এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ০৬ জুলাই ২০১২ ০০:০৮20760
  • না, কিন্তু খুব চিন্তিত ওদের নিরাপত্তা নিয়ে। আকাশে একটা চিল দেখেই হাত-পা ছড়িয়ে কাঁদতে বসে যাচ্ছে-কী হবে?

    সেদিন নাকি পার্কে একটা সাপের লেজ দেখতে পেয়েছে। হুঁ-উঁ-উঁ--কী হবে?
  • a x | ০৬ জুলাই ২০১২ ০০:০৬20758
  • আর ওকে ক্যামেরা দাও ছবি তুলতে।
  • Qy | ০৬ জুলাই ২০১২ ০০:০৬20759
  • এখন আবার ব্ল্যাংক হাপিস!!!!! পাহাড় জঙ্গল ঝুলে রইলো।
  • a x | ০৬ জুলাই ২০১২ ০০:০৫20757
  • হ্যাঁ ভাইপো, আমি ঐ পায়ারার জীবনচক্র শেষ হবার পরে অতি সন্তর্পণে পরিত্যক্ত বাসা সমেত আমার ঝোলানো সাধের টব বস্তাবন্দী করে বাইরে ফেলে এসেছিলাম, ঐ ক্রিপ্টোকক্কাসের ভয়েই।

    মিগো আর নিগোর বাবা-মা'র নাম নেই? ওদের কে খাওয়ানোর চেষ্টা করছেনা ছেলে?
  • Qy | ০৬ জুলাই ২০১২ ০০:০২20756
  • আমি কুমুর কাছে একটা চাকরি চেয়েছিলাম আর তার পর থেকেই কুমু হাপিস। কী অবস্থা! আরেকটু হলেই হয়েছিলো আরকি!
  • kumu | ০৬ জুলাই ২০১২ ০০:০১20755
  • কান্নাকাটি কিসের?কুমুদিকে আগুন পোড়ায়্না,আরও কী কী যেন কী কী করে না।

    চিন্টুবাবুকে পেলেন থেকে এসেমেস করে দিলুম তো,কত্তব্যে তুরুটি পাবেন্না।
  • I | ০৫ জুলাই ২০১২ ২৩:৫৭20754
  • পিসীমা, পায়রার বাচ্চাদের ক্রাইশ্চেনিং হয়ে গেছে। মিগো আর নিগো।গতকাল ছেলে ফ্ল্যাটে গিয়ে করে এসছে। ধম্মোবাপ। তারই প্রেডিকশন মত একটি বাবার মত ফস্‌সা ধপধপে, অন্যটি মায়ের মত ছাই ছাই রংয়ের হয়েছে কিনা ! কোনটা কী এখনও জানা যায় নি। পায়রার বাচ্চার ঠেলায় টিভির অভাব অবধি ভুলে আছে। তবে বেশীদিন টিভির অনুপ্রবেশ ঠেকিয়ে রাখা যাবে না।
    এদিকে পায়রার গু থেকে ক্রিপ্টোকক্কাস ছড়ায়; শরীরজাত ধুলোময়লা থেকে মাইকোব্যাক্টেরিয়াম এভিয়াম ইন্ট্রাসেলুলার।
    যারা পায়রাবাজি করে তারা কি এতশত জানে? তারা যেন কেউ এইডস না বাঁধায়! তালেই ক্রিপ্টোকক্কাল মেনিঞ্জাইটিস।
  • | ০৫ জুলাই ২০১২ ২৩:৫৬20752
  • কুমু, তোমায় না দেখে সবাই কত কান্নাকাটি করছিলো জানো?
  • Qy | ০৫ জুলাই ২০১২ ২৩:৫৬20753
  • কুমুদি, লেখা যাবে না কেন? লিখলেই লেখা যাবে। ঃ-)
  • kumu | ০৫ জুলাই ২০১২ ২৩:৫৫20751
  • তিন্দিন ছিলাম না।একদিন karnal,একদিন কানপুর ও ৩/৪ দিনের জন্য কলকাতা ঘুরে এলাম।
    এতে কি সর্ষে লেখা যাবে????
  • | ০৫ জুলাই ২০১২ ২৩:৫৪20748
  • কালোজিরে চাল টা বাংলাদেশ স্পেশ্যাল। গোবিন্দভোগের মত দেখতে(একটু ছোট্দানা আর শেপটা একটু গোলমত) তবে গন্ধটা গোবিন্দভোগের মত নয়।
    বাবার শৈশবের স্মৃতিচারণে কালোজিরের নাম শুনে একবার বাবাকে বড় এককৌটো কালোজিরে দিয়ে খুব চমকে দিয়েছিলামঃ)
  • Qy | ০৫ জুলাই ২০১২ ২৩:৫৪20749
  • ব্ল্যাংক, সে কোন জঙ্গল? রাস্তা পেলে কী করে সেই জঙ্গলে ঢোকার?
  • a x | ০৫ জুলাই ২০১২ ২৩:৫৪20750
  • হু কালাজিরা একেবারে গোবিন্দভোগের মতই, এখানে বাংলাদেশি দোকানে দেখেছি। কিন্তু খেতে ভালো না তাও জনতাকে দিয়ে পাঠাচ্ছে কেন, উহা কি শুধুই নষ্টলজি?
  • hu | ০৫ জুলাই ২০১২ ২৩:৪৯20747
  • ওহ! কালাজিরা চাল তাহলে আলাদা।
  • | ০৫ জুলাই ২০১২ ২৩:৪৫20746
  • ওটা কদ্যপি চাল না। পায়েস করেও খেতে ভালো না।
    ইন্দোকে ক্ক।
  • | ০৫ জুলাই ২০১২ ২৩:৪৪20745
  • অক্ষ, কাউনের চাল ছোটছোট ঘাসের দানার মত, বাদামি,কালচে রং,- অনেকে সেই চালের খিচুড়ি,সেদ্ধভাত ইত্যাদি খায়। খেয়ে দেখেছি, মোটেই উৎকৃষ্ট কিছু না- পাখিরা মনে হয় ভালো খায়ঃ)
  • a x | ০৫ জুলাই ২০১২ ২৩:৪২20744
  • সেই চাল দেশ থেকে আসছে, কি না মেয়ের জন্মদিনে কাওনের চালের পায়েস খাওয়াতে হবে। আবদারটা বলা বাহুল্য মেয়ের না। তার দিদিমার। অথচ আমাকে জন্মে কাওনের পায়েস টাইপ এক্সোটিক কিছু খাওয়ায়নি। জন্মদিন অর নট।
  • Blank | ০৫ জুলাই ২০১২ ২৩:৩৬20743
  • সে একদম গভীর জঙ্গল। কিন্তু আমার আগের পোস্টা গেলো কই?
  • aka | ০৫ জুলাই ২০১২ ২৩:২৪20742
  • কাওনের চালের খিচুড়ি দিয়ে অনেকে ষষ্ঠী করেন। মানে ওটি আসল চাল না। আমার মনে হয় ওটা কসকস।
  • I | ০৫ জুলাই ২০১২ ২৩:২১20741
  • কাওন-এর চাল মোটেও গোবিন্দভোগের মত নয়। অনেক ছোট ছোট দানা। ভালো পায়েস হয়। আমার অবিশ্যি কোনোদিন ভাল্লাগে নি। ওটা আসলেই চাল কিনা সে নিয়ে সন্দেহ আছে।
  • I | ০৫ জুলাই ২০১২ ২৩:১৬20740
  • zzzz,
    আমার বাড়ি তেঘরিয়া শ্যাম বিহার। রঘুনাথপুর।
    মীনাক্ষী হাউসিং কোথায়? আমি ওসব জায়গা ভালো চিনি না। তুমি মীনা রেসিডেন্সি মিন করছ না আশা করি?
  • একক | ০৫ জুলাই ২০১২ ২৩:১০20739
  • থিম্ফু -পারো তেও ভুটান নেই . চাকরি করলে ওখানে থাকা সুবিধে তাই বল্লুম. ভুটানের সৌন্দর্য দেখতে হলে বুমথাং-হা -মঙ্গর বা ওয়াংডিফোদরং পেরিয়ে ফোব জি খা বা একেবারে লায়া-লিন্গ্ত্শী যেতে হয়. যেখানে আবার সারা বচ্ছর বরফ. ট্রেকিং এর একটা ২৮ দিনের রুট আছে পারো থেকে পাহাড় পেরিয়ে পেরিয়ে বুমথাং . নদী -গ্রাম এর পার দিয়ে দিয়ে . সেটা কেও করে দেখতে পারেন. অসাধারণ অভিজ্ঞতা হবে.
  • Qy | ০৫ জুলাই ২০১২ ২৩:০৯20738
  • একটা ওয়েবজিন ছিলো সেখানে খুব ঝগড়াঝাঁটির চিঠি বেরোতো সম্পাদক সমীপেষু তে। সম্পাদক নিজেই গপ্পো কবিতা সব কিছু লিখে প্রতি মাসের ইসু অর্ধেক ভরিয়ে দিতেন। ব্লগ বা ফোরাম নয় কিন্তু, ওয়েবজিন, মাসে একবার করে বেরোতো। সেই ওয়েবজিনের কী হোলো কেউ জানেন? কারুর মনে আছে?
  • kiki | ০৫ জুলাই ২০১২ ২৩:০৮20737
  • আজ দেখা গেলো যে দুজনের চাবিতে তালা খুলছিলো না, কেবল তাদের চাবিতেই তালা খুলছে। সবাই মিলে বলা হলো তাহলে চাবি না লাগাতে। কিন্তু তালা পড়ে গেছে। অর্থাৎ রাত্রে চাবির দরকার হলে পাওয়া যাবে না।
  • Qy | ০৫ জুলাই ২০১২ ২৩:০৫20736
  • কিন্তু ভালো পাহাড় আর ভালো জঙ্গল তো দরকার!
  • Tim | ০৫ জুলাই ২০১২ ২৩:০৪20735
  • ২০১০ তো ? রিসেশনের পিক চলছিলো। যেকেউ সাধু হয়ে পাহাড়ে চলে যেতে চাইবে।
  • Qy | ০৫ জুলাই ২০১২ ২৩:০১20734
  • কোন্‌ পাহাড়ে, কোন্‌ জঙ্গলে?
  • Qy | ০৫ জুলাই ২০১২ ২২:৫৪20733
  • সেই সাধু কী করছিলেন? ধ্যান ?
  • Blank | ০৫ জুলাই ২০১২ ২২:৫৩20732
  • কিন্তু আমি একবার এক সত্যিকারের সাধু দেখেছিলাম। দেখে বেশ ভক্তি হয়েছিল। পাহাড়ের ভেতরে গুহায়। ঘন জঙ্গলে। ২০১০ এ।
  • Qy | ০৫ জুলাই ২০১২ ২২:৫১20731
  • বড়াইয়ের "গরীব বলে কি মানুষ নই?" কে পড়লাম "গরীব বলে কি বামুন নই?"
    মারাত্মক কান্ড! গন্ডগোলটা মাথায় না চোখে না কানে না মনে নাকি অন্যত্র বুজতে পারছি না। ঃ-?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত