এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যামি | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৫২204780
  • পাই এনজয় করছ?
  • π | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৫১204777
  • ইন্দোদা, আর এনার্জি থাকছে না। সারাদিন ধরে ফ্লেক্স টাঙিয়ে, পোস্টার সেঁটে আর লোকজনের সাথে বকবক করে সবাই ক্লান্ত।
    যা জায়গায় স্টল পড়েছে ঃ(
  • ম্যামি | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৫১204778
  • সিকি ময়দান আমলের পর ঐ একবারই যাওয়া হল। আসছে সপ্তায় একবার চেষ্টা দেখব।
  • san | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৫১204779
  • সান্দার টই খুলে পুরোটা লেখা উচিৎ। নইলে আমরা খুবই দুঃখু পাব।
  • সিকি | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৪৮204776
  • সান্দা বড় হলে কালকূট হবে।
  • π | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৪৭204775
  • কুমুদি, সরি ঃ(
    সত্যি তোমাকে ভীষণ মিস করবো। শ্যামলদাকেও। তোমরা আসবে না ভাবতেই বিচ্ছিরি লাগছে।
  • I | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৪৬204774
  • এবারে বইমেলার আপডেট কেউ দিচ্ছে না? কেন দিচ্ছে না?
    উঃ, এই টাটা ফোটনের হাত থেকে কবে মুক্তি পাবো !
  • ম্যামি | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৪৫204773
  • দাঁত তুলে আসল ব্যথার নিরসন হয়েছে, তাইতেই খুশি হও।
  • সায়ন | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৪৩204772
  • শিবুদা', শুধু তাই নয়। প্রতিটা স্টেশন ছাড়ার সময় মন খারাপ করে। তুমুলভাবে। ট্রেন কখন দেবে সেই হাপিত্যেশ করে থাকার মাঝে সামনে বসে থাকা সদ্যবিবাহিত দম্পতি স্টেশনের মেঝেতে কম্বল মুড়ি দিয়ে ফোনের ছোট্ট স্ক্রীনে বলিউডি গানের ক্লিপ দ্যাখে; ক্যান্ডি ক্রাশ খেলি আমি আর পাশে এসে দাঁড়ায় স্টেশনের এক কুলি, শুধায়, 'বাবুজি কিতনে কি হ্যায় ইয়ে ফোন'? এক দল লোক স্টেশনচত্বরে কম্বল বিছিয়ে খেয়েই চলে, পাশে এসে দাঁড়ায় এক বুভুক্ষু কুকুর তার পেটে আগুন। দূর দূর করে তাড়িয়ে দেওয়ার পর সে যখন মুখ নীচু করে দাঁড়িয়ে, তার পাশে আসে তারই মত উঁচু একটা বাচ্চা। হাতে পার্লে-জি'র প্যাকেট। বাবার প্রশ্রয় পেয়ে গোটা প্যাকেটটাই খাইয়ে দেয় তাকে। খুশী হয়ে ল্যাজ নেড়ে কৃতজ্ঞতা জানিয়ে চলে যায় সে। আমি আরও যাত্রাপথ অতিক্রম করতে থাকি। এ শুধু বাইরের থেকে ভালো দেখা নয় গো। আরও, আরও অনেক বেশী কী সব যেন -
  • kumu | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৩৮204771
  • সায়ন ঘরের উঠোন দিয়ে চলে গেল তাও দেখা হল না।
  • kumu | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৩৬204770
  • পাই পিলিজ এই বইমেলাকথাগুলো ভাটে না লিখলে হয় না? মানুষের মনে ব্যথা দেয়ার সীমে আছে তো।
    সিকি যাচ্ছে শুনে ভাল লাগল।
  • Sibu | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৩১204768
  • ইস্টিশনগুলো কেন সবসময়েই বাইরে থেকে বেশী ভাল দেখতে হয়? শেয়ালদা হাওড়া থেকে পাঠানকোট অবধি।
  • π | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:৩১204769
  • যাক, সিকির খবরটা শুনে ভাল লাগল। সান্দা কবে আসছে যেন ?
    আজ দেদি আর দেদিকন্যা অনেকটা সময় কাটিয়ে গেল, ভাল লাগল ঃ)
    রোজই বেশ মিনিমিনিভাটভাট হয়ে চলেছে। আজ এল সদা, ওমনাথ, অচিন্তিদা, ঘনাদা। সামরানদি, সুমেরুদা,মামু, মামী তো আছেই।
    রোবু আজ এলিনা কেন ?
  • সায়ন | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:২৯204767
  • স্যানিনি, অফকোর্স, দেয়ার্স অওয়েজ আ নেক্সট টাইম। স্যানাধিপতি'কে নিয়ে আসা চাই ঃ)

    অমৃতসর থেকে জম্মু, স্কেড্যুলড ট্রেন বেশী নয়, মাত্র ষোলো ঘন্টা লেট ছিল। তাই লোকাল ট্রেনে পাঠানকোট পর্যন্ত ব্রেক জার্নি করে বেরিয়ে যাই। পাঠানকোট পৌঁছে দেখি কাংড়া ভ্যালী যাওয়ার কিউট কিউট ট্রেন ছাড়ছে। এবার হল না।
    একটা লোক্যাল জাঠ পরিবার আপন করে নিয়েছিল একলা দেখে। যাওয়ার পথে জেনার‌্যাল কম্পার্টমেন্টে ডাব্বা খুলে মুলি পরোটা-আচার'ও খাওয়ালো। আতে যাতে খুবসুরত আওয়ারা সড়কোঁ পে কভি কভি ইত্তেফাক সে - ভুলবো না কিছুই।





  • Tim | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:২৫204766
  • একটি ব্যস্ততম ও শীতলতম শুক্কুরবার হুশ করে চলে গেল। আর এরা উষ্ণ শীতল বইমেলা আর অপরিণত থাই কচ্ছে! এই তো জীবন কালীদা।
  • san | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:১৯204765
  • বাঃ, কেমন হাসিখুশি ছবিগুলো ঃ-)
    সায়ন্দা, এবার হলনা, কিন্তু নেক্সট টাইম !
  • সিকি | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:১৮204764
  • আছে, আছে, আপনাদের টেলিপ্যাথির জোর আছে। আমার চেন্নাই ট্রিপ ক্যানসেল হল। মানে যেকদিন আছি রোজই বইমেলায় আছি।

    ম্যামিদির সাথে তো বইমেলাতেই আলাপ হল। তিনি প্রতিবারেই বইমেলা যান্না কেং কয়ে?
  • সায়ন | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:১৪204763
  • ... আমিও ছিলাম এদের মাঝে -


    ফোজ্জি, স্যান - থিঙ্কুজ। এখানে এলে এসো অবশ্যই। খুব ভালো লাগবে ঃ)
  • সায়ন | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:০৯204762
  • তৃতীয়তঃ, এই হাসিখুশী লোকজনগুলো। এদের সঙ্গে ক'দিন কাটিয়ে কেমন যেন বেঁচে উঠি। ভালো থাকুক এরা সবাই -
  • রোবু | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:০৬204761
  • ড্রেন বন নয়, শুধুই ড্রেন।
  • jhiki | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:০৫204760
  • আমার হাঁস/মুর্গির থাইয়েও ইন্টারেস্ট আছে ঃ)
  • রোবু | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:০৪204759
  • হ্যাঃ।
    আমার বারান্দার ভিউটা পোস্ট করবই না। আপনাদের হিংসে হবে। একটা লম্বা ড্রেন বন দেখা যায়। যেমন তাঁর দৃশ্য, আর তেমনি খোশবাই। ইয়েও ভাসে।
    আর সন্ধ্যে হলেই ঝাঁকে ঝাঁকে চড়াইপাখি সাইজের মশা। বারডিং - এর ইচ্ছে হলে একটা ৮০-৪০০ নিয়ে চলে আসেন্না কেন আমার বাসায়?
  • সায়ন | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:০৩204757
  • দ্বিতীয়তঃ, নিতাই ও নিতায়িনীর মোগলাইপরোটাপ্রীতি, এই যে (চোখ বন্ধ করে চিবুচ্ছে) -


    পিএসঃ সোসেন, তুমি ক্রমে আসিতেছো (ক্ষী ফোটোজেনিক!) ঃ) ঃ)
  • aka | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:০৩204758
  • পাঁঠার থাই হলে বলবেন আমার ইন্টারেস্ট আছে।
  • Arpan | ৩১ জানুয়ারি ২০১৪ ২২:০১204756
  • আমার বারান্দার ভিউটা কাল পোস্ট করব। কিউটমত ছোট্ট একটা বন দেখা যায়।
  • সায়ন | ৩১ জানুয়ারি ২০১৪ ২১:৫৮204755
  • এবারের দিল্লির দিনগুলো নানা কারণে মনে রয়ে যাবে। একটা অন্যতম প্রধান কারণ সাঁঝ, তো সাঁঝের পিতা, এক আপাদমস্তক খোকাবাবু ঃ-)

  • san | ৩১ জানুয়ারি ২০১৪ ২১:৫৭204754
  • বাঃ বারান্দা থেকে ভিউটা খাসা!
  • 4z | ৩১ জানুয়ারি ২০১৪ ২১:৫৬204753
  • এই বারান্দার জন্য সান্দাকে অনেক খুশিমাখা একটু হিংসে দিলাম। এনজয় কর। :)
  • sosen | ৩১ জানুয়ারি ২০১৪ ২১:৫৫204752
  • যারা বতিন্দাকে থেমে যেতে বলছে থাই পরিণত হবার আগেই, তাদের ধিক্কার, ব্রিগেডে( নাকি বিগ্রেডে?) মহতী জনসভা, দলে দলে যোগ দিন।
  • সায়ন | ৩১ জানুয়ারি ২০১৪ ২১:৫২204750
  • ফোজ্জি, হুঁ। মে বি মে'তে। আপাতত পকেট গড়ের মাঠ ঃ~|

    এই বারান্দাটা ভালো লেগে গেছিল -
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত