এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৩204362
  • দে-কে দেখে ভাল লাগল, অনেকদিন পর। নবীনা হল-টায় বেশ কিছু ইংরিজি সিন্মা দেখেছি এককালে
    বোতিনের নবজন্ম সম্বন্ধে আমিও জানতে চাই
  • kc | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪২204358
  • কোন বনলক্ষ্মী? শান্তিনিকেতনের? ওর থেকে অনেক ভাল খাওয়া খড়িমাটিতে। শ্রীনিকেতনের মোড় থেকে রিক্সা নিতে হয়। দশ টাকা মতন নেয়। বেগুন ভাজাটা কি ভাল। একটুও তেল জবজব করেনা। একটুও পোড়া দাগ থাকেনা। বেগুন ভাজা দিয়েই আধ থালা ভাত উড়ে যায়। খাসির মাংসের ঝোলটা আরও ভাল। পার্শে মাছের সর্ষে তো আরও আরও ভাল।
    দামও বেশী না।
  • /\ | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪২204359
  • আচ্ছা দে দি বাড়ি ফিরেছে, দে দির বাড়িতে সোভিয়েত চীনা বইপত্র ছিলো না?
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩৯204357
  • বোতীনের নবজন্ম মানে? কত পাতায়?
  • san | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩৬204356
  • এবারে অবশ্যই চেরাপুঞ্জি যেও, থেকো
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩৫204355
  • বোতীন কিন্তু বনলক্ষ্মীর উচ্চারণ নিয়ে প্রোশ্চেনটা সুকৌশলে কাটিয়ে দিল। ঃ-)

    বানান পুলিশ কি দেখল আমি লক্ষ্মী বানান ঠিক করে ফেলেছি?
  • sosen | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩৪204354
  • পড়াতে
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩১204353
  • হ্যাঁ, চৌরি বাজারের গলিতে স্যান হাঁটাহাঁটি করলে পাতাল রেলের কপালে ভোগান্তি থাকতে পারে, তাই স্যান রিক্সা নেয়।

    ঝিকিরে দেখি নি, তাই কমেন করলাম না।
  • san | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৩০204352
  • সোসেনদি কি শেষের কবিতা সিকুয়েল লিখছে ? এত শিলং যায় ক্যানো ?
  • sosen | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২৬204351
  • সেই, বতিন্দার নবরূপে জন্ম দেদি পুরো মিস করে যাচ্ছে।
    এদিকে আমি আবার শিলং যাব
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২৫204350
  • কলকাতায় তো এই হপ্তায় কিশানু-- আজ বাড়ি (মানে বাবা মায়ের বাড়ি) ফিরলাম - ইন্দো-ইউকে কনফারেন্স ছিলো ভেদিক ভিলেজে -গত চারদিন ধরে ওখানেই ছিলাম।

    তার আগেও প্রচুর ঘুরলাম নানা কনফারেন্সে - ডিসেঃ-জানু কনফারেন্স মাস।

    ভেদিক ভিলেজ খুব ভালো লাগলো -- খাওয়া - দাওয়া সহ!
  • রোবু | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:২০204349
  • ৪১৫ দেদি। তুমি কলকাতায়? তাই ভাবি এতদিন ভাটে দেখিনা কেন!
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১৮204348
  • বইমেলায় গুরুর স্টলের নাম্বার কত?

    আজকে তো উদিকে যাওয়া যাবে না -- কাল যাবো।

    আমাকে আজকে আবার চাঁ পা দেখতে হবে ! বাবা-মাকে নিয়ে নবীনায় - ওঁদের দেখা হয়নি!
  • san | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১২204346
  • চাঁদনি চক থেকে জামা মসজিদ যেতে কিন্তু প্রচুর আটকাবে রাস্তায়। চোরি বাজারেও আটকাবে তবে অপেক্ষাকৃত কম। গাড়ি নিয়ে না যাওয়াই ভাল। আহা করিমসের নান, অত্ত ভাল নান কোথাও খাইনি !
  • lcm | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১২204347
  • এপাড়ার একজন দিল্লিবালি বলছিল, করিম্‌স নাহি, খানা হ্যায় তো নাসির ইকবাল (এরকমই কিছু বোধহয়) যাও - কেয়া বিরিয়ানি ইয়ার....
  • san | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:১০204345
  • আমি তো চোরি বাজারে মেট্রো থেকে নেমে রিকশায় যাই।
  • jhiki | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০৮204344
  • j আর সিকিকে থ্যাংকু।
    করিমসে হেঁটে পৌঁছতে হলে চৌরিবাজারে নামতে হবে আর রিক্সা নিলে চাঁদ্নী চক, তাই তো?
  • রোবু | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০৩204343
  • আপিস যেতাম না। কিন্তু একটা মেইল এসেছে, কাজ আছে, যেতেই হবে :-(
  • | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:০০204342
  • থ্যাঙ্কু ভাগী বাবু নেতাই নয় নেপাল।

    বয়েস হচ্ছে হে!! ঃ((
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৫৭204341
  • নেপাল বাবু?
  • aranya | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৫২204340
  • ব্রিগেডে নাটক দেখতে যেতে পার, আপিস মায়া করে দিয়ে :-)
  • π | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৫১204338
  • সোসেন, শাটল চলছে দেখলে ?
    আর মেইল দেখো।
  • রোবু | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৫১204339
  • যাক, লোকে এখনো আমাকে ভয় পায়।
    কিন্তু আমি আপিস কী করে যাবো রে দাদা?
  • | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪৩204336
  • ব্নলক্ষী মানে মনে আসছে শিবু দা? যাকে অজিত স্বপ্নে দেখেছিল সেই "চিড়িয়াখানা" গল্পে।

    ব্যোমকেশ সেটার উল্লেখ করাতে অজিত বললো " তমুক বাবু (কোন বাবু যেন নেতাই?) ভালো দাবা খেলতে পরেন সেটাও উল্লেখ করা উচিত ছিল!! ঃ)
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪৩204337
  • করিমসে কিন্তু গেলেই বসার জায়গা পাবে না। অন্তত আধ থেকে এক ঘণ্টা ওয়েটিং টাইম। সময় নিয়ে যেও। দশটার মধ্যে হলে রিক্সা ধরে মেট্রো স্টেশন চলে এসো। এমনি আনসেফ কিছু না।
  • সিকি | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৪২204335
  • চৌরি বাজার মেট্রো স্টেশনে নামবে। চার নম্বর এক্জিট দিয়ে বেরোলে, সাবওয়ে থেকে উঠলেই দেখবে বাঁদিকে একটা গলি ঢুকে যাচ্ছে। ওটাই চৌরি বাজার গলি। এক কিমি লম্বা, হেঁটে নাও, রিক্সাতে বসলেও জ্যামে ফাঁসতে পারো, এত সরু।

    গলির শেষে দেখবে জামা মসজিদের পাঁচিল। পাঁচিল ধরে ডানদিক বরাবর হাঁটতে থাকো। তিনশো মিটার এগোলে দেখবে জামা মসজিদের এক নম্বর গেট। এক নম্বর গেটের উল্টোদিকে আবার একটা গলি শুরু হয়েছে। গলির মধ্যে আরও একটা গলি বাঁদিকে। ওখানে যে কাউকে জিজ্ঞেস করে নাও করিমস কোনটা। সেই তস্য গলির ভেতর পুরো গলিটাই করিমসের।

    নো কার্ড, অনলি ক্যাশ। আমি রেকমেন্ড করব গুর্দা কলেজি। আর বাখরখানি।

    পারান্ঠেবালি গলি পড়বে চাঁদনি চকের ওপর। করিমস থেকে গেলে একটা রিক্সা নিয়ে নিও। পরান্ঠেবালি গলি বললেই নিয়ে যাবে। নয় তো অন্য দিন এলে, চাঁদনি চক মেট্রো স্টেশনে নেমে হেঁটে চাঁদনি চক রাস্তায় চলে এসো। এইবার যে কাউকে জিজ্ঞেস করে নাও।

    চাঁদনি চকের শুরুতে, লালকেল্লার ঠিক অপোজিটে হচ্ছে গুরুদোয়ারা শিশগঞ্জ আর একটা জৈন মন্দির। পরান্ঠেবালি গলি পড়বে জৈন মন্দিরের দিকের ফুটে, একটু এগোলেই দেখবে ছোট্ট বোর্ডে লেখা আছে।
  • j | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৩৯204334
  • রিক্সাকে জামা মসজিদ গেট নাম্বার ওয়ানের উল্টোদিকের গলির মুখে নামাতে বলতে হবে, ওখানে নেমে দুপা এগোলেই বাঁদিকের একটা তস্যগলির সামনেই করিমস

    ঐ জায়গায় রাত অব্দি প্রচুর মানুষ চলাফেরা করেন, কোনও অসুবিধে হবে না, মেট্রো-ও এখন ১১টা ৪৫ অব্দি চলে
  • sosen | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৩৭204333
  • রাস্তায় বাস নাই, অটো নাই,টেস্কি নাই। শুধু প্রাইভেট গাড়ি, আর কাতারে কাতারে মানুষ।
    মফজ ধিকাই হয়েছে বোঝাই যায়।
    নাকি ব্রিগেডে টেট আর পিএস্সির পরীক্ষার্থীদের জন্য হাজির খাতা থাকছে?
  • jhiki | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:৩৪204332
  • রিক্সা কে করিমস বললেই নিয়ে যাবে না আরো কিছু বলতে হবে?
    রাত আটটা নাগাদ গিয়ে ৯-৩০ টা ১০টায় ফেরাটা সেফ হবে? দিনে সময় বের করতে পারবো বলে মনে হয় না।
  • j | ৩০ জানুয়ারি ২০১৪ ১০:২৮204331
  • গাড়ী রেকমেন্ড করব না, ওখানে পার্কিংয়ে বহুত চাপ

    একবার ভালরকম ফেঁসেছিলাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত