এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:৩৫204120
  • তুমি ১৫ তারিখ রাত ১১:৫৯ অবধি বাংলাদেশে থাকতে পারবে। তারপরেও এক দু দিন পারবে, ফাইন দিয়ে ঃ)
  • Bhagidaar | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:৩৩204119
  • তাইলে আমরা বাদ মনে হচ্ছে বতিন্দা ---
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:৩২204118
  • ১২ ২১ দেখেন্না একটু।
  • jhiki | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:৩১204117
  • কুমুদি, ঐ অনেকের দলে আমিও পড়ি। গত জুনেই ঘরে রং করতে দিয়ে চীনে ঘুরতে চলে গেলাম।
    তার আগে দিল্লীতে ছুটী কাটাতে গিয়ে ঘর রং করতে দিয়ে বঙ্গদর্শনে চলে গেছিলাম।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:২৮204115
  • ওহ, রোবু দিয়েচে।
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:২৪204113
  • এক মাস ও নেই ভাগী বাবু। মনের ওপর চাপ বাড়ছে। ঃ((
  • ন্যাড়া | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:২৩204110
  • সুমনের ফেসবুকের পেজে নাকি আছে। আর এবেলায়, বোধহয়।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:২৩204111
  • ন্যাড়া দা, পড়িনি। পড়তে চাই। লিঙ্ক প্লীঈস :)
  • jhiki | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:২৩204112
  • যখন ৩ নং পাসপোর্ট বানাতে দিয়েছিলাম, তখন আমার বাবা খুব অসুস্থ ছিলেন। আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম, এই অবস্থায় ইন্দোনেশিয়ার বাইরে গেলে সমস্যা হবে কি না। ওরা বলেছিল হবে না। বাবা যখন চলে গেলেন তখন পাসপোর্টে মাত্র একটাই পাতা। আমি সেজন্য নতুন পাসপোর্ট বানাতে দেওয়ার রশিদ নিয়ে গেছিলাম। তবে কোথাও ঝামেলা হয়নি, রসিদও দেখাতে হয়নি।
  • রোবু | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:২১204107
  • আমি পড়িনি ন্যাড়াদা। কোথায় আছে?
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:২১204108
  • বাংলাদেশ যাওয়ার ভিসা ১৫ ফেব সেশ।৮ ফেব ৩ দিনের জন্য গেলে কোন সমস্যা নাই তো?
  • Bhagidaar | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:২১204109
  • ইয়ে একমাস মাত্র বাকি। রোবু নিমন্ত করছে তো? নাকি আমাকে করেনি বলে জানিনা?
  • ন্যাড়া | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:২০204106
  • রোবু, সুমনের পীট সীগারের অবিচুয়্যারিটা পড়লে? কী ভাল, কী ভাল। আমি পড়িনি বউ দুলাইন পড়ে শোনাল। কী ভাল, কী ভাল।
  • Sectumsempra | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৯204105
  • টিসিএসের অনেক নিয়ম আছে, কোনগুলো কাজের আর কোনগুলো অকাজের কেউ জানে না। আছে, তাই আছে।
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৮204103
  • আরো খোলাখুলি প্রস্তাব দি।আমাকে কেউ আঁতেল বলকে তাকে হেব্বি খাওয়াবো কিন্তু।
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৮204104
  • ন্যাড়া, পরবাস দেখাতেন কেন? প্রচারের জন্য?
  • jhiki | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৬204099
  • আমি তো এম্ব্যাসি থেকে কনফার্ম করেছিলাম দ্বিতীয় পাসপোর্ট বানানোর সময়। ওরা বলেছিল, নতুনটা নিয়ে ঘুরলেই হবেঃ(
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৬204100
  • টিসিএসের বাজে নিয়ম।
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৬204101
  • ক দিন পরে রোবুর পেছনে লাগলেই হতো। যদি উদমা খচে গিয়ে বিয়ে তে নেমোতন্ন না করে। ঃ))
  • kumu | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৬204102
  • ব্যাং সামান্য দুকাপ ডালের জন্য রিস্ক নেয়ার দরকার নাই বলেই মনে হয়।তেল গ্যাস পেঁয়াজ মেট্রোজিল ইত্যাদির দাম ঐ দুকাপের চেয়ে বেশী।
    বাড়ী রং বা শিফটিংএর দময় পেন্টার বা প্যাকারদের হাতে বাড়ী ছেড়ে হোটেলে চলে যাওয়া অনেককে দেখেছি।একি আমাদের মত মেহনেতী জনতা যে চায়ের কাপটি অব্দি দাঁইড়ে থেকে প্যাক করবে?
    লীলা হোটেলে কোন সেমিনারে গেছিলাম মনে আছে।
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৫204098
  • আমার ২ নম্বার পাসপোর্ট। তবে সব পাতা ফুরোয় নি।সামনের ফটো টা টার প্লাস্টিক টা বের হয়ে কেস খেয়েছি। এবং নতুন পাসপোর্ট করতে বাধ্য হয়েচি। ঃ((
  • রোবু | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৪204096
  • কী পড়ছ বোতিন্দা? ‘কথায় কথায়’ না ‘পথের সাথী’? ‘সোজা সাপটা’ তো এখনো বেরোয়নি।
  • jhiki | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১৪204097
  • টি সি এসের এরকম নিয়ম কেন? যে দেশেই যাই, ভিসার জন্য লেটেস্ট পাসপোর্ট জমা দিলেই চলে ঃ(
  • bratin | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:১০204095
  • আমি তো অত কিছু জানি না একক।তবে পড়তে শুরু করেছি।
  • kc | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:০৯204092
  • ঝিকি অবশ্যই সব পাসপোর্ট নিয়ে ঘুরো। কেস একবারই খাবে। আর খেলে একদম নাকেজ্জলে হয়ে যাবে।
  • Ekak | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:০৯204093
  • বতিন
    তুমি এট্টু লাইন পাল্টাও। ওই সরাসরি বুদ্ধ -মমতা ক্যাচাল ছেড়ে বুদ্ধর করা মায়াকোভস্কির অনুবাদ নিয়ে গম্ভীর মন্তব্য করো। পার্টির ছত্রছায়ায় সুকান্ত থেকে মায়াকভস্কি দুনিয়ার ভাটের লেখা কবিতা হয়ে গেছে। তুমিও ওই লাইনেই খেলে দাও। ভুলেও বদলেয়ার বা বিনয়ে ঢুকনা। কেও জিগালে ওদের বুর্জোয়া কবি বলে কাটিয়ে দাও। দেখি তোমার বামপন্থী আঁতেল শিরোনাম কে আটকায়।
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:০৯204094
  • সবগুলো না, লাস্ট একটা এক্সপায়ার্ড নিয়ে ঘুরলেই তো হয় - তাই তো?
  • lcm | ২৯ জানুয়ারি ২০১৪ ১২:০৭204089
  • গুগল-উইকি-বিং থেকে সব খুঁজে দেখে আঁতেলদের ক্ষণিকের চমক দিই - অনেক আঁতেলের আমার ফেকগিরি বুঝতে একটু সময় লাগে, আল্টিমেটলি এটাসেতা তাল মেলাতে না পেরে ধরা পরে যাই অবশ্য। কিন্তু তাও, ক্ষণিকের জন্য হলেও ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত