এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৬206161
  • এক কলীগকে বললাম মাইক্রোসফটের নতুন সিইওর নামের মানে ট্রুথ। সে শুনে তার হাঁ বন্ধ হতে পুরো এক মিনিট সময় নিল।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১৪206159
  • না না একদম ভারতীয় মণিপাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং, তারপরে আম্রিগায় এমএস আর এমবিএ।
  • I | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১২206158
  • ভারতীয়, না ভারতীয় বংশোদ্ভুত?
  • I | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:১১206157
  • অঃ। কিন্তু আমার রেজোলিউশন তো ৩০০-ই আছে, তালে ৭২ বলল কেন?
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০৭206156
  • মাইক্রসফটের নতুন সিইও ভারতীয়। দিব্য লাগল লোকটিকে। দেখা যাক।
  • aka | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২০:০০206155
  • এদিকে সকাল হল। আর আমার ফটোশপও নাই। তবে আমার ছবিও নাই, দোকানও নাই। অতএব চাপও নাই।
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪৫206153
  • এইবার ধীরে ধীরে ডাগদার কম্পুটারোলা হয়ে যাবে। ;-)
  • Blank | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪৫206154
  • ফটোশপ থাকলে অরিজিনাল ইমেজটা ওপেন করে ওপরের ইমেজ মেনু তে যাবে, সেখান থেকে ইমেজ সাইজ। সেখানে এসব পাবে।

  • I | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪৪206152
  • প্রাদেশিক, রেসিস্ট।
    হ্যাঁ, আছে।
  • Blank | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪২206150
  • আরে আমি কি ঐ দোকানে কখনো গেছি নাকি !!! তোমার ফটোশপ আছে মেশিনে?
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৪২206151
  • ক্ষী প্রাদেশিক রে বাবা।
  • I | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৩৩206149
  • ব্ল্যাংক, আজকে গেছিলাম অক্টো ফটোতে। তারা হেবি রেলাবাজ। বলে- সাইজ করে আনেন নি কেন? যান, সাইজ করে আনুন। আমরা ও সব সাইজ-ফাইজ করতে পারবো না।
    আমি তো পুরো ব্যোমকে গেলাম। মিনতি করে বললাম-দেখুন, এটা দিয়ে কি ১২ বাই ১৮ সাইজের ছবি হবে?
    ব্যাজার মুখ করে তারা বলল-হ্যাঁ, হয়ে যাবে।
    -আর এর থেকে বড়?
    তখনি আবার ঐসব সাইজফাইজের কথা বলল। বলে-আপনার ছবির রেজোলিউশন ৭২। এর চেয়ে বড় করলে ছবি ফেটে যাবে। আপনাকে রেজোলিউশন ৩০০ করে আনতে হবে। আর ঠিকঠাক, যেমন চাইছেন তেমন সাইজ করে আনতে হবে।

    এসব কী ভাষায় কথা, হ্যাঁ ব্ল্যাংকি? আর ৭২, ৩০০ এসবই বা কি? রেজোলিউশন বাড়ায়-কমায় কেং কোয়ে? তুই ব্যাটা আগে এসব বলিস নি কেন?
    আর পুরো মারুর দোকান তো রে ! মারুরাও এসবে ঢুকে গেছে? কিছুই বাদ দেবে না?
  • ম্যামি | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:২৮206148
  • ভীড় হওয়ার আগে মেলা ঘুরে দেখতে হলে দেড়টার সময় পৌঁছে যেও বোধি।
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:১৯206147
  • মাইরি, একটাও ওপেন এন্ডেড কোচ্চেন নেই। লোকটা সার্ভের কোন সুযোগই দিল না!
  • Blank | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৬206146
  • ১ টায়
  • h | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০৪206145
  • ঘ) সকালে/দুপুরে কটায় খোলে?
  • রোবু | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০১206144
  • ক) ৪১৫
    খ) হ্যা
    গ) না
  • h | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:০০206143
  • ক - গুরুচন্ডালি র স্টল নং কত?
    খ - সামরানের বই কি গুরু র স্টলে পাওয়া যাবে?
    গ - রাত ৮ঃ৩০ টার পরে কি মেলা খোলা থাকে?
  • h | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫৩206141
  • অর্পণ, তোমার কি মাত্রিআর্কাল ট্যাক্স প্ল্যানিং, ফরম ভর্তি সহ অ্যাসিস্টান্স সমূহ ও করে দিতে হয়?
  • san | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৫৩206142
  • হাই লেভেল অফ এগ্রিগেশন আর সেন্ট্রালি সবকিছু বেঁধে ফেলার খিদে - এই দুটো যুযুধান আইডিওলজি হতেই পারে, তবে প্যাট্রিয়ার্কি আর ম্যাট্রিয়ার্কির সঙ্গে তাদের অ্যালাইন করে ফেলা একটু বেশিই বাড়াবাড়ি !
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪৩206140
  • একুবাউ আমরা কিন্তু মাছ নই।
  • Arpan | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:৪১206139
  • এ বছরের মত ট্যাক্সের ঝামেলা চুকল। এর পরে রিটার্ন ফাইল যখন করার তখন করলেই হবে।

    আহ কী শান্তি! (প্যাত্রিয়ার্কাল)
  • h | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৮:২৭206138
  • এটা একক সম্পূর্ণ ভাট দিল।
  • Ekak | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৫৮206137
  • আপনি একটা বই কিনলেন। বা কোনভাবে হস্তগত করলেন। আমি সেটা পড়লুম। আইডিয়া টা কাজে লাগলুম। ম্যাটেরিয়াল টা সার্ভিসে কনভার্ট হলো কার কন্সাম্প্সনের নিরিখে ?
    যা ছিল, তা শুরু হয়েছিল। এখন লড়াই টা যতটা না ভিসুয়ালি জেন্ডারের তার চেও অনেক বেশি ইদীয়লোজির। মেয়েদের অধিকার রক্ষা -সম্পত্তির ওপর অধিকার এগুলো অবশ্যই আলোচ্য কিন্তু জেন্ডার প্রত টাইপ-এ নয়। ইদীয়লোজির নিরিখে। এটাকে জেন্ডার প্রততায়পে গুলিয়ে দেবার জন্যই সাস ভি কাভি বহু থী বাজারে আসে। বাই শোইং দ্য ভাঅলেনস দে ইমিউন ইউর ইদীয়লোজিকাল স্ট্যান্ড ফ্রম দ্য ভাঅলেনস। তাই একতা কাপুর। তাই মাতৃশক্তি -দূর্গা এসব আইকন নিয়ে এত লাফালাফি এক্টা উইং এর। আসলে, সেন্ট্রাল প্ল্যানিং এর তলায় জেন্ডার নির্বিশেষে ক্রীতদাস ও ক্রীতদাসী।
  • ম্যামি | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৪৬206136
  • patriarchy তে সম্পত্তি ব্যাপারটা ছিল না? সেটা কোথায় যাবে। মা হল ম্যানেজার বাবা মালিক।
  • Ekak | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৪২206135
  • প্রডাকশন বাড়াতে গেলে, মুনাফা বাড়াতে গেলে ম্যাত্রিয়ার্কি ছাড়া পথ নেই। তাই স্টেট এস মাদার খুব প্রিয় জিনিস প্রডাকশন বেসড থিঙ্কার দের। নো প্রবলেম। তবে ব্যক্তিগত ভাবে আমি কুঁড়ে মানুষ। ত্রান্স্গ্রেষণ স্কোপ না থাকলে থাকতে পারিনা। কাজেই আমাকে কোনো গরিব ইউরোপিয়ান স্টেটের কোনো শহরতলি তে কম চাপের কাজ খুঁজে নিতে হবে। একটু চীস। একটু ওয়াইন। একটু লেখালেখি। ব্যাস। যার যেমন ধাতে পোষায় আরকি :)
  • রোবু | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৭206134
  • দুদি,
    ম মাম
  • Kaju | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৪206132
  • মাদুর পেতে গপ্প করতে করতে তিন তিনবার ইয়ার্কি মারলে তাকে ম্যাট্রিয়ার্কি বলে।

    এটাও জানে না !
  • Ekak | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:২৪206133
  • ম্যামি,

    খুব সহজ ব্যাপার। তবে প্রথমেই মনে রাখা উচিত দুটো ইদীয়লোজির লড়াই এটা। ছেলে বনাম মেয়ে নয়। মধ্যযুগে বরং ব্যাপার টা খুব সাদা -কালো ছিল। শরীরে পুরুষ -প্যাত্রিয়ার্কি এরকম। দ্যাট গড ইস নো মোর। আজকের যুগে যে কোনো ছেলে ম্যাত্রিয়ার্কাল স্ট্রাকচারে এবং যে কোনো মেয়ে প্যাত্রিয়ার্কাল স্ট্রাকচারে বিলং করতে পারে।
    প্যাত্রিয়ার্কি দাঁড়িয়ে আছে চ্যুতি -র ওপর। হাই লেভেল অফ এগ্রিগেশন আর কন্শাশ্লি চোখ বুজে থাকা চ্যুতি থেকে। একচুয়ালি ঐটুকুই আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা। বাবা রা দেখেও দেখেন না। একদিন হয়ত পাকড়ে হেব্বি বকে ছেড়ে দিল। ব্যাস। আবার চ্যুতি। জীবন চলেছে নিজের ছন্দে।
    মাদার আর্কিটায়প এর ঠিক উল্টো। প্রথমেই প্রচুর লিবার্টি। সিগারেট খাই কিনা। কলেজে কজন বান্ধবী। প্রথমে খুব মজা। এবার অদৃশ্য লিমিটেশন। অত স্মোক করো না। অমুক মেয়ে কী বলল ? অঃ এই ব্যাপার ? আসতে আসতে কমপ্লিট কন্ট্রোল। বাইরে থেকে দেখলে লিবার্টির চরম। এদিকে ফোন বন্ধ থাকলে দুশ্চিন্তায় হাসপাতালে ভর্তি করতে হয় এমন। সমস্ত মুহূর্ত, সমস্ত চিন্তা, সমস্ত চ্যুতি আসতে আসতে সেন্ট্রাল প্ল্যানিং এর আন্ডারে চলে আসা।
    অনেক অনেক উদাহরণ দিয়ে বোঝানো যায়। অত লিখছিনা। হীরক রাজা কে দেখতে পারেন। ইভিল। কিন্তু ম্যাত্রিয়াকাল ইভিল। ওই কাঁপা গলা -কবিতা বলা - সেন্ট্রালি সবকিছু বেঁধে ফেলার খিদে। উল্টোদিকে গুপি-বাঘা প্যাত্রিয়ার্কাল। কাউন্টার ইদীয়লোজির জন্যে পন্ডিত কে সঙ্গে রাখে আর ত্রান্স্গ্রেস করায় আমলা থেকে মজুর সবাইকে হীরে থুড়ি দিসায়ার দিয়ে। বোঝাতে পারলুম কিনা জানিনা। তবে ভাবলে বোঝা যাবে। ভাবার একটা টোটকা আছে। যে কোনো লিবার্টি কে প্রশ্ন করুন। এপারেন্ট লিবার্টি কিনা। এটা এলেবারেই ভালো খারাপের বাইনারি নয়। দুটো স্কুলের চিরকালীন সংঘাত। দুটো স্কুলের লিবার্টির সংজ্ঞা পুরো আলাদা।
  • de | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:১৯206131
  • ম্যা ট্রিয়ার্কি বোধায়!

    "The theory of triarchy refers to the (supposed) three fundamental ways of getting things done in organizations: hierarchy, heterarchy and responsible autonomy."
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত