এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৫206820
  • আমার না একটা গল্প বলতে খুব ইচ্ছে করছে। কিন্তু বলা ঠিক হবে কী না কে জানে :-(
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৪206817
  • কিন্তু ব্যাং তো এখনই গব্বর। গব্বর থেকে সিদ্ধার্থ বসুর জ্যাকোবিয়ান ডিজাইন খুব শক্ত হবে।
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৪206818
  • নাঃ আমাকে ফেসবুকে ঢুকতেই হচ্ছে। ব্যাংদি যুগ যুগ জিও।
  • 100* | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৪206819
  • ছবি দেখে নরম শক্ত বুঝলো কেং কোয়ে?
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০১206814
  • ও না মনে পড়েছে সুমিত্রা ছিল বিকেলে ভোরের ফুলে। ওটা কাল তুমি আলেয়া। ব্যাং বড় হয়ে সিদ্ধার্থ বসু হবে।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০১206815
  • অরণ্যাদা আমি আর আপানাদের পাত্তা দেব কি! আগে শুনুন আমি কেমন পাত্তা পাই। আমার পাড়ায় এখন আমার নাম এইট্টিনজিরোটুর ম্যাডাম, এইট্টিনজিরোটুর আন্টি আর আড়ালে মনস্টার আন্টি আর গলাট্টা ম্যাডাম।
    কোনো বাচ্চাকে বজ্জাতি করতে দেখলেই তাকে এমন চোখ পাকিয়ে তাকাই যে সে বাচ্চাস্ট্যাচু হয়ে যায়। তখন তাদের মাদেরকে ডেকে ডেকে বলি ফের বজ্জাতি করলেই আমাকে খবর ডেবেন, আমি আসব।
    কোনোদিন তাড়াতাড়ি বাড়ি এলে ব্যাঙাচিদের খেলার জায়্গায় গিয়ে বসলে অনেক মা, সবসময়ের কাজের লোকরা হাতে থালা-বাটি-টিপিনবাক্সো নিয়ে আমার গায়ের কাছে ঘুরঘুর করে ছানাদের খাওয়াতে আরম্ভ করে। তো এমনিধারা অ্যাটেনশন পেতে আমার খুব ভালো লাগে।

    কাল সন্ধ্যেবেলায় লিফটে ঢুকতে যাচ্ছি দেখি ষোলতলার এক ফ্ল্যাটের এক পরিবার দাঁড়িয়ে আছে লিফটের ভেতরে। বাবা-মা আর তাদের তিনবছরের ছানা। আমি লিফটে ঢুকতে যেতেই ছানাটা বোতাম টিপে দরজা বন্ধ করে দিচ্ছিল, আমি অম্নি হাত ঢুকিয়ে লিফট থামিয়ে চোখ পাকিয়ে তার দিকে তাকিয়েছি। বাচ্চাটাও অম্নি স্ট্যাচু থেকে স্টিকার হয়ে গিয়ে মায়ের গায়ে সেঁটিয়ে গেছে। আমি বিজয়ীর দৃষ্টিতে তার মায়ের দিকে তাকাতেই তার মা একগাল হেসে বলে উঠেছে "ও কিছু করলেই আমি আপনার নাম করি, অম্নি সিধে হয়ে যায়" আমি গদগদ হয়ে বলাম "খুব ভয় পায় আমাকে, তাই না?" এমনসময়ে মিনমিন করে ছানাটার বাবা বলে উঠলেন, "শুধু ও-ই না, আমিও আপনাকে খুব ভয় পাই।"
  • sosen | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০১206816
  • উপরে ছানাবড়ার ছবি।
    "ছড়িয়ে লাট করেছিস তো! কি খারাপ দেখতে হয়েছে রে! ভিতরগুলো ক্যাতকেতে, বাইরে গুলো শক্ত ঝামা। যাসসেতাই। কোনো কম্মের নোস।"

    আজ অব্দি আমি ফেসবুকে কোনো ছবির নিচে এবম্বিধ কমেন্ট দেখি নাই।
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০০206813
  • নাম তো মফজ ধিফাই। আমার দ্য পয়্সাও হতে পারে :)
  • Bhagidaar | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৬206812
  • সোসেন, ব্যাং দির ওই কমেন্টা এখানে লিখে দিস, ভারবেটিম।

    অভ্যু, ওটার কাজ চলছে। এই উইকেন্ডে করব কিছুটা, হয়ত পুরোটাই। টই টার একটা নাম ভেবে রাখো, তোমাকে বলব ভাবছিলাম, নারানয় টাইপের কিছু একটা দিয়ে। তবে টইটা এক্ষুনি খুলনা, ক্রনোলজি মেন্টেন করতে চাইছি।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৪206811
  • হ্যাঁ হ্যাঁ প্লিজ। আমি সেই পোস্টটা ফেবুতে খুঁজে পাচ্ছি না।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৩206809
  • স্পটটা একটা ট্র্যাপ। ;)
  • sosen | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৩206810
  • মনে হয় শেয়ারেবল, করব শেয়ার ? ও আকাদা
  • Sibu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫২206807
  • হ্যাঁ হ্যাঁ, ব্যাং কমপ্লিটা শোনাবেই। বাচ্চেলোগ, চুপ করে বসে শোনো।

    বল ব্যাং, আম্মো শুনছি।
  • sosen | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫২206808
  • আর ইয়ে, স্পটের ব্যাপারটা ভুলভাল পড়ে পুরো ঘেবড়ে গিয়েছিলাম। বতিন্দার পোস্টের পর পোস্টে চোখ কেমন অটো স্পেল চেক মোডে রান করছে।
  • aranya | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫১206806
  • কমেন্ট-টা কি এখানে শেয়ারেবল?
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫০206803
  • কি লিখেছিল?
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫০206804
  • ধ্যাৎ কাল তুমি আলেয়াতে সুমিত্রা ছিল।
  • sosen | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫০206805
  • স-অ-ব পড়ব প্লিজ প্লিজ ব্যাং দি। লেখো লেখো!
    তুমি আকা দার বানানো ছানা বড়ার নিচে যে কমেন্ট লিখেছিলে ফেবুতে সেইটে আমি মন খারাপ হলেই গিয়ে পড়ে আসি
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৯206800
  • বল বল শুনছি কিন্তু তারপরে সিনেমার নামটা বলিস প্লিজ।
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৯206801
  • ডেরেক বলে লাভ নেই, ব্যাঙদি আপে যোগ দিয়ে বাকিদের বাপ বলিয়ে ছাড়বে। ব্যাঙাচি বলেছে আমাকে।
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৯206802
  • কাল তুমি আলেয়া
  • byaang | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৮206797
  • আব্বে আকা, এখনও তো কমপ্লিমেন্ট টা শুনলিই না, আগেভাগেই লোকের বৌয়ের কোন না কোন স্পট স্পেকুলেট করতে বসলি।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৮206798
  • ব্যাং ডেরেকে ও ব্রায়েনের ভাশিষ্যা তুইও কি এই সিনেমার নাম জানিষ না?
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৮206799
  • আকার খালি কুকথা :(
  • aranya | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৭206795
  • এত প্রেমিকা থাকলে দু-একজনের নাম মাঝে সাঝে মনে না পড়তেই পারে, চিন্তার কিছু নাই :-)
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৭206796
  • সুন্দরী মিসরা খারাপ পড়ালেও সে খবর পাওয়া যায় না।
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৬206793
  • বোধ হয় পাঠিকাদের পাত্তা দিচ্ছে। কুমুদি-দমুদি বললে লিখবে।
  • রোবু | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৬206794
  • যূথিকা মিস প্রচন্ড ভালো পড়াতেন।
  • aka | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৫206791
  • আমার তো তখন থেকে একটা সিনেমার নাম মনে পড়ছে না।

    উত্তম, সুপ্রিয়া, সাবিত্রি, কমল মিত্র, ছায়া দেবী। কমল মিত্রর বিরাট কোম্পানি, সুপ্রিয়া ডাক্তার, উত্তম সামান্য কেরানী থেকে বিরাট ম্যানেজার, সাবিত্রী উত্তমের পাড়ার বৌদি।
  • Abhyu | ০৮ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৫206792
  • আচ্ছা ভাগীদা, আপনি যে মফজ ধিফাইয়ের লিস্ট করছিলেন সেটার কি খবর?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত