক'রে উড়িয়ে দেন না। ঃ)
  • sch | 125.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৪:৪৪517927
  • পাই দিদি স্থানীয় অভ্যাস এবং তাদের ব্যাবহার নীতিতে গুরুত্ব দিতেই হবে। water conservation এর ক্ষেত্রে রাজস্থান, মহারাষ্ট বা উত্তরপ্রদেশের বা আরো অন্যান্য জায়গার ঐতিহাসিক ব্যবহারধারা ভীষণ আলোচিত। একজন সঠিক বিশেষজ্ঞ সব সময় লোকাল প্রাকটিসকে মুল্য দেন। ইঞ্জিনিয়ারিংয়ে historical practice জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ।

    কিন্তু সমস্ত আলোচনার উদ্ভব ছিল কল্লোল দার একটি মন্তব্য থেকে, যেখানে সব এক্সপার্টদের অগ্রাহ্য করে উনি লোকাল লোকের মত নিয়ে স্পেক তৈরী করতে বলেছেন, সেটা সমস্যার
  • pi | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৪:৫১517928
  • *ইস্যু, স্বীকার

    সব এক্সপার্টদের অগ্রাহ্য করে কেবল লোকাল লোকের মত নেওয়ার এক্সট্রীম বক্তব্যে ( কল্লোলদা সেটাই বলেছে বা মিন করেছে কিনা জানিনা, সব পোস্ট ভাল ক'রে পড়তে পারিনি এখনো ) আমি সহমত নই।
  • sch | 125.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৪:৫২517929
  • অনুপম মিশ্রের " Aaj Bhi Khare Hain Talaab" বইটার নাম আগেও শুনেছি অনেক বার - পড়বার খুব ইচ্ছে ছিল - কিন্তু কোনো ইংরেজী অনুবাদ পাই নি। কারুর জানা থাকলে বলবেন। হিন্দীটা এখানে আছে http://www.indiawaterportal.org/node/902

    গুরুর কেউ যদি ইংরেজী/বাংলা অনুবাদের উদ্যোগ নেন তো খুব ভালো হয়।
  • pi | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৪:৫৪517931
  • ইংরাজীতে একটা লেখা পড়েছিলাম। গুগল বুক বা স্ক্রিবড থেকে। পেলে দিয়ে দেব।
    অনুবাদের ইচ্ছা আছে অনেকদিনের। ইংরাজী লেখা পেলে sch করবেন ?
  • sch | 125.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৫:০৬517932
  • আরি ব্বাবা!! অতো যোগ্যতা আছে নাকি আমার। পরীক্ষার খাতার বাইরে কোনোদিন বঙ্গানুবাদ করেছি নাকি। শুনেছি water harvesting এ আমাদের দেশে বইটাকে অনেক জায়গায় গ্রাউন্ড ম্যান্স মানুয়াল হিসেবে মানা হয় - পড়ার খুব ইচ্ছে আছে সেইজন্য।
  • pi | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৫:২৫517933
  • কাল স্কিপ করে গেসলুম। আজ কথা হতে অজ্জিতদার দেওয়া রিভ্যুয়ারের কমেন্ট পড়লুম। নাঃ, আমাদের ফিল্ডে অন্ততঃ জম্মে এরম পড়ি নাই।
  • Marveaux | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৭:৫৬517934
  • How to logically establish the My Way or High Way principle লিখবো যখন তখন ইশানকে দিয়ে রিভিউ করাবো;-)

    ব্যাপারটা বোঝাতে পারলাম না এটাই দুঃখের। তা কী আর করা যাবে...
  • bb | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৮:৩৩517935
  • মমতার ক্ষমতার দম্ভ সাজে তবু কারণ তিনি এত বছর রাজনীতি করেছেন, এত জনতার সমর্থন পেয়েছেন, কিন্তু এখানেতো দেখছি প্রশ্ন করলেই তাকে ওপরচালাক পর্য্ন্ত বলা হচ্ছে। পাবলিক ডোমেনে লিখলে আর বিরোধী মতামত শোনার গালভরা কথা শোনার কথা বললে ধৈর্য বাড়ান কমরেড। লোককে ত্যাড়া কথা বললেই সত্য চাপা থাকবেনা।
  • bb | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ০৮:৫৮517936
  • আর কল্লোলদা যেটা বললেন তার চেয়ে অবাস্তব আজ পর্য্ন্ত শুনি নি। যদি গ্রামের লোকেরাই ঠিক করে দিতে পারতেন কোথায় কি করা উচিত তাহলে আজ এত বছরে উন্নয়নের বন্যা বয়ে যাওয়া উচিত ছিল, কারণ বিশেষঞ্জ দিয়ে প্ল্যান করান হচ্ছে তো স্বাধীনতার পর থেকে।

    কিছু গাঁয়ে মানেন না আপনি মোড়্ল ধরণের লোকেরাই এই সব ধারণার বাহক। প্রত্যেক কাজে বিশেষঞ্জরা কিছু পরামর্শ দেন আর নীতি বলে দেন। সেগুলি পরবর্তীকালে কাজের সময় বদলে দিলে সেই পরামর্শ আর ভ্যালিড থাকে না। তাই আমাদের কন্স্যালিটিং এর জগতে আমার "লিমিটেড ল্যায়াবিলিটি" ক্লজের কথা বলে থাকি। তাই এর জন্য বিশেষঞ্জ এর দরকার নেই বলার কোন মানে নেই।

    দুখে যেটা বললেন, তার উত্তরে জানাই বহু বছর আগে আমার এক ক্ল্যায়েণ্ট যে কথা বলেছিলেন - বিশেষঞ্জ- কে ডিসিশান নিতে হলে অনেক কিছু জানতে হয়, কারণ তিনি তার গুরুত্ব বোঝেন। আর যে জানেই না, সে অনেক সময়ই ডিসিশান সহজে নিতে পারে। তার মানে এই নয় যে বিশেষঞ্জ ভুল।

    সত্যি কথা বললে আমাদের রাজ্যে অন্যের কাজে দ্খল দারী আর তার কি ভুল প্রমাণ করার বহু লোক আছে। কারণ আমরা সবাই অন্যের কি করা উচিত জানি, কিন্তু নিজের কর্তব্য করি না। তার থেকে বরং বিশেষঞ্জ দিয়ে কি ভাবে ঠিকঠাক কাজ করা যাবে সেটা করলে অনেক ভাল হবে। কিন্তু সেটা হলে এই মোড়লদের গুরুত্ব কমে যাবে আর সেটা ওনারা চান না।
  • কল্লোল | 230.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১০:১০517937
  • তাহলে এতো পুকুর কাটার পর শুকনো হয়ে আছে কেন?
    ভুমিজলের লেখা বা অনুপম মিশ্রের লেখা নিয়ে বিবির কি বক্তব্য?
  • Abhyu | 107.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১০:২১517938
  • কথাটা বিশেষজ্ঞ, বিশেষঞ্জ না।
  • PT | 213.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১২:১৪517939
  • স্মল পকসের টিকে নেওয়ার সিদ্ধান্ত গ্রামের মানুষের ওপরে ছেড়ে দিলে হয়েছিল আরকি! কিংবা পোলিওর ড্রপ খাওয়ানোর সিদ্ধান্ত -কোন এক সম্প্রদায়ের মানুষ ধুয়ো তুলেছিল যে তাদের জনসংখ্যা কমানোর চক্রান্ত এটা। আর জনসংখ্যা কমানোর স্বাধীনতা মানুষের হাতে ছেড়ে রেখে দেশের কি হাল হয়েছে সেতো বোঝাই যাচ্ছে।

    স্বাধীনতা আর মতামত প্রকাশেরও বোধহয় একটা লক্ষণরেখা থাকা উচিৎ।
  • কল্লোল | 230.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১২:৪১517940
  • কাথা হচ্ছে পুকুর কাটা নিয়ে, এর মধ্যে স্মল পক্স বা পোলিও এলো কোদ্দিয়ে?
    বাজার থেকে মাছ কিনতে গেলে বড়জোর গিন্নির সাথে পরামর্শ হয়। তা বলে বাগানে কোন ফুলের গাছ লাগাবে তাতে বাচ্চাদেরও মতামত নেওয়া হবে না? আর তাতে বাচ্চাদের মতামত নিলে কি মাছ কেনার ব্যাপারেও বাচ্চাদের মতামত লাগবে?
  • san | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১২:৪৫517942
  • কেন প্রবলেম কি ? স্থানীয় লোকেরা ইচ্ছুক হলে স্বাস্থ্যের পলিসিতে হিসি-চাটানো বা ঝাড়ফুঁক ঢুকিয়ে নিলেই হবে ঃ-)
  • PT | 213.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৭517943
  • আমার ধারণা ছিল যে মাটির তলায় কোথায় জল আছে সেই বিষয়টা সম্পর্কে কোন সিদ্ধান্ত নেওয়া বোধহয় জন্মনিয়ন্ত্রণ করার চাইতে বেশী কঠিন।
  • fevi | 90.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৩:৫৪517944
  • কল্লোলদাও দেখছি মেটাফর বোঝেন না !! ;-)
  • a | 132.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৪:০১517945
  • র‌্যাটাটুই এর মূল বক্তব্যটা আরেকবার লিখে দি,

    "anyone can be an (expert). It does not mean everyone can be. It simply means (expert) can come from any background"

    যার সম্পর্কে বলা হয়েছে, তাকেও কিন্তু প্রুভ করতে হয়েছে, শিক্ষিত হতে হয়েছে।

    এইটাই যদি বক্তব্য হয়, ফাইন। কিন্তু যদি বক্তব্য হয় যে এক্ষপার্ট মাত্রেই আদতে ভুষিমাল, আর শিক্ষা মানেই আদতে মুখস্থ বিদ্যা, তাহলে মানা চাপ হয়ে গেল।

    আগেও বলেছিলাম, আবারো বলি। জিনিসউলোকে পার্সপেক্টিভে দেখা উচিত।
  • a | 132.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৪:০৩517946
  • কল্লোলদা, তার মানে কি স্মল পক্সের টিকা দিতে গেলে লোকের পরামর্শ নেবার প্রয়োজন নেই, এটাই বলছেন?
  • bb | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪০517947
  • অভ্যু ওটা লিখতে পারছি না বাংলায় তাই বিশেষঞ্জ লিখেছি।
    কল্লোলদা -- রাঢবঙ্গে আমাদের গ্রামে আমাদের নিজেদের পুকুর আছে, যাতে জল এখনও গ্রীষ্মে ফুরিয়ে যায়। আমাদের গ্রামের পাশ দিয়ে দ্বারেকশ্বর নদ যায়, আমার জন্ম থেকে আজ পর্য্ন্ত গত ৪০ বছরে আমি সেখানে বর্ষা ছাড়া জল দেখিনি। বরং গ্রীষ্মকালে বালি খুঁড়ে জল নিতেই দেখেছি। এরজন্য কোন বিশেষজ্ঞ (এটা ঠিক হোল) কে দায়ী করবেন?

    আপনি নিশ্চয় স্বীকার করবেন গ্রামের লোকের মত নিলে পরিবার পরিকল্পনা কোনদিনই হত না, বিশেষ করে যেখানে পুরুষ শক্তিই কথা বলে।

    স্থানীয় ব্যাপার আনা নিশ্চয় দরকার, কিন্তু তার মানে এই নয় যে আরেক্দল স্থানীয় মোড়লদের নেওয়া। ঐ যে বললাম কেন হল না ঐটা বলতে আমার সিদ্ধ, কিন্তু করে দেখাতে নয়। সেইখানেই কল্লোলদা আপনি অনন্য, কারণ আপনি মাঠে নেমে করে দেখাচ্ছেন। তাই সব ক্ষেত্রে বিশেষজ্ঞের দরকার নেই এটা অতি সরলীকরণ লাগল।
  • | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৪:৪১517948
  • বিবি,

    bisheshhaj`N = বিশেষজ্ঞ
  • siki | 96.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৫:২৫517949
  • আর যদি অভ্র ইউজ করে সরাসরি বাংলা লেখেন তা হলে দুবার g টিপলেই জ্ঞ হয়ে যাবে। অভ্র কীবোর্ডে bisheShoggo লিখতে হবে।
  • bb | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৭:৫১517950
  • ধন্যবাদ দ ও সিকি।
  • T | 24.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৯:২৬517951
  • @pi,
    স্থানীয়দের পরামর্শকে গুরুত্ব দিতে হবে আবার বিশেষজ্ঞের মতামতও নিতে হবে এরকম বলে দেওয়াই যায়। কিন্তু সেক্ষেত্রে ফর্মাল পদ্ধতিটা কি হবে? মানে এক্সিকিউশনটা ঠিক কিভাবে হবে। কেউ কুয়োয় পড়ে গেলে, প্রথমে মিলিটারী গিয়ে উদ্ধার করার চেষ্টা করবে নাকি আগে কাছাকাছি কুয়ো মিস্তিরি আছে কিনা খোঁজ করবে? মানে স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা কি? এরপর যদি বা গাইডলাইন তৈরী হয় তবে দেখা যাবে, লোকে সাধারণত সেইটেই ফলো করে, সে আলাদা করে বলা হোক আর নাই হোক। না হলে সারা দেশের বেশীরভাগ রাস্তার ধারে ফুটপাথ ইত্যাদি থাকত না, বা সারা দেশের বেশীরভাগ পুকুরে জল থাকত না ইত্যাদি ইত্যাদি। তারপর গাইডলাইন যেটি হবে সেটি নিশ্চয়ই কেস বাই কেস আলাদা হবে। তাপ্পর শেষমেশ দেখা যাবে ঐ গাইডলাইনে নতুনত্ব কিছু নেই লোকে আপৎকালীন বা স্বাভাবিক পরিস্থিতিতে যা স্বাভাবিক নিয়মে করে তারই উল্লেখ আছে।

    লোকে বিশেষজ্ঞদের ডাকে বা মতামত চায় কারণ সেটি একটি 'নির্দিষ্ট' পদ্ধতি। সব মিলিয়ে মিশিয়ে করার নতুন নির্দিষ্ট পদ্ধতিটা ঠিক কি? ইদানীং কালের জে জে টি টি পদ্ধতি যা অনুসৃত হচ্ছে তার থেকে আলাদা কি হবে? লোকালদের সাথে কথা বলে উন্নয়নের রূপরেখা তৈরী করুন এই নির্দেশ তো সব ব্লক ডেভেলপমেন্ট অফিসারদেরই দেওয়া থাকে। খামোখা তার উপর আলাদা সরকারী নির্দেশ, যেটা কিনা ট্রিভিয়াল, যা কিনা হয়ত উল্টে বেশী বেশী কনফিউশন এবং রেডটেপিজম তৈরী করবে, তা করে কি লাভ।

    যদি বলা হয় স্থানীয় উন্নয়ন আধিকারিকদের সমস্যার সমাধান সম্পর্কে বিশেষ ভাবে ট্রেনিং দেওয়া হোক, তাহলে কিছু একটা দাঁড়ায়।

    আর বাঁধ প্রসঙ্গে,
    নদীবাঁধ অঞ্চলে পর্যায়ক্রমে ড্রেজিং করা উচিত সেকথা বিশেষজ্ঞরা জানেন না বা সাজেস্ট করেন না একথা মানি না। পুঁথিতে নেই সেকথাও বিশ্বাস করি না। প্রশাসনের দায়িত্ব ছিল এর এক্সিকিউশন যথাযথ হচ্ছে কিনা লক্ষ্য রাখা। খোঁজ নিলে হয়ত দেখা যাবে সরকারী দিস্তা দিস্তা নির্দেশও হয়ত রয়েছে। কিন্তু কেউ মাথা ঘামায় নি বা ঘামায় না। উদাহরণ কলকাতা বা হলদিয়া বন্দর। সুতরাং সিস্টেমে দোষ আছে সেকথা এক্কথায় বলে দেওয়া যায় না।
  • Abhyu | 107.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ১৯:২৯517953
  • বিবি তো দিব্যি নিজেই 02:40 PMএ কারো সাহায্য করার আগেই বিশেষজ্ঞ লিখতে পারলেন।
    আসলে যেটা পরিষ্কার করে মনে রাখতে হবে, শব্দটাতে অজ্ঞ কথাটা আছে, যেটা জ+ঞ, ঞ+জ নয় (ব্যঞ্জন আর অজ্ঞ শব্দের তফাত মনে রাখলেই হবে)।
  • dukhe | 127.*.*.* | ০১ সেপ্টেম্বর ২০১২ ২০:১৭517954
  • হু হু করে এগিয়ে চলেছে তো !
    প্পন যে লিং দিয়েছেন, দুখে তার কথা বলে নাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন