এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bratin | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩১204870
  • ওকে ভাগী আর রোবু ধন্যযোগঃ)))
  • Bhagidaar | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২০204869
  • বতিন্দা বেনারসে আমরা একটা ধর্মশালায় ছিলাম, ভালই তবে কার কিরকম লাগবে জানিনা। আমরা আগে থেকে বুকিং করে যাইনি, গিয়ে জায়গা পেয়ে গেছিলাম জানুয়ারী মাসে। বেশ পরিষ্কার, বাথরুম ও ভালো। গোধূলিয়া মোড়এ দাড়িয়ে গঙ্গার দিকে তাকালে বামদিকে একটা গলির মধ্যে ঢুকে। মোড় থেকেই গলিটা বেরিয়েছে।
  • Sibu | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৫204868
  • একক ঃ-)

    এখন নিঃশ্বাস ফেলাটা কিরকম তার ওপর ডিপেন্ড করছে তুমি কি ফল পাবে। আমি যেটা বিশ্বাস করি, দি ডেভিল ইজ ইন দি ডিটেল। এই যেমন ধর তুমি বললে রাষ্ট্র অনেক জনবিরোধী কাজ করে, সুতরাং রাষ্ট্রের ক্ষমতা খর্ব কর। মিডিয়া খুব খুশি তালে তাল দিল - হ্যাঁ, হ্যাঁ, গভর্ণমেন্ট ছোট কর। এনভায়রনমেন্টাল রেগুলেশনস এনফোর্স করার যে এজেন্সি সেইটে তুলে দাও।

    কর্পোরেশনেরা তোমার হাতে তামাক খেয়ে চলে গেল, তুমি ভ্যাবলা হয়ে তাকিয়ে থাকলে।
  • Ekak | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৮204867
  • শিবু দা
    নিশ্চিন্ত থাকুন, "তুলে " দেওয়াতে বিশ্বাসী- ই নই। ঘাড়ের ওপর অনবরত নিঃশ্বাস ফেলে যাওয়ায় বিশ্বাসী :) আর লিব, কম এগুলো সবই আইডিয়া। ঠিক রাষ্ট্রনীতি বলতে যা বোঝায় তা নয়। কাজেই বাই ভার্চু ইউতপিয়ান। আইডিয়া জিনিসটা এন্টি -থ্রম্বিন -এর মত, মাথায় বা শিরায় রক্ত জমতে বাধা দেয়। কিন্তু কেটে গিয়ে রক্তপাত হলে প্রথ্রম্বিন লাগবে এনিয়ে আমার কোনো দ্বিধা ছিলনা। নেই ও :) অন্ধ নই। এত লিস্ট না হওয়ার চেষ্টা করি। আলোচনা ওয়েলকাম। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় রাষ্ট্র ফাস্ত্র অনেক দূর কি বাত, আমাদের সময় টা চরম ইদিলোজিকাল ক্রাইসিস এ ভুগছে।
  • রোবু | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৬204866
  • না, এসব জায়গার হোটেল নিয়ে আমার কোনো আইডিয়া নেই, বারাণসী বাদে আর কোথাও যাইনি। বারাণসীতে দারুণ হোটেলে ছিলাম, কিন্তু নাম জানিনা।
  • রোবু | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৩204865
  • আমি আমার সময় থেকে বলছি। আইসি প্রেসিতে এস এফ আই এর একমাত্র অপোজিশন।
  • bratin | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৭204864
  • আচ্ছা রোবু ত্থ্যাঙ্কু।

    আমি লক্ষৌ তে দু দিন এলাহাবাদ বা অযোধ্যা তে দু দিন আর বারানসী তে ৪ দিন থাকবো। কোন ভালো হোটেল থাকলে সাজেস্ট করো তো।
  • aka | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৪204862
  • রোবু প্রেসির কদ্দিনের ইতিহাস ঘেঁটে কইল?
  • bratin | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৪204863
  • আমি এখন ছাদে বসে বোম্বাই কুল দিয়ে আইসক্রীম খাচ্ছি।আর সহজ সহজ আঁক কষছি।
  • Sibu | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৩204861
  • একক, এত রাত্তিরে আর থিওরি অফ গভর্নেন্স ভাটাতে ইচ্ছে করছে না। তুমি সিরিয়াসলি কথা বলতে চাইলে ওটা আর একদিন টই খুলে হবে।

    তবে আমি তো লেনিনিস্ট থিওরিতে বিশ্বাস করি। রাষ্ট্র হল শ্রেনী নিপীড়নের যন্ত্র। আপাততঃ ভারতবর্ষে রাষ্ট্র যন্ত্র কর্পোরেশনেরা ওন করে। সুতরাং যতই লিবারটারিয়ান ইউটোপিয়া আওরাও, রাষ্ট্র তুলে দেবার উপায় তোমার হাতে নেই।
  • রোবু | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৮204860
  • অনেককে অনেক কিছু লেখার আছে।
    ১) সিকিকে, শিকড় তো আর আপিসের কনক্রিটের সাথে হয়না, মানুষগুলোর সাথে হয়। যে লোকটার থেকে ম্যাগি কিনে খেতাম দুপুরবেলা, বা একদম পাশেই বসা অন্য প্রোজেক্টের একটা নতুন ছেলে, বা সেই মেয়েগুলো যাদের আলো দেখাতাম
    :-)
    ২) সচকে,
    অ) আইসি প্রেসিতে বরাবরই শক্তিশালী। দলবিহীন ছাত্র রাজনীতি নিয়ে সিরিয়াস আলোচনা করা যেতেই পারে, তবে সেটার প্রেক্ষিত হিসেবে আইসি-র জয় যদি দেখতে হয়, তাহলে কিছু বলার নেই। কারণ অন্য বেশিরভাগ কলেজেই দলীয় রাজনীতি জেতে। তা সেই সময় যারা দলবিহীন রাজনীতির ধ্বজাধারী, তাঁরা এসে গুরুতে তেমন মিনিময় করেন এরকম তো দেখিনি। তবে আমি সিপিয়েমের মূর্খ ব্রেনওয়াশড ক্যালানে পাবলিক। আমার কথা ধরবেন না। ধুলো ঝাড়ার মতো করে কাটিয়ে দেবেন।
    আ) মিনিময় যে যার পছন্দের টপিক নিয়ে করে। মিনিময় ম্যানুফ্যাকচার নিয়ে একটা লেখা যদি নামিয়ে ফ্যালেন তো পড়ি।
    ৩) বোতিন্দাকে, ইউপি ট্যুরিজম এর গেস্ট হাউসে ছিলাম মথুরাতে। খুব ভালো মেন্টেন্ড নয়। রুম সার্ভিস নেই বললেই চলে। ঘরে প্রচুর মশা। আমাদের অসুবিধে হয় নি, কিন্তু তুমি মনে হয় পারবে না থাকতে। কিন্তু সব জায়গার গেস্ট হাউস মথুরা-র মত হবে তার ও কোনো মানে নেই, ভালোও হতে পারে আবার খারাপও। মথুরারটা যদি অ্যাভারেজ ধরি, তাহলে আমি জেতে বারণ করব।
    ৪) এতজ এবং প্লেসহোল্ডারকে, 'পারাপার' কোনটা? ললিতের ক্যান্সার?
    ৫)কুমুদিকে, মৃত্যু ও ট্রেন নিয়ে গান শুনুন ঃ
  • Ekak | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৬204859
  • " সরকারী অ্যাসেট লিবারেলাইজ করার চেষ্টা করলেই মৃতদেহে শকুন পড়ার মত কর্পোরেট রেইডারেরা মারামারি লাগায় তো, সেই সব।"

    যথার্থ। তবে দালাল আর ফরে রা সরকারের মধ্যেই থাকে। কর্পোরেট সুযোগ বুঝে ফায়দা তোলে।
  • Ekak | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪২204858
  • ওটা পলিসি নয় পলিটিক্স প্যারালাইসিস। পলিসি ধরে ধরে বিচার করাতে আমিও বিশ্বাস করি কিন্তু সেটা পলিটিকাল টুল ইউস করে। কম্পারেটিভ ওয়ে তে। মিডিয়া যে গোড়া কেটে আগায় জল ঢালছে ওটা লোক কে বোকা বানানো।
  • Sibu | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪১204857
  • প্পন অন্য কিছু শোনার জন্য কি বসে থাকার দক্কার হয়? জিডিপি গ্রোথ ডাটা দেখলেই দেখা যায় লিবারালাইজেশনের ছেঁড়া কাঁথার ফুটো দিয়ে ভারতের নতুন দিনের সূর্য্য শাইন করছে। ইউএস ফেডারেল রিজার্ভ যদি বন্ড বাইং প্রোগ্রাম উইথড্র করে তো আরো বড় বড় ফুটো দিয়ে আরো বেশী শাইন করবে।

    আমি আর একটি কর্পোরেট খাওয়া-খাওয়ির গল্প শুলব এক্ষপেক্ট করছি। সরকারী অ্যাসেট লিবারেলাইজ করার চেষ্টা করলেই মৃতদেহে শকুন পড়ার মত কর্পোরেট রেইডারেরা মারামারি লাগায় তো, সেই সব। তো কে জানে, ভুলও ভেবে থাকতে পারি।
  • Bhagidaar | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৩204856
  • না বতিন্দা তো মনে হয় লখনৌ, এলাহাবাদ, কানপুর এইসব জায়গা যাচ্ছে ...
  • PM | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩০204855
  • ব্রতীন কি উত্তর প্রদেশ টুরিস্ম না উত্তরাখন্ড টুরিস্ম এর গেস্ট হাউস নিয়ে জানতে চাইছো? কুমায়ুন/গারোয়ালের সব কিছু কিন্তু উত্তরাখন্ডে
  • Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৫204854
  • শ্রাবণীদি যা বলছে তাতে মনে হল বলছে রিফর্ম আটকে গেছে। এর জন্য জয়ন্তী নটরাজনকে অনেকে দায়ী করছিল, সেই জন্য তড়িঘড়ি করে বীরাপ্পামৈলিকে এনে প্রোজেক্ট স্যাংশন শুরু হল। বৃহৎ মিডিয়া যাকে বলছে পলিসি প্যারালিসিস।

    কিন্তু শিবুদা মনে হয় অন্য কিছু শুনবার জন্য বসে আছে। ঃ)
  • PM | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২২204851
  • শ্রাবনী, এক্ষুনি পিনাকি আপনাকে কন্স্পিরেসি থিওরি ছড়ানোর জন্য অভিযুক্ত করবেন।
  • Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২২204852
  • থুড়ি, AM
  • Arpan | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২২204853
  • পাই @৯ঃ৫৪ PM - পুরনো খবর।
  • Ekak | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৫204850
  • ইব্যলুএশোন সিস্টেম রাখতেই পারেন। কিন্তু আফটার অল সেটাও তো পলিটিকাল হতে হবে। নাকি sch পলিটিকাল ইকনমি কে কমপ্লিট কাটিয়ে ইউতিলিতারিয়ান ভিউপয়েন্ট চাইছেন ?
  • Sibu | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৪204849
  • শ্রাবনী, এটা নিয়ে একটু ডিটেলে লেখা যাবে? পৃথিবীর অনেক দেশেই লিবারালাইজেশনের রিফর্ম খুব বাজে ফল দিয়েছে বা দিচ্ছে। তোমার নিজের অভিজ্ঞতা শুনতে পেলে হত।

    অবশ্য প্রফেশনাল কথা সব সময়ে লেখা যায় না। সেরকম হলে দরকার নেই।
  • sch | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৮204848
  • কর্পোরেট বলতে পারফরমেন্স বেসড ইভ্যালুয়াশানের কথা বলেছি - কোনো কোম্পানি স্টাইলে চালানো দলের কথা বলি নি
  • শ্রাবণী | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৫204847
  • কাল একজন বিগ শটের সঙ্গে কথা হচ্ছিল, বলল দুজনের একজন অন্তত ছেড়ে চলে এস। তাতে আমি জানালাম যে এত বছর পরে আমরা কেউই অন্য ফিল্ডে যেতে ইন্টারেস্টেড নই আর পাওয়ারের সমস্ত প্রজেক্ট তো আটকে গেছে, পুরো রিফর্মটাই তো ডিরেলডও বলা চলে। কোর সেক্টর সবেতেই তো খারাপ অবস্থা, ডিম্যান্ডও তাই নেই, ফলে যা আছে তারই দরকার পড়ছেনা। এ অবস্থায় এর চেয়ে ভালো কোথায় যাব!
    তাতে তিনি বললেন, আর কয়েক মাসের ব্যাপার, তারপরেই আবার সব লাইনে আসবে।
    আমাদের আলোচনা, তত্ত্ব, এগজিট পোল, চিৎকার চেঁচামেচি, প্রেডিকশন, সবের ওপরে যারা আছে সেইসব গালিভার যাদের লিলিপুট আমরা, সেখানে মোটামুটি ঠিকই হয়ে গেছে মনে হচ্ছে, আর কয়েক মাস পরে কী হবে।
  • cm | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৩204846
  • সব চেয়ে সৎ ভগবান, তারপরে প্লেসহোল্ডার, আর তারপরে প্লেসহোল্ডারের কর্পোরাজ বস। জয় কর্পোদেব।
  • lcm | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৫204845
  • "দল বিহীন কর্পোরেট রাজনীতি" - এটা কি নতুন টার্ম, আগে শুনিনি তো
  • a x | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪৩204844
  • ও কর্পোরেট রাজনীতি এখনও আসে নাই? সেই লক্ষ্যেই সব কিছু নয় তাইলে? যাক। এবার তাইলে ঘুমোনো যাবে।
  • Sibu | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৩204842
  • ধুর মশাই, লোকে তো নিজের পছন্দের বিষয়েই মিনিময় করবে। নাকি আপনার পছন্দের বিষয়ে মিনিময় করতে হবে? আপনার পছন্দ হলে আপনি মিনিময় করুন না, কে আটকাচ্ছে?
  • sch | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৩204843
  • আমার মনে হয় এবার রাষ্ট্র লেভেলে দল বিহীন কর্পোরেট রাজনীতির সময় এসেছে - অন্ততঃ তা না হলেও MP/MLA দের KPI based performance evaluation এর। প্রতি ছ'মাস একবছরের পারফরমেন্স দেখাতে হবে যেটা ভোটের আগেই ঠিক করে দেওয়া হবে - না দেখাতে পারলে এক লাথে বাইরে। এতে corruption আটকে যাবে এমন ভাবার কোনো কারণ নেই - কিন্তু moron vs murderer situation এর বাইরে কিছু হবে
  • kumu | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩১204841
  • ভাগীদার থাংকু।সহজ সুপাচ্য টই ডুবে গেল নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত