এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৭:০৫659386
  • টু ফুল অফ হিমসেল্ফ বা হারসেল্ফটাও বেশ অকাজেরই।
  • DKG | 74.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:০৭659387
  • @LB, "দুজন সমান দক্ষতার ছেলের মধ্যে একজন চুড়ান্ত কেরিয়ারিস্টের (যে ওসব নিয়ে মাথা ঘামায় না) চেয়ে একজন "কলরবীকে" আমি আগে রাখবো।"

    যদি কিছু মনে না করেন, দুটো ব্যক্তিগত প্রশ্ন কি করতে পারি ?
    প্রথম - আপনি কি ক্যাম্পাস ইন্টারভিউ নিতে যান বা রিক্রুটমেন্ট ইন্টারভিউ তে থাকেন ?
    যদি উত্তর হ্যা (চন্দ্রবিন্দু দিতে কিছুতে পারলাম না ) হয়, তাহলে দ্বিতীয় প্রশ্ন - আপনি কর্মস্থলে আপনার কোম্পানি এই দ্বিতীয় ধরনের ছেলেদের থেকে ঠিক কি বেশি পাবে বলে মনে করেন প্রথম ধরনের একজন "চুড়ান্ত কেরিয়ারিস্টের" তুলনায় ?
    প্রশ্নের কারণ - আমি রিক্রুটমেন্ট এ বহুদিন কাজ করেছি - এবং বহুবার প্যানেলিস্ট হয়েছি / হই - কিন্তু ঠিক বুঝতে পারছিনা এই দ্বিতীয় গ্রুপটি প্রথম গ্রুপের চেয়ে বেটার কর্পোরেট সিটিজেন বা প্রসপেক্ট কেন হবে - সমান নয়, বেটার কেন - নিতান্তই নিজস্ব কৌতুহল আপনার preference এর কথা পড়ে
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:২২659388
  • "দুজন সমান দক্ষতার ছেলের মধ্যে একজন চুড়ান্ত কেরিয়ারিস্টের (যে ওসব নিয়ে মাথা ঘামায় না) চেয়ে একজন "কলরবীকে" আমি আগে রাখবো।"

    আমার মনে হয় এই প্যারামিটারটা একেবারেই ইরেলিভ্যান্ট। আমি আমার কোম্পানির জন্য অনেক সময়ে রিক্রুট করি, তাতে ক্যান্ডিডেটের এক্সপেরিয়েন্সটাই প্রধান। আর জেনারাল ইম্প্রেশান খানিকটা। সে ছেলে বা মেয়েটি কলেজে কি করেছিল, কোনদিন আন্দোলন করেছিল কিনা, এসব ব্যাপার আদৌ কোন ফ্যাক্টর না। আমি অবশ্য নন-আইটি ক্যান্ডিডেট নি। আইটিতে আন্দোলন করা জরুরি কিনা বলতে পারবনা।

    DKG প্রথমে ` টাইপ করুন, তারপেরেই n

    ` টাইপ করে m টাইপ করলে হবে ং
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৩০659389
  • প্যারামিটারটা "আন্দোলন" করতে পারা নয়। ভুল বোঝার ইচ্ছে থাকলে সেটা কাটানো সম্ভব নয় বলেই মনে করি। আমি কম্পিটেন্সীর সাথে কে বেটার পার্সন সেটাও একটু দেখি। ঐ বিশেষ আন্দোলনটার কথা একটু মনে করে দেখুন - সেখানে (আমার মতে) এথিক্স, ইন্টেগ্রিটি ইত্যাদি অনেক কিছুই জড়িত। তবে আপনার বা আপনাদের পারসেপশন আলাদা হতেই পারে। আমি কথাটা তুললাম শুধুমাত্র একাধিকবার বিকৃতভাবে এটাকে পেশ করা হয়েছে বলে।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৩৩659390
  • এবং কোন কারণে মনে হচ্ছে এই একাধিকবার ঘুরিয়ে পেঁচিয়ে বলা একেবারে বিনা কারণে নয়।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৩৭659391
  • সীমাবদ্ধ দেখেছেন? ধৃতিমান (চরিত্রটার নাম মনে নেই) চাঁদে মানুষ পৌঁছনোর চেয়ে ভিয়েতনামকে বেশি গুরুত্ব দিয়েছিলো বলে চাকরি পায়নি, আমি হয়তো ওকেই পছন্দ করে ফেলতামঃ-)
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৩৮659392
  • সরি, সীমাবদ্ধ নয়তো, জন অরণ্য।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৪০659393
  • "তবে আপনার বা আপনাদের পারসেপশন আলাদা হতেই পারে" - এইটে ঠিক কথা। নানান লোকের নানারকম পার্সেপশন, জব রিকুয়্যারমেন্টগুলোও আলাদা আলাদা। তাই সব রকম ক্যান্ডিডেট এর চান্স আছে, তার এথিক্স আর ইন্টেগ্রিটি থাকুক কি না থাকুক। (ভাগ্যিস আছে, নাহলে সেলসে ইন্টেগ্রিটি ওয়ালা ক্যান্ডিডেট নিতে হলে কোম্পানি লাটে উঠত)
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৪৩659394
  • সেই কারণেই আমি ওকালতি, জার্নালিজম আর সেলস খুব একটা পছন্দ করি না, তবে ব্যতিক্রম কী আর নেই...এক জার্নালিস্টের একটা বই পড়ে চিন্তাভাবনা পুরো ওলটপালট হয়ে গেলো।
  • DKG | 74.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৪৪659396
  • @dc -ধন্যবাদ - কিন্তু হচ্ছে না - কিছু মাখাচ্ছি নিশ্চয়ই

    আমি-ও আপনার দলে (ভাবনায়) - প্রজেক্ট relevance এবং টেকনিকাল ability/expertise কে গুরুত্ব দিয়ে এসেছি individual contributor খুজতে গিয়ে - তাই ভাবলাম নতুন কিছু চিন্তাধারা যদি পাই

    @LB - অবশ্যই আমার প্রশ্ন আপনার প্রতি শুধুমাত্র তখনি যদি আপনি চাকরিসুত্রে এগুলি করেন, নিজের কোম্পানির জন্য তো আপনার যা ইচ্ছা করতে বা যেকোনো লজিক-এ পছন্দ করতে-ই পারেন
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৪৫659397
  • চাঁদে মানুষ পৌঁছে কি হবে সে অবশ্য আমিও ভাবিনা। ভিয়েতনামে কার কি হয়েছে সে নিয়েও ইন্টারেস্ট নেই। তবে কেউ যদি আমাকে কনভিন্স করতে পারে যে ক্লায়েন্টকে চাপ দিয়ে পাঁচ পার্সেন্ট বেশী আদায় করবে তো তাকে নিয়ে নেবো, যদি মনে হয় সাইডে সে আধ পার্সেন্ট কমিশন খেয়ে নিচ্ছে তাহলেও একটু ধমক ধামক দিয়ে নিয়ে নেবো। যে কাজে যা রিকুয়্যারমেন্ট।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৪৮659399
  • টেকনিক্যাল এবিলিটি সমান ধরেই কিন্তু কথাটা হচ্ছিলো। আর অরিজিনাল কথাটা উঠেছিলো ক্যাম্পাসের ক্ষেত্রে, সেখানে এক্সপিরিয়েন্সের কথা আসে না।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৪৮659398
  • হুঁ উকিল আর সেলসম্যানের থেকে আনএথিকাল লোক আর হয়না :d

    DKG ট্যাব বোতামের ঠিক ওপরে যে বোতামটা আছে ওটা টিপুন `। তারপরেই n
  • Abhyu | 85.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৫৩659400
  • এইভাবে লিখুন
    paal`m shaaker Jaj`Ne chaa`ndaa diyechhen? == পালং শাকের যজ্ঞে চাঁদা দিয়েছেন?
  • T | 24.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৫৫659401
  • তা dc দেখুন, চাঁদে যাঁরা গ্যাচে তারাও আপনাকে নিয়ে ভাবে না, বা ভিয়েতনামে যারা লড়েছে তারাও আপনাকে নিয়ে ভাবে না।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৫৬659402
  • তবে একটা কথা না বললে বক্তব্যটা পুরো হবে না। সেটা হল পালের ভেড়াদের এর মধ্যে ধরি না। নিজস্ব চিন্তাভাবনা বা মতামত যাদের থাকে তাদের কথাই বলছি, তারা লাল-নীল-গোলাপী যাই হোক না কেন।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৫৭659403
  • বা

    phyaaT fyaaT saa`ni saa`ni = ফ্যাট ফ্যাট সাঁই সাঁই
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ১৯:৫৮659404
  • T তারা তো আমাকে চেনেই না, আমাকে নিয়ে ভাবা তো পরের কথা! এটা আবার বলার মতো কিছু হলো নাকি?
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:০০659409
  • "চাঁদে মানুষ পৌঁছে কি হবে সে অবশ্য আমিও ভাবিনা। ভিয়েতনামে কার কি হয়েছে সে নিয়েও ইন্টারেস্ট নেই।"

    ঠিক এইটাই আমার কাছে খুব একটা অ্যাকসেপ্টেবল নয়। পার্সেপশনের প্রশ্ন।
  • DKG | 74.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:০০659408
  • @LB - অনেক ধন্যবাদ - আমি জবাবদিহি করবনা না বলার জন্য
    আমি হায়দ্রাবাদ এ থাকি -তাই এই আন্দোলন দূর থেকে দেখেছি মাত্র - এতে 'ইন্টিগ্রিটি' বা এথিক্স ঠিক কিভাবে প্রকাশিত হয়েছিল ঠিক বুঝিনি, কিন্তু আপনার সাথে একেবারে একমত যে আমিও এই দুটিকে compromised ভাবলে আদৌ রিক্রুট করব না - আর এই দুটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কিন্তু কলরব বা অন্য কোনো socially relevant group activity করলে কি ইন্টিগ্রিটি বাড়ে বা এথিক্স প্রমানিত হয়, আর নির্বিরোধী ভালোমানুষ বা চূড়ান্ত careerist হলে দুটিই কম হয়ে যায় ?
  • DKG | 74.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:০০659407
  • @LB - অনেক ধন্যবাদ - আমি জবাবদিহি করবনা না বলার জন্য
    আমি হায়দ্রাবাদ এ থাকি -তাই এই আন্দোলন দূর থেকে দেখেছি মাত্র - এতে 'ইন্টিগ্রিটি' বা এথিক্স ঠিক কিভাবে প্রকাশিত হয়েছিল ঠিক বুঝিনি, কিন্তু আপনার সাথে একেবারে একমত যে আমিও এই দুটিকে compromised ভাবলে আদৌ রিক্রুট করব না - আর এই দুটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কিন্তু কলরব বা অন্য কোনো socially relevant group activity করলে কি ইন্টিগ্রিটি বাড়ে বা এথিক্স প্রমানিত হয়, আর নির্বিরোধী ভালোমানুষ বা চূড়ান্ত careerist হলে দুটিই কম হয়ে যায় ?
  • DKG | 74.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:০০659405
  • @LB - অনেক ধন্যবাদ - আমি জবাবদিহি করবনা না বলার জন্য
    আমি হায়দ্রাবাদ এ থাকি -তাই এই আন্দোলন দূর থেকে দেখেছি মাত্র - এতে 'ইন্টিগ্রিটি' বা এথিক্স ঠিক কিভাবে প্রকাশিত হয়েছিল ঠিক বুঝিনি, কিন্তু আপনার সাথে একেবারে একমত যে আমিও এই দুটিকে compromised ভাবলে আদৌ রিক্রুট করব না - আর এই দুটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কিন্তু কলরব বা অন্য কোনো socially relevant group activity করলে কি ইন্টিগ্রিটি বাড়ে বা এথিক্স প্রমানিত হয়, আর নির্বিরোধী ভালোমানুষ বা চূড়ান্ত careerist হলে দুটিই কম হয়ে যায় ?
  • T | 24.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:০১659410
  • এইকারণেই লিখেছিলাম যে আপনার ঐ ভাবাভাবির ব্যাপারটাও বলার মতো কিছু ছিল না। সবাই সবকিছু যে ভাবে না এ আবার বলার মতো কিছু হলো নাকি?

    চালিয়ে যান।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:০৩659411
  • T ওটা তো LBর পোস্টের উত্তরে ছিল! নাহলে চাঁদ আর ভিয়েতনাম নিয়ে আমার এমনিতেই কোন কিছু বলার নেই। আমার পোস্টের আগে LBর পোস্টটা দেখে নেবেন।
  • T | 24.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:০৪659412
  • @DKG, আন্দোলন করলে ইন্টিগ্রিটি বাড়ে এমন ব্যাপারটা বোধহয় নয়। ওটা মজ্জায় থাকলে আপনি স্পষ্ট মতামত দেবেন, যেটা ঐ আন্দোলন সংক্রান্ত অ্যাকটিভিটিতে রিফ্লেক্ট হয়।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:০৫659413
  • LB ঠিকই, পার্সেপশনের প্রশ্ন। ভিন্ন লোক, ভিন্ন পার্সেপশন।
  • LB | 47.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:০৮659414
  • নির্বিরোধী ভালোমানুষ যদি তার ক্লাসের ছেলেকে ঠ্যাঙানি খেতে দেখেও নির্বিরোধী থেকে যায়, তাহলে আমার আপত্তি আছে বৈকি। সেই পার্সেপশন।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:১৩659416
  • LB ঠিকই বলেছেন, ওটা আপনার পার্সেপশন। আবার কলেজ ক্যাম্পাসে নির্বিরোধী থেকেছে কিন্তু টিম মিটিংএ স্পষ্ট মতামত দিয়েছে এরকমও দেখেছি। এটা আমার পার্সেপশন, তাই কেউ ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে আন্দোলন করেছে কিনা সেটা আমার কাছে অতোটা ম্যাটার করেনা। যে কাজের জন্য নিচ্ছি সেটা ঠিকমতো করতে পারবে কিনা সেটুকুই দেখি। অবশ্যই আমার পার্সেপশন। (ডিসক্লেমার - অনেক সময়েই আমি ভুল প্রমানিত হই, কাউকে নিলাম সে খুব কাজের লোক ভেবে কিন্তু দেখা গেলো কিছু পারছে না, আবার উল্টোটাও হয়। তবে এই পারা না পারার সাথে সে ক্যাম্পাসে বা ক্যাম্পাসের বাইরে কোন আন্দোলন করেছে কিনা তার কোন সম্পর্ক নেই বলেই মনে হয়েছে)।
  • T | 24.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:১৩659415
  • দেখেই তো লিখেছি। উত্তরে রাম শ্যাম যা খুশি লেখাই যায়। চাঁদ ভিয়েতনাম ভবদুলাল ইত্যাদি সমস্তকিছু নিয়েই কিছু বলার থাকতে বা না থাকতে পারে। এখন দেখুন, ধৃতিমান প্রশ্নের উত্তরে 'আমার কিছু যায় আসে না' বলে নি। সুস্পষ্ট মতামত জানিয়েছে। এথিক্যাল ডিশিসন মেকিং ক্যাপেবিলিটি কারও কাছে গুরুত্বপূর্ণ বিষয়। কোন রিক্রুটার সেটা খুঁজতেই পারেন। বুঝলেন কী না।
  • dc | 132.*.*.* | ২১ মার্চ ২০১৫ ২০:১৫659418
  • T বুঝলুম, কিন্তু তার আগের পোস্ট যেহেতু চাঁদ আর ভিয়েতনাম নিয়ে হয়েছে তাই তার উত্তরে সেই নিয়েই লিখেছি। সাধারনত আগের পোস্টের রেশ ধরেই পরের পোস্ট হয়। বুঝলেন কী না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন