এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ০৭:৫৪204300
  • বইমেলা আর বই কেনার জন্য কবে থেকে হলো! বইমেলা তো চিরকালই বই দেখার, সঙ্গে কিছু কেনার। বইমেলা তো বাত্সরিক আনন্দ অনুষ্ঠান।
  • aka | ৩০ জানুয়ারি ২০১৪ ০৭:৪৪204299
  • আরে বইমেলায় ভালো ভালো খাওয়া দাওয়া থাকত। কিন্তু যা ধুলো। বই কেনার জন্য কলেজ স্ট্রীটই ভালো, অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যেত।
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৪ ০৭:০৩204298
  • আমারও ময়দান, ২০০৫। এখন নিজেদের (গুরুর) স্টল থাকাটা বাড়তি আকর্ষণ
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৪ ০৬:২৯204297
  • আমারো ময়দানেই শেষ বইমেলা দেখা। আহা, মিঠে শীতের রোদে নীল আকাশের নিচে। তখন সবই ছিল যেন বেশী তাজা, ঠিক যেমন শরদিন্দুবাবু কয়েছেন, "আকাশ আরো নির্মল ছিল, রৌদ্র আরো স্বর্ণাভ ছিল, শষ্প আরও শ্যাম ছিল।" ঃ--)
    হয়তো তারুণ্যের চোখে ওগুলো বানিয়ে নেওয়া ছিল, কিন্তু তাতে কী এলো গেল? ঐ মেলা থেকে যাক স্মৃতিতে, পরে নতুন মেলায় গেলে নাহয় নতুন স্মৃতি তৈরী হবে। ঃ-)
    আহা, সোসেন যদি থাকতেন এখানে, কইতে পারতেন ব্রেনে স্মৃতি কী করে তৈরী হয় আর পুরানো স্মৃতির উপরে নতুন স্মৃতি ঠিক কী কারুকুরি করে।
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ০৬:২২204295
  • *যাইনি
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ০৬:২২204296
  • মিসাই, মিসাই, নিচ্চই মিসাই। আমি শেষ বইমেলা গেছি দু হাজার চারে, তখন ময়দানে বইমেলা হত। মিলন মেলায় জানি কোনদিন। তাই এখনো বইমেলা বললেই ওই পার্ক স্ট্রিট ময়দান অঞ্চলি চোখে ভাসে। গুরুর বইমেলার ছবি দেখলেও বাইরেটা মনে মনে ওই ময়দানই কল্পনা করে নি। ভাবছি সেটা ভাঙব কিনা কোনো বছর বইমেলা গিয়ে না রেখে দেব যেমন আছে?
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০৫:৫৮204294
  • কোম্পানীগুলোর নাম ঠিক পড়তে পারছি না, এবারে একটা চম্মা না নিলেই নয়। তবে এই প্যাকেজ মনে হয় দেখেছি।

    বইমেলা মিসিয়ে আর কি হবে। গেলে হয়। কিন্তু ডিসেম্বরের শেষে গেলে বন্ধুদের সাথে দেখা হবার প্রোব্যাবিলিটি বাড়ে। সেটাই জেতে শেষ অবধি।
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৪ ০৫:৪৭204293
  • ভাগী, বইমেলা মিসাও না?
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৪ ০৫:৪৬204292
  • হায় বইমেলা, হায় ভারতবর্ষ - বড়ই দুঃখের জীবন :-(
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ০৫:৩৯204291
  • কত = কটা
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ০৫:৩৮204289
  • এর মধ্যে কত কংপানির নাম শুনেছেন / জিনিস ব্যবহার করেছেন আম্রিগাবাসী গুরুগন?
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৪ ০৫:৩১204288
  • দেজ বেশ হাই কোয়ালিটি বই বের করে বলেই জানতুম, যুগের প্রয়োজনে দিদি-র বই-ও বের কর্ছে
    ছোটোভাইদা :-), নাঃ অভ্যু, এনারে তো চিনি না
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৪ ০৪:১৩204287
  • না না ইয়ার্কি না, কে বলতে পারে ওনার পরের বইটার নাম হয়তো হবে "না থে ভা"
    ঃ-)
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৪ ০৩:২০204286
  • যে অ্যানাউন্স করেছিল তার নাম ছোটোভাই। আমরা বলতাম ছোটোভাইদা। ভালো গান গাইত। অরণ্যদা চিনলেও চিনতে পারে।
  • ন্যাড়া | ৩০ জানুয়ারি ২০১৪ ০৩:১৬204285
  • আমার তো মনে হয় ভূতের ভয়ে অডিটোরিয়াম ফাঁকা হয়ে যাবে।
  • pipi | ৩০ জানুয়ারি ২০১৪ ০৩:০৪204284
  • না শিবুদা দেখার সৌভাগ্য হয় নি তবে শোনার ভাগ্য হয়েছেঃ-)
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৫৮204283
  • পিপি কি নাসা থেকে ভাষা এখনো দেখে নি?
  • aka | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৫৫204282
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৫৩204281
  • "Name: রোবু
    পিট সীগারের কোনোদিনই তেমন প্রচুর ফ্যান ছিল না।
    তবে আজও কোলকাতায় এলে যে কোনো অডিটোরিয়াম ভর্তি হয়ে যাবে, দায়িত্ব নিয়ে বলতে পারি।"

    তা বাপু, আজ হেমন্ত মুখার্জ্জী/সুচিত্রা মিত্র/হেমাঙ্গ বিশ্বাস আটলান্টায় এলে যে কোনো অডিটোরিয়াম ভর্তি হয়ে যাবে, দায়িত্ব নিয়ে বলতে পারি।

    কিশোর কুমার যে বছর মারা যান, সে বছর বা তার পরের বছর আমাদের কল্যাণীর পনের নম্বরে একাদশীর দিন দুপুরে মাইকে অ্যানাউন্স করা হয়েছিল যে বিজয়া সম্মেলনীতে কিশোর কুমার গাইতে আসবেন :)
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৪৮204280
  • তোমার বুঝি আশা থেকে ভাষা? ভালো!
  • pipi | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৪৬204279
  • সবার কত্ত বড় বড় আশা! আমার খালি আশাহীন, ভাষাহীণ, বদের বাসা ল্যাবে বসে বস তাড়াতাড়ি কাটুক এই আশাঃ-(
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৪৪204278
  • ক্রিস ক্রিস্টির নামে কিছু বলা যাবে না। ওকে দেখলেই আমি আশা পাই আমিও কখনো গভর্নর হব।
  • Abhyu | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৪১204277
  • তবে আর কি? ন্যাড়াদাকে এবার পি এইচ ডি করতে হবে। একবার হয়ে গিয়ে থাকলে আবার করতে হবে, এবার স্ট্যাটিস্টিকসে। টপিক ঠিক করো গিয়ে।
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৩৯204276
  • ভেউ! আমার পছন্দের গাড়ি টপ টুএলভ এন্ভায়রনমেন্তালি ডার্টিএস্ট লিস্টে জায়গা পেয়েছে ---
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৩৫204275
  • ইয়েস নেত্তকালির নাম ছিল বনলক্ষী
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৩৪204274
  • শিবুদা নিউ জার্সিতে ব্রিজ-গেট যা হলো তার থেকেই তো বোঝা যাচ্ছিল আমেরিকা ক্রমশ কলকাতা হবার দিকে এগোচ্ছে!
  • ন্যাড়া | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:৩০204273
  • অ্যাঁ, আমি রোবুর খাতায় উঠে পড়েছি? কীরকম একটা সন্দ হচ্ছিল বটে। জীবনে আর সুখ রইল না। রোবুর খাতায় উঠলে কী হয় সে তো ব্রতীনকে দেখেই বুঝছি।

    সুমনের মনে শেষে এই ছিল!
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০২:১৫204272
  • এই তো অভ্যু বলতে পারবে কোন বনল্ক্ষী ওর চাই।

    খবরে প্রকাশ কলকাতা লন্ডন হতে চাইলেও আমেরিকা ক্রমশঃ কলকাতা হবার দিকে এগোচ্ছে। এক রিপাবলিকান কংগ্রেসম্যানকে (মানে এমপি) সাংবাদিক ক্যাম্পেনের জন্য টাকা তোলা নিয়ে কিছু গন্ডগোল করেছিল কিনা সেই প্রশ্ন করায় কংগ্রেসম্যান সাংবাদিককে প্রথমে দোতলে থেকে ফেলে দেবে বলে। তার পরে মত বদলে ছিঁড়ে ফেলবে বলে শাসায়। সবটাই অন-ক্যামেরা।

    http://www.latimes.com/nation/politics/politicsnow/la-pn-michael-grimm-reporter-confrontation-20140129,0,6507061.story#axzz2rp07y9L1
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত