এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৭208109
  • কি অসাধারণ কম্প্রিহেনশান স্কিল রে ভাই!
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৭208110
  • ওক্কে বুঝলাম সবাই নিজের বেলায় ছুটি চায় কিন্তু নিজে কাউকে ছুটি দিতে চায় না। আই রেস্ট মাই কেস।
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৬208108
  • আপিসে কাজ রোজ থাকেনা মানে? আমার তো এত কাজ যে আমি মাঝে মাঝে সব ছেড়ে দিয়ে বসে শুধু বাক্স আঁকি।
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৫208105
  • ছুটি মানুষের অধিকার ঠিক কথা। কিন্তু প্ল্যান না করে দুমদাম ছুটি অতীব ভুলভাল। কুমু মেয়েটিকে একদম ছেড়ো না। ভালমত বুঝিয়ে দিও যে মিথ্যে বলাও একটা আর্ট, সেটাও শিখতে হয়।

    আমি প্ল্যানড ছুটিতে কিচ্ছু বলি না। আনপ্ল্যানড ছুটিতেও মোটআমুটি বিশ্বাসযোগ্য হলে বিশেষ কিছু বলি না। কিন্তু এই ভুলভাল চুক্কি দেবার চেষ্টা, এইসব ক্ষেত্রে বলি কাজ শেষ হতে অ্যাপ্রক্স এতটা সময় লাগার কথা, সেসব সেরে যেন কাজে চলে আসে। আর যদি দেখি অন্যকে দিয়ে হয়ে যাবে তো সেরে নিই। পরে টিম মিটিঙে বলি যে নাহ তোমায় বেশী কাজ দিতে ভরসা পাচ্ছি না, তোমার ওপরে ঠিক ডিপেন্ড করা যায় না তো।
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৫208106
  • ব্যাং দি আপনার কথা ফেলে তো আমি কিছুই পড়বনা। চুলোয় যাক রায়না!
  • jhiki | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩৫208107
  • ব্যাং এ কী বলে, অফিসে রোজই কাজ থাকে নাকি?? কাজ একটু কম থাকলে মায়া হয়ে যাও ....
    আমার তো প্রত্যেক বছর ১০টা সিক লিভ-ই খরচ হয়ে যায়!!
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩২208103
  • অ্যালোকেটেড ছুটি নিক না আকা। কে মানা করছে? কিন্তু সিনিয়রকে ফোন করে এরকম হাস্য়্কর কারণ বলার দরকারটাই বা কী? পরিষ্কার বলুক, আমার অ্যালোকেটেড ছুটি আমি কাল/আজ নিচ্ছি, কাল/আজ আসব না। সিনিয়রও তাহলে অ্যালোকেটেড কাজ কীভাবে অন্য কাউকে অ্যালোকেট করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করতে পারে।
    আকা, এবার বহুত খারাপ হচ্ছে।
    আমার এসব প্র্যাকটিস নিয়ে প্রচুর প্রচুর বক্তব্য আছে। এখন আর এ নিয়ে কেউ কথা বলবে না। আমি আবার এলে, তখন বলবে।
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩২208104
  • ছুটি নিক, ন্যায্য ছুটি পাওনা থাকলে নেবেনা কেন? কিন্তু যেখানে দামী কেমিকাল ইত্যাদি ইন্ভল্ভ্দ, সেখানে একটু রেস্পন্সিবিলিটি দেখালে ভালো লাগে। কিছুই না, মেয়েটি কাজটা শুরু নাই করতে পারত।
  • Sibu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:৩১208102
  • ও হ্যাঁ, এসব ছুটি বছরে পাঁচ হপ্তা পাওনা ছুটির মধ্যে কাউন্ট হয় না। সে আলাদা হিসেব।

    আমার রিপোর্টিদেরও আমি একই নিয়মে ছুটি নিতে দেই। কখনো কখনো তাদের কোডও লিখে দেই।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৯208098
  • রোজ রোজ জব্দ কে করছে? নিজের কাজকে সম্মান করতে না পারলে গালাগাল খাবেই।
    আচ্ছা, এবার আমি গালাগাল খাব। খাবই। আর কথা পেঁচিয়ে আমাকে মিনিময়ে বাধ্য করিস না। দোহাই তোদের। কেজরিওয়াল, সুরেশ রায়না এসব নিয়ে কথা বল।
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৯208099
  • ও হ্যাঁ গালাগাল করাও অবান্তর।
  • Sibu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৯208100
  • মোট কথা আমি চেরকাল এরকম ছুটি নিয়েছি, এখনো নিয়ে থাকি। এই কালকেই আমি আপিস কাটবো। ম্যাঞ্জারকে ফোনাবোও না। যে ম্যাঞ্জার আপত্তি করে তার আন্ডারে আমি কাজ করি না। ব্যাস।

    ইয়ার্কি পায়া হ্যায়। উদ্বৃত্ত শ্রম চাই, আবার ইচ্ছামত ছুটি নিতেও দেবে না!!।
  • jhiki | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৯208101
  • আমার রেকর্ড ভাল হয়ে গেল ছেলের স্কুল শুরুর পর থেকে.... ছেলে হওয়ার পর থেকেই শুধরাতে শুরু করেছিল। তার আগে বেশীরভাগ দিন সময়ে অফিস ঢুকতাম না।
    অফিস কেটে রাজঘাট, কুতুব মিনারের তলার প্রেম করতাম/ সিরি ফোর্টে ফেস্টিভালের সিনেমা দেখতাম, কখনও সারাদিন ঘুম।
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৮208096
  • আরে কি ভয়ানক। যতগুলো ছুটি অ্যালোকেটেড নিতে পারবে না?
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৮208097
  • ভারতবর্ষে এমনিতেই বেজায় ছুটি আকা। আজ ঘন্টাকর্ণ, তো কাল রটন্তীকালী। তার উপর হপ্তায় মোটে পাঁচ থেকে সাড়ে পাঁচদিন কাজ করতে হয়। উপরি পাওনা সিক লিভ, ক্যাজুয়াল লিভ হ্যানাত্যানা আছেই। এততেও যদি বেসিক রাইট উসুল করে না নেওয়া হয়, তাহলে কাজের জগতে পা না রাখাই ভালো।
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৭208095
  • কারণে অকারণে ছুটি নিলে তাদের কম্পানি বা বস পুষবে কেন? বাজে ইভ্যাল দাও, বাজারে অন্য চাগ্রি আছে, খুঁটে খাক। ওয়ার্ক এথিক্স কি কাউকে শেখানো যায়? ওর চয়েস থাকলে অন্য কিছু করুক, নইলে এই টার্মসেই কাজ করবে। এই তো হলো কথা। রোজ রোজ জব্দ করার দরকার কি?
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৪208094
  • তুই বেদম কেন যা খুশী গালাগালি কর কিছু যায় আসে না। ওটা তোর ব্যক্তিগত চয়েজ। কিন্তু ছুটি মানুষের বেসিক রাইট।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৩208092
  • বাব্বাই। আপাতত এটুকুই। সন্ধ্যেবেলায় আজ আবার লেগো মুভিজ দেখতে যেতে হবে।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২৩208093
  • আমি কমবয়সেও যারা এরকম কারণে অকারণে ছুটি নিত, তাদের বেদম গালাগালি করতাম, ইনক্লুডিং আমার তৎকালীন প্রেমিক, বর্তমানে বিভীষণ।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২১208091
  • আরেকটা পঃইঃ কারেক্ট কথা বলে যাই। আচ্ছা না থাক। আজ মিনিময়ের টাইম নেই। পরে কখনো।
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:২০208090
  • সোসেন তাইলে কন্টিনজেন্সি প্ল্যান নাই কেন? পৃথিবীর সমস্ত কাজ সময়ে না করলে কোন না কোন পেনাল্টি আছে। ঠিক সময়ে কোড ডেলিভারি না হলে সার্ভিস লেভেল এগ্রিমেন্ট অনুযায়ী পেনাল্টি দিতে হতে হয়। তাবলে ছুটি নেবে না? কারণটা ইর‌্যালাভ্যান্ট।
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৬208088
  • ওদিকে দেখুন কম্যুনিস্ট রাশিয়ার টই তে এরকমই কিছু পড়লাম, সুস্থ অথচ ইস্কুল যায়নি বলে গেরেফতার করেছিল।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৬208089
  • রঞ্জন দা, আমার একটা রেকর্ড আছে, কোলকাতার ইলেক্ট্রিক আপিসের হেডাপিসে, বা বম্বের চাকা কোংয়ের, বা গুরগাঁওয়ের এক বিখ্যাত বহুজাতিকের হেডাপিসে খোঁজ নেবেন, যে কয়টা বছর ঐ জায়গাগুলোয় কাজ করেছি, একদিনও ছুটি নিই নাই, কোনো দিন লেটও নাই। আমি ঐ আপিসগুলির অষ্টমাশ্চর্য্য ছিলাম। আমার রেকর্ড খারাপ হয়ে গেল ছেলে হওয়ার পর থেকে।
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৫208086
  • আসল কথা হল ঐ এক্ষপিতে একটা খুব দামী কেমিকাল লাগে বারবার কেনার ফান্ড নাই।দুজন স্কলার আগেথেকেই বাইরে।তাই হাত পুড়িয়ে আমাকে করতে হবে কাজটা।তবে ল্যাবে কাজাতে আমি ভালইবাসি।
    পরজন্মে যেন আকার মত অপিস হয়।
  • sosen | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৫208087
  • আকাদা, বায়োলজি /কেমিস্ট্রি ল্যাবে এক্সপেরিমেন্ট শুরু করে ছেড়ে দেওয়া ঠিক না। দামী রিএজেন্ট নষ্ট, স্যাম্পল নষ্ট, ডেডলাইন প্রবলেম। কাউকে হ্যান্ড ওভার করতে হয়। আমাদের ছুটিছাটা সেল, ইঁদুর, গাছপালার মর্জির উপর। এটা আজ না হোক কাল তো শিখতেই হবে। নিজেরা জুনিয়র থাকলে এইটা ঠিক বোঝা যায়না। কিন্তু যত তাড়াতাড়ি শেখে ওরই ভালো।
  • Ranjan Roy | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৪208084
  • ভাগ্যিস পিপির অধীনে চাকরি করি নি, মানে চাকরি টিকতো না।ঃ)))))
  • kk | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৪208085
  • "অনুতাপে দগ্ধ হবি/ ড্যাঁওদুদু চেটে খাবি"-- এই ছিলো তো লাইনটা।
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৩208082
  • সেটাই তো বললাম ব্যাং দি, ওয়ার্ক এথিক ভালো না।
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১৩208083
  • হয়ত পাইলসের ব্যথা হয়েছে সেটা বলতে না পেরে আর কি বলবে ভেবে না পেয়ে এইরকম বলেছে।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ০৯:১২208081
  • কুমুদির ৯ঃ০৪ য়ে ক্কয়ে ক্ক। আজ আসতে পারব না ব্যক্তিগত কারণে, সেটুকু বলাই যথেষ্ট ছিল। কাজটিকে অতি নগন্য মনে না করলে, সিনিয়রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে না আসাতে পারার এই ধরণের কারণ বলা সম্ভব নয় কোনো কর্মীর পক্ষে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত