এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৩205560
  • তখন ব্রেনে প্রচুর ডেটা ভরে দিলে, আনন্দ আবার বিশ্বচ্যাম্পিয়ন হবে।
  • Bhagidaar | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৪২205559
  • দেখলাম ক্রাইসলার এর বিজ্ঞাপন। সঙ্গে হন্ডা ও কিয়ার দুটো অখায়দ্য বিজ্ঞাপন ও দেখলাম।

    কলকাতায় এয়ারটেল এর কাউকে ফোন করে বিজি থাকলে একটি মেয়ে বলে "আপনি এখন যে ব্যক্তি কে কল করছেন তিনি আপনার কল ন্যাওয়ার জন্য --- " কি অসহ্য উচ্চারণ --
  • Sibu | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৩৮205558
  • প্রথম কথা ডিসিশন ট্রি (যদি সেই ব্যাপারটা টি-ই হয়) যে সব ইনপুট ব্যবহার করে সে সব ইনপুট-গুলোকে রিরাইট করতে পারলে অ্যাকশনকে কন্ট্রোল করা সম্ভব হবে। যেমন, যদি সবাইকে শেখানো যায় কার্বন ডাই অক্সাইড পরিবেশের পক্ষে ভাল তাহলে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রির পক্ষে ভোট পাওয়া খুবই সহজ।

    পরের কথা, এই ডিসিশন নেটওয়ার্কের (অন্ততঃ একটা বড় অংশ) জন্মের পর এক্সটার্নাল ইনপুটের (এক্সপিরিয়েন্সে) ওপ্র নির্ভর করে তৈরী হয়। ব্রেন রাইট করতে পারলে এই অভিজ্ঞতাকে কন্ট্রোল করা যাবে। সুতরাং ডিসিশন মেকিং প্রসেসকেও ইন লং রান অনেকটা কন্ট্রোল করা যাবে।
  • lcm | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১০:২৫205557
  • আজ সুপার বল-এ বব ডিলান-এর অ্যাড দেখলাম, লম্বা অ্যাড - প্রায় দু মিনিট - মানে ১৪-১৫ মিলিয়ন ডলার। জনগণ-কে আমেরিকান গাড়ি কেনার জন্য আবেদন... একটাই জিনিস যা আউটসোর্স করা যায় না বা বাইরে থেকে আনা যায় না সেটা হল আমেরিকান প্রাইড - সেই গর্ব বজায় রাখতে কিনুন ক্রাইসলার গাড়ী - এই ছিল মোটামুটি মোদ্দা কথা।
  • hu | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৭205556
  • ওরে বাবা! একক আর শিবুদার কথোপকথন কেমন কল্পবিজ্ঞানের গল্প মনে হচ্ছে!!
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০০205555
  • আমার মনে হয়না ব্রেইন এ রাইট করা অতটা রিস্কি ব্যাপার। আফটার অল সাজেশন, ডিসিশন নয়। ওরকম তো কতই আসে মাথায় : চল অমুক কে কেলিয়ে পাট পাট করে পাজামার ভেতর হনুমান্ছানা ছেড়ে দেয়া যাক। কিন্তু দিই কি ? না। নির্দেশ শোনা আর নির্দেশ পালনের মধ্যে একটা ব্যাদরা গ্যাপ আছে। সেই ডিসিশন ট্রি কে এতক কত্তে না পারলে ব্রেইন রাইট করে ম্যালিশাস কিছু করা যাবে বলে মনে হয়না। বরং একটা এক্সট্রা ডেটা ব্যাঙ্ক পেলে খুব ভালো হয়। অনেক র ডেটা রাখা যাবে যা মাথা খাটাতে সাহায্য করবে। যদিও এ নিয়েও শেষ খেলা টা মানুষ ই খেলবে। যন্ত্র নয়। কারণ মানুষের রিকালেকশন প্যাটার্ন টা তো রাইট করা যাচ্ছেনা।
  • Sibu | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৪205554
  • মগজ নিরাপত্তা অনেক কড়া হতে হবে তো বটেই। তবে ভেবে নিন, মাস স্কেলে ব্রেন রিড করার বন্দোবস্ত থাকলে কোন হ্যাকারের মতলবের খোঁজ আগে থেকে পাওয়াও সহজ হবে। আবার হ্যাকারকে সেই মতলব ব্রেন রাইট দিয়ে ভুলিয়ে দেওয়াও খুব কঠিন হবে না। সবচেয়ে বড় কথা ব্রেন রিড/রাইট সহজ হলে স্কিল অ্যাকুয়ার করা লোকের পক্ষে দ্রুত ও সহজ হবে। তার মানে শ্রমিকেরা অনেক বেশী ফাঞ্জিবল, সুতরাং কম দামী হবে (এলিটদের কাছে)। সেক্ষেত্রে কোন রাইট সিকিউরিটি ব্রিচ হলে একটা দুটো শহর ধ্বংস করে ফেলা খুব একটা ব্যাপার হবে না। ব্রেন রাইট করে পুরোটা বাকী পপুলেশনকে ভুলিয়েও দেওয়া যাবে।

    এ নিয়ে একটা সায়েন্স ফিকশন কখনো লিখবো। কিছুদিন ধরেই একটা খসড়া করছি। দেখা যাক।

    কুমু, এরকম সিস্টেম হলে পরীক্ষায় অ্যাবসোলিউট স্কেলে ভাল করা অবশ্যই সহজ হবে। কিম্তু সিস্টেমটা তো একটা লটারী। চারটি চাকরির জন্য চার লক্ষ লোক। অ্যাবসোলিউট স্কেলে যে যাই করুক, চাকরি পাবে তো ঐ চারের বেশী নয়।
  • Tim | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪২205553
  • যাব্বাবা ৪৬ বছর বয়সেই মারা গেলেন! আমারো খুব প্রিয় অভিনেতা ছিলেন। ধুস শালা!
  • kk | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৬205552
  • ফিলিপ সেম্যোর হাফম্যান আমার খুব প্রিয় অভিনেতা ছিলেন। দুপুর থেকেই খুব মনটা খারাপ হয়ে আছে।
  • kumu | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৪০205550
  • শিবু একই ভাবে কোন পরীক্ষায় ভাল স্কোর করাও কি সহজ হয়ে যাবে?
  • a x | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:১২205549
  • ধুসসস! ফিলিপ সেম্যুর হফম্যান ওডিড।
  • Atoz | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৫৩205548
  • মনে হয় টাকাকড়ির বা হিসাবপত্রের নিরাপত্তার চেয়ে এই মগজ লিখন নিরাপত্তা অনেক বেশী কড়া করতে হবে আর যদি তার ফাঁক দিয়ে হ্যাকাররা অথবা আরো ধুরন্ধর উদ্দেশ্যওয়ালা লোকেরা ঢুকে পড়ে, তাহলে সর্বনাশের সম্ভাবনাও অনেক বেশী। ভেবে দেখুন একটা কাল্পনিক সিচুয়েশন, হঠাৎ একটা শহরের দশ হাজার লোক অস্ত্র হাতে রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ে লড়তে শুরু করলো, ক্রস ফায়ারে মারা যেতে লাগলো এমনি লোকেরাও। ওদের যারা সামলাবে সেই পুলিশেরাও অনেকে আক্রান্ত।
    আরো সাংঘাতিক সিচুয়েশনও হতে পারে, একটা কমুনিটিতে বহু লোক নির্দেশ পেল তাদের স্পাউসদের খুন করতে হবে। সেই ক্ষেত্রে রাস্তায় লড়াই এর ও দরকার হবে না, কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার লোক শেষ।
  • Sibu | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:৪৩205547
  • নিরাপত্তাবলয় মেনটেন করা অন্ততঃ তত্ত্বগতভাবে খুব কঠিন কাজ নয়। তোমার ব্যাংক অ্যাকাউন্টে ইচ্চ্ছে করলেই খুব বড় একটা সংখ্যা লিখে তুমি বড়লোক হয়ে যেতে পার না। ব্রেন রাইটের বেলাতেও একই রকম নিরাপত্তা লাগবে। তুলনায় আরো পোক্ত নিরাপত্তা। কিন্তু তত্ত্বগতভাবে একই।
  • Atoz | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৫৮205546
  • কিন্তু ব্রেন রাইট করতে দিলে কিছু কিছু নিরাপত্তাবলয় ও তো লাগবে, নইলে ধরুন আপনার ঘুমের মধ্যে ব্রেনে লিখে দিলো, "ওরে হরে, শোন আমার নির্দেশ। সকালে উঠে বন্দুক লোড করে বেরো, তারপরে দুম দুম করে গুলি করে অমুকচন্দ্র তমুককে মেরে ফ্যাল তারপরে নিজেকে গুলি কর।" এইভাবে লোকটাকে ইউজ অ্যান্ড থ্রো করে দিলো। তখন?
  • Sibu | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০২:১৪205545
  • T

    অটোনমাস গ্রাউন্ড ভেহিকল সায়েন্স রিসার্চ প্রজেক্ট হিসেবে বোধহয় শেষ। গুগল সহ অনেক কোম্পানীরই সেলফ-ড্রাইভিং কারের ফ্লিট আছে। সেহুলো রেগুলার রাস্তায় চলে, অ্যাক্সিডেন্ট ছাড়া ভালই চলে। ক্যালিফোর্নিয়া লেজিসলেচার সেলফ ড্রিভেন কার রাস্তায় চালানোর নিয়ম ইত্যাদি কি হবে সেসব ফাইনাল করছে (http://articles.latimes.com/2013/dec/08/business/la-fi-capitol-business-beat-20131209)। আগামী বছর দশেকের মধ্যে লোকে সেলফ ড্রিভেন গাড়ি-ই চড়বে। ইঞ্জিনিয়ারিং রিসার্চ এসব গাড়ীর ওপরে আরো হবে। কিন্তু ফান্ডামেন্টাল রিসার্চ আর বিশেষ হবে না হয়তো। সেলফ ড্রিভেন কার মার্ভেলাস টেকনোলজি, কিন্তু ইয়েট অ্যানাদার টেকনোলজি।

    কিন্তু ব্রেন ওয়েভ ডিটেক্ট করার একটা পুরো অন্য ডাইমেনশন আছে। এক অর্থে এটা ব্রেন রিড করার টেকনোলজি। এবারে কেউ ব্রেন রাইট করার টেকনোলজিও বানাল। তার কিন্তু আর কনসেন্ট ম্যানুফ্যাকচার করার জন্য মিডিয়ার দরকার নেই। আপনি বলবেন লোকে ব্রেন রাইট করতে দেবে কেন। লেট মি প্রেজেন্ট এ সিনারিও। আপনি ্জাকরি করছেন। একটা নতুন কনসেপ্ট দেখলেন। ব্রেন রিডার বুঝে ফেলল আপনি জিনিষটা জানেন না। সে কনসেপ্টটা নলেজ ডাটাবেসে পাঠিয়ে দিল। ডাটাবেস কনসেপ্টটা রিড করে ব্রেন রাইটার দিয়ে আপনার ব্রেনে লিখে দিল। এর মানে আপনার পারফরমেন্স কয়েক গুন ভাল হয়ে যাবে। অন্য দিকে, আপনার ব্রেন যদি ব্রেন রাইটারের সাথে ইন্টারফেস না করা থাকে তো আপনার পারফরমেন্স বেল কার্ভের নীচের দিকে থাকবে, আপনি চাকরি রাখতে পারবেন না। এবারে আপনি কি করবেন?
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০২205544
  • থ্যাঙ্কু :) সদাকেও জিগাবো তাহলে।
  • T | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫১205543
  • না না, একটুও বিরক্ত বোধ করছি না। আর্ম, কর্টেক্স এম ইত্যাদি মাইক্রোকন্ট্রোলারের জন্য, 'কিল' নামক আই ডি ই ইউজ করা যায়। বেশ ভাল। এই যে, http://www.keil.com/uvision/
    আর ডিবাগিং ইত্যাদির জন্য একটা জে ট্যাগ বার্নার থাকলে ভাল। মানে আমরা ল্যাবে এগুলোই ব্যবহার করি। তবে সবচেয়ে বিশদে বলতে পারবে সদা।
  • Ekak | ০৩ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৫205542
  • ক' দিন একটা প্রশ্ন রেখেছিলুম। মনে হচ্ছে T এই ফিল্ডেই আছেন। কাজেই একটু বিরক্ত করছি। আমার এক কলীগের মেয়ে আন্ডার ওয়াটার ভেহিকল প্রজেক্ট নিয়েছে বি টেক-এ। মায়ক্রকন্ত্রলার প্রগ্রামিং, সিমুলেশন ইত্যাদির জন্যে কোন কোন জরুরি সফটওয়ার দরকার জানতে চায়। আমার এমসি তে কাজ করার কোনো ব্যাকগ্রাউন্দ নেই। কাজেই একটু তথ্য দরকার।
  • T | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৬205541
  • শিবুদা, ব্রেন ওয়েভ ডিটেক্ট করে হুইল চেয়ার চালানোয় কোনো অসুবিধে নেই। ইনফ্যাক্ট বেশ কিছু দেশে এই নিয়ে কাজ হয় তো। ব্রেন ওয়েভ সিগন্যাল ডিটেকশন কোনো নতুন জিনিস নয় তো। আর্টিফিশিয়াল লিম্ব ইত্যাদি বানানোর জন্য ইউজ হচ্ছে। হ্যান্ডিক্যাপড দের জন্য অবশ্যই দরকারী। মোটিভেশন আলাদা এ ক্ষেত্রে। আর হুইল চেয়ারের কন্ট্রোল অনেক ইজি। সিম্পল ডুবিনস ভেহিকল। কিন্তু হেলিকপটার কন্ট্রোলের জন্য নতুন মেথড হিসেবে ব্রেন ওয়েভ ডিটেকশন ইত্যাদি দেখানো হলে চাপ আছে। ঢাকের দায়ে মনসা বিকোনোর চাইতেও ব্যাপার হ'ল যে, হেলিকপ্টার কন্ট্রোল মাচ সফিসটিকেটেড। বড় হেলিকপ্টারের কন্ট্রোলার ডিজাইনের সময় পাইলটদের দিয়ে ফ্লাইং কোয়ালিটি অ্যাসেসমেন্ট করানো হয়। দেখা গেছে পাইলটরা হাত দিয়ে ফিজিক্যাল লিভার কন্ট্রোল ভালবাসে। হাতে করে জয়স্টিক ঠেলতে পারছে না এইধরণের কেসে এরা স্রেফ টেস্ট পাইলট হতে রাজিই হবে না। আর দ্বিতীয় কথা হল, এই জিনিস ইমপ্লিমেন্টেশনের সময় পাইলটকে আলাদা ভাবে টিউনড করতে হয়। সেন্সরদের ঠিকমতো পারফর্ম করতে হলে পাইলটকেও একইভাবে নিজের থট প্রসেসকে কন্ট্রোল করতে হবে। এইবারে মাঝখান থেকে হিউম্যান ব্রেনের নিজস্ব ইনফরমেশন ফিল্টারিং এবং প্রসেসিং পার্টটুকুকে বাইপাস করার দরকারই বা কী।
    স্রেফ টেকনোলজি ডেমন্সট্রেশনের জন্য হ'লে ঠিকাছে।

    সদাকে, ব্যাপার হচ্ছে যে অটোনমাস গ্রাউন্ড ভেহিকলের আলাদা করে বানানোর দরকারই বা পড়ছে কেন, মার্কেটে অলরেডী থ্রি পাই রোবট পাওয়া যায়। কিনে নাও, আর্ডুইনো বোর্ড বসিয়ে প্রয়োজন মত ইউজ করো। মোশন প্ল্যানিং অ্যালগোরিদম প্রায় হাজার খানা আছে, যেটা খুশি ইউজ করো। এবং এই অবধি পুরোটাই রি ইন ভেন্টিং দ্য হুইল হচ্ছে। কিন্তু এইবার ব্যাপার হচ্ছে গ্রাউন্ড ভেহিকলকে যদি রাফ টিরেন বা চাঁদে চালাতে হয় তাহলে তার চাকার শেপ আলাদা রকম হতে হবে, সাসপেনশন আলাদা হতে হবে হুইল ড্রাইভ আলাদা হতে হবে, তখন মেকানিক্যাল না গুলে খেলে চাপ রয়েছে। ইলেকট্রনিক্সও। টেকনোলজি পুশ করে তার থেকে ইন্টারেস্টিং যদি কিছু বাই প্রোডাক্ট বেরোয় তাহলে ঠিক আছে নয়তো সিন্থেটিক ভোকাল কর্ডের প্রয়োজন থাকবে না। এই যেমন টেড টকে জনতা দেখায় যে কোয়াড রোটর নিয়ে ছেলেখেলা করছে। উদা,


    এদেরকে বল আউটসাইডে ল্যাবের কন্ট্রোলড এনভায়রনমেন্ট থেকে বেরিয়ে কাজ গুলো করে দেখাতে। স্রেফ ছড়িয়ে বসে থাকবে। অথচ পাবলিসিটি প্রচুর। দেখলে চোখ অবশ্যই ছানাবড়া হবে।
  • Bhagidaar | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৪205540
  • হে হে থেঙ্কু।
  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৪205539
  • এই যে কেলুকা

  • Blank | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪২205538
  • শীর্ষেন্দু না?
  • Bhagidaar | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১205536
  • এরকুল পয়ারর লেখা বই আছে নাকি?

    কেলুকা কার লেখা যেন?
  • সিকি | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১205537
  • যাহ্‌।
  • রোবু | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৯205535
  • এরক্যুল পোয়ারো-র।
  • I | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৩205534
  • গোয়েন্দা পোয়াবারো যেন কার লেখা?
  • শ্রী সদা | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩২205533
  • সিকিদা, তুমি বেরোনোর জাস্ট মিনিট পনেরো পরে বোধয় আমি আর রোহিণী পৌছেছি।
  • Arpan | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৭205532
  • শ্রাবণীদি, কোন জরুরি ইনফো ইঃ দরকার হলে আমাকে কল কোরো, এনিটাইম।
  • রোবু | ০২ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৫205531
  • না না, এরা সেসব করছিল না। কম্পিটিশন, নাচ গান আর প্রাইজ। বেশ অদ্ভুত বাংলা বলছিল সবাই যদিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত