এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kabya | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ০১:০৮205980
  • চাঁদের পাহাড় নিয়ে কোনো কথা হবে না। এ সিনেমা লোকজনের সাথে সম্পর্ক খারাপ করে দেয়। একজন কে বলেছিলাম যে আমার ওটা পোষায় নি, জাস্ট ধরে মারতে বাকী রেখেছিলো। আজকাল তাই খুব সাবধানে মুখ খুলতে হয়। কি জ্বালা
  • Sibu | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৫২205979
  • ইয়ুপ, লাইফ ইজ নট ইজি। আজ থেকে নতুন পোজেক্ট শুরু হচ্ছে। সব লোকজন এসে আমাকে গোলগোল চোখ করে দেখে যাচ্ছে। ভাবটা ক'দিন সুখ করে নিলে, এবারে কি করবে বাছা?
  • | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:৩৩205978
  • তার মানে চুলবুল পান্ডে এই "বুবুল" র কাছ থেকে ই ট্যাকটিস টা শিখেছিল। ঃ)
  • রোবু | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৩205977
  • খুব খিদে পেয়েছিল বলে বন্ধুর বিয়েতে গিয়ে প্রথমে খান ছয়েক ফুচকা খেলাম, শুকনো, দই, তেঁতুল জল, সব রকম কম্বি দিয়ে। চিকেন পকোড়া আর বেবিকর্ণ পকোড়া-ও বেশ কয়েকটা খেলা, দু কাপ কফি সহযোগে। তারপর আর এক বন্ধু আর তার বৌ খেতে গেল আমাদের তিনজনের জিম্মায় তাদের সাড়ে তিন বছরের বাচ্চাকে দিয়ে। এক ঘন্টায় মোটামুটী আমাদের নাচিয়ে ছেড়ে দিল। বাচ্চাটি বাবা মায়ের খোঁজ করছে না, আমরা ভাবছি, যে কখন আসবে, এ কার কাছে আমাদের তিনজনকে একা ছেড়ে চলে গেল, প্রায় কান্না পায় পায় আর কী :-(
    যা হোক, তারা আসার পর, ততক্ষণে আমাদের প্রায় পাঁচ হাজার ক্যালোরি আর কিলো খানেক ওজন কমেছে, রিগেইন করার জন্য গিয়ে মশালা কুলচা, ভেজ কোর্মা, তন্দুরি চিকেন, পিজ পোলাও, ভেটকি পাতুরি, বিরিয়ানি, চিকেন রেজালা, চাটনি, পাঁপড় আর গুলাব জামুন সাঁটালাম।
    লাইফ ইজ নট ইজি।
  • একক | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:১৫205976
  • আমার বন্ধু বুবুল কে মনে পড়ল। ক্যালাকেলি বাধলেই বলত : আহা রাগছিস কেন, এসব ঘরোয়া ব্যাপর। বলেই আবার ...... :)
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৬205975
  • নিজেদের মধ্যে বলে জীবনটা কি আর অন্যরকম হবে, কালীদা?
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৯205974
  • আহা লজ্জার কী আছে সবই তো নিজেদের মধ্যে ব্যাপার!! ঃ)
  • h | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৮205973
  • জী, জী, জী
  • h | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৭205972
  • নেতাই যীবনে একটাই সিরিয়াস রিভ্যু লিখবে, সেটা কেজরিওয়ালের বক্তৃতার। তবে দ্বিতীয় একটা ক্যান্ডিডেট ও আছে, তবে সেটা বলতে আমার নজ্জা করচে গো।
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৭205971
  • জানি রে বাবা ঃ)
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৩205969
  • চাঁদের পাহাড়।
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৩205970
  • কাঁঠালী চাঁপা শুনেছি? কিন্তু কন্ডিশন চাঁপা!! ঃ))
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৯205968
  • নেতাই নিয়ে ভাল রিভিউ লিখতে পারলে নেতাইকে আমি একটা প্রাইজ দেব। কন্ডিশন চাঁপার চেয়ে ভাল হওয়া চাই।
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৬205967
  • হ্যাঁ, তোমাদের তো চিনি ঃ তারপরে "নেতাই কে "নেতাই" নিয়ে রিভিয়্যু লিখবে বলবে!! ঃ))
  • Sibu | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৭205966
  • নেতাই কেন মোদীর বক্তিমের রিভিউ লিখছে না? অবশ্য তাহলে তো দিদিরটারও লিখতে হয়। একা মানুষ, কতই বা চাপ দেব?
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৪205965
  • ব্যাটা ফটো তোলার সময় ও ভয় পাচ্ছিল ঃ))
  • pipi | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৩205964
  • দেখেছি ব। আমার-ই মত ভীতু জীব। সর্বদা ভয়ে ভয়ে থাকে।
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৭205963
  • পিপি, FB তে আমার ন্যাদা কার্তিক কে দেখে এসো ঃ)
  • pipi | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৫205962
  • এই র‌্যাগডলটা আমাচ্চাইইইইঃ-)
    http://imgur.com/a/WBbKk
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৯205961
  • আমার তো শুনেই হাসি পেল মোদী বক্তিমে করতে আসার আগে ইন্ট্রো দেওয়া হচ্ছে " ভারতের আগামী প্রধান মন্ত্রী" ইত্যাদি ইত্যাদি ঃ))
  • h | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৬205960
  • আহা সেটা না শুনলে তো মনে হবে ২৪ ঘন্টা বা টাইম্সনাও যা বলছে সেটা ঠিক। লাইভ বক্তব্য সব সময়ে শোনা উচিত, বেশি সিরিয়াস হলে রেকর্ড ও করা উচিত।
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৩205959
  • তা আমি জানি না। অমি বাংলা ঘুমোছিলাম। ক্রেডিট কার্ডের চেক নিতে এসেছিল। সেই সময় নীচে গিয়ে দেখলাম বাপি মন দিয়ে টিভি দেখছেঃ))
  • cm | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩২205958
  • আমি যেটুক শুনলাম তাতে সুড়সুড়ি ছাড়া কোন বক্তব্য ছিল না।
  • h | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩১205957
  • কিন্তু বক্তৃতা কেন শুনবেন না? না শুনলে গাল দেবেন কি করে, বা 'পরিবর্তিত পরিস্থিতিতে' সমর্থন ই বা করবেন কি করে ;-)
  • Tim | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৮205956
  • আমি ফেসবুকে একটা যেন দেখেছিলুম, মলেস্টেশনের প্রতিবাদে বানানো মনে হয়। এদেরই বানানো। বাকি আজ দেখলাম।
  • | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৪205955
  • আজীবন বাম পন্থী ধারায় বিশ্বাসী আমার পিতাশ্রী দুপুরের ঘুম মায়া করে লরেনের বক্তিমে শুনেছে। ঃ))
  • cm | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১১205954
  • আমি অব্দি সুড়সুড়ি বক্তিমের কমিনিট শুনে ফেললুম। তবে এদের হয়ে পোচার করা পোষাবেনা।
  • cm | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২১:১০205953
  • কারু গা ঘামাবার ইচ্ছে নেই, সব সাইড লাইনে বসে মজা দেখার ধান্ধায়।
  • T | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৪২205952
  • লরেন কে দেখতে অ্যাত লোক এসেছিল!
  • Blank | ০৫ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৩০205951
  • কোনো বিপ্লব নেই, কোনো মিনিময় নেই - এ গুরু লইয়া আমি কি করিব?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত