এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:২৬204328
  • করিমসে একটা দারুন পাঁঠার ঠ্যাং রোস্ট করে। আহা। সাথে শীরমাল।
  • j | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:২৬204329
  • চাঁদনী চক মেট্রো স্টেশনে নেমে রিক্সা নিন, সাধারণ এবং ব্যাটারিচালিত দুই অপশনই আছে, পরাঠেওয়ালে গলিতে পৌঁছতে লাগবে মিনিট পাঁচেক

    আর করিমস হচ্ছে জামা মসজিদ গেট নং ওয়ানের উল্টোদিকের গলিতে, মেট্রো ষ্টেশন থেকে রিক্সায় মিনিট দশ-পনের লাগবে। করিমস এত বিখ্যাত হলেও ওখানে আবার কার্ডে পেমেন্ট নেয় না, ক্যাশ অনলি
  • π | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:২৬204330
  • '৮৪ র রায়টের বিচার চেয়ে আআপ কিছু করছে দেখলাম।
  • jhiki | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:১৯204327
  • সিকি, আর একটু উপকার কর। চাঁদনী চকের করিমস আর পরাঠেওয়ালা গলির হদিশ বলে দাও। গাড়ী/ মেট্রো দুটো ই।
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:১৫204326
  • চাত্তারিখ শ্রীসেন্নাই। সেদিন রাতেই ফেরা।

    দশ তারিখে ফেরার প্ল্যান ছিল, শেষদিন বইমেলায় পুরোদস্তুর কাটিয়ে। কিন্তু এখন অবস্থা যা দাঁড়াচ্ছে, ন তারিখের একটা ব্যাকাপ টিকিট কেটে নিতে হল। সোমবার দিল্লি পৌঁছেই সেদিন রাতে হয় তো আবার বেরিয়ে পড়তে হবে।
  • jhiki | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:১৪204325
  • থ্যাংকু সিকি, প্রগতি ময়দানেরটাতে যাব। ৫ মার্চ আবধি থাকা যায় কিনা দেখছি।
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:১১204323
  • ও! মফজ ছিল? মিসটেক!
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:১১204324
  • তোমায় চার তারিখে কোথায় যেতে হবে বললে না? চার তারিখ তো মঙ্গলবার।

    ঝিকি, মার্চ পাঁচ থেকে বইমেলাটায় গুরুর স্টল থাকবে।
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:১০204322
  • ভাগী, ঠিক করে লেখো। মগজ ধিকাই নয়, মফজ ধিকাই। :-)
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:০৯204321
  • শ্রাবণী, আমি তো শনিবার ট্রেনে চাপছি। রোববার থেকে করসেবা।
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:০৮204319
  • মার্চের পাঁচ থেকে নয় দিল্লির বাংলা বইমেলা। নিউ দিল্লি কালীবাড়িতে।

    পনেরো থেকে তেইশে ফেব, প্রগতি ময়দানে আছে ইন্টারন্যাশনাল ডেলহি বুক ফেয়ার।
    http://www.newdelhiworldbookfair.gov.in/
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:০৮204320
  • সিকি এখনো এখানে কুয়াশায় ঠান্ডায়? কবে যাবে নাকি যাবেনা?
    আমিও মেলায় বই কিনি, কারণ বইমেলার কদিন একটা অন্য রকম মন থাকে, সারাদিন ঘুরে বেছে, বই কিনে, সন্ধ্যেয় বাড়ি ফিরেই সোজা বিছানায়, বই খুলে রাত জাগা, নতুন বইয়ের গন্ধ। এই ঘোরটা অন্য সময় বই কিনলে থাকেনা, তখন তারা তাকে তোলা থাকে, সময়ের হিসেব হিসেবের সময়ে, ইচ্ছে থাকলেও নিয়ে বসা হয়না, তারপরে পড়াটা একদম বিশেষ কোনো বই ছাড়া নিয়মরক্ষা পড়াশোনা হয়ে যায়। শুধু বইমেলার এই কদিন সব হিসেবের বাইরে থাকে সময়।
    তবে অবশ্যই সেটা আমি বাইরে থেকে ছুটি নিয়ে যাই বলে সম্ভব হয়!
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:০১204318
  • এই প্রসঙ্গে মনে পড়ল, হীরক রানী টইতে বতিন্দার "মগজ ধিকাই" পোস্টটা পড়ে হাসতে হাসতে চোয়াল ব্যথা হয়ে গ্যালো!
  • jhiki | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৫৮204317
  • সিকি, ফেবুর শেষ সপ্তাহে দিল্লী/ নয়ডা/ গুঢ়গাঁও কোথাও কোন বইমেলা আছে?
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৫৪204316
  • ও বোতীন, মোহনবাগানের তাঁবুতে কি বনলক্ষ্মীকে বননক্‌কী বলে ডাকা হবে? ঃ-)
  • j | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৫২204315
  • শেখ সিকি টা জানতাম

    কিন্তু এই কিবিত সিকি টা কে? দিল্লীরই কেউ?
  • bratin | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৫০204314
  • নট নেসেসারী।

    আমি প্রতি বছর বই মেলা থেকে প্রচুর বই কিনি।

    কিব্তি সিকি যে টা বলছে সেটা সত্যি ইন জেনেরাল।
  • san | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৪৯204312
  • লোকে ঝাড়াইবাছাই করতে মিউজিক ওয়ার্ল্ড যেত ? :-o
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৪৯204313
  • তবে মানতেই হবে, ময়দানের থেকে মিলনমেলা অনেক অনেক বেশি পরিচ্ছন্ন, সাফসুতরো।

    শুধু যদি কানেক্টিভিটিটা একটু ভালো হত।
  • j | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৪৬204311
  • বইমেলা মানে হচ্ছে ময়দান
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৩৭204310
  • মিউজিক ওয়ার্ল্ডে লোকে যেত ক্যাসেট সিডি ঝাড়াই বাছাই করতে, চুজ করতে, আর কেনাকাটাটা সিম্ফনি থেকে করত / করে। বইমেলাতেও লোকে যায় বই শর্টলিস্ট করতে, কেনে কলেজ স্ট্রিট গিয়ে, সেখানে ডিসকাউন্ট ভালো পাওয়া যায়। :-)
  • aka | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৩২204309
  • মানে কোনটা মিউজিক ওয়ার্ল্ড আর কোনটা সিম্ফনি? ঃ)
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:৩১204308
  • এই বানান মাস্টার এলো!
    আমি বানান জানলেও অত চেষ্টা করিনা, সাজেশানে যা আসে মোটামুটি চোখে না লাগলে রেখে দিই।
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:২৮204307
  • কিন্তু বনলক্ষ্মীকে সবাই বনলক্ষী লিখছে কেন?
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:২৫204306
  • হোয়াট মিউজিক ওয়ার্ল্ড ইজ টু সিম্ফনি, বইমেলা ইজ টু কলেজ স্ট্রিট।
  • kc | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:০৭204305
  • কালচারাল না, "রিচুয়াল" বলুন।
  • Atoz | ৩০ জানুয়ারি ২০১৪ ০৯:০২204304
  • কলকাতার বইমেলা একটা কালচারাল ব্যাপারে দাঁড়িয়ে গেছে, অনেকটা দুর্গোৎসবের মতন, শীতকালীন বই-উৎসব। ঃ-)
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০৮:০১204303
  • হ্যাঁ লস এঞ্জেলসে হয় বইমেলা। এক বছর ইউএসসি, এক বছর ইউসিএলএ ঘুরে ঘুরে। ফুড ট্রাক ইত্যাদি থাকে। নেশন বা জি ম্যাগাজিনের স্টলে আড্ডা হয়। তবে জলধরবাবুদের দেখা খুব একটা পাওয়া যায় না।
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ০৭:৫৭204302
  • আমি শেষ গেছি বোধহয় কলেজে পড়তে, ১৯৮৪-৮৫ নাগাদ। তখন পকেটে পয়সা থাকত না মোটেই। কাজেই বইমেলার স্মৃতি মোটামুটি ভিক্ষাবৃত্তির স্মৃতি। খুব একটা মধুর নয়।
  • aka | ৩০ জানুয়ারি ২০১৪ ০৭:৫৬204301
  • হ্যাঁ আমাদের এখানে হয় শরৎকালে। এমনি মেলা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত