এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:০৯204270
  • এই মাত্র জানতে পারলাম আমাদের হেড ডিপ আপিসে এসে কাজ করছেন, যদিও ইউনিভার্সিটি ছুটি।

    রাম্পান সাম্পান বরফে খেলছে কিনা জানা হল না।
  • Paramita | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:০৭204268
  • চিড়িয়াখানার সেই দন্তরুচি কৌমুদি সুন্দরীর নাম বনলক্ষী ছিল না?
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:০৭204269
  • আহা, বরপ হলে গিল্ট ফ্রী অপিস কাটা যায়। আর মিটিং ইত্যাদিতে ডায়াল ইনও কত্তে হয় না।
  • rabaahuta | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:০১204267
  • অফিস না যাওয়ার জন্যে বরফের কি দরকার। আমার সর্দি কাশি হয়েছে বলে দু সপ্তাহ ধরে বাড়ি বসে। মিটিং টিটিংএ ফোনে খুব করে কেশে শুনিয়ে দিই, সবাই সমঝে চলে। ডাক্তার দেখাতে গেছিলাম, ফ্যারিঞ্জাইটিস ইনফেকশনে কেন অ্যান্টিবায়োটিক খেতে নেই সেই তথ্যসমৃদ্ধ দুটো কাগজ ধরিয়ে বিদায় করে দিয়েছে।

    যাই একটা মিটিং আছে আবার কেশে আসি।
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:৫৯204266
  • দোকান তুলে আনার ক্যাপা আমার থাকলে কি আর গুরুতে বসে টাইম কিল কত্তাম ঃ-(।

    অভ্যু বলেছে বনলক্ষীতে লাঞ্চ করে হানু স্বাস্থ্য রক্ষা করে আর অভ্যু আঁতেল নাম রক্ষা করে।
  • Ekak | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:৫৮204265
  • দারুন তাপমাত্রা। আর পয়েন্ট পাঁচ ডিগ্রী চড়লে আলাদা করে সেন্টি-ফারেনের দক্কার হবেনা :)
  • pipi | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:৫২204264
  • তবে শিবুদা তোমার দোকানটাকেই উঠিয়ে এদিকে নিয়ে চলে এস। আপিস যেতে হবে না। এই যেমন গত দুদিন আমাদের স্নো-ডে ছিল।

    অভ্যু, বেঁচে আছি কি না বুঝছি না। অবশ্য -৩৫ এ আর কিছু বোঝার থাকেও না।
  • ম্যামি | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:৪৭204263
  • শান্তিনির খাবার দোকান।
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:৪৪204262
  • বনলক্ষ্মী কী আর সেটা কোথায়?
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:৩১204260
  • শুধু বরফ থেকে কি হবে? বরফ চাই যেন আপিস যেতে না হয়। এই যেমন আকার বরপ চাই না।
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:৩১204261
  • পিপির কী খবর?

    আকা আমাকে লাস্ট কল করেছিল অক্টোবর মাসে।
  • pipi | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:৩০204259
  • বরফ না থাকার হাহুতোশটা আমার এখেনে এলেই পূরণ করে দিতে পারি। কিন্তু তারপর সারাদিনমান গৃহবন্দী হয়ে থাকার জন্য হা-হুতোশ করতে শুরু কল্লে আমি নাচার।
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:২৯204258
  • আমাদের এখানে বরফ নেই, বনলক্ষী নেই। বেঁচে থেকে লাভ কি?
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:২৭204257
  • তোমার পুঁচকিদুটো বরফে রোঁদে বেরিয়েছে?
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:২৬204256
  • ফিউচারামা আপিস নাকি? ঃ-)
  • aka | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:২৩204255
  • হা বালক, আমার আপিস বহির্জগত ইন্ডিপেন্ডেন্ট। ঃ(
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:১৯204253
  • দেখুন দেশ বিদেশ দুনিয়া খবর নাটক তক্কো আবিষ্কার অনুষ্ঠান ভাষা নাসা থুতনি হেপবার্ন এরোপ্লেন গাড়ী থারুর কেজরি যাই বলুন্না কেন সবই এই গুর্চ থেকেই সংবাদ পাই। ঃ-)
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:১৯204254
  • আকাদা কি করছ, আজ আপিস আছে না নেই বরফে?
  • aka | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:১২204252
  • রাহুল গান্ধীর ইন্টারভিউটা আমার ভালই লাগল। এখনও ঠিকমতন পিন পয়েন্টে কথা বলতে শেখে নি, শিখলে ভালই করবে।
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৪ ০১:০৮204251
  • কেসিদা, উল্টোটা, রোবুর খাতায় ন্যাড়াদার নাম উঠেছে, খামোকা সুমনের নামে চাট্টি সত্যি কথা বলার জন্যে।
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৩৫204250
  • খুব তাড়াতাড়ি অনেকবার বলুন দেখি, "হ্যাঁরে রুন্তুলি, এই দুপুর রোদে রোঁদে বেরুলি?"
    ঃ-)
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৩২204249
  • এক ভদ্রলোক তার স্ত্রীকে বলেছিলেন, "যাও চোখে সুর্মা লাগিয়ে কাবুলে রোঁদ মেরে এসো।"
    ডিঃ এখুনি অর্জিত এসে পড়বেন। ঃ-)
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৩০204247
  • অক্ষদা, ঐ একক যেটা বলেছে, ইনি সন্ধেবেলা সাম্রাজ্য পরিদর্শনে বেরোতেন। শোভাবাজার থেকে শুরু করে পার্ক স্ট্রীট অবধি। সেখানে কয়েক পেগ নামিয়ে মাঝ রাতের অনেক পরে বাড়ি ফিরতেন। আমরা চ্যাংরা ছেলেপিলেরা বলতাম রাউন্ড দিতে, অর্থাৎ রোঁদে বেরোলেন।

    এক জনতা পরে আমাকে বলেছিল বালিগঞ্জের প্রতি এই অবজ্ঞাপ্রকাশও ওনার নিজস্ব নয়, কোথাও থেকে টোকা। তবে সেই সোর্স আমি কখনো খুঁজে পাই নি।
  • রোবু | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:৩০204248
  • ভয় দেখাবেন্না :-)
  • kc | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:২৯204245
  • রোবুর হয়ে গেল। খাতায় নাম উঠে গেল।
  • ম্যামি | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:২৯204246
  • যাঃ। বোকা বনেছি।
  • !! | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:২৭204244
  • এই রোঁদ শব্দটা শুনলেই নীরদ সির গপ্পটা মনে পড়ে যায়। সেই যে কে বলেছিল, রাউন্ড শব্দ থেকে ফরাসীতে এসে হল গিয়ে রোঁদ। সেই শুনে তিনি নাকি বলেছিলেন তবে পাউন্ড থেকে ডিরাইভ হবে... :-)
  • Ekak | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:২৬204243
  • অক্ষ তো rond(e) বোঝাতে লিখেছেন।
  • bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ০০:২৪204241
  • - খ্যা খ্যাক খ্যাক
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত