এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:০০207420
  • বই না, সিনিমা।
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৯207419
  • কি বই কি বই ? আমরা কেন পাবনা ?
  • sosen | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৭207418
  • না, আমি তো আজ-ও এরকম কিছু বলতে পারিনা। তার মূল কারণ টা অবশ্য -"আর কদিন-ই বা" এই বোধ !
  • sosen | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৬207417
  • সিকি, ১।৬৯ জিবি, এখন আপিস ঢুকে আপলোড করতে দিয়েছি। পেয়ে যাবে শিগগির
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫৪207416
  • স্যান ঠিকই কয়েছে, কিন্তু সবাই ওরম পারবেনা। দুঃখের কথাই যদিও।
  • 100* | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪৬207415
  • রেগে বকবক করলে আরো ভালো লাগে;-)
  • সিকি | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪২207413
  • না না। আমি তো চুপ করি নি। স্যানের বকবক শুনতে আমার খুব ভালো লাগে।
  • de | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৪২207414
  • নাঃ! আমি লাকি -- আমায় এ'রম ব্ল্যাকমেল করা হতো না -- তবে হলে কি করতাম বলতে পারি না -- স্যানের মতো স্ট্রং নই, আমার কোন কাজের জন্য কেউ কষ্ট পাবে এটা ভাবলেই ভেবলে যাই! স্যান কিন্তু একদম ঠিক বলেছে - ওটাই বলা উচিত!
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৭207412
  • সকলে কি আমার বকরবকর শুনেই চুপ করে গেল ? বললেই হয়, তাহলে আমি ফের একটু অভিমান করতে পারি।
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১২207411
  • ঃ-) অনেকের ছোটবেলাটা বহুদিন চলে
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:১০207410
  • ছোটোবেলায় ব্ল্যাকমেল হত না। এমনিতেই খুব বাধ্য ছিলাম।
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৯207409
  • না না এটা তো অনেক বড়োবেলার গল্প। ছোটোবেলায় আমি কখনই কিছু বলতে পারিনি।
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৪207408
  • সে তো তুই ঠিকই বলেছিস ঃ-)
    কিন্তু সবাই বলতে পারবে না। তারপর যদি সত্যি করেই অসুস্থ হয়ে যায় তখন একটা গিল্ট কাজ করবে। জ্বালা অনেক।
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০২207407
  • ধুর মনে পড়ে আবার রেগে গেলাম। যাই খাইদাই।
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০০207405
  • আসলে হার্ট অ্যাটাক নয় কিন্তু এই দাবিটা আমাকে করাহয়েছিল। 'তোর বাবা অসুস্থ, যদি কিছু হয়ে যায় ?' এই বিরক্তি টা নিজের জীবনে জানি বলে মনে হয় রিঅ্যাক্ট করলাম। তবে আমি তো খুব স্বার্থপর, আমার উত্তর অনুমেয় ঃ-) ' আমার স্বাধীনতার বিনিময়ে বাবাকে সুস্থ থাকতে হবে ?' কথোপকথন শেষ। যে যা ছিছি করবেন করুন। আবার বললে আবার এইরকমই বলব।
  • Bhagidaar | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৭207404
  • - অসুস্থ্য কিসের জন্য? েলে/মেয়ে বাবা মায়ের অমতে বিয়ে করলো বলে নাকি সেই বিয়েতে অমত করার জন্য সন্তান কাছ থেকে চলে গেল বলে? ুটো তো মিলছেনা?
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫৩207403
  • "প্রেম -বিয়ে " এগুলো প্লেস হোল্ডার। বাবা মা এরা একটা সেটাপ চান যেখানে তাঁদের মতে সন্তান রা "সুখী " থাকবে। এটার পেছনে প্রচুর আইডিয়া কাজ করে।
    আমার এক শ্যালিকা জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে একটি এমেন্সী তে যোগ দেবার পর তার বাড়িতে লিটেরালি শোক সভা বসে গেছিল। প্রতিদিন ফোন করে আত্মহত্যার হুমকি। কারণ তার বাবা প্রফেসর। মেয়ে আইআইটির পাট চুকিয়ে সেদিকেই যাবে এটা ওনাদের স্বপ্ন। এমেন্সী কে কোনো ভদ্র সভ্য অপশন হিসেবে মানতেই রাজি নন। পুরো নাটক টার রেগুলার আপডেট পেতুম তো। জানি। বিয়ে জাস্ট ওয়ান অফ দ্য অপশন। মোদ্দা কথা তাঁরা "ভালো থাকা, প্রতিষ্ঠা, সুখ " এইসব এবস্ট্রাক্ট ব্যাপার কে অলরেডি কীভাবে ডিফাইন করে বসে আছেন। বরং যারা একটি "প্রেমিক " টাইপের ট্যানজিবল এনটিটি সামনে রেখে ঝন্ঝাট টা করতে পারে তারা অনেক ভাগ্যবান। পালিয়ে যাওয়া এত সোজা না। কার থেকে পালাবে আর কোথায় বা পালাবে।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৫২207402
  • ধুর স্যান খালি একরকম বাবা মা-ই দেখেছে। আমি এরকম অসুস্থ হতে দেখেছি। দুম করে বুকে হাত দিয়ে পড়ে গেল না, কিন্তু তিলে তিলে অসুস্থ হয়ে গেল, দেখেছি।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৭207401
  • ইসিজি করিয়ে বেরোলেই হয়। ;-)
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৬207400
  • 'ঐসব' হার্ট অ্যাটাক শুধু সিনেমাতেই হয়।
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৪207399
  • প্রেমের জন্য বেরিয়ে যেতে গেলে অনেক কিছু লাগে। নিজের মেরুদন্ডের জোর তো লাগেই, যার সাথে বেরোবে তার সাপোর্ট লাগে, একটা মিনিমাম ফিনান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট লাগে, আর সব চেয়ে বেশি হয়তো লাগে বেরিয়ে গেলেই বাবার হার্ট অ্যাটাক হবে এই জাতীয় ব্ল্যাকমেলিংকে উপেক্ষা করার সাহস।
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪৩207398
  • আমি তো স্নেহের আধিক্যেই কবে পালাতে পারব ভাবতাম।
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৪১207397
  • না রে বাবা! তা কখন বললাম? তবে স্নেহবঞ্চিত হলে বেরিয়ে যাওয়া সোজা হয়।
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৬207396
  • প্রেমের জন্য যারা বেরিয়ে যায় তারা খুব স্নেহবঞ্চিত বলছিস ?:-)
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৪207395
  • নিজে নিজে জানুক না :( ছাপিয়ে পড়াবার, রেকর্ড করাবার কী দক্কার :( পরীক্ষা করে দেখার জন্যে সর্বংসহা বন্ধু বৃত্ত রয়েছে তো। সেই অবস্থান থেকে দুটো খিস্তি করা যায়। হাঁসের বন্ধুর বন্ধু হিসেবে সেটুকুও যায়না :/
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩৩207394
  • সবাই কি আর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবতে পারে! দেখা যাবে হয়তো ছোট থেকে বাপের আদরও পেয়েছে খুব। হিন্দী সিনেমায় যেমন দেখায়। ইমোশনাল অ্যাটাচমেন্ট তো আছেই। এর চেয়ে পুরো দস্তুর ভিলেন বাপ-মা হওয়া ভালো।
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩১207392
  • চেয়েছে
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:৩১207393
  • কেঁদেককিয়ে চয়েছে যখন তখন পয়সা ছাড়াও অন্য ইনসেন্টিভ আছে নিশ্চয় ঃ-)
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:২৯207390
  • কিন্তু শিবুদা। লোকে গান বাজনা লিটল ম্যাগ ইত্যাদি না করলে জানবে কিকরে, ভালো পারে কি না ? ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত