এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৩207540
  • আজগের টপিগ?
  • pipi | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৩207539
  • ছেলে মেয়েরা যে একটা সেপারেট আইডেন্টিটি, সেপারেট হিউম্যান বিয়িংস, হাতের পুতুল নয় এইটা আমাদের সমাজে মা-বাবারা কোনদিনই বোঝেন না, মানেন না, মেনে নিতে পারেনও না, চানও না।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৭207538
  • বেচারা অভ্যুর আজ ঙ পাবার দিন। আম্মো একটা দিলাম।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৭207537
  • পিত্জার পাশাপাশি বেঁচে আছে তাতেই নৃত্য দেখো হতভাগার। আমরাও বেঁচে আছি। "ও " টা খুলে আত্মতৃপ্তির পেছনে গুঁজে দিতে হয় লেখকের।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৫207536
  • লিঙ্কটা এখানেই কে দিলেন http://www.anandabazar.com/archive/1140208/8nibon3.html পড়লুম। এইসব ম্যাক্সিম মারানো ফ্যাত্রা সাংবাদিকতা আর সহ্য হয়না। পরিস্কার ঝার খাচ্ছে বাঙালি স্নাক্স এন্ড কন্ফেক্ষনারিস এর বিসনেস মডেল। কোথায় কিভাবে এগিয়ে ভাবা যেতে পারে তাই নিয়ে দুজন মার্কেট বিশেষজ্ঞের মতামত নিতে পারত। তা নয় "সমানে চলিতেছে " মার্কা সিউডো কাব্যে শুরু ও শেষ। এদিকে যে সাবজেক্ট জনগনের সঙ্গে সরাসরি কোনো ভাবে যুক্ত নয় তাই নিয়ে কাম্চাত্স্কায় বসবাস রত কোনো আবিসিনিয়ান ইকনমিস্টের বাণী দিয়ে পাতা ভরাবে। এপ্রোচ আর পাল্টালো না এদের। অখাদ্য। দেয়াল পত্রিকা স্তান্দার্দ।
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৪207535
  • রাইটো। এইটা ভীষণ রকম ভাবে কাজ করে।
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৩207534
  • শুধু তাই না, ছেলে মেয়ের ভালো ভেবেই সব চাপিয়ে দেয় তাও না। বাকিরা কী বলবে, সেটা ভালো মত কাজ করে।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫১207533
  • সাতদিনে তো শুধু ইনফেকশন সারে। তারপরে চড়চড়ানি আছে, চুলকুনি আছে, সেসব সারতে পাক্কা দুই মাস।
  • a x | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৪৭207532
  • হ্যাঁ অভ্যুর কথায় বিশাল ঞ!
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩২207529
  • ৫ দিন না, ৭ দিন।
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩২207530
  • পুত্র নিয়া অন্ততঃ চাড্ডি কথা কইয়াই ফালাও।
  • blank | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩২207531
  • ইন্দো দা একটা ভরসা দিলো যে ৫ দিনে সারে। থেন্গ্কু
  • sosen | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৭207528
  • আমার বাবা মা পতি পুত্র কিছু নিয়াই কোনো বক্তব্য নাই। খাদ্যে অরুচি, ঘুমের প্রবল অভাব। খালি খালি রাগ হয়।
  • cm | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৬207527
  • বুড়োরা অভ্যুকে ক দেবে আর ছোট ছেলেপিলেরা ঙ, সহজ ব্যাপার।
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৩207526
  • ব্ল্যাংকি, পক্স হলে ZOVIRAX ৮০০ করে ৫ বার খাস, ৭ দিন। প্রতিষেধক হিসেবে এর কোনো কাজ নেই।

    আর হার্পিস হওয়ার হলে জোভির‌্যাক্স খেলেও হবে, না খেলেও হবে।
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২১207525
  • অভ্যুকে আম্মো ঙ দিলাম।
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১২207524
  • হেব্বি দিয়েছে একক!
  • kd | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১১207523
  • কুমুদিদি, বেশ ভালোই আছি। যদিও একটু টায়ার্ড নাতনীর সঙ্গে দৌড়দৌড়ি করে (কোন অদ্ভুত কারণে সে হাঁটতে শেখেনি, যতক্ষণ জেগে থাকে, ততক্ষণ শুধু দৌড়োয়) - আমার পৌনেচার কিলো ওজন কমে গ্যাছে। ওদিকে আমার রাধুঁনে ছেলে, বাবা ভালোমন্দ কিছু খেতে পায়নি, এই বিশ্বাসে রোজ হরেকরকম রান্না করে খাইয়েছে, সঙ্গে ম্যাচিং ওয়াইন (এই ব্যাপারটা ঠিক বুঝি না, যা বলে নির্বিকারে মেনে নিই প্লাস বেসমেন্টে ওর বিশাল ওয়াইন কুলার, তার সদ্গতি করা সব বাবাদেরই কর্তব্য) - তার ফলে আমার ওজন পাঁচ কিলো বেড়ে গ্যালো।

    বইমেলায় প্রথম আর শেষদিন গিয়েছিলুম, রাতে, মাল (ম্যাগাজিন আর চটি) নাবাতে আর তুলতে। ফেসবুকে দেখলুম কাল বিকেল থেকে আমার বাড়িতে নাকি পোস্টমেলা ভাট - সামরানকে জিগিয়েচি, কনফার্ম করলো; এমনকি কাল রাতে একটা রিহার্সালও হয়ে গ্যালো কচি করে।
  • blank | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৩207522
  • এইটা চরম কেস ঃ)
  • রোবু | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৭207521
  • ঃ-))
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫১207520
  • ই বাবা :-D :-D
  • π | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫০207519
  • ndtv তে কেজরিওয়াল -বরখা দত্ত চলছে। ভালোই লাগছে।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৮207518
  • ঃ-))
  • একক | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৯207517
  • ব্ল্যান্কির পাহাড়ে যাওয়ার আগে অসুধ খাওয়া শুনে আমার এক পুরনো ঘটনা মনে এলো। উচ্চ মাধ্যমিকি বয়েস। সেবার চার বন্ধু একটু মেঘাতাবুরুর ওদিকে গেসলুম। টা যাবার আগের দিন তিনজন আমার বাড়িতে। একসঙ্গে খেলুম। মা সেদিন দুপদ বেশি রেঁধেছেন। তা এখানে বলে নেওয়া ভালো আমার মা এক চলমান ফার্মেসিস্ট :):) প্রত্যেকের সামনে একটা করে ওষুধ এগিয়ে দিয়ে বললেন :খেয়ে নাও। ম্যালেরিদ ডি। যেখানে যাচ্ছ সেখানে ভয়ঙ্কর মশা। আমরা হাঁপ ছেড়ে বাঁচলুম কারণ মাওবাদী টা বলেন নি (একচুয়ালি তার কিছু দিন আগে বরাজাম্দার কাছে একটা বার্স্ট হয়েছিল )। অসুধ টসুধ খেয়ে শুয়ে পড়েছি সবাই। সবাই সবাইকে ঘুমোতে উপদেশ দিচ্ছে এবং নিজেই বকে যাচ্ছে। যা হয়। এমন সময় পাশের ঘর থেকে শোনা যাচ্ছে বাবা -মা এর কথপকথন :

    মা : খেয়েছে ?

    বাবা : সেটা বোঝার উপায়, সকালে মরে পরে থাকবে।

    .........তিড়িং করে লাফিয়ে উঠলো এক বন্ধু " গ্নাআআআআআআআআআআআআআ র মেরেছে !!!!!!!!!!!!! তারপর বাকি দুজন !!! সিরিয়াসলি আতঙ্কে লাফাতে লাগলো ! যত বোঝাই চুপ চুপ বাড়িতে ইন্দুর হয়েছে হটাত। সেই নিয়ে কথা। চেঁচাs নে !!! :(:((((((((
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৪207515
  • সে তো জেনারেলি সন্তানরাও বাপমাকে বাঁশ দেবার জন্য মুখিয়ে থাকে এমন নয়। এই যে আঘাত দেবার কথা হচ্ছে, এগুলো তো অনেকটাই এক্সপেকটেশন জনিত আঘাত। মানুষের নিজের সৃষ্টি।
  • cm | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৪207516
  • রামায়ণের গপ্পো ভুলে গেলেন নাকি। তবে সে সব সত্যযুগেই শেষ হয়ে গেছে, এখন আর রামের মতন ছেলে কোথা।
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩১207514
  • হ্যাঁ, জেনারেলি বাবা-মা রা সন্তানকে বাঁশ দেবার জন্যে কিছু ডিশিসন চাপিয়ে দেন না।
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৯207513
  • সে তো হবেই। তাদের বাবা-মায়েরাও যে একই কাজ করেছেন।
  • রোবু | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৮207512
  • কিন্তু এটা বাবা মা-র জন্যও সানি। তারাও ভাবেন সন্তানের ভালোর জন্যই করছি।
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৪ ২১:২৭207511
  • বাবা সব কিছুই সন্তানের ভালোর জন্যই করেন এটাও একটা সা নি। এমন পর্যায়ের সা নি যে যার জীবন এর ফলে ওষ্ঠাগত হচ্ছে সেও ভাবতে বসে - আহা, আমার ভালোর জন্যই তো করছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত