এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৪207719
  • আগেকার দিনের মানে ইভেন আমাদের বাবা মায়েদেরও ছেলে মেয়ে মানুষ করা নিয়ে জ্ঞান বলতে প্রচলিত ধারণা। আপনাদের মতন এই হুঅট বলতেই রিসোর্স ছিল না খ্যাল রাখবেন।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫৪207720
  • সরি, ১০ নয় ২০, কিন্তু লাইফ স্টার্টস @ ৪০ - এইরম তো বলে আজকাল :-)
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫১207717
  • ব্যাঙ ব্যাঙের এক বিজ্ঞাপণ জগতের হুজ হু টাইপের বন্ধুকে বলেও রেখেছে, আজ থেকে আরো দশ বছর পর তোর কাছে আসব, ট্রেনি হয়ে কাজ শিখতে চেয়ে, দেখি তখন আমাকে নেওয়ার ধক হয় কিনা তোর! ঃ-))
  • aka | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৫১207718
  • অমুক নিয়ে পড়লে ভালো হত, সেটাই আমার ইন্টারেস্ট এসব মরীচিকা। সেটা নিয়ে পড়া তো হয় নি, তাই হলে কি হত সে নিয়ে মনে রঙীন ধারণা আছে। সত্যি পড়লে বাস্তব অতটা রঙীন নাই হতে পারত।
  • Sibu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৮207716
  • আমি আজীবন অতি অবাধ্য ছেলে ছিলাম। কিন্তু একটা নিয়ম আমি মেনেছি। বাবার বাড়ীতে বাবার কোন আইন ভাঙিনি। ক্লাস টেনে সিগারেট খেতে শিখেছিলাম। বাবা হুকুম দিল আমার পয়সায় খাবে না। টিউশানি শুরু করলাম। বাবা বলল বাবার কাছ থেকে হাতখরচ নিয়ে টিউশনির টাকায় বিড়ি খাওয়া লোক দেখানো। আমি বাবার কাছ থেকে সারা জীবনে আর হাত খরচ নেই নি।

    থার্ড ইয়ারে পড়তে বিয়ে করেছিলাম। বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা কি আমাকে কয়েক বছর সাপোর্ট করবে? বাবা খুব দুঃখ দুঃখ মুখ করে বলল - থেকে যা, এমএ-টা শেষ কর। সে বছর চারেক আমি ভারী লক্ষ্মী ছেলে হয়ে ছিলাম। গিন্নী খেপে যেত। কিন্তু আমার কথা ছিল যে বাবার বাড়িতে বাবার ভাতে থেকে ঝামেলা করা যায় না। যদি করতে চাও তো চল, আমি বেরিয়ে গিয়ে কিছু একটা জুটিয়ে নিচ্ছি। তখন আবার বুঝতো।

    আম্রিকার ছানাদের একটা জিনিষ আমার ভারী ভাল লাগে। এরা নিজেদের মতে চলে, কিন্তু প্রায় কখনোই এক্ষপেক্ট করে না যে তাদের নিজেদের মতে চলার মাশুল বাবা মা যোগাবে। যদি বাবা-মার কাছ থেকে নেয়-ও সেটা মোস্টলি ধার হিসেবে। আমাদের ছেলেপুলে এসব ব্যাপারে বড্ড স্পয়েলড। এবং আম্রিকান বাবা-মারাও এক্ষপেক্ট করে না যে তাদের অ্যাডাল্ট ছেলেপুলে নিজেদের স্বাধীনতা তাদের স্বেচ্ছাচারের কাছে বলি দিয়ে বসে থাকবে।
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৭207715
  • অরণ্যদা, ব্যাং দশ বছর আগে করতে চায় নি, আজ থেকে কুড়ি বছর আগে করতে চেয়েছিল। ব্যাঙের বয়স আসছে ডিসেম্বরে চল্লিশ পূর্ণ হবে। ঃ-))
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৬207714
  • দুনিয়াকে দেখিয়ে দেব টা একদম অক্ষরে অক্ষরে ক। মাকে গান শিখতে দেওয়া হয় নি, তাই আমাকে গান শিখতে হবে, এবং প্রতি মুহুর্তে বিগলিত থাকতে হবে মায়ের এই উদারতার দাক্ষিণ্যে যে মা আমাকে গান শিখতে দিচ্ছে। এইরকম সব দাবী আর কি! মায়ের যা যা কিছু হয় নি, সেই সব আমি করে দেখিয়ে দেব।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪৫207713
  • কেরিয়ার অর্থে আমি বলতে চেয়েছি বিজ্ঞাপন জগতে কাজ করা, যেটা ব্যাঙ ১০ বছর আগে করতে চেয়েছিল
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪১207712
  • আরেকটা কথা।স্নেহ টইতে লেখার জন্য কলির লেখাটি তো পড়া দরকার। তা সে লেখা খুলতে পারলুম না, কেন কে জানে।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৪০207711
  • অরণ্যর 9.12 প্রসঙ্গে, যাবে না কেন, যায়। আর ব্যাঙ করছেই তো কিছু একেবারে ইউনিক কাজকর্ম। আর কেরিয়ার অর্থে আপনি যদি প্রচুর টাকা বানানো বলতে চেয়ে থাকেন তো সেটাও সম্ভব। তবে ব্যাঙ সেটাই চাইবে কি!

    কথা হল অনেকগুলো দিন শুধু শুধু নষ্ট হয়ে যায়।
  • kumu | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩১207710
  • হাতে সময় নাই তাই এইটুকু লিখে গেলাম।
    ব্যাংএর ৮ ০৩ হল আমারো কথা প্রতিটি অক্ষর কমা ফুলস্টপ সব শুদ্ধু।সেই অপছন্দের বিষয় আবার কেমিস্ট্রি।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৬207709
  • এখানে আরো কেউ কেউ পারে তো। কেউ না করলে পরে করে দেবনে।

    আপাতত ব্যাঙের এক্সপি পড়ে সাংঘাতিক রাগ হল। আগে পড়েছিলাম এখানেই, তখনও হয়েছিল। আমি হলে এমন কিছু করতাম, যাতে সারাজীবন মনে থাকে। আর নিজের মতে চলতাম তো অবশ্যই। ব্যাঙের মায়ের ক্ষেত্রে সম্ভবতঃ আমার মেয়েকে দিয়ে আমি দুনিয়াকে দেখিয়ে দেব যে সেই সবচেয়ে ভাল -- এই মনোভাব কাজ করেছে।
    কিন্তু যে সময় চলে যায় তা তো আর ফেরত আসে না, কি অপচয়!!
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১২207708
  • ব্যাঙ-এর তো বয়স বেশী নয়, এখন আর কেরিয়ার করা যায় না?
  • Bhagidaar | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৭207707
  • খবরের কাগজে তো প্রায়ই দেখতাম খবর "সল্টলেকের বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধার মৃতদেহ"। দেখে দেখে শিউরে শিউরে উঠতাম, ভাবতাম আমার বাবা/মার যেন এই অবস্থা না হয়।
    বিদেশে ছেলেপুলে আঠেরো বছরে বাড়ি ছাড়ে, লোন নিয়ে কলেজে পরে, তারপর চাকরি করে লোন শোধ করে। সেইসময় তারা বাড়িতে বেড-টি পায়না, দুটো-তিনটে চাকরিও করতে দেখেছি। আমি মানছি, সিস্টেম আলাদা, এবং সেইটাই আমার পয়েন্ট।
  • bratin | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৬207706
  • আমি ছোটবেলা থেকে ই প্রেসি তে স্ট্যাট নিয়ে পড়তে চাইতাম। তাই ইঞ্জিনিয়ারিং সুযোগ না পেয়ে কোন দুঃখ ই হয় নি।কিন্তু প্তেসি তে পড়তে না পারার দুঃখ সারা জীবনেও ভুলতে পারবি না।আমি ওয়েটিং লিস্টে ছিলাম। আমার জাস্ট আগের ছেলে টা চান্স পেয়েছিল। তার সাথে আমার মোট নম্বরের তফাৎ ছিল

    ২.৪। অর্থাৎ অ্যাডমিসন টেস্ট এ একটা সহজ ৩ নমবের অঙ্ক ভুল না করকে

    ....
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৫207705
  • তাইলে ফটাফট আনমাস্ক করে দাও!
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৪207704
  • অরণ্যদা, আপনার আগের পোস্টের শেষ লাইনটা। সন্তানের নিজের ইচ্ছাকে মূল্য দেওয়া, এইটাই হলো আসল কথা। অর্থাৎ বাপু, নিজের মতে এগিয়ে যাও, কন্সিকোয়েন্স নিজেই ফেস করো, আমরা তোমাকে ঠেলা দেবার লাঠিও হবো না, তোমার কঠিন সময়ে ছাতাও হবো না। নিজের জীবন নিজে বুঝে নাও, নিজের রাস্তা নিজে দেখে নাও।
    এই জিনিসটা আমার আপন জাতিতে একেবারেই দেখতে পাই নি, "আত্মদীপ ভবো" কেবল পুঁথির বুলি হয়ে থেকে গিয়েছে।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০৩207703
  • ব্যাঙের এক্সপি পড়ে সত্যিই খুব খারাপ লাগছে। আর বিজ্ঞাপনের জগৎ-এ তো ১০ বছর আগেও প্রচুর কাজের সুযোগ, ভাল কেরিয়ার করার সুযোগ ছিল বলেই মনে হয়
    জানি না খারাপ বলতে 'মেয়েদের জন্য খারাপ' মিন করেছিলেন কিনা। এটা-ও একটা সমস্যা ছিল বটে, কোন প্রফেশন মেয়েদের জন্য সুটেবল, কোনটা নয়। ছেলেদের জন্য সবই ভাল ..
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০২207701
  • এখন এর মানে কি মা আমাকে কখনো ভালোবাসে নি, আমার জন্য কিচ্ছু ছাড়ে নি, কিচ্ছু ত্যাগ করে নি? তা নয়, মাকে প্রচুর কষ্ট করতে দেখেছি, সারা জীবন ধরে মহিলা প্রচুর লড়াই করে গেলেন, আমার জন্য অনেক কিছু ছাড়লেন, যেটা ছাড়তে পারলেন না সেটা হল আধিপত্য বোধ। তবে এই আধিপত্যবিস্তারের ট্রিটমেন্টটা সম্পূর্ণ আলাদা ছিল আমার থেকে আমার ভাইয়ের প্রতি। ভাইকে উনি একভাবে মনোপোলাইজ করে রাখতে চেয়েছেন আর আমাকে সম্পূর্ণভাবে অন্যভাবে করতে চেয়েছেন।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০২207702
  • অ্যাডমিন পারে কিনা জানি না, তবে আমি পারি।

    টই কোনোদিন ডিলিট হয় নি তো। আপত্তিকর পোস্ট ডিলিট হয়েছে গোটা পাঁচেক মত।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:০০207700
  • ব্যাংদি, আমাদের মহান ভারতের সমাজে আসলেই এমন অনেক কিছু আছে, যেগুলো খুবই অসুবিধার। কিন্তু তা সত্ত্বেও দেখি না সেরকম সত্যিকার চেষ্টায় সেগুলোকে উপড়ে ফেলার(এই পুত্র কন্যার ভিন্ন ট্রিটমেন্ট, যৌতুক নমস্কারী জাম্বোখাওয়ানো আচার বিচার ওয়ালা বিয়ে, মেয়ে দেখে দেনাপাওনা ঠিক করে বিয়ে এইসব ইত্যা ইত্যা আরকি, মাথা গলা হাত কানে গয়না লিস্ট মিলিয়ে বিয়ে তে দেওয়া ), মানুষে দেখি বেশ আদরেই সেসব রাখছে। এখন সেসবও থাকবে আবার অন্যদিকে খুব লিবেরাল হয়ে একেবারে আন্তর্জাতিক হয়ে যাবে, তাও তো হয় না।
    এক উপায়, ঐ সমাজ থেকে পলায়ন। তা সে তো খুব কম ব্যক্তি ই পারে বলে মনে হয়। তাতেও অনেক সুবিধা অসুবিধা আছে। অর্থাৎ কিনা, দাম কোথাও না কোথাও দিতে হবেই।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৮207699
  • আতোজ, আম্রিগার অবস্থাও অত ভাল নয় আর। আমার চেনা বেশ কিছু ছেলে মেয়ে স্ট্রাগল করছে, অড জব করছে অনেক ব্ছর ধরে, হিউম্যানিটিজ-এ গ্র্যাজুয়েশনের পর
    তবে ভারতের তুলনায় অপরচুনিটি নিশ্চয়ই বেশি। আর সন্তানের ইচ্ছা-কে মূল্য দেওয়ার একটা ট্র্যাডিশন-ও আছে
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৬207698
  • এক্স্যাক্টলি। সারাজীবনের মত কম্যুনিকেশন সেখানেই শেষ। সবই ওপর ওপর। তবে আমার ভয়ানক জেদ, আগে আরো বেশি ছিল, আমার সাথে এরকম হলে আমি কিছু একটা করতাম, এমন কিছু যা মনে থাকে।
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৫207697
  • টই বোধহয় কখনও ডিলিট হয়নি। পোস্ট হয়েছে। আচ্ছা, অ্যাডমিনরাও কি আইপি মাস্কিং আনমাস্ক করতে পারেনা?
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৪207695
  • অক্ষ, আছে তো। কাউন্সিলার-রাও একই কথা বলেছে - টেকনোলজি নিয়ে পড়লে জব অপরচুনিটি বেশি

    মার্কেট সিচুয়েশন-টা ওকে জানাব, আমার পর্যবেক্ষণ অনুযায়ী, তারপর নিজে বেছে নেবে কি নিয়ে পড়তে চায়, এখনও অব্দি এই স্ট্যান্ড নিয়েছি
  • byaang | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৪207696
  • বিজ্ঞাপণের জগৎ খুব খারাপ জগৎ। এরকমটাই মা বলেছিল। মা একাই নন, অনেক আত্মীয়স্বজন, প্রতিবেশীও এনে ফেলেছিলেন আমাকে "বুঝিয়ে খারাপ সঙ্গ থেকে বার করে আনতে।"
    আমার ঠিক দশ বছর পরে আমার ভাই খুব জেনেবুঝে চিন্তাভাবনা করে কিছু প্রিপারেটরি কোর্স করে সেই বিজ্ঞাপণের জগতেই ঢুকল, আজ সে অগিলভিতে দারুণ কাজ করে, আজ মায়ের কোনো বক্তব্য/আপত্তি নেই।

    এই আধিপত্য, এই পক্ষপাতিত্ব, ছেলেমেয়ের মধ্যে পার্থক্য তৈরি করা, এই সব কিছু মিলিয়ে সন্তানের মধ্যে প্রচন্ড একটা রাগ তৈরি হয়।
  • Atoz | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫৩207694
  • অরণ্যদা, আপনি যেখানে আছেন, সেই পরিস্থিতি থেকে জার্নালিজম কেন, সে যদি সিনেমা বানানোর লাইনও নেয়, বা আরো অনিশ্চিত কিছু---তাতেও কিছু আসবে যাবে না। সব রাস্তাই সমান এই পরিস্থিতিতে। সব লাইনেই সে শাইন করতে পারবে যদি তেমন তেমন সব ঠিক থাকে। এমনকি তা নাহলেও অল্টারনেট পথ আছে, সে পথেও যাওয়া যায়। আমাদের স্থিতিপ্রধান ব্যক্তিপূজক দেশগাঁয়ের দিন আনা দিন খাওয়া বাপমায়ের ঘরে সেটা জাস্ট কল্পনার বাইরে ছিল।
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫২207692
  • নিম্নগামী প্রেশার।
  • a x | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫২207693
  • ব্যাং-এর গল্পটা শুনে আমারই প্রচণ্ড রাগ হয়ে গেল।
  • aranya | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৫১207690
  • তবে এটাও বলল ওর যত ভারতীয় বন্ধু বান্ধব, প্রায় সবাই উইদাউট ফেইল, কম্প সায়েন্স নিয়েছে বাধ্য হয়ে, বাবা-মা-র প্রেশার
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত