এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:২২203999
  • আমাকে এমনকি কানিমোজির উদাহরণ দিয়েও হ্যাটা করা হয়েছে।
    কানিমোজি যখন জেলে গেল, একদিন টিভিতে দেখাল যে তার বর আর ছেলে জেলে দেখা করতে গেছে, সেই দেখে সুশিক্ষে দেওয়ার জন্য বললাম, দেখেছ বউকে কত্তো ভালোবাসে, বাড়ির রান্না নিয়ে জেলে বৌয়ের সাথে নিয়মিত দেখা করতে যায়, আর এই তুমি, এই যে আমি কাঁধের ব্যথায় কোঁকাচ্ছি, সামান্য ভোলিনির টিউবটাও কিনে আন না।
    উত্তরে শুনতে হল, তুমি আমাকে ছশোকোটি টাকা এনে দাও, আমি রোজ কয়েক ঘন্টা করে জেলের সামনে দাঁড়িয়ে থাকব।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:২২204000
  • আচ্ছা অপ্পোন আবাজ দেয়, কিন্তু উত্তোর দেয় না...
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:২১203998
  • এলসিএমদাকে জলধররত্ন খেতাব দিলুম।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:২০203997
  • ওহো, ভাগীদার এক্কেবারে ঠিক উত্তর দিসে।

    কিন্তু, লীলার ঘরটা কি ব্যাপার - একটু আলোকিত করো প্লিজ
  • Bhagidaar | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:১৮203995
  • হার্ভার্ড ড্রপ আউট
  • kc | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:১৮203996
  • বেঙির ম্যাক্সিমাম গল্পগুলো একদম আমাদের বাড়ির গল্প। এরকম কী করে হয়? এমনকি ওই লীলার ঘর বুক করার গল্পটা আমাদের বাড়িতেও হয়েছে। যাস্ট দুদিন আগে।
    এরকম কী করে হয়?
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:১৫203993
  • আরে ধন্যবাদের কী আছে।গুরু তো আমাদের সবার। আচ্ছা কোলাপসবেল গেট টা কি লাগিয়েছে?

    আজকে হবে না। ঃ((
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:১৫203994
  • ব্যাং ঃ)))))
  • Tim | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:১৩203991
  • রসবড়া -----প্রায় গতজন্মের স্মৃতির মত লাগে। এক হাঁড়ি রসবড়া হত এক সময় বাড়িতে, অনেক লোক, টেরই পাওয়া যেত না কখন ফুরিয়ে গেল।
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:১৩203992
  • এককের বিড়াল খাওয়া প্রৌঢ়ের পোস্টটা দেখে খুব হাসলাম।
    প্রৌঢ়কে আজ সকালে টাটা মোটরসের এমডির উদাহরণ দেখিয়ে উজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে। বলা হয়েছে থাইল্যান্ডের পুলিশের উচিৎ জনস্বার্থে এমডির বউয়ের তিনপাতার চিঠিটা ফেসবুকে রাখা। যা পড়ে, বিড়ালও গলে না এমন জানলা দিয়ে হাঁচোর্পাঁচোর করে গলে অত বড় একটা লোক তেইশতলা থেকে লাফ দেয়।
    এই উদাহরণ আমাকে দিতে হত না, যদি না আমাকে সুনন্দা পুষ্করের উদাহরণ দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করা হত। দোষের মধ্যে আমি বলেছিলাম, যে বাড়ি রঙ হলে মহিলা গিয়ে ফাইভস্টার হোটেলে উঠতে পারত, আর আমকে রংমিস্ত্রিদের ব্যাগার খাটতে হয়। তার উত্তরে আমাকে বলা হয়েছে, আমাকে লীলার দামিতম ঘর বুক করে দেওয়া হবে, যদি আমি গ্যারান্টি দিই যে জ্যান্ত ঐ ঘর থেকে বেরোব না।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:১২203990
  • ক্যুইজ কোশ্চেন (টইটা কোথায় গেল)ঃ
    পিট সিগার, কবি রবার্ট ফ্রস্ট এবং বিল গেট্‌স - এদের মধ্যে মিল কোথায়?
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:১১203989
  • রসবড়া বিউলি ডাল - রাতে ভিজিয়ে, সকালে বেটে, দুপুরে ভেজে চিনির রসে ডুবিয়ে, বিকেলে খাওয়া।
  • aranya | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০৯203988
  • বইমেলা শুরু হয়ে গেল, বড় যাওয়ার ইচ্ছে ছিল এবার ..
    পাই, নতুন ফোন্নং জানিও
  • Bhagidaar | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০৮203987
  • বুঝলাম। রসবড়া খাইনি কোনদিন।
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০৭203986
  • হায় হায় ভাগী বাউ দই আর রস এক করে ফেলেছেন ঃ((
  • π | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০৬203984
  • ব্রতীনদা কি আজ আসছো ? কালকে বইগুলো পৌঁছে দেবার জন্যে অনেক থ্যাংকু !
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০৬203985
  • কাছাকাছি, দই বড়া দইতে চুবিয়ে দেয়, রসবড়া চিনির রসে।
  • Bhagidaar | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০৫203982
  • রসবড়া আর দইবরা কি একই জিনিস? দইবরাও তো ফারমেন্ট করে হয়, নাকি?
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০৫203983
  • না কালকেইবিয়েবাড়ি তে এক গাদা ভুলভাল জিনিস পত্র খেয়েছি। ঃ((
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০৪203981
  • তাহলে ফেলতে মানা করে রান্না করে ফেলতে বলছ তো সব্বাই? তাহলে ফ্রিজে ঢুকিয়ে বেরিয়ে পড়ি।
    আর দেখতে মোটেই কাদার মতন হয় নি। দিব্যি আধভাঙা সেদ্ধ ডাল যেমন দেখতে হয়, তেমনিই আছে।
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০২203978
  • রসবড়া নিয়ে জাস্ট কোন কথা হবে না। টু গুড
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০২203979
  • বোতিন ঠিক কয় নাই, টাটা বাটার আগে - অবশ্য উনিশশো বৃটিশ সালে।
  • kk | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০২203980
  • কেন বাছা? তোমাকে তো আমি কিছু বলছি টলছি না !
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০০203974
  • এই রে কেকে আছে।আমি এখন হালকা করে গা ঢাকা দি।ঃ)
  • kk | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০০203975
  • একক আবার 'বিষডাল'কে বিড়াল পড়েছেন ঃ))
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০০203976
  • ধুস আবার ঘুমুই।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১০:০০203977
  • অক্ষ ঠিক কইসে, সেদ্ধ বাদে ডালের বেশির ভাগ প্রিপারেশনই ভিজিয়ে ফার্মেন্ট করে - ইড্‌লি, ধোসা থেকে রসবড়া অবধি।
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ০৯:৫৯203973
  • বাটা বহু পুরোনো। টাটা র আগে (?)
  • byaang | ২৯ জানুয়ারি ২০১৪ ০৯:৫৮203971
  • এমনিতেই আজ সকাল থেকে (তাও আবার বিবার প্রাক্কালে) একে অপরকে প্রবলভাবে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া চলছে। তারউপর রাত্তিরে বিষডাল খাইয়ে কেন জেলে যাওয়ার রাস্তাটায় কেনো কুসুম বিছাই?
  • Arpan | ২৯ জানুয়ারি ২০১৪ ০৯:৫৮203972
  • চানাডাল বললাম নাকি? চানা মানে কাবুলি চানা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত