এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫১207691
  • এখানে তো আগেও টই ডিলিট হয়েছিল, এখন কেন করা যাবে না তাই জিগাচ্ছি

    হ্যায় কোয়ি উত্তরদেনেওয়ালা ?
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫০207689
  • অরণ্য, ওদের স্কুলে কেরিয়ার কাউন্সেলিং নেই?
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৯207688
  • কিন্তু যুক্তিটা কী ছিল? চাকরিটা ভালো ছিলো না? দূরে ছিল? কোনো সংশয় ছিলো? টাকা কম ছিলো? বিপদের ভয় ছিল? কিছু একটা যুক্তি তো ছিল!
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৮207687
  • ব্যাঙ, তোমার মা ঐ লেভেলে প্রেসার দিয়ে খুব-ই বাজে করেছিলেন, নো ডাউট।
    btw, সামনের বছর আমার মেয়েকে একটা 20th century elective কোর্স নিতে হবে - সেই লিস্টে কম্পিউটার সায়েন্স, বিজনেস ইঃ অনেক কিছু আছে, মেয়ে-র পছন্দ জার্নালিজম।
    জার্নালিজম আনন্দের জন্য পড়তেই পারে, তবে ঐ নিয়ে কেরিয়ার করা রিয়েল টাফ, আর কম্প সায়েন্সে অপরচুনিটি অনেক বেশি -এই মর্মে ছোট একটা লেকচার দিয়ে বলেছিলাম, এইবার তোমার যা ইচ্ছে নিতে পার।
    জার্নালিজম -ই নিয়েছে বলল
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৬207685
  • পুরো ঘটনাটা যখন জানলাম তখন আর কিচ্ছুটি করার নেই।
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৬207686
  • আমাকে বলেছিল, ওরা ফোন করে জানিয়েছে, তোর ওখানে হয় নি।
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৫207684
  • আমি রিডিফিউশনে ট্রেনি হয়ে জয়েন করব সব ঠিক হয়ে গেছিল, তখন তো আর পোর্টফোলিওর সফট কপি হত না, কাগজেই বানাতে হত, আজ অব্দি আমার সেই পোর্টফোলিও খুঁজে পাওয়া যায় নি। তারা যখন ফোন করে ডেকেছিল, আমি বাড়ি ছিলাম না, মা তাদেরকে ফোনে বলেছিল, না ও ওখানে জয়েন করবে না ঠিক করেছে।
  • bratin | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৪207683
  • এগ্রিড কেকে। কিন্তু আমি সে অর্থে লাকি।
    বাবা মা কোনো কিছু জোর করে চাপিয়ে দেন নি।
    এবং একটা জিনিস যেটা আমি সত্যি ভালো পারতাম
    সেই দাবা টা আরো ভলো করে শেখার জন্যে
    আমাকে দাবার স্কুলে ভর্তি করে দিতে চেয়েছোলো
    ক্লাস থ্রি তে।কিন্তু ছোটবেলায় আমি খুব অসুস্থ্হতা
    হতম মাঝে মাঝে ই।তাউ আর দাবা শেখা
    হয় নি। ঃ((
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪৩207682
  • ব্যাঙ যেমন বলল -আধিপত্য ইঃ, তাও দেখেছি, তবে সংখ্যায় কম। বুড়ো বাবা মা-র সাথে খারাপ ব্যবহার, তাদের প্রতি ঔদাসীন্য ইঃ বেশি দেখেছি
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪২207681
  • অরণ্যদা, আমি প্রেসিডেন্সি থেকে আর্টসের ফর্ম এনেছিলাম মনে সোস্যাল সায়েন্সের, আমার মা আমার ফিলাপ করা ফর্ম ছিঁড়ে রেখে দিয়েছিল। ঐ সাবজেক্টটি পড়লে আমি বিএ ডিগ্রি পাব, আর মায়ের বাপের বাড়ির লোকজনরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, কারণ আমি মাথামোটা, সায়েন্স পাই নি। তাই আমাকে পড়তে হল ইকোনমিক্স অনার্স, স্কটিশ কলেজে।
    এর প্রতিশোধ নিয়েছিলাম তিনবছরে অনার্স ক্লাস আর পাস ক্লাস মিলিয়ে সব শুদ্ধু আড়াইখানা ক্লাস করে। এইসব যোগফল, বিয়োগফল, গুণফল সব কিছু করে আজ আমার হাতেও শুন্যি, মায়ের হাতেও শুন্যি।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৪১207680
  • সবার মন্তব্য-ই তো নিজের দেখা সেট-এর ওপর ভিত্তি করে। আমি এযাবৎ য্ত পরিবার, তাদের বাবা-মা, সন্তান-দের কাজকম্মো লং টার্মে দেখেছি, অভ্যু-র সাথে স্নেহের নিম্নগামিতা-র ব্যাপারে একমত।
    সন্তানের জন্য বাবা মা-র স্বার্থত্যাগ, কঠিন-কে বরণ করা অনেক বেশি দেখেছি, উল্টো-টার চাইতে
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৭207678
  • ভাগীদার, আপনাদের হলো রাজবংশ, ছেলেদের আস্তে আস্তে যৌবরাজ্যে অভিষেক করে দিয়ে রাজা সরে যান বানপ্রস্থে। ব্যাপারই আলাদা। ঃ-)
  • kk | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৭207679
  • ঐ অপছন্দের সাবজেক্ট পড়তে বাধ্য হওয়া ইত্যাদি (ব্যাং যেমন বললে) নিয়ে একবার কোনো এক টইয়ে লিখেছিলাম। কারুর হয়তো মনে থাকবে। বাপ রে, সে কী যে অবস্থা ! এখন তো আমি খুবই আশায় আছি যে ভবিষ্যতে কখনো এমন দিন আসবে যখন আমি একের পর এক নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়ে যাবো। দুটো পড়ে সাহস বেড়ে গেছে আর কী :-)।
  • jhiki | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৬207677
  • বাবা চেয়েছিল আমি শান্তিনিকেতনে পড়ি, নিদেনপক্ষে ডাক্তারী। এদিকে বায়োলজি দেখলে আমি পারতাম!! জয়েন্টের ফর্ম ভরার সময় শুধু ইঞ্জিনিয়ারিং এর ভরেছিলাম (সেটা অনেক কায়দায়, আর একজনের সাহায্যে ম্যানেজ করেছিলাম)।
    তো যাই হোক বাবা মেনে নিল, তারপর ফোর্থ ইয়ারে জিগ্গেস করল এবার মাস্টার্স করব কিনা, চাকরী করব শুনে আবার দুঃখ পেল। দিল্লী চলে যাওয়ার পর থেকে আমার কাজকর্ম নিয়ে খোঁজ রাখাই ছেড়ে দিল। যদিও ঘরে আমার কভার-অল, হেলমেট-সেফটি গ্লাস পরা ছবি টাঙিয়ে রেখেছিল, কিন্তু আমি জানতাম বাবা এতে খুশী নয়, আমি কোন গ্রামের কলেজে ছাত্র ঠ্যাঙালেও বাবা বেশী খুশী হত ঃ(

    কিন্তু তাতে আমি থোড়াই আজ যেমন আছি, সেরকম থাকতে পারতাম। কিছু পেতে গেলে কিছু ছারতেই হয়।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৫207675
  • তবে আমি মূলত মজা করে লিখেছিলাম। বাবা দীর্ঘ ৩০ বছর অসুস্থ ছিলেন, আমার পুরো ছোটবেলাটাই, বাড়িতে কোনরকম চাপ-ই ছিল না। তাছাড়া অঙ্ক বড় ভাল লাগত, শুনেছিলাম কম্প সায়েন্সে অনেক অঙ্ক লাগে তাছাড়া নতুন গ্ল্যামারাস ফিল্ড সেই জমানায় - নো ব্রেনার
    ব্যাঙ, এরকম কেস আম্মো দেখেচি
  • Bhagidaar | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৫207676
  • অভ্যু বেচারা ছেলেটা পড়াশুনায় এত ভালো, আজকের মত রেজাল্ট ওর কখনো হয়নি গো!
    বেচারা পালিয়েই গ্যালো!

    যাকগে, আমার দুপৈসা (গুছিয়ে লিখে উঠতে পারব কিনা কেজানে):
    অভ্যুকে আমি গ দেব। কারণ "সাধারণত" কথাটা ব্যবহার করেছে(তাই ক বা ঙ দিলামনা) তবে এই ব্যাপারটার এতটা সরলিকরন মনে হয় করা যায়না, বিশেষত আজকালের এক/দুই সন্তানের যুগে, যখন সন্তানের কাছ থেকে এক্স্পেক্তেশান বেড়ে গেছে)।

    আমি অভ্যুর বয়েসী, ছেলেপিলেও নাই, কিন্তু তাও আমি অভ্যুর সঙ্গে কিছুটা একমত। হয়ত ভাগ্যে ভালো বাবামা পড়েছে এবং/বা আমরাই (দাদা ও আমি) ভালো (বা খারাপটা সাকসেসফুলি লুকিয়ে রাখতে পেরেছি)। ক্ষোভ বিশেষ নেই, মায়ের ওপর একটু একটু দাদা বেশি ভালবাসার পাত্র বলে, বাবার ওপর আমার ও দাদার একই কারণে।

    কিন্তু তাছাড়া, যে সাবজেক্ট ইচ্ছে নিয়ে পড়তে পেরেছি, বিয়ে ইত্যাদির ব্যাপারেও কোনো রকম জোর করা হয়নি, না আমাকে না দাদাকে, আমরা একটু একটু করে জায়গা বিস্তার করেছি, বাবা/মা একটু একটু করে গুটিয়েছে, কিন্তু দুপক্ষেরই স্বাতন্ত্র বজায় থেকেছে।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৪207674
  • অরণ্যদা, দুঃসহ আঠেরো তো দূরের কথা, এমন ছেলেপিলেকে জানি যারা বারো থেকেই এত ট্যাটন, দুনিয়ার আসল কথা বুঝে ফ্যালে। বোঝে ঐ আবেগ টাবেগের কানাকড়ি দাম নাই দুনিয়ার মানুষের কাছে, তাই যার দাম আছে সেইদিকেই যায় আবেগ বিক্রি করে দিয়ে। এইসব প্র্যাক্টিকাল লোকেই তো দুনিয়া ভরা।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩১207672
  • আর মানুষে মানুষে সম্পক্ক বলে কথা, সে কত রকমের হতে পারে। এক স্যাডোম্যাসোকিজম ওয়ালা বাপছেলের কথা পড়েছিলাম, বাপ পেটাতে ভালোবাসতো আর ছেলে পিটানি খেতে। কেউ ঐ বন্ড ছেড়ে বেরিয়ে আসে নি, ঐ বাপও পিটিয়ে গেছে, ঐ ছেলেও সেঁটে রয়েছে। একেবারে লিচেন কেস, ছত্রাক আর শৈবাল। তারপরে বোধহয় একজন মারা যাবার পরে ব্যাপারটা বন্ধ হয়েছে।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩১207673
  • আতোজ, সেই সময় মানে সেই দুঃসহ ১৮-তে সত্যি-ই চাকরি বা বিলাতাম্রিগা-র কথা ভাবি নি, আপন গড/মার্ক্স ইঃ
    তবে এখন ফিরে তাকালে মনে হয় ঠিকই আছে, আপনি যেমন বললেন
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩০207671
  • অরণ্যদা, আমার এক বন্ধুর ছেলের মুখেভাতের নেমন্তন্নয় গেছি। খেতে বসেছি। হঠাৎ শুনি হুঙ্কার, "তোকে বলেছি না, লুচি বেশি খাবি না, এর পরে তো পোলাও আছে, সেটা বেশি করে খাবি। পনীরে না বলছিস কেন? খা বলছি, নাহলে এখান থেকে বেরিয়ে যা" বন্ধুর কাকা তাঁর ক্লাস নাইনে পড়া ছেলেকে বকছেন। আমার বন্ধু লজ্জায় পড়ে সামাল দিতে গেল, "কাকু, ওকে ওর ইচ্ছেমতন খেতে দাও না? সবার সামনে বকছ কেন?" কাকা বললেন "তুই চুপ কর। আমার ছেলের ভালোমন্দ আমাকেই বুঝতে হবে"
    এবার যে ছেলের নেমন্তন্ন খাওয়া নিয়েই এত কান্ড, সে কোন সাবজেক্ট পড়বে, কোন পেশা নেবে, কাকে বিয়ে করবে, সেসব নিয়ে কী হতে পরে ভাবুন একটু?
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৬207670
  • আজ্ঞে না অরণ্য, তার জন্য না। নিজেও জানতেন লাখ বেলাখের বা কোটি বেকোটির চাকরি বাংলা পড়ে পেতেন্না, হুট বলতে বিলাতাম্রিগা, সেটাও ওভাবে হতো না। সেসব বাটখাড়ায় চাপান, পরিষ্কারভাবে আরো বোঝা যাবে যে পথ নিয়েছিলেন সেপথ নিয়ে খুব ভালোই করেছিলেন।
    ঃ-)
  • kk | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৫207669
  • "খারাপের জন্য" বলার কথা হচ্ছেনা। কিন্তু বাবা মা অনেক সময়েই নিজেদের একটা সেট ধারণার থেকে মনে করেন অমুক জিনিষটাই ছেলেমেয়ের পক্ষে সবথেকে ভালো। সেই ধারণা সবসময় ঠিক হবে এমন কোনো কথা নেই। কিন্তু তাঁরা সেটা মানতে রাজী থাকেন না।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৩207668
  • বাংলা নিয়ে পড়ার ইচ্ছে থাকায় মৃদু চাপের সম্মুখীন হয়েছিলাম বটে, তা নিয়ে এদ্দিন কিঞ্চিৎ দুঃখ-ও ছিল। গুরু-তে এসে ফাইনালি সে দুঃখ কেটেছে, কি ট্যালেন্টেড সব লেখক চাদ্দিকে, ভাগ্যিস বৃথা চেষ্টায় কালক্ষয় করি নি
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২২207667
  • আধিপত্যবোধ অথবা আনুগত্যবোধ আতুপুতুভাব অথবা হামকিধামকিভাব ---এইসব বোধ আর ভাব ফ্যাকটরগুলো না থাকলে ঐ জটিল অংকগুলো করবে কী করে অভ্যু? ঃ-)
  • bratin | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২০207666
  • বাবা মা আমাদের খারাপের জন্যে কিছু বলবে এটা বিশ্বাস করি না। তভে সব মা বাবা র ছেলে পিলে দের সাথে ট্রিটমেন্ট সমান নয়। উল্টোদোকে অপেক্ষাকৃত শান্ত বাচ্চা র সাথে ত্যাঁদোড় টাইপস বাচ্চা ও থাকে প্রচুর।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৯207664
  • হমম, ব্যাঙ ইজ রাইট টু। এই আধিপত্য বোধ-ও দেখেচি বটে
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৯207665
  • এই যেমন একজনের কথা জানি, তার খুব উচ্চাঙ্গ সঙ্গীত শেখার শখ ছিলো, বন্ধুরা গাইতো "পিয়া কি নজরিয়া-আ আ যাদু ভরি" সে হাঁ করে শুনতো আর ভাবতো আহা, অমন গাইতে শিখলে কী চমৎকার হতো।
    কিন্তু সে কিনা তখন বাবামায়ের অধীন, তাঁরা গান শেখার কোনো ব্যবস্থা করলেন না, তাই বাঙালি আর এক কালে খাঁ কে হারালো। ঃ-)
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৮207663
  • স্নেহের সংজ্ঞা দরকার হবে, স্নেহের অস্তিত্ব প্রমাণ করতে হবে, কোন ডিরেকশনে বইছে তারও প্রমাণ দরকার -হেবি চাপ অভ্যুর ওপর
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৬207662
  • আমার একবারেই তা মনে হয় না। নিম্নগামী স্নেহই তো শুধু থাকে না, তার সঙ্গে আধিপত্যবোধও যে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৪207660
  • স্ট্যাটিসটিকাল ডেটা নেওয়া উচিত, র‌্যান্ডম স্যামপ্লিং করে করে। বিশাল সংখ্যক বাবামাসন্তান, ধরা যাক ১০০০ সেট ---এদের ক্ষেত্রে দেখতে হবে কতগুলো ক্ষেত্রে স্নহ নিম্নগামী? কতগুলো ক্ষেত্রে তা নয়? তারপরে নানা জটিল অংক করতে হবে, সে করবে অভ্যু। ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত