এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৬205830
  • ওম মণিপদ্মে হুমম?
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:১৫205829
  • মিনিশোলেঃ

    বোতিন্দা (গব্বরের গলা পেঁচিয়ে)ঃ তেরে লিয়ে মেরা লেজই কাফি হ্যায়। ইয়ে লেজ নেহি গব্বর, ফাঁসি কা ফন্দা হ্যায়।

    গব্বরঃ ইয়ে লেজ মুঝে দে দে বোতিন...

    দিদিঃ তুম লোগ দুষ্টুমি মাত করো। আজ সরস্বতী পুজো হ্যায়। চুপটি করকে মেরা কবিতা সুনো। বইমেলা মে প্রকাশিত হুয়া হ্যায়।

    ওগো প্রাণের সরস্বতী
    ব্রহ্মা তোমার পতি
    তুমি দুষ্টু ছিলে অতি
    আমার লেখায় না যেন পড়ে যতি
    পড়া না করলে সবার ক্ষতি
    সবার ভালো কাজে দিও মতি
    ...

    গব্বরঃ না না প্লিজ আমাকে মেরে ফ্যালো, আমার আর বাঁচার ইচ্ছে নেই। মানবাধিকার কমি...

    দিদিঃ তবে রে...

    অতঃপর মমি ডানহাতে পিস্তল বামহাতে দড়ি লইয়া পাইপ বাহিয়া নামিয়া সপাটে গব্বরকে চড় মারিয়া শাসন করিলো। দিদি তুষ্ট হইয়া কহিলেন, বোতিন, দেখহ, এই বুড়া, ৩৪ বছুরে বদমাশকে কেয়সে শাসন করিলো মমি। এই নিয়ে আমি একটা পদ্য লিখেছি, যেতে যেতে শোনাবো।

    --প্রবল করতালি, সিটি ও দিদি দিদি জয়ধ্বনির মধ্যে যবনিকা পতন --
  • bratin | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ১০:০৫205828
  • চাঁদের পাহাড় বই র প্রচ্চ্ছদে দেব কে দেখে চমকালাম বহুদিন আগে দেবদাস বই র মলাটে শাহারুখ খান কে দেখেও এইরকম এজটা ফিলিং হয়েছিল। ঃ))
  • hu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৭205827
  • কাল নাকি বইমেলায় দেব এসেছিল। আবাপতে ছবি ছেপেছে। নেতাইয়ের জন্য দুঃখু হচ্ছে। বেচারা দেবকে ভালোবাসে। বইমেলা যেতে পারেনি।
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫০205826
  • তাই বল। আমো ভাবলাম রামগড় বাসিয়োঁ নে সিংহ দেখলে আবার কি না জানি করে। হয় তো ভাঙা কাঁচের ওপর নাচতে বলল। তখন?
  • Bhagidaar | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৪205825
  • বতিন্দা রামগড় গেছে? আরে ও বতিন্দা, কিতনে আদমী থে?
  • bratin | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৬205824
  • আরে রামগড় নয় রামনগর।ঃ))

    রামমোহনের জন্মস্থান রাধানগরের পাশের গ্রাম।
  • Atoz | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৬205823
  • আরে ব্রতীন যে বল্লো রামগড় যাচ্ছে, টিকিট কেটে ট্রেনে চড়লো?
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৫205822
  • কোন রামগড়? চম্বলেরটা নাকি?
  • Atoz | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৩205821
  • সুপ্রভাত ব্রতীন। কেমন বুঝছো রামগড়ের পরিবেশ? ঃ-)
  • jhiki | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৩205820
  • ও তাহলে হুমমটা সিংহের আড়মোড়া ভাঙা ছিল ঃ)
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২১205819
  • সিংহকে আজকাল পিসিমা শিকার ধরে খাওয়াচ্ছে?
  • bratin | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৫205818
  • না না সবে পিসি বেড টি দিল। ঃ))
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:০১205817
  • নাকি সকালে উঠেই গোটাসেদ্ধ?
  • jhiki | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৫৭205816
  • হুমম করছ কেন? দধিকর্মা খাচ্ছ নাকি?
  • bratin | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৩০205815
  • হমমম
  • cm | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:২৭205814
  • http://www.anandabazar.com/5swasth1.html
    বলছে প্যাকেট করে বিক্রী হওয়া ফলের রসেও ট্রান্সফ্যাট থাকে। সেটা কি সত্যি?
  • Atoz | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০২:০৪205813
  • ঠিক কুমুদি। আমি এসময় কলকাতায় থাকলেও মনে হয় ঐ এক দুইদিনই মেলায় যেতাম। ঃ-)
  • r2h | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৫৪205812
  • থ্যাঙ্কিউ কেসিদা, পেট ভরে সেন্টু খেলামঃ)

    নিন এবার আপনারা কথা বলুন, নীরবতা পালন সেশ।
  • kc | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৭205811
  • হুতোর জন্য একটা গানই না হয় রেখে দিই। খাক একটু সেন্টুই খাক।

  • aka | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৫205810
  • আমারও না, এই হালার কলের পর কল, নয়ত অ্যারপোর্ট, কিছুতেই শান্তি নেই মাইরি জীবনে। দুদ্দুর শুধু টিম করে ক্রিকেট খেলতে পারলে বোধহয় শান্তি হত।
  • সিকি | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৭205809
  • বাসের নাম্বার খ্যাল করি নি। তবে হাওড়া স্টেশন থেকে রুবি গড়িয়া সায়েন্স সিটি যাবার বেশ কয়েকটা বাস আছে সিটিসির। ওদের ওয়েবসাইটে লেখা আছে বিস্তারিত।

    ভাড়া খুবই কম। হাওড়া থেকে বইমেলা আট টাকা।

    পম্যা, আপনার বই আমি কাল কিনব।
  • a x | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৭205808
  • আর ভাল্লাগেনা!
  • r2h | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৪205807
  • Quis hic locus, quae regio, quae mundi plaga?

    কলকাতার পথে এলোমেলো ঘুরতে ঘুরতে আচমকা চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যায় আর মনে হয়, এই তো আমার শহর। আসলে কিন্তু আমার শহর নয়, আমার শহর নয়, আমার শহর তো আগরতলা। আখাউড়া বর্ডার হাওড়া নদী কলেজে টিলা এইসব। নাকি আগরতলাও নয়, সে ছিল গোমতী নদীর ধারে উদয়পুর, বদরপীরের মোকাম ভুবনেশ্বরী মন্দিরের ভগ্নাবশেষ, আর তার গায়ে লেগে থাক বিস্মরণ নিশ্চিন্দিপুর জ্ঞান করেছি সব সময় যাকে।

    উদয়পুরই বা আমার শহর হবে কোন সুবাদে, তার গায়ে লেগে থাকা ঐ বিস্মরণই এরকম বিভ্রান্তি দেয়।

    কুয়াশা ঘেরা নির্জন পাহাড়ী রাস্তায় যেতে আসতে বিভ্রান্তি হয় কম আলোয় বোঝা যায় না, সময়ের ব্যবধান, কোন শহর আছে কোন সময়ে, কোন মানুষ আছে আর কোন মানুষ নেই। তবে কলকাতার পথেই আচমকা দেখা হয়ে যায় চেনা মানুষের সঙ্গে উদ্দেশ্যহীন চায়ের দোকানে, এলোমেলো ঘোরার শহর আমার আর নেই, আর সব শহরেই নির্দিষ্ট গন্তব্য থাকে এখন।
  • kumu | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৬205806
  • হ্যাঁ হ্যাঁ।পুস্তকমেলাতেই কেবল আনন্দ আছে বুঝি? পরানে বসন্ত আনাটাই হোলো আসল কায়দা।
    বইমেলা যেতে পারিনি তাতে ক্ষী এমন ক্ষেতি হয়েচে, বলো এজেড।
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৭205805
  • একটু ভালো করে বললে,
    "মন নন্দন অটবীতে"। ঃ-)
  • Atoz | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৬205804
  • মনের বনে বসন্ত এনে ফেল্লেই হয়! ঃ-)
  • rabaahuta | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৪205803
  • মুর্শিদাবাদ নবাবের কাছারী/ হাজারদুয়ারী - এই রকম একটা গান আছে। আগে যখন দূরদর্শনে অনুষ্ঠানের আকাল ছিল, নানা রকম এলোমেলো জিনিসপত্র দিয়ে ফাঁকফোকর ভরা হত। তার ওপর সে ছিল আগরতলা দূরদর্শন, কলকাতা দূরদর্শনের পুরনো অনুষ্ঠানই চলতো। আর মাঝে মাঝে দর্শকের চিঠিপত্র, বা কিছু বাপে তাড়ানো মায়ে খ্যাদানো ডকুমেন্টারী বা ককবরক লোকগীতি, বা দু চারখান রবীন্দ্র সঙ্গীত। কোন ধরা বাঁধা অনুষ্ঠানসূচী ছিল না, সন্ধ্যে সাতটা থেকে নটা এরকম কিছু একটা সময় হতো, সেটাই সবাই আগরতলার নিজের প্রোগ্রাম বলে খুব মন দিয়ে দেখতো। তো সেখানে এই গানটা হয়েছিল। খুবই, ইয়ে, মানে ঠিক সুখশ্রাব্য ছিল না, অন্তত বছরে তিরিশবার চিত্রাঙ্গদা ইত্যাদি শোনা কানে।

    আর মুর্শিদাবাদ শুনলেই মনে পড়ে যায়, বাঙালেরা মুর্শিদাবাদকে বলে মুকসুদাবাদ। বিভুতিভূষনের কোন চরিত্র যেন বলেছিল?

    আসলে দুটো ভাট বকতে খুব বাসনা হচ্ছিল, আড়াই সপ্তাহ পর অফিস এসে উত্তাল বোর হচ্ছি। আর লোকে নাকে বাড়ি বসে থাকলে বোর হয়। সেইসব লোকেদের আমি প্রাতঃস্মরণ করি।

    তার ওপর কলকাতায় বইমেলা, বসন্তকাল ইত্যাদি শুরু হয়ে গেছে। এখন আমি কাকলী কূজন এইসব নিয়ে বললে লোকে পুণরাবৃত্তির নিন্দা করবে, কিন্তু পুণরাবৃত্তি বিষয়ে আমার একটা পদ্য আছে, শীঘ্র ছাপা হবে, তখন সবাই পড়ে নেবেন। আপাতত কাজ না করার অজুহাত গুলি সাজিয়ে গুছিয়ে ইমেল পিপিটি এইসবে বেশ গ্রহণযোগ্য করে লিখি।
  • h | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৯205802
  • " একজন জিগ্যেস করছিল" / "যাবো কী করতে? " - এই গুলা হাইলি সাসপিশাস।
  • রোবু | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৯205801
  • না, সাঁতরাগাছি ঝিল এর কাছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত