এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৯204900
  • ট্রাভেল ডেস্টিনেশনের তো একটা লিস্ট সবসময় মাথায় নিয়ে ঘুরি, যখন যেভাবে ফিট করে দেওয়া যায় ঃ)
  • jhiki | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৭204898
  • আমি ইন্টারনেটে বিভিন্ন সাইট আর ইউটিউবে ভিডিও দেখে সিলেক্ট করি, ভিডিও দেখে আমাদের যা যা সমস্যায় পড়তে হতে পারে (যেমন আঙ্কোরওয়াটের উঁচু সিঁড়ি) সেগুলো নিয়েও একটা ধারণা হয়ে যায়।
    আর প্রত্যেকটা ট্যুর প্রচুর ভাল হয়।
  • ম্যামি | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৭204899
  • ফেসবুকে একজন দেখে দেখে পুরোটা টাইপ করে দিয়েছিল। পুরস্কার ঘোষনা করেছিলাম একটা বই দেব, তার পছন্দমত। প্রাইজ তাকে আর দেওয়া হয় নি।
  • ম্যামি | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২৪204897
  • কচি সংসদের প্রথম পাতা কারো মনে আছে? রেলগাড়ির কথা?
  • Bhagidaar | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১৫204896
  • ট্যুর প্ল্যানিং লোকজনের ওপিনিয়ন নিয়ে করা যায়। কিন্তু কারুর থেকে হোটেল রেকমদেশান নিতে বা কাউকে দিতে এক পক্ষের ওপর পক্ষের চাহিদা ও প্রায়োরিটি ভালোভাবে জানা থাকা দরকার।
    বেশ কয়েকবার অন্যলোকের রেদমেন্দেশানে ব্যাঙ্কের হলিডে হোম বুক করে প্রচুর ভুগেছি। এখন ট্রাভেল সাইট কনসাল্ট করে নিজেই করি। লাস্ট কটা বেড়ানো ভালই হয়েছে।
  • শ্রাবণী | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৬204895
  • কলকাতার লোক বলল, না রে এখনো ভালোই ঠান্ডা, সন্ধ্যের দিকে ফুল সোয়েটার, দিল্লীর লোকে বলল, কলকাতায় ঠান্ডাই নেই, আমি তবু হাফ সোয়েটার পরি রাতে বেরোলে, তোদের লাগবে না!
  • jhiki | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৫204894
  • লোকের থেকে ফান্ডা নিয়ে চলা বেশী চাপ- আমার মতে ঃ)
  • bratin | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৪204893
  • আরে ঝিকি ধুর। ওতো চাপ কেউ নেয়?

    বন্ধু নাহলে বন্ধুর বন্ধু নাহলে
    .....
    সেই সুরুয়ার সুরুয়া র মতোন
    ;))
  • jhiki | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০১204892
  • ব্রতীন সাইটে গিয়ে দেখে শুনে হোটেল বাছেনা?? agoda, booking, asiaroom.. কত্ত সাইট!
  • ম্যামি | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪১204891
  • থ্যাঙ্ক ইউ রোবু।
  • ম্যামি | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪০204890
  • ব্রতীন পিছিয়ে পড়া বন্ধ করেছি। পিছিয়ে পড়তে গিয়ে নিজেই পিছিয়ে পড়ছিলাম।
  • bratin | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৭204889
  • মিনি দি ভাটে একটু চোখ খুললেই দেখতে পাবে।

    রোবু ঃ))
  • রোবু | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৬204888
  • ২০১১ বিধানসভা।
  • ম্যামি | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৫204887
  • কোথায় রোবু? কোন ইলেকশনে?
  • ম্যামি | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৪204886
  • কে জানে কোন কন্টেক্সটে এইসব মিনিময়।
  • রোবু | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩১204885
  • সবচেয়ে আশ্চর্য হয়েছিলাম যখন তিনোরা ২০১১ তে ভোট দিতে না পেরেও জিতে গ্যালো! কী করে যে পারল!
  • ম্যামি | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৬204884
  • হ্যাঁ জেইউ আর্টসে এস এফ আই চিরদিন জেতে এবং তারা পড়াশোনা ভালো করেই করে।
  • bratin | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৩204883
  • আচ্ছা অরি।
  • Sectumsempra | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২২204882
  • বেনারসে আমরা ছিলাম গণপতি হোটেলে, রামঘাটের ওপরে। ওর কাছেই ভেঙ্কটেশ্বরাইয়াও ভালো।
  • brarin | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২০204881
  • সার্নাথ বুদ্ধগয়া নালন্দা তে থাকার দরকার নেই। দিনের দিন ঘুরে এলে ই হয়। তাই তো?
  • Sibu | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৯204878
  • না লেখাটাই বোধহয় ঠিক ঃ-)

    হ্যাঁ, সায়েন্স কলেজ দুটোতেই এসএফআই জিতেছে। যাদবপুর আর্টসেও।
  • নেতাই | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৯204879
  • সিকিদা আর মিতাদিকে বিলেটেড হ্যাবা
  • bratin | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৯204880
  • আলিয়া তেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে শুনলাম

    তার মানে কি "এখনো''বিরোধী রা "ভোট" "দিতে পারে"? ঃ))
  • lcm | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৬204877
  • পলিটিশিয়ান-দের করাপশন তো কর্পোরেটের কাছে নস্যি।
    ইন ফ্যাক্ট, পলিটিশিয়ানরা সবসময় যা খুশী তাই করতে পারে না, কর্পোরেট পারে এবং করে।
    কর্পোরেট করাপশন-কে লিগালাইজ করে দিতে পারে।
    পলিটিশিয়ান-দের ল্যাক অফ্‌ মরালিটি একটা ইস্যু যদিও বা হয়, কিন্তু কর্পোরেটে মরালিটি ইজ এ নন-ইস্যু, রাবিশ, ব্যাগেজ, ট্র্যাশ।

    আফটার অল, মানি কন্ট্রোল্‌স পলিটিক্স, নট দ্য আদার ওয়ে।
    মানি কন্ট্রোল্‌স আস টু।
    তাই সবার উপরে বস্‌ (কর্পোরেট) সত্য, তাহার ওপরে কেহ নাই। আমাদেরও টিঁকি বাঁধা তেনাদের কাছে।
  • শ্রাবণী | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১২204876
  • শিবুদা, লিখব না। তুমি তো দিল্লি আসছ, তবে ততদিনে সেই কয়েক মাস কেটে যাবে। :)

    আচ্ছা, এর মাঝে শুনলাম বালিগঞ্জ আর রাজাবাজার ক্যাম্পাসে এস এফ আই জিতেছে, চরম দুর্দিনের ও চমকানোর মাঝেও। অবশ্য অন্যান্য ক্যাম্পাসে দাঁড়াতেই পারেনি এবং তাই সব মিলিয়ে তিনো ইউনিয়ন।
  • Sibu | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৮204875
  • ঐ যে বল্লাম, সবটাই ডিটেলে। কিসের ফাঁক দিয়ে কে ক্ষীর খাচ্ছে সেটা ডিটেল অ্যানালিসিস না করলে জানা বা বোঝা যাবে না। অনেক সময়েই কর্পোরেশনেরা নিজেদের লোক ঢুকিয়ে নিজেদের মনোমত ডাটা দেখিয়ে নিজেদের মত চিল্লামিল্লি করে। যে কোম্পানী এক্সক্যাভেশনের ঠিকাদারী চাইছে সে মিডিয়াতে লড়ঝড়ে সরকারী এক্সক্যাভেটর নিয়ে সেন্সেশনাল স্টোরী ফিড করাবেই। তার ওপর বেস করে প্রাইভেট ঠিকাদার দাবী করলে হয়ে গেল।

    এই যেমন এখন এবছর আমেরিকাতে হঠাৎ ফুয়েল ট্রান্সপোর্টেশন হয় যে সব ট্রেন ও ট্যাঙ্কারে, তাদের অ্যাক্সিডেন্ট ও স্পিল রেট সিগনিফিক্যান্টলি বেড়ে গেছে। ফ্রম দি টপ অফ মাই হেড, বেশ কয়েক গুন। সিয়েরা ক্লাবের একটা হাইকিং প্রোগ্রামে কয়েকজন অ্যাক্টিভিস্টের সাথে আড্ডা হচ্ছিল। তাদের মত হল এটা হয়ত ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে পাইপলাইন ট্রানসপোর্টেশন অফ অয়েলকে রেল বা ট্যাঙ্কার ট্রান্সপোর্টেশনের তুলনায় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলে দেখানোর জন্য। উদ্দেশ্য কিস্টোন পাইপলাইন অ্যাপ্রুভ করার জন্য ওবামার ওপর চাপ তৈরী।

    কনস্পিরেসি থিওরী? ইয়েস। বাট হে, লটস অফ মাণি ইনভলভড হিয়ার। আর হঠাৎ একটা ভেরিয়েবল তার স্ট্যাটিসটিকাল সব রকম লিমিট ছাড়িয়ে গেল ...
  • রোবু | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৭204874
  • না না। ওখানে পাশাপাশি প্রচুর হোটেল আর গেস্ট হাউস। আমাদেরটা নন ভেয। গেস্ট হাউস নয়, হোটেল। কোন একটা ঘাট দেখা যেত, মীর ঘাট বোধয়।
  • Bhagidaar | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫৬204873
  • মাঝখানে উঠোন আর চারপাশে ঘর? আর ওপর তলায় খাবার জায়গা? নিরামিষ খাবার? মিসি রোটি?
  • রোবু | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৪৮204872
  • আমরা যেটায় ছিলাম সেটাও গোধূলিয়া মোড়এ দাড়িয়ে গঙ্গার দিকে তাকালে বামদিকে একটা গলির মধ্যে ঢুকে। মোড় থেকেই গলিটা বেরিয়েছে।
  • Ekak | ০১ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৬204871
  • এনভায়রনমেন্টাল রেগুলেশনস এনফোর্স করার যে এজেন্সি তুলে দিতে বলছিনা। গভর্নেন্স তো করতেই হবে। কিন্তু রেগুলেশন এনফোর্স এর ফাঁক দিয়ে ওই একী কর্পোরেট ক্ষীর খেয়ে যাচ্ছেনা এরকম তো নয়, আর ইন্টারেস্ট যদি এনভায়রনমেন্ট -ই হয় তাহলে গভট নিজে খনি অঞ্চলে জিআইএস রিপোর্ট কে কলা দেখিয়ে যা কুকাজ করেছে সেগুলো -উ আনতে হয়। আমাদের অবজেক্টিভ এনভায়রনমেন্ট বাঁচানো না গভট বাঁচানো সেটা দেখা উচিত। আমার প্রথম টা কাজেই প্রতিদিন ওই এজেন্সির অডিট দেখাও, রিক্রুটমেন্ট পলিসি ক্লিয়ার করো বলে চিল্লে যাব। পুরনো ধর্ধরে এক্স্ক্যাভেতর গুলো ফেলে প্রাইভেট ঠিকাদার চাইব। কমিটি থেকে আমলা কমিয়ে এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট বেশি ঢোকাব। এটা যদি গভট এর ক্ষমতা খর্ব করা হয় তাহলে তো আত্মরক্ষা মানে আক্রমন :) তাই সই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত