এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২৫206250
  • ঈশেনের গান শুনতে শুনতে পুরোটাই শুনে ফেললুম।
  • a x | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:২০206249
  • ক্ষী কান্ড! ফেবুতে ঈশানের গানটা ভেসে ওঠাতে আবার শুনলাম, আর এখন যে কবতেই এখানে পড়ছি, ঐ সুরে আর ছন্দে পড়ছি।
  • kumu | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৪206248
  • আহা দিব্যি সব কবিতা।
    সোসেন আনন্দ করেছে দেখে ভাল লাগল।ভাগীদার গেলে আরো ভাল লাগত।
  • sosen | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০৩206247
  • কার বউ কে ঝাড়লো সেটাও বলে দিও। টর নিষিদ্ধ হবার আগে
  • sosen | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০২206246
  • বা: বা: আস্তে আস্তে সোজা হচ্ছে সামারি। ঝগড়ার পদ্যাপডেটগুলো কেউ দ্যাও?
  • sosen | ০৭ ফেব্রুয়ারি ২০১৪ ০০:০১206245
  • কে জানে জমিদার না কি, অরন্যদা। মনে হয় না। বর্ধমানে দেবীপুর না কি গ্রাম আছে, সেখানে মেসোমশাইদের বাড়ি। সেখান থেকে অনেক লোক এলেন আইবুড়োভাতের আগের দিন, বস্তা ভরে ওই কাঁচা সবজি, চাল, আলু ইত্যাদি নিয়ে। ওসব চাষের। তাঁদের মেয়ের মা, জেঠিমারা লুচি তরকারী খাওয়ালেন নিজেদের হাতে। ওরকম-ই নাকি নিয়ম। তাঁদেরই প্রজা বলা হলো। খেয়ে আশীর্বাদ করে তারা চলে গেলেন।
  • aranya | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৭206244
  • সোসেনের ফন্দি
    যুগলবন্দি
    টিম আর হুতো
    কবি মাসতুতো
  • aranya | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৫206243
  • কাপ্লেটে -র জনক শ্রীজাত আসছে আমার বন্ধুর বাড়ি, নিউ জার্সীতে, গ্রীষ্মে - আড্ডা হবে
    সোসেন, খুব ভাল। মজাটাই আসল। 'প্রজা' বলতে তোমার বোনেরা কি জমিদার/রাজা/ভূস্বামী ছিলেন?
  • rabaahuta | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৪206241
  • এইতো এইতো
  • রোবু | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫৪206242
  • সোসেন্দির এক উস্কানিমুলক প্রশ্নে ভাটে পদ্যের বান ডেকে গ্যালো গা!
    এটাও জম্পেশ হয়েছে।
  • Tim | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫১206240
  • বন্ধুরা মাতে তরজায়, তবু নম্বরে চেনা দরজা
    বইমেলা প্রাণ আনচান তার চেম্বারে চেনা ছন্দ
    কিছু বস্তায় ঢেলে অক্ষর, ছাপ কিনছেনা ভালোমন্দ
    আজ মেলা প্রাঙ্গনে ট্রামলাইন, আর কাপ্লেটে আলিমুদ্দিন

    কেউ বই ঝাড়ে রামরদ্দা কেউ বউ ঝেড়ে ধরা পড়লো
    কার বই কিনছেনা ঘ্যানঘ্যান কার কবিতা ছেপেছে সদ্য
    ওরে যাসনে গো বড়ো বাইরে, হোথা জল থইথই পদ্য
    আজি আকুলিবিকুলি গিটারের তার সুর সেজে রহিমুদ্দিন
  • Sibu | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৫০206239
  • টর ব্যবহার করে পোস্ট করা নিষেধ করলে সেটা শুধু রিসোর্সফুল ও সফিস্টিকেটেড ইউজারদের হেল্প করবে। টর প্রক্সির না হয় বাজারে লিস্ট পাওয়া যায়, আটকানো গেল। কিন্তু আমি যদি আজকে একটা কাস্টম প্রক্সি লিখে নেই, সেটা কি করে আটকানো হবে? বা অ্যাডমিনদের কেউ যদি আইপি ডাটা চেঞ্জ করে দেয়? তখন?

    আমি এখানে প্লেসহোল্ডার।
  • রোবু | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৮206238
  • তারই বা কী দরকার কেসিদা?
  • kc | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৭206237
  • কিন্তু টর ব্যবহার করে পোস্ট করা যাবেনা, এটা কিন্তু করাই যায়।
  • sosen | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৬206236
  • বোনের বিয়ে ছিল। আমাদের কাজিনরা ওই নিজেদের বোনেদের মতই, কোনো ফারাক নেই। ভিয়েন, ঠাকুর দিয়ে রান্না, গ্রামদেশ থেকে "প্রজাদের " এনে দেওয়া চাল, ডাল সবজি দিয়ে রান্না, ম্যারাপ বেঁধে বারোবেলা খাওয়া এইসবই হলো, নিয়মকানুন অল্প বিস্তর হলো, বেশিটাই মজা।
  • রোবু | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৫206235
  • চাইল্ড পর্ণ প্লেসহোল্ডার।
  • aranya | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৪206233
  • ঐ টই
    এমনিতেই
    বিস্মরণে
    তলিয়ে যাক
  • রোবু | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৪206234
  • সেটাই তো বলছি, এই রেস্ট্রিকশনের প্রব্লেম আছে।
  • aranya | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৩206232
  • সোসেন বে বাড়িতে কদিন কাটিয়ে এলে বুঝি, ভাল। মেজ মামার বিয়েতে আমরা বোধায় এক সপ্তাহ বা তারও বেশি ছিলাম বে বাড়িতে, বাড়িতেই রান্না, ভিয়েন ইঃ, সত্য যুগের ব্যাপার সব..
    আজকাল বেশি দিন থাকার কনসেপ্ট নাই আর
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪২206231
  • আমি প্রথমে ভেবেছিলাম পিটি টই খুলেছেন, ঐ প্রক্ষালিত ইত্যাদি টইএর নাম।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১206230
  • চাইল্ড পর্ণের লিংক দেওয়া তো আইনতই টিঁকবে না।
  • রোবু | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪০206228
  • পিটিদার নাম দিয়ে টই।
  • a x | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪০206229
  • কী স্ট্যান্ড নেওয়া হবে? কারো নামে টই খোলা যাবেনা, না কারো নামে বাজে কথা বলে টই খোলা যাবেনা, ভালো কথা বললে ঠিক আছে?
  • sosen | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৫206227
  • কোন টই?
    চাইল্ড পর্ণ এর লিং দেওয়া কঠিন নয়? দেওয়া যায় নাকি, মানে প্রভাইডার ব্লক করবে না? তাছাড়া যে দেবে তাকেই তো ধরবে।
  • | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩১206226
  • না ঘুমোতে যাই। রণক্লান্ত।
  • রোবু | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৪206225
  • টইটা অত্যন্ত নোংরা। তবে ডিলিট করার কনসেপ্টটা ফাঁসির বিরোধিতার মতই ব্যাপার, ডিলিট বিরোধী হলে নো এক্সপেশন মানা উচিত। বরং, কমেন্ট না করে ডুবিয়ে দিয়ে ন্যাচারাল ডেথ হতে দেওয়া উচিত।
    তবে এই স্ট্যান্ড এর একটা ছোট্ট প্রব্লেম আছে, কেউ যদি চাইল্ড পর্ণ এর লিং দিতে আরম্ভ করে, তখন কী করা যাবে, ইঃ।
  • | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৭206223
  • এই মরেছে!! ঃ((
  • Sibu | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৭206224
  • আমার সুখের দিন প্রায় শেষ। নতুন পোজেক্ট শুরু। এখন আবার ভাটানোর টাইম কাটতে হবে।
  • | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৬206222
  • কাল বা পরশু? এক্ধারে সায়েন্টিস্ট,সুলেখিকা,শিল্পী এবং আরো অনেক গুনের অধিকারিনী কে একবার চাক্ষুস দেখার ইচ্ছা ছিল...
  • sosen | ০৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৩206221
  • এই বাড়ি ফিরলাম তো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত