এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৭206759
  • অভ্যু, অবশ্যই
  • sosen | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৭206760
  • ওগুলো তো বেড়াতে গিয়ে তোলা ছবি নয়।
    যেখান সেখানে ক্যামেরা, মোবাইল,আইপ্যাড বাড়িয়ে দাঁড়িয়ে পড়া নুইসেন্স তো বটেই, কিন্তু কে-ই বা সেটা করি না? এবার সে কি ছবি তুলছে সেটা নন-ইস্যু এ ক্ষেত্রে। এটাই বলছি। সবাই ভালো ছবি তুলবে সেটা প্রত্যাশিতও নয়।
    আমার আজকাল এটাই অবাক লাগে, যে লোকজন নিজের চোখে কিছু দেখতেই ভুলে গেছে। সব-ই ক্যামেরার মধ্য দিয়ে দেখে। জোর করে ক্যামেরা রেখে যাই আজকাল।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৬206756
  • পাখিমামাকে আমার ছোটবেলায় খুব ভালো লাগত। পাখিমামার বিয়ের পর নতুন মামির কচিকলাপাতা রঙের বেনারসি দেখে পাখিমামাকে আরো ই ভালোবেসে ফেলেছিলাম। আমার ঐ বয়সের লজিক সিস্টেম আমাকে বলেছিল, পাখিমামার নাম পাখিমামা বলে নতুন্মামির বেনারসীর অমন রঙ। পাখিমামার বিয়ে, বাসিবিয়ে, বৌভাত তিনটেই খেয়েছিলাম। কী খেয়েছিলাম সে আর মনে নেই। কিন্তু ছোটবেলায় যে কটা বিয়েতে খেয়েছি, প্রতিটাতেই আমার মাটির গেলাসের নীচে ফুটো থাকত, আর জল পড়ে আমার ফ্রক ভিজে যেত। আর সেই অবিরল জলের ধারাপতন সহ্য করে শান্তিতে খেতে পারতাম না, তবু লজ্জায় কাউকে গ্লাস পাল্টে দিতে বলতে পারতাম না।
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৬206757
  • গেলে আমার কথা বোলো, কেমন?
  • 100* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৬206758
  • সে বক্কাবাজি তো শোনেননিঃ-( তারা গ্যাংটকের হোটেল থেকে ভোরের কাঞ্চনজঙ্ঘার দিকে ফ্ল্যাশ মারে আর নিকনের ডিএসএলআর নিয়ে আহাউহু করে।
  • রোবু | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৫206755
  • সবাই চুপ। মানে আশা করি সবাই আমার দেওয়া পেজটা দেখছে :-)
  • aranya | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৩206753
  • চিন্ময় স্যারের বাড়ী যাব, এবার কল্যাণী গেলে, কত দিন দেখা হয় না
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৩206754
  • তাহলে শোন, নর্থ ক্যারোলিনার এক বাঙালী দম্পতি চীনে বেড়াতে গেছে, এক চীনাম্যান ছেলেটাকে বলেছে তোমার বউয়ের সাথে আমার একটা ছবি তুলে দেবে?
  • Tim | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১২206752
  • আরে এত বিরক্তির কি আছে? এগুলো আনন্দের। এই যেমন বুদ্ধমূর্তির গাল টিপে দিচ্ছে বঙ্গললনা, এরম কত ছবি দেখি। খুব খুশি হই। মানুস হয়ে মানুসের জন্য এটুকু না করলে আর মানুস বলে পরিচয় দেব কিকরে?
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১০206751
  • ব্যাঙদি, উনি বড়ই আনন্দদায়ী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন।
  • রোবু | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৯206748
  • সোসেনদি, যে পেজটা দিলাম, দ্যাখো, তাহলে বুঝতে পারবে :-)
  • san | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৯206749
  • সর্বত্র সর্বত্র লোকে বেড়াতে গিয়ে মূর্তির সামনে জঙ্গলের্সামনে পাথরের সামে গাছের সামনে হাসিহাসি মুখে দাঁড়িয়ে পোজ দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে। বিরক্তিকর।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৯206750
  • আমি জানি, আমি জানি, এটা আমার পাখিমামা।
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৭206747
  • নরেন্দ্রপুরের এক মাস্টারমশাই - নাম বলব না, যে বোঝার ঠিকই বুঝতে পারবে - বাকিদের নাম না জানলে কোনো ক্ষতি নেই। তো তিনি সারা বছরই কোট পরে আসতেন। আমাদের ক্লাসে, কান-এঁটো-করা হাসি হেসে বলেছিলেন - বলেছিলেন - বাবারা, আমি যে কোট পরি, তাতে কেউ কেউ হাসে। কিন্তু বাবারা, যারা হাসে, তারা জানে না যে এটা সামার কোট।
  • sosen | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৬206746
  • লুঙ্গি পরে পূজা ভাটকে কি ভালো লেগেছিল।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৩206744
  • সিউড়িতে একটা সিনেমা হলে একটা ফুলটাইম ব্ল্যাকার আর পার্টটাইম টর্চম্যান ছিল। তার নাম ছিল গোলাপিবুড়ো। কেন বলুন তো? কারণ সে গোলাপিরঙের জামার সঙ্গে গোলাপিরঙের লুঙি পরত। সপুমামা বলেছিল, সপুমামা তাকে লুঙি থেকে গোলাপিরঙের চিরুনি বার করে সাদা রঙের চুল আঁচড়াতে দেখেছে। কই তখন তো সপুমামারও গা জ্বলে নি, আমার, লিপির, বাবলার কারুরই গা জ্বলে নি।
  • sosen | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৩206745
  • ক্যানো? ডিএসএলআর হাতে নিলেই কি খড়কুটো ট্রেনলাইনের ছবি তুলতে হবে? নতুন বৌয়ের খুশি খুশি মুখ বুঝি কম দামী? মানুষের সাধারণ আনন্দটুকু বুইতে পারেন্না, তাইলে কেমন ফোটোগ্রাফার আপনেরা?
  • রোবু | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০২206742
  • অভ্যুদা, ব্যাংদি :-)
    সেলফি বুঝলাম। এত পাতি বাংলা! বোতিন্দা রাশিয়ান চাইনিজ করে সব ঘেঁটে দিল। কী যে মজা পায় এরা সিপুয়েমের পা টেনে কে জানে!
  • aranya | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০২206743
  • লুঙ্গির মত একটা এলিগ্যান্ট পোশাক দেখে কেন যে লোকে ঘাবড়ে যায় !
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০১206741
  • তোমারও নিশ্চয় ওমনি গল্প আছে কিছু। ভাইয়েরই তো দিদি?
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৯206739
  • সে তো আমার এক দাদা ভূটানে চাকরি করত, সে ছুটিতে যখন বাড়ি এল, ভাইয়ের জন্য একটা খুব সুন্দর সোয়েটার আনল, পয়লা বৈশাখের সময়। মা বলল "শুভ, মাপটা তো ঠিক হয়েছে, কিন্তু পরবে কবে? পরতে পরতে ছোট না হয়ে যায়", ভাই অম্নি ব্যস্তসমস্ত হয়ে বলে উঠল, "না পরার কী আছে? এই তো সামনেই স্কুলে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান, সেইদিন ওটা পরে গান গাইব"
  • 100* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৮206738
  • এম্মা, সেলফি জানে না। আরে এখন সেলফির যুগ, সবাই সেলফি। সারাক্ষণ মোবাইলে নিজেদের হাসিমুখের ছবি তুলছে আর ফেবুতে সাঁটছে।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৬206736
  • অভ্যু উত্তরিয়েছি।
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৬206737
  • তা বাপু ড্রেস যে যার মনের মতো করবে। ঠিকই। রোবু শোন, সেন্ট্রাল পার্কের থেকে চিন্ময় স্যারের বাড়ি যেতে হলে যে গলিটায় বাঁকতে হয়, সেই গলি থেকে একটা লোক বেরুচ্ছিল। তাকে দেখে সকাল এগারোটায় স্কুলে আসার সময় দাদাদের ব্যাচের বিকাশদা সাইকেলে অ্যাকসিডেন্ট করেছিল। লোকটা জানুয়ারী মাসে লুঙ্গি আর কালো কোট পরে হাঁটছিল।

    এই সব কারণে যে যার মনের মতো ড্রেস না করলেই ভালো -
  • 100* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৫206734
  • ওরম ড্রেস কম্বির চেয়ে বেশি জ্বলে পোজ দেওয়া দেখলে, আর বরের মুখে নতুন কেনা ডিএসএলআর নিয়ে বক্কাবাজি শুনলে।
  • রোবু | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৫206735
  • সেলফি মানে? এটা কি রাশিয়ান না চাইনিজ?
  • | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫১206733
  • বাংলায় করে বাংলায় বললেও অনেকেবুঝতে পারে না। ভাবছি তাদের কি রাশিয়ান বা চাইনীজ ভাষায় বলতে হবে?
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫০206730
  • গেঞ্জির সঙ্গে চুড়ি নাকছাবি পরলে কোন মহাভারত অশুদ্ধি হয় শুনি?
  • 100* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫০206731
  • যাক্কলা, শুধুমুধু আমার ঘাড়ে বন্দুক রেখে বাওয়াল দেয় দ্যাখো!

    সেক্টর পাঁচে এখন সেলফির রমরমা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত