এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৬205800
  • ঐ ধাপার মাঠের ওখানে কি ওটা?
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৫205799
  • লোকসান ছাড়া মিলন মেলার সব ভালো।

    ও ই সব নষ্ট লজি ছাড়ো।
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৯205798
  • বইমেলাটার লোকেশন খুবই ইয়ে মতন করে দিয়েছে দেখা যাচ্ছে। আগে তো পার্ক স্ট্রীটে নেমে কি আনন্দে যাওয়া যেত। ওখানে চারিদিকে তখন মেলা আর মেলা। কত মেলা! ঃ-)
  • Blank | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৪205797
  • বেথের বই বেড়ে চলে শুধু বেথে বাড়ে না (চওড়ায়)।
  • রোবু | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৩205796
  • ফার্স্ট অব অল, আমি কেস্টপুর থেকে পিটিএস যাবো কী করতে? সেকেন্ডলি, আমি সায়েন্স সিটিই বা যাবো কী করতে? :-)
    বানতলার বাস ভাড়া বাড়িয়ে দেবার জন্য অনেকে বাস ছাড়ছে। একজন জিগ্যেস করছিল, হাওড়া যাবার সহজ উপায় আছে কী না সায়েন্স সিটি থেকে। বানতলা থেকে সায়েন্স সিটি অবধি সহজে যাওয়া আসা করা যায়, নতুন বাস দিয়েছে প্রচুর, কিন্তু হাওড়া যাবে কী করে?
  • h | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৯205795
  • ওরে ডানকুনি টা হাওড়া দিয়ে যাশ না, কোটি কোটি বাস পাবি পিটিএস থেকে।
  • রোবু | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৫205794
  • বাস কী বইমেলা স্পেশাল? না হলে বাস নং কত সিকি কী একটু বলবে? দরকার।
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৮205793
  • বড়াই কেন ধুর বলে???
  • রোবু | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৭205792
  • শ্রাবণীদির কী খবর হল?
  • Sibu | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২১205791
  • বরপের মধ্যে এট্টু সাবধান পিপি। পুরনো গাড়ী এবিএস না থাকলে কম চালানোই ভাল।
  • I | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৭205790
  • ধুর!
  • সিকি | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৯205789
  • আজ বইমেলা থেকে ব্যান্ডেলে ফিরলাম ঠিক দু ঘণ্টা পনেরো মিনিটে। সিটিসির বাস হু-হা টেনে নিয়ে এল হাওড়া স্টেশন, পঁয়তাল্লিশ মিনিটে।

    কাজু বইমেলা গেছিল তো দেখা হয় নাই কেন?
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৫১205788
  • পিপি। ঃ(((
  • pipi | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২০:২৪205787
  • হ্যাঁ ব, এখনো চাপাই। মুখটা সবে বার করেছিলুম তা আজ রাতে ফের ঝড় আসছে। সে নাকি খালি লেজের ঝাপটা দিয়ে যাবে। তাতেই সাত ইঞ্চি বরফ ঝরবেঃ-(
    আমার গাড়ী এক হপ্তা হল হাসপাতাল থেকে ফিরল। চারদিন চালালাম। তার মধ্যে একদিন বরফের উপর হড়হড় করে গড়িয়ে কচি মতম একটা অ্যাক্সিডেন্ট। কি ভাগ্যি শেষ সময়ে স্টিয়ারিং হুইল ঘুরিয়ে রাস্তার পাশের বরফের পাহাড়ে গুঁতিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, বাকী তিনদিন গাড়ী বরফের মধ্যে চাপা পড়ে রইল। গতকাল সন্ধ্যেয় এক ঘন্টা কসরত করে বরফ খুঁড়ে লোক দিয়ে গাড়ী ঠেলিয়ে অবশেষে সে গাড়ীকে নড়ানো হল। আজ সকালে উঠে দেখি হিটিং কাজ করছে না। অতএব ব্যাক টু হাসপাতাল। মা মাগো!
  • Kaju | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০৮205786
  • সাবওয়ের ভেতর ধুলো, দম আটকে আসে, এক পা এক পা করে দীর্ঘ সিঁড়ি ওঠানামা, লোকের লাথিতে প্যান্টের দফারফা, দেয়ালে ঘষে জ্যাকেটের চুনকাম।
  • রোবু | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০৩205785
  • সাবওয়ে দিয়ে ওঠা নামায় যন্ত্রণা কেন? ওটাই তো ভালো।
    আর ধুলো ময়দানের থেকে অবশ্যই কম।
  • Kaju | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫৯205783
  • /সাবওয়ে
  • Kaju | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫৯205784
  • আজ বইমেলা ঘুরে এলাম। কী ধুলো আর সুবওয়ে দিয়ে ওঠানামার যম যন্ত্রণা। বাপরে !

    'নৌকো সাহিত্যপত্র' নভেম্বর ২০১৩ উৎসব সংখ্যায় এক সাথে দুইখান পদ্য বাইরাইসে এবার। কম্প্লি কপি হাতে পেলাম।
  • Silver Lining | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩৯205782
  • ওফ্‌ গোটাদিন বাড়িতে তাঝ্‌ঝিম মাঝ্‌ঝিম। দুপুরে রান্না করো, ছেলেমেয়ে খাওয়াও, আবার রাত্তিরের জন্যে রান্না করো। দুপুরে তন্দুরি মাছ, ডাল, আলুভাজা, বেগুনভাজা, ফুলকপির তরকারি খাইয়েছি। এখন রুটি আর বেগুনপোড়া বানিয়ে এলুম। এইবারে সিনেমা দেখি।
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৯205781
  • পিপি তুমি কি এখনো বরফ চাপা? ঃ)
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৭205780
  • মায়াবী মানুষের আশ্রয় নাকি মানুষের মায়াবী আশ্রয়।

    সূর্য পুজো কি আমরা তেমন ভাবে করতাম মানে আধুনিক যুগে?
  • de | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৩205779
  • পূর্ববঙ্গের কারো বাড়িতে সূর্য্যপূজো হতো না? এইরকম সময়েই তো হয়! সারাদিন উপোস থেকে সন্ধেবেলা কলাপাতায় গোবিন্দভোগ চালের ভাত, সবরকম সিদ্ধ, মটর ডাল ভাতে, গাওয়া ঘি -কাঁচালংকা মেখে খাওয়া হতো। মায়ের বড়মা আবার তাতে একছড়া তেঁতুল দিয়ে কি ভালোই না মাখতেন। আমি ওই প্রসাদের লোভে জুটে যেতাম ওঁদের সঙ্গে। শেষ পাতে বাড়ির গরুর ঘন দুধ আর চাঁপা কলা। আহা!

    রিচুয়াল! রিচুয়াল! মায়াবী মানুষের আশ্রয়!
  • pipi | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১২205778
  • আহা মা খাবার পরেই তো ভক্তরা পেসাদ পায়ঃ)
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫৯205777
  • ভক্ত রা সব খেয়ে নিলে মা আর কী পাবেন পিপি? ঃ))
  • pipi | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫৪205776
  • আমার বাড়ীর পূজোয় আজই গোটা সিদ্ধ। ভোগে লুচি, পাঁচ রকমের ভাজা, পঞ্চ ব্যঞ্জন, সুজির মোহনভোগ, ক্ষীর, পায়েস। আর দুপুরে পাত পেড়ে সরু চালের ভাত, গোটা সিদ্ধ, কুলের চাটনি। এখনো চোখ বুজলেই গন্ধটা পাইঃ-( এত কিছু খেয়েও আমাদের বাড়ীর সরস্বতী কিন্তু বরাবরই শীর্ণা।
  • b | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪৯205775
  • জয়(Jaya) কিনুন, দেবদত্ত পট্টানয়েকের। কিঞ্চিৎ মুচিতে পাকা, তবে লিখেছেন খেটেখুটে।
  • spa | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪২205774
  • ইঙ্গ রেজি-তে লেখা মহাভারত---ক্লাস নাইন-এর বাচ্চার জন্যে, কার লেখা কিন ব, কেউ জান লে এখানে এক টু লিখে দেবেন। আগাম ধ ন্যবাদ।
  • bratin | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৪১205773
  • রামমোহনের মামার বাড়ি রামমোহনের নিজের বাড়ি, যেখানে ওনার বৌদি কে সতী হিসাবে দাহ করা হয় সেই সব দেখে এলুম
    ভালো লাগছে।
  • একক | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৬205772
  • বাজে লেখা। খাপ -সালিসী কোনটাতেই গভট এর আগ বাড়িয়ে মাথা গলানো ভুল স্ট্রাটেজি মনে করি কিন্তু তারপরেও ল্য অফ দ্য ল্যান্ড ব্রেক করলে সেখানে এই যুক্তি দাঁড়ায় না। দুটো লড়াই সম্পূর্ণ আলাদা। এনাদের যা পেট গরম যুক্তি তাতে তো কেএফসির পচা চিকেন খেয়ে কার পেট খারাপ হলে ম্যানেজার কে এরেস্ট না করে গ্লোবালায়সেষণ নিয়ে কলাম লিখতে বসবেন। এরা না বোঝে ফর্স্দ মাল্তিকাল্চালারিস্ম না বোঝে গভর্নেন্স। অবল তাবোল লিখে খানিক পাতা ভরানো।
  • ম্যামি | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৯205769
  • পড়ে নিলাম একটানে। রেশ রইল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত