এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৪207151
  • এইভাবে হনুর চেহারার কী দেখে কী মনে হয়েছে তার লিস্টি দিতে দিতে হনুর প্রতি একটা পুত্রবৎ স্নেহ জন্মাচ্ছে।
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৩207148
  • মনে পড়ে গেলঃ
    - এই তো দুই মোটু। আয়, ঢেঁউ, যুদ্ধু কর
    - দুজন মোটা তো নয়ই, একজনই আছে যে কি না মোটা নয়
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৩207149
  • ব্যাঙ, রিমি, ঋভু ও সাম্পানও হেঁটেছিল। এবারে অভ্যুর আয়তন কত?

    (এটা কি ধাঁধার টইতে যাবে?)
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩২207147
  • না ব্যাঙদিও এমন কিছু মোটা না। কলেজ স্ট্রীটের ঐ সরু গলিটা দিয়ে আমি, ব্যাঙদি ও একটা বিড়াল পাশাপাশি হেঁটে যেতে পারি।
  • cm | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩১207145
  • বরং স্বাস্থ্যবান ভাল শোনায়।
  • aka | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩১207146
  • হানুদাকে কেউ তীর্যক মন্তব্য করে, কেউ তীর্যক ভাবে দেখে। মাইরি কি বাজার দর?
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৯207144
  • আচ্ছা আমি তোমাকে রোগা বা মোটা বলি কোন আসপদ্দায়? আমি নিজে যে তোমার থেকে অনেক বেশি মোটা। আর তোমার আকার-আয়তন নিয়ে আমার কিছুই মনে হয় নি। তোমার মুখটা অসম্ভব ইনোসেন্ট লেগেছে। ঘুমিয়ে ছিলে বলে চোখদুটো নিয়ে কিছু বলা সম্ভব হল না।
  • h | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৪207143
  • ডিয়ার ব্যাং, তুমি অকারণে কনফেসনাইতেছো, কারণ আমাকে রোগা বলা, বিনয়ের রাজধানী নবদ্বীপের স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু র পক্ষেও সম্ভব না। এক বোষ্টম বন্ধু, আমার স্নেহধন্য শ্রীমান শুভময়, শুধু মিন মিন করে আমায়, বাপ্পাদা, মানে তুমি একটু সেরেছো, বলাতে শান্তিনিকেতনের চায়ের দোকানের ঠেকে উদুম আওয়াজ ও বাপোত্তোলন পূর্বক গালি খেয়েছে।
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৩207142
  • বিড়ালের মাংস দিয়ে কি হবে? কেউ খাবে নাকি অ্যাঁ?
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৮207141
  • আমি ঐ ধাঁধাটা কাল কাগজেকলমে করব। কালো পেন দিয়ে বারোটা ডালমেশিয়ান ইঁদুর আঁকব আর কালো পেন দিয়ে একটা ফিট সাদা ইঁদুর আঁকব। বিড়ালটা গোলাপি পেন দিয়ে আঁকি? স্ট্রবেরি ফ্লেভারের বিড়ালের মাংস।
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৩207140
  • কিন্তু অক্ষর যতই চোখে লাগুক আমি জাঠদের বজ্জাতের ধাড়ি বলবই বলব।
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১১207138
  • হ্যাঁ হ্যাঁ এইসব বললে নিজেরা কেন দুঃখ পাবে খামোকা!
  • 100* | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১১207139
  • ধাঁধাঁর চেয়ে ঘ্যান ঘ্যান অনেক সুখের;-)
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৯207137
  • আরে ব্যাংদি অক্ষদা অনেক বড় বড় জিনিস নিয়ে বিজি থাকে, চীনের লোকেদের চ্যাপ্টা বলা, পূর্ব ভারতের লোকেদের চিঙ্কি বলা, এই সব জিনিসের প্রতি ওর বীতরাগ। তুমি রাগ কোরো না / দুঃখু পেয়ো না। :)
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৭207136
  • ধাঁধা করো, 100*
  • sosen | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৪207134
  • আজ দমুদি, একটুও জ্যাম ছিল না। আজ গেলে ভালো করতে।
  • 100* | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৪207135
  • তাইলে মনে হয় আমারে কয়েচে।

    (বাবা মা কে নিতে অ্যারপোর্ট এসেছি, প্লেনের কোনো খবর নাই, আমার ঘ্যান ঘ্যান করার প্রচুর সময়)
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৩207133
  • আমি কাউকে জোক করছে বলে দেখতে পাই নি। সব্বাইই তো সুইট কিউট নিষ্পাপ সরল এসবই লিখেছে।
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০০207132
  • আরে হানুদা দারুণ লোক, সাধে আমি অরুণাচলে গিয়ে পাহাড় না দেখে পাশের টেবিলে লোকে কি খাচ্ছে সেটা দেখেছিলাম?
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৮207130
  • পাওয়ার কথা না। কারণ তুমি কোনো "জোক" করেছ বলে তো দেখতে পাইনি।
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৮207131
  • না না যাচ্ছে না, মানে অন্ততঃ আমি তো পাই নি। তুমি ঘাবড়িও না, হানুদাও পায়নি বলেই আমার মনে হয়। তুমি ধাঁধা করো এখন, নইলে অক্ষদা তোমায় হারিয়ে দেবে।
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৫207129
  • ধারণা পাওয়া যাচ্ছেনা বুঝি?
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৪207128
  • কলি মাশরুম চিকেন ভারী ভালো হয়েছিল, খুসখুস দিয়ে খেলুম আমরা। ইট'স আ কীপার।

    এবার আমি সোসেনের শশা-ক্যাপসিকাম-পনীর ডাল বানাব, মাইনাস ক্যাপসিকাম, মাইনাস পনীর।
  • a x | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৭207127
  • আমার লেখা পড়ে মনে হচ্ছে আমি ব্যাংএর পোস্টের উদ্দেশ্য লিখেছি?,"তবু আমার পোস্ট থেকে যে এরকম ধারণা পাওয়া যাচ্ছে, তার দায় আমারই।" ফ্যাঁচ!
  • sosen | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩৭207126
  • হানুদাকে তির্যক মন্তব্য কে কল্লে? দেখি তো তাকে একবার!
    ইন ফ্যাক্ট আমি তো কালকে থেকে একটু হানুদার প্রেমে পড়ে মতন গিয়েছি!
  • byaang | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৬207125
  • হনুর ছবি দেখে আমি যা লিখেছিলাম, তার মধ্যে কিন্তু সত্যিই কোনো তির্যক মন্তব্য জড়িয়ে ছিল না। হনুর মুখের মত এরকম সরল নিষ্পাপ মুখ কোনো অ্যাডাল্ট লোকের আমি সত্যিই দেখি নি। ঘুমন্ত ছবিটা দেখলে সত্যি একটা বড় আকারের শিশু ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে, তাই মায়া জড়ানো বলেছিলাম। হনুর লেখা তালগোল পাকানো স্থান-কাল-পাত্রর পোস্টগুলো মনে পড়ে যাচ্ছিল আর মজা লাগছিল। মনে হচ্ছিল এমন লোকের পক্ষেই ঐ পোস্টগুলো লেখা সম্ভব। সত্যিই হনুর চেহারা নিয়ে কোনো তির্যক মন্তব্য করার উদ্দেশ্য ছিল না।
    তবু আমার পোস্ট থেকে যে এরকম ধারণা পাওয়া যাচ্ছে, তার দায় আমারই।
    বাজে লাগছে ওগুলো লেখার জন্য। সব্বার কাছে বিশেষ করে হনুর কাছে ক্ষমা চাইছি।
  • Blank | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০০207123
  • উটের বিরিয়ানি অস্ট্রেলিয়ায় সস্তায় মিলবে
  • Abhyu | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫০207122
  • সিকি এমু পাখির ডবল ডিমের ওমলেট খেয়ে আসুক।
  • cm | ০৯ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৯207121
  • অস্ট্রেলিয়ান প্রেক্ষিত ভুলে গেলে চলবে? ক্যাঙ্গারুর বদলে বড় জোর এমু চলতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত