এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৮204391
  • হ্যাঁ, বম্বেতে এলেও জানিও শিবুদা --
    আমি তো চামড়া ছাড়িয়ে করিনা -- গোল চাকা চাকা মাছ ভেজে, বড়ি ভেজে, ডুমো করে মুলো কেটে নিতে হয়। তারপর সর্ষের তেলে কালোজিরে, চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে, মুলো ভেজে, নুন-হলুদ, আদাবাটা, জিরে ধনে বাটা আর কুঁচো করে কাটা টোমাটো দিয়ে চাপা দিয়ে দিতে হয়। মুলো ভেপে এলে আর মসলা থেকে তেল ছেড়ে এলে একদম অল্প একটু জল দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে আবার একটু ঢাকা দিতে হবে। আমার মামাবাড়িতে এইসময় লাল-লংকা গুঁড়োও দেয়। আমরা দি না। একদম গা মাখা ঝোল হলে বড়ি ভাজা ভেঙ্গে ছড়িয়ে আর ধনেপাতা কুচো দিয়ে নামিয়ে নিও। এই তো ব্যাপার!

    থ্যাংকু, কেসি। সাউথ সিটিতেই ঢুকতে হবে।

    অরণ্যদা নবীনা চেনো কি করে? ইদিকেই বাড়ি নাকি?
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৬204389
  • আহা। কি ভাল। মানে স্টাফড পরোটা।
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৫204388
  • শীতভর আমার বাড়ি রবিবারের সকালে ভিন্ন স্টাফড পরোটা হয় ব্রেকফাস্টে, গোবি, মূলি, পনীর, আলু, ডিম ইত্যাদি, ফেব্রুয়ারির শেষ অবধি। :)
  • jhiki | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৩204386
  • বাবা - মার আদরের তুল্য আর কিছুই নেই। আমি খুব মিস করি সে সব দিন... এখন বাবা নেই, মাও কেমন একটা হাল ছেড়ে দিয়ে কোনরকমে বেঁচে আছে।
    ওদিকে শ্বশুরকে তো আমি দেখিইনি, বছর দেড়েক আগে শাশুড়ীও চলে গেছেন ..... এখনতো বকার মত আর কেউ নেই....
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২৩204387
  • - থেঙ্কু দেদী
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২২204384
  • থ্যাংকু কুমু। ২০১৪ ডিসেম্বরে দিল্লী যাচ্ছি প্রায় সিওর। মেয়ে বলেছে তাজমহল না দেখালে সে আমার মুখ দেখবে না ইত্যাদি। ঃ-(
  • Sectumsempra | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২২204385
  • সাউথ সিটির ফ্লেম অ্যান্ড গ্রিল আর মেনল্যান্ড চায়না - দুটোই বোগাস। তাচ্চেয়ে সরসোঁ-তে খেতে পারেন, বা থাই পছন্দ হলে বেঞ্জারং।

    আরেকটা ভালো অপশন হল সাউথ সিটির উল্টোদিকে "হ্যাংলা" - ওদের অবিশ্যি বসে খাওয়ার জায়গা নেই, প্যাক করিয়ে নিতে পারেন। কলকাতার ওয়ান অব দ্য বেস্ট বিরিয়ানি, সাথে "চিকেন হ্যাংলাবাড়ি"।

    আরেট্টু উজিয়ে "অবধ ১৫৯০"-তেও যেতে পারেন - দেশপ্রিয় পার্কের কাছে।
  • a x | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:২১204383
  • তোপসে মাছের স্নেহের নাম রামচোর? ঃ-))
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১৮204382
  • ইউ পি তে অনেক অবাঙালীরা ননভেজ খায়, বিশেষ করে ইউপির কায়স্থরা সেটা কেউ কেউ বলে এককালে এর নবাবের কর্মচারী ছিল, একটা বড় সেগমেন্ট, সেখান থেকেই ননভেজ খাওয়া ধরেছে।
    মাছ ওদের বেশী খেতে দেখতাম না, মাংস (মাটন বেশী), এবং রান্নার ধরণ অনেকটা ওই লখনৌ ঘেঁসা। যে অল্পস্বল্প মাছ ওরা খেত তার মধ্যে বড় শোল মাছ ছিল। রুরকীর বাজারে শোল মাছ বিক্রিই হত তাই ছাল ছাড়িয়ে পীস কেটে কেটে। আমাদের বাড়িতে ওই বড় শোল খাওয়া হতনা। একবার একজন লখনৌর ভদ্রলোক ঐ ছাল ছাড়ানো বড় শোলমাছ শুকনো শুকনো করে মাংসর মত প্রচুর পেঁয়াজ রসুন ঘি দিয়ে রান্না খাইয়েছিল। দারুন খেতে ছিল সেটা।
  • kumu | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১৭204381
  • শিবু কখনো দিল্লী এলে জানিও।উপকরণ যোগাড় কর্তে পারলে খাওয়াব।
  • kc | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১৬204380
  • দেদি, নবীনার কাছেই সাউথ সিটি, আর সেখানে ফ্লেম অ্যান্ড গ্রিল, আরও কতকি।
  • kumu | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১৫204379
  • ঝিকি দিল্লী এলে ফোনিও।
    দে মাবাবার আদর খেয়ে নাও খুবসে।শুনলে লোভ হয়।
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:১০204378
  • মূলি-পরাঠা আম্মো ভালবাসি তো।
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৯204377
  • ওঃ তোপসে মাছ ঃ-)।

    সবাই যে বলল শোলমূলো রান্না করতে হলে শোল মাছের চামড়া ছাড়াতে হবে, অনেক ঝামেলা।
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৭204376
  • শিবুদা, আমি মূলোর পরোটা আর শুক্তোতে এক পিস ছাড়া জিনিসটা ভালোবাসিনা যে শিম মূলো এসব তো এখন বাড়িতে নিত্য ব্যাপার, থাকবেই।
    বড়ি অবশ্য ভালোবাসি, ঝাল, পোস্ত, তবে কেনা বড়ি নয়। রান্না করলেও নিজে হাবিজাবি খেতে খুব একটা পছন্দ করিনা। আসলে তা না না না করি বলেই সব কী খাব আগে থেকে জানতে চায়!
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৬204375
  • ভাগীদারকে সরভাজা! এটাই এখন খাচ্ছি ঃ)
  • Bhagidaar | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৪204374
  • বতিন্দার নবজন্ম গত কয়েক দিনের ভাটপাতায় ও হীরক রানী টইতে পাওয়া যাবে।

    সোসেন শেষের কবিতার সিকুয়েল লিখছে? বলেনি তো! যাকগে বেশি বড় হয়ে গেলে বলিস কেটে ছোট করে দেব আর এন্ডিংটা এডিট করে দেব। সবাই এন্ডিংটা ছড়ায়।
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০৩204373
  • আচ্ছা -- এর পরের বার এসে খবর দেবো -- ফুলঝাড়ু নিয়ে এসো ঃ)

    শিবুদা - শোলমুলো রান্নায় আবার অতো হাতিঘোড়া কি আছে? রামচোর আমার ঠাম্মা - ঠাকুদ্দা বলতো - তারপরে আর কেউ বলে না - আসলে তপস্বী মাছ ঃ)
  • sosen | ৩০ জানুয়ারি ২০১৪ ১২:০০204372
  • পূর্ণবানর জন্ম, মফজ ধিকাই, নতুন অবতারে বতিন্দা, এবছর বইমেলার অন্যতম আকর্ষণ
    পরের ফেলুদা সিরিজের ছবিতে পরমব্রত ফেলুদা, বতিন্দা জটায়ু
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫৯204370
  • নবীনার কাছে ভালো খাবারের দোকান কি আছে? আমি নেটে খুঁজছি - পাচ্ছি না!
  • /\ | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫৯204371
  • চিলেকোঠায় উঠে ধুলো ঝাড়ার লোক লাগবে? সে লোক আছে তো ল্যাজে খাড়া হয়ে।
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫৭204369
  • রামচোর মাছটা কিন্তু আম্মো জানি না। ফুল ব্লাডেড বাঙাল হয়েও জানি না।

    শীতকালে মূলো-ছেঁচকি খেলাম এবারে অনেকদিন বাদে। বেশ বড়ি আর ধনেপাতা দিয়ে। অমেত্ত। একদিন শোলমূলো খেতে চাইলাম। কিন্তু রান্না করার লোক জোগাড় হল না।
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫২204367
  • বনলক্ষ্মী তে শুক্তো আর ধোঁকার ডালনা দিয়েই পুরো ভাত খাওয়া যায়।
  • শ্রাবণী | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫২204368
  • কী খাবি খাবি করে লোকে আমাকে বোর করছিল, অনেক ভেবেচিন্তে বললাম বাঁধাকপি একদিন ছোট চিংড়ি দিয়ে অন্যদিন কইমাছ দিয়ে, ছোট ট্যাংরা মাছের বেগুন দিয়ে ঝাল চচ্চড়ি, পার্শে মাছের বড়ি দিয়ে ঝোল.....এছাড়া কিছুই শীত স্পেসিফিক খাবার মনে করতে পারলাম না, এগুলোও যে খুব খেতে চাই তাও নয়.......একখানা যাইহোক ঝোল দিয়ে ভাত খাওয়াটা মিটিয়ে দিলেই সবচেয়ে ভালো তবে অনেকদিন পরে সল্টলেকে উঠব তাই হতাশ করা যায়্না...
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৫০204366
  • সেকি? বাঙালে রামচোর জানে না ? ঃ) দেখি কে বলতে পারে!
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৯204365
  • বাড়িতে সোভিয়েত বইপত্র যা ছিলো আমি নিয়ে গেছি তো বম্বেতে। আরো কিছু থাকবে হয়তো -- কিন্তু তার জন্য চিলেকোঠায় উঠে ধুলো ঝেড়ে খুঁজতে হবে। আমি অনেক দিন বাদে দুটো দিন ছুটি পেয়েছি --
  • Sibu | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৮204364
  • এতদিন শান্তিনিকেতনে থাকার খাওয়ার জায়গা ছিল, তাই ভাতের দোকানের খোঁজ রাখতাম না। বছর তিনেক হল সেটি আমার গেছে। তাই এবারে গেলে বনলক্ষ্মী, খড়িমাটি ইত্যাদি পরীক্ষা করে দেখার প্রয়োজন আর সুযোগ, দুটৈ হবে।
  • a x | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৪204363
  • রামচোর মাছ? ঃ-?
  • de | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৩204360
  • আহা -- মা পোস্ত দিয়ে লাউশাক, পুঁটি মাছ ভাজা, রামচোর মাছের ঝাল এইসব রাঁধছে -- সকালে এসেই চষি-পুলি খেলাম।
  • Sectumsempra | ৩০ জানুয়ারি ২০১৪ ১১:৪৩204361
  • হ্যাঁ, চেরাপুঞ্জিতে অন্ততঃ দুটো দিন থেকে আসুন। শিলং থেকে চেরা গেলে অর্ধেক ফাঁকা থেকে যাবে। তবে চেরা যাওয়ার আইডিয়াল সময় জুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত