এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ০৬ জুলাই ২০১২ ০০:৩৯20790
  • টুনটুনি পাখীও খুব কম দেখি আজকাল
  • একক | ০৬ জুলাই ২০১২ ০০:৩৭20788
  • ডেভেলপ করা ফিল্ম কে ওই ঘুলঘুলিতে ধরলে দেয়াল এ ছবি আসতো. এক মামা আবার শিখিয়েছিলো কিভাবে এতস কাছ দিয়ে সেটাকে বড় করা যায়. আমি ভুল করে কাঁচ তাকে ঘুলঘুলি আর ফিল্ম এর মাঝখানে ধরে ছেঁদা করে ফেলেছিলুম :|
  • Qy | ০৬ জুলাই ২০১২ ০০:৩৭20789
  • কিন্তু ব্ল্যাংক, সেই পাহাড় আর জঙ্গল? সেটার কথা কিন্তু ভুলিনি। ঃ-)
    পাহাড় জঙ্গল ঝোলার কথায় মনে পড়লো, ছোটোবেলা সপ্তম আশ্চর্যে ব্যবিলনের শূন্যোদ্যান শুনে আমাদের কী উত্তেজনা! একজন স্পেকুলেট করলো সেই বাগান শূন্যে ঝুলে আছে। ঃ-)
  • Blank | ০৬ জুলাই ২০১২ ০০:৩৬20787
  • কুকুরের কামড়ে আমার কি হাল হলো ঃ(
  • pipi | ০৬ জুলাই ২০১২ ০০:৩৫20786
  • HIV বাদ দিলে বাকী একটারও নাম শুনি নাই আজ অবধি! ঐ ক্রিপ্টো না কি বলল তাও শুনি নাই। ইদিকে দিব্যি মুরগীর ছানা, হাঁসের ছানা, শালিক/চড়াই/দোয়েল ইত্যাদির ছানা ধরে, পায়রা/ঘুঘু চটকিয়ে, রাস্তার বিড়াল, কুকুর, গরু বাছুরের গায়ে হাত বুলিয়ে এতটি কাল কেটে গেল নির্বিবাদেই। আমি আদৌ বেঁচে আছি তো!! ভয়ঙ্কর সন্দো হতিছে!
  • Qy | ০৬ জুলাই ২০১২ ০০:৩৩20785
  • গরমকালের দুপুরে জানালা বন্ধ করে ঘর অন্ধকার, ঘুলঘুলি দিয়ে আসা আলো আর ছায়ার খেলা---আহা, সেসব বড়ো নষ্টলজি।
  • Blank | ০৬ জুলাই ২০১২ ০০:৩২20784
  • সিনেমার জন্য বেস্ট হলো জানলার খড়খড়ি
  • a x | ০৬ জুলাই ২০১২ ০০:৩১20783
  • হ্যাঁ আজকাল ঘুলঘুলি থাকেনা আর কারো বাড়িতে। আমরা কত কি দেখতাম ঘুলঘুলি দিয়ে। বাবা সিনেমা দেখতে শিখিয়েছিল। দুপুরে রোদ পড়ত আর সামনের গাছের পাতাগুলি নড়ত যখন, ঘুলঘুলির ক্যামেরা মধ্যে দিয়ে সেটা দেওয়ালে পড়ত। আস্তে আস্তে রোদ সরত, ছবিটাও সরত।
  • I | ০৬ জুলাই ২০১২ ০০:২৯20782
  • তবে কিনা জীবাণুগুলিও পোক্ত থেকে পোক্ততর হয়ে উঠছে। HIV আগে ছিল? MRSA/MDR TB/MDR Acinetobacter ছিল? সব সভ্যতার দান।
  • Qy | ০৬ জুলাই ২০১২ ০০:২৭20781
  • পোষা পায়রা হলে অবশ্য অন্য কথা। একবার এক পায়রাপোষা বাড়ীতে দেখেছিলাম পালকহীন কতগুলো পায়রা ছানা ঝুড়ির মধ্যে খড় পেতে রেখেছে, ছানাগুলোর চোখ বন্ধ, মা আর বাবা পায়রা এসে এসে খাইয়ে যাচ্ছে, ওরা অন্য পাখিদের মতন না, ওদের ছানাগুলো চেঁচায় না, চোখ ফোটে না তো, পায়রা মাবাবা অতি যত্নে ওদের পালন করে।
  • I | ০৬ জুলাই ২০১২ ০০:২৬20780
  • কেন? ভেন্টিলেটরে বাসা বাঁধত তো !
    অবশ্য ভেন্টিলেটরও তো নেই আর। ঠিক !
  • ডিম আগে | ০৬ জুলাই ২০১২ ০০:২৫20779
  • একক
  • Blank | ০৬ জুলাই ২০১২ ০০:২৪20776
  • কড়িকাঠ নেই তো চড়াই থাকবে কোথায়?
  • I | ০৬ জুলাই ২০১২ ০০:২৪20777
  • আমার মনে হয় বাড়ে। এবং বাড়ানো হয়। এখন ডিম আগে, না মুরগী -কইতারুম না।
  • hu | ০৬ জুলাই ২০১২ ০০:২৪20778
  • সেকি! না না। পুরোনো বাড়ি। বারো ভূতের সংসার। ঐ দালানেরই এককোণে ছিল রান্নাঘর। তখন আমাদের নতুন কেলভিনেটর ফ্রিজ এসেছে। একদিন দালানে বসে খেলতে খেলতে দেখি মা ফ্রিজের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি 'মা, কি হয়েছে' বলে ছুটে যাব ভাবছি - আতঙ্কগ্রস্ত মা চেঁচাচ্ছে - 'তুমি এদিকে এসো না, আমাকে ছুঁয়ো না'। কি করে নিজেকে ছাড়িয়ে নিল সেটা আর মনে নেই।
  • একক | ০৬ জুলাই ২০১২ ০০:২২20774
  • কত পায়রা উড়ালুম, মেরে খেলুম কোনদিন কিছু হলো না তো. পায়রা ভারী নরম .আর হাতের তালুতে কেমন গরম করে বসে . মাংস অবস্য খুব কম. ৪ তে রুটি হয়ে যায়.
  • Qy | ০৬ জুলাই ২০১২ ০০:২২20775
  • মানুষের হাতে চলে গেলে পাখি মা বাবা আর ওদের নেয় না, বাসা থেকে চড়াইছানা পড়ে গেলে যদি এমনি বেঁচেও থাকতো, পরে মরে যেতো। পাখি মা বাপ না খাওয়ালে ওরা খায় না, আমরা কিছু দিলে খেতো না।
  • a x | ০৬ জুলাই ২০১২ ০০:২১20772
  • আচ্ছা সভ্যতার সাথে সাথে কি জার্মোফোবিয়া বাড়ে, নাকি এগুলোও কন্সুমারিস্টিক টেন্ডেন্সি? এখানে যে কত রকমের ক্লিনিং প্রোডাক্ট পাওয়া যায়! আমাদের বাড়িতে দেখতাম মা আস্ত মুরগী কিনে এনে রান্নাঘরের টেবিলে কাগজ বিছিয়ে কেটে, সাবান জল দিয়ে মুছে নিত কাউন্টার, মিটে যেত। আমি এদিকে কাটা মুরগী নিয়ে সিংকে ধুয়ে সাবধানে হাত ধুয়ে তারপর সেই সিঙ্কে অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল হ্যানত্যান স্প্রে করে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে নিশ্চিন্ত হই।
  • Blank | ০৬ জুলাই ২০১২ ০০:২১20773
  • পায়রার বাচ্চা ছুলে মা পায়রা অনেক সময় বাচ্চা টাকে ফেলে দেয়।
  • I | ০৬ জুলাই ২০১২ ০০:২০20771
  • সত্যি, চড়াইরা আর বাড়িতে বাসা বানায় না।
  • Qy | ০৬ জুলাই ২০১২ ০০:১৯20770
  • পুরাকালে আমাদের টালির বাড়ির খোপে খাপে বংশানুক্রমে চড়াইরা থাকতো বাসা করে, কোনোদিনই চলে যেতো না। দাপটের সঙ্গে চড়াই বাবামা এনে এনে ছানাদের খাওয়াতো, ছানাগুলো বড়ো হয়ে গেলে আরেক জোড়া চড়াইয়ের ছানা হতো। তাদের কী ডাক! উফ্ফ। ঝুম ঝুম করে যেন ঝুমুর বাজাচ্ছে। কুটোকাটা ফেলে ফেলে একেবারে মেঝে ভর্তি। অরণ্যদেবের মতন অক্ষয় কান্ড! সবসময়েই চড়াই ছানা। একেবারে ছাদ টাদ হয়ে যাবার পরে তবে ওরা চলে গেলো গাছে।
  • I | ০৬ জুলাই ২০১২ ০০:১৮20769
  • হু'রা জমিন্দার ছেলেন।দুগ্গোপুজো হয়?
  • a x | ০৬ জুলাই ২০১২ ০০:১৭20768
  • ভালো না বোধহয়, আমরা তো যেতাম না। আর তাছাড়া আমার ভয় হত বেশি কাছে গেলে (কিম্বা ছুঁলে তো অবশ্যই) যদি বাবা মা ওদের ফেলে চলে যায়!
  • Blank | ০৬ জুলাই ২০১২ ০০:১৬20766
  • পাহাড় জঙ্গল আবার ঝোলে কি করে?
  • I | ০৬ জুলাই ২০১২ ০০:১৬20767
  • দেখতো না মানে? খুবই দেখতো। সেই অভ্যেস ছাড়াতে চাই তো !
    কোয়াই, আমরাও তাই বলেছি। তাতে হতোদ্যম না হয়ে বলল-কিন্তু যদি ওরা থেকে যায়, তাহলে ওদের তাড়াবে না তো?
  • I | ০৬ জুলাই ২০১২ ০০:১৩20763
  • এখনো অবধি নিজেও ওদের কাছে যাচ্ছিল না, কাউকে যেতেও দিচ্ছিল না। বাথরুমের দরজা খুলে উঁকি দিয়েই সন্তর্পণে চলে আসছিল। ছোত (এখনো "ট'য়ে ব্যথা) তো, ভয় পাবে!

    তবে এখন তো শুনলাম তারা বেশ বড় হয়েছে।প্যাট প্যাট করে তাকিয়ে থাকে। কাউকে ভয়-টয় বিশেষ পায় না। সামনের রোববার থেকে থাকছি। এবার নিশ্চয়ই কাছে যাবে, ছবিও তুলবে। কিন্তু বেশী কাছেটাছে যেতে দেয়া কি ভালো? এই সেদিন ক্রিপ্টোকক্কাল মেনিঞ্জাইটিসে একজন মারা গেলেন আমাদের ওখানে। তাঁর এইডসও ছিল না।
  • Qy | ০৬ জুলাই ২০১২ ০০:১৩20764
  • তাছাড়া মিগো নিগো উড়তে শিখলেই তো বাপমাপুত্রকন্যা সবাই মিলে উড়ে যাবে।
  • hu | ০৬ জুলাই ২০১২ ০০:১৩20765
  • আমাদের পুরোনো বাড়িতে সদর দরজার ওপর পায়রাদের সংসার ছিল। আর মস্তবড় দালান ছিল একটা। তার কড়িবরগায় চড়ুইপাখির বাসা।
  • | ০৬ জুলাই ২০১২ ০০:১১20762
  • এইডসে র কবলে পড়েছেন কিনা,জানার জন্যে কদিনের মধ্যেই বাজারে এসে যাচ্ছে নতুন কিট। নিজেই বাড়ি বসে টেস্ট করে ফলাফল জেনে নিন।

    টিং টিটিং টিং।
  • a x | ০৬ জুলাই ২০১২ ০০:০৯20761
  • তোমাদের পুরনো বাড়িতে টিভি দেখতনা ও?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত