এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৫206670
  • আমি আর ভাটাব না, আমি এপাতায় পা রাখলেই সবাই কেমন হাতে কুলুপ আটকিয়ে রাখে! সূচীপতন নীরবতা নেমে আসে। ঃ(
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৩206669
  • চাদরমুড়ি
    চাদরমুড়ি
    চাদরমুড়ি
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৭206668
  • সেই ডাল তো বাড়ি এসেই গাদা খানেক শুকনো লঙ্কা আর আধ কৌটো পাঁচ ফোড়ণ দিয়ে অনেকক্ষন ধরে ভাজলাম, যতক্ষণ না আচারের গন্ধ বেরোল, ততক্ষণ ভেজেই গেলাম। তারপর বিভীষণ বাড়ি ফিরলে তাকে দেখালাম, (জানিই তো সে ভাট পড়ে থাকবে) দেখিয়ে জিগালাম, "খাবে না ফেলে দেব?" সে সাহস করে "হ্যাঁ"ও বলতে পারল না, "না"ও বলতে পারলাম না। দেখে মায়া হল। তখন তাকে নিশ্চিন্ত করতে বললাম, "তাহলে ফেলে দিচ্ছি", সে তাড়াতাড়ি "ওকে" বলে দিয়ে চাদড়মুড়ি দিয়ে শুয়ে পড়ল। তারপর সেই ডাল থেকে পাঁচফোড়ণগুলো খুঁটে খুঁটে তুলে ফেলে দিয়ে নুন হলুদ দিয়ে আচ্ছাসে ফুটিয়ে উপরে কাঁচাপেঁয়াজ আর কাঁচালঙ্কা ভাসিয়ে, তাকে ধাক্কা মেরে জাগিয়ে ডালটা দেখিয়ে বললাম, "মুসুর ডালটা ফেলে দিয়ে, অড়হরডাল বানালাম, এটা খাওয়া যাবে?" সে ভারি নিশ্চিন্তি হয়ে ঘাড় হেলিয়ে হ্যাঁ বুঝিয়ে ভাত মেখে খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। পেটখারাপও হয় নি, কোষ্ঠকাঠিন্যও হয় নি। এক হপ্তা হয়ে গেল।
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৩206667
  • সুষেণের ভ্যাডে ৮ তারিখ থেকেই শুরু হয়ে যায়? :-O
    এ কি অঞ্জলী জুয়েলার্সের সেল নাকি?
  • lcm | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২২206666


  • এই ছবিটা কলকাতার, ১৯৫৯-এ। তুলেছিলেন চে গেভারা। হ্যাঁ, কলকাতায় এসেছিলেন। আইএস`আই-তে গিয়েছিলেন, পি সি মহালনবীশ-এর সঙ্গে দেখা করেন। কম্পুটার দেখতে চান। সে সময় পৃথিবীর খুব বেশী দেশে কম্পুটার ছিল না। কিউবা-তে কম্পুটার টেকনলজিতে পিসিএম সাহায্য করবেন কিনা জানতে চান।
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২১206665
  • অভ্যু-উ-উ
    (ডাকতেই পেলিয়ে গেল!!)
  • kumu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৮206664
  • রোদ্দুরের ভরসা নাই, এই আছে এই নাই।তাচ্চেয়ে মাইক্রোতে দিয়ে ফুল পাওয়ারে ১০- ১৫ মিনিট ঘুরিয়ে ন্যাও না কেন।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৬206663
  • প্রৌঢ় এপাড়ার কবিদের উপর বিষম চটেছেন। অবিশ্যি প্লুরাল বলাটা ভুল হল, সিঙ্গুলার হবে। উনি চটেছেন কবিহুতোর উপর।
    বলেছেন "কেউ কাউকে খুন করার জন্য নানারকম মতলব আঁটছে আর তাই দেখে কবি বিগলিত হয়ে কবিতা " বলেটলে আবার মুখ ভেটকেছেন। না না, খুনির উদ্দেশ্যে ভেটকান নি নিশ্চয়ই, কবির উদ্দেশ্যেই ভেটকে থাকবেন। খুনির তো সেরকমটাই মনে হয়েছে।
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৪206662
  • হমমম।
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৩206661
  • এই যে অভ্যুরাম .......
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১২206660
  • বুনো মোষ এমন সতেজে বংশবিস্তার করছে যে তকে নাগালে পাওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১১206659
  • ভালো আছি এটুজি। আপনি কেমন আছেন? আপনার বই মা-কে দিয়ে দুই কপি কিনিয়ে রেখেছি।
  • Atoz | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৮206658
  • আর ঐ ডাল
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৭206657
  • প্রৌঢ়ের সংবাদও দিও একটু।
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৬206656
  • হ্যাঁ বুনো মোষের কি খবর?
  • Atoz | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৪206655
  • ব্যাং দি কে বহুদিন বাদে দেখ্লাম। কেমন আছো ব্যাং দি?
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০২206654
  • অ্যাঃ নিশি আবার ধুনো দিচ্ছে।
  • Atoz | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০০206652
  • অল্পো তেলে ডুবিয়ে দিলে কেমন হয়? ঃ-)
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০০206653
  • এ মা ছি ছি, এমনি লেখে না। লোকে হিংসুটে ভাববে।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৮206651
  • তোকে কুচি কুচি করে কেটে নুনলঙ্কা মাখিয়ে রোদ্দুরে শুকুতে দেওয়ার জন্য তোকে খুঁজছিলাম।
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৭206650
  • আমিও জানতাম না। তাই তো জানতে চাইছি। B-)
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৬206649
  • ব্যাঙদি কেমন আছো? আমার খোঁজ করছিলে?
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৫206648
  • এই চান্স খোঁজার আগে অব্দি সিকি ভালো লোক ছিল বুঝি? জানতাম না।
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৩206647
  • এই যে সিকি কপিরাইট ভায়োলেট করার চান্স খুঁজছে। সিকি কি খারাপ লোক?
  • সিকি | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫২206645
  • ব্লু ইজ দা ... এর টরেন্ট বা পুরো মুভি কারুর নামানো আছে? শেয়ার করা যাবে?
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫২206646
  • একই কারনে পেটেন্ট ভায়োলেটরদের প্রাইজ দেওয়া উচিত।
  • Atoz | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫০206644
  • জ্ঞান কখনো সীমাবদ্ধ থাকা উচিত না, তাই যারা বই চুরি করেন তাঁরা লড়াই করছেন মানবজ্ঞানে ব্যক্তিগত ও জাতিগত অধিকারের বিরুদ্ধে, তাঁদের রীতিমতন পুরস্কার প্রাপ্য। ঃ-)
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৬206643
  • অন্যের বই যারা চুরি করে তারা ভাল লোক। কাজেই যারা লামার বই চুরি করে তারাও ভাল লোক।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৪206642
  • লামার মতন হিংসুটে নির্লজ্জ সন্দেহবাতিকগ্রস্ত লোক আর দুইটা হয় না। যেকোনো ভালো লোক দেখলেই লামা তকে বইচোর বলে সন্দেহ করে থাকে।
  • Atoz | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৫206641
  • গল্পটা বলো অভ্যু। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত