এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৪207661
  • সবাই যে সেটা বলতে পারে না, আর শিবুদা যেটা বলল, সেটাই আসল কথা। বাবা-মার বাড়িতে থাকতে গেলে, তাদের উপর আর্থিকভাবে নির্ভরশীল থাকলে তাদের কথা মেনে চলতেই হয়। একটা ১৫-১৬ বছরের ছেলেমেয়ের বেশিরভাগ ক্ষেত্রেই নিজের পছন্দের বিষয় নিয়ে পড়াশুনা করার অধিকার থাকত না। আবার সে নিজের রাস্তা নিজে দেখে নিতেও পারত না।
  • bratin | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১২207659
  • হমমম।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১১207658
  • কিন্তু অভ্যু তো শুধু বলেছে 'স্নেহ সততই নিম্নগামী'। সেটা কি মোটের ওপর ঠিক মনে হয় না ? মানে বাবা মা-র ভালবাসা সন্তানের জন্য vs উল্টো-টা - এর একটা স্টাডি যদি করা যেত..
    বিশেষতঃ মা-র ভালবাসা, বায়োলজিকাল বন্ডিং ইঃ (সোসেনের সাবজেক্ট)
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:০৬207657
  • বলে দিলেই হতো "দে গলায় দড়ি, দেখি তো দে দেখি।"
    জাস্ট জোকিং। ঃ-)
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:০৩207656
  • এককের "দেখছি" বলতে শেখানোর পরামর্শ আর তারপরে স্যানের পোস্ট আর বিশেষ করে ভাগিদারের রিঅ্যাক্শন পড়ে খুব হাসলাম। খিঁচড়ে থাকা মনটা ভালো হয়ে গেল।
    তবে অভ্যুকে "ঙ+ঞ" আমিও দিলাম। অভ্যু কী জানে, মা লোকের কাছে মুখ দেখাতে পারবে না, কোনো আত্মীয়বাড়িতে বা নিমন্ত্রণবাড়িতে যেতে পারবে না, মা গলায় দড়ি দিয়ে ঝুলবে, এইসবের ভয়ে বছরের পর বছর ধরে নিজের অপছন্দের সাবজেক্ট পড়তে বাধ্য হলে, নিজের অপছন্দের কেরিয়ার গড়তে বাধ্য হওয়া, আর সেইসব মিলিয়ে নিজের অপছন্দের জীবনে বাঁচতে বাধ্য হতে কেমন লাগে? আমি এমন বাড়ির লোককেও জানি মেয়েকে তার চাকরির ফাইনাল ইন্টারভিউয়ের দিনে বাড়িতে তালাবন্ধ করে রেখেছিল, যেতেই দেয় নি। চাকরিই যদি করবে, তাহলে আমরা যে যে জায়গায় বলব, বা যে যে কর্মক্ষেত্র অ্যাপ্রুভ করব, শুধু সেই জায়্গাতেই করতে পার, তা নয়তো নয়।
  • jhiki | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:০২207655
  • 'দেখছি' নিয়ে আমার দু-পয়সা আছে ঃ)
    বাড়ীর জনগনের ঘুমের মধ্যে কথা বলা স্বভাব আছে, আর আমার ঘুম খুব পতলা!!
    তিনি ঘুমের মধ্যে নাক ডাকলে আমি ঘুমোতে পারিনা। পাশ ফিরিয়ে দিতে গেলে কিছুতেই নড়ে না, বেশী নাড়ালে ঘুমের মধ্যেই বলে ওঠে 'দেখছি, দেখছি'!!

    জেগে থাকলে কী বলে তা সহজেই অনুমেয় ঃ)))
  • rabaahuta | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৪:০৬207653
  • ধর্মনগর কৈলাশহর উদয়পুর এইসব জেলা সদরে হয়... আর খুব বেশী জানিনা - ত্রিপুরার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ তো কিছু অবশিষ্ট নেই।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪৫207652
  • ধন্যবাদ হুতো।
    এই আগরতলা ছাড়া ত্রিপুরার অন্য শহরে মানে আর কোথায় কোথায় হয় বইমেলা?
  • হুতো | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:৪০207651
  • ত্রিপুরার বইমেলা মানে, আগরতলার বইমেলা? মানে ত্রিপুরার আরো অন্যান্য শহরেও বইমেলা হয় তো। লেখার আর কি আছে, বইমেলা হয় আরকিঃ) শেষ দেখেছি উনিশ বছর আগে, তখন আকাশ আরো নীল ছিল, ঘাস আরো সবুজ ছিল, নেভি কাট সিগারেটের দাম ছিল নব্বই পয়সা মত, এইসব ছাড়া আর বিশেষ কিছু মনে নেইঃ)

    কলকাতায় নন্দনে যেরকম ছোট বইমেলা হয় তার থেকে হয়তো পাঁচ দশটা স্টল বেশী হতো, তবে তখনকার চোখে সে অনেক বড় ব্যপার। ১৯৮০ থেকে বোধয় শুরু - প্রথম বইমেলা থেকে কেনা বই এখনো বাড়িতে আছে - ম্যাজিক পুতুল, আলিওনুশকার গল্প, নিলীমা ও নৈরাজ্য এইসব। কলকাতার পাবলিশাররা আসতেন, সেসব বই সারা বছর তো আর পাওয়া যেতনা, কলকাতায় যেমন কলেজ স্ট্রীট গেলেই সব হাতের মুঠোয়, তো সে খুবই আনন্দের সময় ছিল। কলকাতার শিল্পীরা আসতেন মাঝে মধ্যে। এইসবই আরকি। তবে ঐ, উনিশ বছর আগের কথা, এখন আগরতলা বইমেলার ভেন্যু ও পাল্টে গেছে, বইপত্র সারাবছর পাওয়া যায়, ভালো প্রকাশনা সংস্থাও আছে।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:২৩207650
  • প্রথম "লিখবেন" টা আসলে হবে, "লিখবেন?"
    ঃ-)
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:১৭207649
  • কবি হুতো, শিল্পী লামা, শুনুন, একটা অনুরোধ আছে। ত্রিপুরার বইমেলা নিয়ে একটু লিখবেন। এক বন্ধুর কাছে এই বইমেলার কথা শুনলাম আর শুনে থেকেই বেজায় লজ্জায় পড়ে গিয়েছি কারণ এই বইমেলার কথা আগে কিছুই জানতাম না। একটু লিখবেন, হ্যাঁ?
  • Sibu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০১207647
  • এবং আর একটা কৌশল আছে যেটা আমি সাফল্যের সঙ্গে ব্যবহার করে থাকি। তোমার কি আমার অনুমতির দরকার করে? তুমি গ্রোন-আপ, যেটা উচিত মনে কর সেটা করতেই পার।

    তবে সেটা উল্টো দিক থেকে একবার ব্যবহারের চেষ্টা হয়েছিল। কিন্তু তেনার মুখে আমি গ্রোন-আপ শুনে দুই মেয়ে - "হি হি, বাপি গ্রোন-আপ" বলে এমন হেসে লুটোপুটি খেয়েছিল যে তিনি আর ওটা লজ্জায় ব্যবহার করেন না।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৩:০১207648
  • এই জন্যেই বীরবল কইতেন "বুদ্ধির্যস্য-"
    ঃ-)
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:৫২207646
  • এসব বুদ্ধি তো কবেই শিখতে হয়। জীবনে বেঁচে থাকার জন্য।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:২৯207645
  • আহ, আহ, বুদ্ধি বুদ্ধি! অনেক বুদ্ধি শিখছি এখান থেকে। যারে কয় যুদ্ধজয়ীর কলকৌশল ঃ-)
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:২৩207644
  • এহ, স্যানও তেমন! কনফ্রন্টেশন কাটিয়ে শেষে ঠিক নিজের কাজ করে যাওয়া, এসবই এই দেখছি, হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, হুঁ, বিনা শব্দে মাথা নাড়া এইসবের মারফৎই তো হয়।
  • Bhagidaar | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:২০207643
  • একক এরম মুখপোড়ার মত কাজ করে কেন? এখন আবার নতুন স্টল ওয়ার্ড খুঁজতে হবে ---
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:১২207642
  • আমি 'দেখছি'-র বদলে বলি 'অবশ্যই'। অব্শ্যই 'হ্যাঁ' বা 'না' - সে ব্যাপারে নীরব থাকি। ভালই কাজ করে
  • san | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০২:০৮207641
  • ব্যাপারটা ভিজুয়ালাইজ করে হেসে ফেললাম।

    এদিকে একক কী করলেন একক জানেন না। এতদিনে বুঝলাম একজন কেন এত ঘনঘন দেখছি বলেন। আমাকে একা নয়, তাবৎ লোককে। আমি বোকাসোকা লোক, কখনও সন্দেহ করি নাই এটি একটি স্ট্র্যাটেজি ! মুদ্রাদোষ ভেবে শান্তিতে ছিলাম :-(
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৫৬207638
  • আগের পোস্ট স্যান কে।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৫৬207639
  • ব্রাম-বাবু টু গুড :-)
  • একক | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৫৬207640
  • আহা দেখছি বলা শুরু করেই দেখুন না :) চারপাশের লোক কিছুদিন বাদ থেকেই আপনার সম্বন্ধে ক্লুলেস হয়ে যাবে এদিকে অভিযোগ ও আনতে পারবে না। বাবা ও মা এর মধ্যে একজন ক্ষেপে গিয়ে বলবেন : দেখছি আবার কী ? আরেকজন তাঁকে বোঝাবেন : আহা ওত দেখছে। উত্তেজিত হচ্চ কেন। অভীষ্ট ঘটনার পর একজন বলবেন :তখনি বলেছিলম। আরেকজন বলবেন : যা করেছে নিশ্চই ভেবেই করেছে। অতঃপর তিল। তাল। তালান্তর। মানুষ অধিকাংশ ক্ষেত্রেই সমাধান নয় এটেনশন চায় :)
  • Sibu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৫৪207637
  • আরে ঐ যে ঐটে (প্যারাফ্রেজ করছি)।

    একটি মোটা পিচবোর্ডে গঁদের আঠা মাখান। আবাপ ও বসুমতীর আধখানি পাতা থেকে শব্দ কেটে নিয়ে একটি গামলায় উত্তমরূপে মেশান। তার মধ্যে কয়েকটি বাদুড়ের ঠ্যাং, ব্যাঙের বীর্য্য ইত্যাদি মিশিয়ে দিন। গামলার দ্রব্য পিচবোর্ডের ওপর ঝুড়ো ঝুড়ো করে ছড়িয়ে দিয়ে রোদে শুকিয়ে নিলে একটি উত্তম আধুনিক কবিতা প্রস্তুত হল। এইবারে ঐটি হাতে করে সম্পাদককে তাড়া করুন।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৫১207635
  • সত্যের খাতিরে কইতে হয়, কবিতা লেখার প্রেরণা ঠিক কাব্যপ্রেম নয়। হুতো-কে বললাম কিনা, কবিদের যৌবন অক্ষয়, তাই মন হল এট্টু কবিতা লিখলে হয়।
    বয়স হচ্চে..
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৫১207636
  • অভ্যুকে আমারও ঙ দেবার ছিল। ফ্রেমে বাঁধিয়ে।

    দিয়ে ঘুনু কত্তে গেলাম।
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৯207633
  • না না অকমান ঠিক না। কিন্তু কবির লিস্টিতে একজন বাড়লেই সমাজের কথা ভাবতে হয়। একেই কাল বিগ্রেড যাওয়া হয় নি। ঃ)
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৯207634
  • আকা আমায় আকামান ইয়ানি কি অকমান করল।
    শিবু, পড়েছিলাম তো, কি যেন ছিল, মনে আসছে না ঠিক
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৭207632
  • আচ্ছা কারা যেন অভ্যুকে ঙ দিয়েছে তাদের বিরাট বড় ক দিলাম।
  • san | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০১:৪৬207631
  • যাক কাল বুঝব এখন ঘুমোতে যাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত