এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪৫208230
  • PTO, FTO আছে। পার্সোনাল টাইম অফ, ফ্লোটিং টাইম অফ - এইসব।
  • Sibu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৪২208229
  • মেয়েটি রিসার্চার হিসেবে কেমন? আমি যাদের নিয়ে কাজ করি তারা কিন্তু সত্যি সত্যি টপ অফ দি লাইন। একটি গেলে আর একটি ঐ রকম পাওয়া খুব মুশকিল। আর ছুটি নিক আর যাই নিক, কাজ তাকিয়ে দেখার মত।
  • 100* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৯208228
  • ক্যাজুয়াল লীভ কলোনিয়াল অবদান। আম্রিগান সিস্টেমে মনে হয় নাই।

    Casual leave is a short period of time away from work to attend training or a conference, or participate in an activity such as being an external examiner.

    http://www.southampton.ac.uk/hr/services/casual_leave/index.php

    তবে চুল কাটতে যাওয়া পলিসির মধ্যে আছে কিনা জানা নেই। পলিসি পড়ে দেখে নিন।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৭208227
  • একটু অন্য কথা বলি। আমার এক নিকটাত্মীয়ার কথা। সেও এই কুমুদির বলা মেয়েটির মতই এই ধরণের কারণের জন্য প্রায়শই ছুটি নিয়ে থাকে। সমস্ত কিছু প্রাপ্য ছুটির প্রাপ্তি পূর্ণ করার পরেও।
    তার বাড়িতে যে মেয়েটি বাসন মাজে, আর ঘর পরিষ্কার করে, সে আরো দুটি পাশাপাশি বাড়িতে একই কাজ করে। সেই দুই বাড়ির মহিলারাও কর্মরতা আর নিউক্লিয়ার ফ্যামিলি। এই মেয়েটি কাজ শুরু করার আগেই বলে দিয়েছিল সে প্রতি মাসে চারদিন ছুটি নেবে এবং বাকি সব দিন কাজে আসার গ্যারান্টি দিচ্ছে। যদি কোনো মাসে পালাপার্বণের কারণে সে পাঁচদিনও ছুটি নিয়ে নেয়, পরের মাসে তিনদিন ছুটি নিয়ে, সে তার কথা রাখবে। আজ অব্দি মেয়েটি মোটামুটি নিজের কথা রেখেই চলেছে।
    এবার ঐ দুই মহিলার একজন প্রথম দিন থেকেই তাকে বলে দিয়েছেন, না বাপু রোব্বার রোব্বার তুমি আমার বাড়ি কাজ করবে না, তোমার ছুটি। আর শনিবার শনিবার পুরো কাজ করতে হবে না, শুধু ঘর মুছে দিও। বাসন ধুতেও হবে না, ডাস্টিং ও করতে হবে না, ঝাঁটও দিতে হবে না। ওগুলো আমি করে রাখব। কাজের মেয়েটি হাসে, বলে তুমি ছুটি দিলেই কি অন্য বাড়িরা আমাকে ছুটি দেবে, তাদের বাড়ি রোব্বারে আসতেই হবে। মহিলাটি বলে, ঠিকাছে, তাতেও তোমার একটা বাড়িতে কাজ করার সময় তো বাঁচল। তুমি রোব্বার রোব্বার আসবে না। মেয়েটি তাতেও রোব্বার রোব্বার আসে, বেল দেয়, বলে বাকি দুই বাড়িতে এসেছিলাম তোমার সঙ্গে দেখা করে গেলাম। কিছু কাজ থাকলে বোলো। দ্বিতীয় মহিলাটি কাজ করতে দেন না রোব্বার।
    তৃতীয় মহিলাটি এই ব্যবস্থা নিয়ে সামনাসামনি কিছু না বললেও, কাজের মেয়েটিকে বলেন, দেখ, আমি তো বাকি দিনগুলোয় দাঁড়িয়ে থেকে তোমাকে দিয়ে কাজ করাতে পারি না, তাই শনি, রবিই আমার ঘর ঠিকঠাক করার সময়। ঐ দুই দিন ছুটি চাই বে না। তুমি ঐ মাসে চারদিন বলেছ, তার বেশি ছুটি দিতে পারব না। মেয়েটি এব্যবস্থায় বিন্দুমাত্রও আপত্তি করে না।
    কিন্তু লেখার শুরুতে প্রথম যে মেয়েটির কথা বলেছিলাম, সে কিন্তু খচে যায় দ্বিতীয় মহিলার উপর। তাকে ফোন করে, তার বাড়ি এসে বলে, "এটা তুমি ঠিক করছ ন, ওদের স্পয়েল করছ, এরপর আমাদের বাড়িতেও আর রোব্বার রোব্বার আসতে চাইবে না।"
    তো এই হলাম আমরা, নিজেরা এমপ্লয়ি হলে একরকম অধিকার চাই আমাদের, নিজেরা এমপ্লয়ার হলে অবিশ্যি আলাদা গল্প।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৫208226
  • কুমু, মোটিভেট করার কথাটা ঐ ভোরবেলা ছুটে এসে রেসাল্ট দেখার কথায় বলেছিলাম - ওটা একস্ট্রীম বলে মনে করি। আর প্রচুর সিরিয়াস এবং প্যাশনেট রিসার্চার দেখেই মনে করি ঃ-) বাকি তো আপনি দেখছি সত্যিই বেশি ভালোমানুষ পিআই!
  • jhiki | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩৪208225
  • এ মেয়ে কুমুদির ছাঃ অঃ তে আর বেশীদিনের অতিথি নয়!
    কুমুদি, প্রেডিকশন মিলে গেলে জানিও।
  • jhiki | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৩০208224
  • ব্যাং এত সিরিয়াস কেন?
    গাল পেলে গাল, হাগু পেলে হাগু আর ছুটী নিতে ইচ্ছে হলে ছুটী! যারা নিতে পারেনা তাদের দুর্ভাগ্য। এভাবে চললে তো হাঁটা, দেখা সবেতেই আপত্তি থাকার কথা, কারণ অনেকেই সেটা পারে না।

    আমাকে কেউ ক্যাজুয়াল লীভ কি সেটা বুঝিয়ে দেবে? আমি সিক লীভ আর অ্যানুয়াল / আর্নড লীভ বুঝি।
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৯208223
  • ১একটি ২২/২৩ ব্চুরেকে মোটিভেট করা অনেকটা তার নিজের মোটিভেটেড হওয়ার ইচ্ছার ওপরেও নির্ভর করে। রিসার্চ বা বিজ্ঞানে বিন্দুমাত্র আগ্রহ নাই, প্রোজেক্ট পড়ে দেখতে বা লিট রিভিউ করতে চায় না, নিমতেতো মুখে মিটিনে আসে,টাইমপাস করতে এসেছে এমন মেয়েকে মোটিভেট করা সহজ নয়, সেই সময় ও চেষ্টা ব্যয় করাও অনেক ক্ষেত্রে সম্ভব নয়।
    একে কেন? যারা অ্যাপ্লি করেছিল তাদের মধ্যে এই বেস্ট ছিল।চেষ্টা করেও এর থেকে বেটার পাওয়া যায় নি।
    ২।ইয়েস এক্ষপি টাইম ও ফান্ড সেনসিটিভ।আজকের কাজ আজই করতেই হবে।
    ৩।আগেই বলেছি ছুটি নেয়াতে কোন আপত্তি নাই।আপত্তি এক্ষপি শুরু করে দিয়ে না আসায় ও পিআইকে অবোধ ভাবায়।
    প্রসঙ্গত একটু আগে মেয়েটি ফোন করেছিল স্যালারি থেকে কিছু আগাম পাওয়া যায় কিনা জানতে।বল্লাম এসে নিয়ে যাও, থ্রেডিং কতক্ষণের ব্যাপার? উত্তর ৭- ৮।
    ঘন্টা।
    গুরুর উপদেশ মেনে জিগালাম, এক্ষপি রেজাল্ট দেখতে চাও না?
    উত্তর আপনি তো দেখছেনই (অনুবাদ তুমি দেখছ আবার আমি দেখে কী করব? রিপোর্ট কে লিখবে? )
  • sosen | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২১208220
  • ধর্মাচরণকে বেসিক রাইট্স এর মধ্যে রাখলে এরকমই হবে।
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২১208221
  • আম্মো এতক্ষণ ধরে এইটাই ভাবছিলাম, এই যে থ্রেডিংটা যথেষ্ট দরকারী কারণ না ভাবা এটা সেক্সিস্ম। হতে তো পারে মেয়েটিকে দেখতে আসবে? বা ভ্যালেন্টাইনের দিন সুন্দর লাগা মেয়েটির প্রয়োজনীয়তা। তা তার যদি থ্রেডিং এর পর ইরিটেশন কমতে দুদিন লাগে তার আজ সব কাজ ফেলে থ্রেডিং করানোটা এমার্গেন্সী বৈকি!
  • Sibu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৭208218
  • আমার জানতে ইচ্ছে করে কোন ধর্ম যদি বলে বাচ্চাদের ইমিউনাইজেশন কাভারড হবে না, তখন এই হারামজাদারা কি করবে?
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৭208219
  • নিতে*
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৬208217
  • হ্যাঁ এই ছুটিগুলোকে প্রিভিলেজ মনে করলে কেন বিবাহিতা মেয়েদের, বা ইন জেনেরাল মেয়েদের চাকরিতে নিয়ে দ্বিধা করে সেগুলোও জাস্টিফায়েড হয়।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৫208216
  • শিবুকে - এখানে সেন্টলুকস কিনে নিচ্ছে বেইলর আর ক্যথলিক হেল্থ সিস্টেম। আমাদের বড়কর্তা তাই নিয়ে ব্রিফ করলেন, রিসার্চে কিছুই সুবিধে হবেনা, তাও ঐ পেপটক টাইপের। তাতে একজন জিগালো যে হেল্থ বেনেফিটসে এই ফেথ বেসড হেল্থ কোম্পানী এলে কীভাবে এফেক্টেড হবে। অ্যাপারেন্টলি, যারা ডিরেক্ট CHSএর পেরোলে থাকবে তাদের কোনো কন্ট্রাসেপশন (প্রেস্ক্রাইবড হলেও) কভারড হবেনা। অ্যাবর্শন ইত্যাদি তো দূরের কথা!
  • Ekak | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৪208215
  • এই ছুটি নেওয়ার রাইট নিয়ে বলতে গিয়ে একবার প্ল্যান্দ এন্ড প্রজেক্তেদ ম্যাটার্নিটি -r দাবি তুলেছিলুম বলে এখানে অনেক হাসাহাসি হয়েছিল।
  • pipi | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১৩208214
  • ব্যাংদি, ঐ জ্যানিটর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বারদের পাশে উদাহরণ হিসেবে আমার নামটাও রেখ প্লীজ। রেখ কিন্তু মনে করে।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:১১208213
  • যাদের কথা বলছ, তাদের বেলা তো রাইটস ভায়োলেশন হয়ই! সেগুলো নিয়ে সরব নেই নাকি কেউ?
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৯208212
  • মাসে কুড়িদিন কাজ করাটা এমনভাবে বলছ যেন সেটা একটা প্রিভিলেজ!
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৮208211
  • দেখছি।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০৬208210
  • অক্ষ,
    আমার যে পোস্টের যে লাইনটার কথা বলেছ, সেটার আগে আরো বেশ কয়েকটা পোস্ট করেছি, প্রতিটা একটা কথাই বারবার বলতে চেয়েছি, যে এই রকম কারণ দর্শিয়ে ছুটি নেওয়াটা আমার কাছে খুবই আপত্তিকর। নিজের কাজকে বিন্দুমাত্র সিরিয়াসলি নিলে এরকম আচরণ সম্ভব নয় বলেই মনে করি।
    পাঁচ-সাড়ে পাঁচদিন কাজ করার কথাটা আকাকে বলা। খুব বেশি হলে এই ধরণের কোংগুলোতে মাসে কুড়িদিন কাজ করতে হয় (ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ধরণের শিডিউলড ছুটির একটা চার্ট ছিল আমার কাছে, এই মুহুর্তে খুঁজে পাচ্ছি না, পরে কখনো দেব) তার পরেও থাকে তার আরনড লিভ, সিক লিভ ইত্যাদি। ইমার্জেন্সি কারণের জন্যও একটা আলাদা ছুটির বন্দোবস্ত থাকে। সেগুলো নিয়ে কোনো প্রশ্ন তুলেছি বলে মনে হয় না। এই সব কিছু পেরিয়ে তারপরেও এই ধরণের কারণ দেখিয়ে ছুটি নেওয়াটা, মানুষের ছুটি নেওয়ার বেসিক রাইটটাকেই মুখ ভ্যাংচায় বলে মনে করি। এই সব কিছুর বাইরে পড়ে থাকে এক বিশাল ওয়ার্কফোর্স। যারা সব হপ্তায় ছয়দিনও ছুটি পায় না, বিভিন্ন উৎসব, পালাপার্বণেও পায় না, সেই দিনগুলোতে তাদের খুড়ো কলের গাজরের মতন ওভারটাইম নামক একটা বস্তুর দোহাই দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়। বড় বড় কোংগুলোর পে-রোলে তো আর তাদের সিকিউরিটি, জ্যানিটর, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এরা থাকে না, সেগুলো অন্য কোংকে আউটসোর্স করা থাকে, তাদের ছুটি পাওয়ার বেসিক রাইট নিয়ে সরব হলে ভালো হয়। এই সব কথাগুলৈ আকাকে লেখার সময়ে মনের মধ্যে গজগজ করছিল, লিখে উঠতে পারি নি সময়াভাবে। ভাবতেই পার, এইসব ফালতু কথা লিখে নিজের আগের লেখার কথা থেকে নজর ঘুরিয়ে দিতে চাইছি, সেক্ষেত্রে আমার কিছু করার নেই।

    দমু,
    গালাগাল বলতে তো "ওরে তুই কত বড় বদ, কাল থেকে ঠিক সময়ে না এলে ঘাড় মটকে দেব" বলা তো নয়, তাকে বুঝিয়ে দেওয়া তার আচরণ একেবারেই সমর্থনযোগ্য নয়। অ্যাপ্রাইজালে অতি বড় ফাঁকিবাজকেও বাজে গ্রেডিং দিতে অনেক সিনিয়রেরই সাহস না হতেও দেখেছি। কারণ ফাঁকিবাজটি এইচারে নালিশ জানালে সিনিয়রকেই জবাবদিহি করতে হয়। আর সেটা না হলেও, বহু লোককে দেখেছি এই শিবুদার মতন ক্ষমাসুন্দর দৃষ্টিতে ফাঁকিবাজটির বহু কিছু ওভারলুক করতে। ইন ফ্যাক্ট বাজে গ্রেডিং আমি নিজেও সমর্থন করি না। তাই টিমের কথায় সহমত হতে পারলাম না।

    স্যান,
    আমার ছুটি না নেওয়ার কথাটা রঞ্জনদাকে বলেছিলাম, কারণ রঞ্জনদা আমি চাকরিজীবনের গোড়ার দিকের প্র্যাকটিস জানতে চেয়েছিলেন। কিন্তু সেটাই যে পৃথিবীর একমাত্র সঠিক উদাহরণ তাও মনে করি না। আবার অবসেসড ছিলাম, বলেও মনে করি না। ছুটি নেওয়ার মতন প্রয়োজন বা কারণ কোনোটাই হয় নি, তাই নিই নি।
  • 100* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০২208208
  • পিডিএফটা পেয়েছি, কিন্তু ইপাবে সুবিধা বেশি। মেল করে দাও।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:০০208207
  • এইত্তো, থেংকু!
  • jhiki | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৯208206
  • অনেক মাংস, পাস্তা রান্নায় পেঁয়াজ, দুধ, চিনি তিনটেই দেওয়া হয়। বাকী উপকরণগুলো উপেক্ষা করে ওগুলোকেই পেঁয়াজের পায়েস বলে চালিয়ে দেওয়া যায় ঃ)
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৮208204
  • ই-পাব আছে। কেসি আর ব্ল্যাংক দিল। ইপাব চাইলে মেইল করতে পারি। আর এমনি পিডিএফেরও লিংক আছে - http://downloadthehindus.blogspot.in/
  • Bhagidaar | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৭208203
  • সয় মিল্ক দিয়ে কিছু বানানো যেতে পারে। বা আমন্ড মিল্ক। কিন্তু মিষ্টিটা কি দিয়ে করবে?
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৬208202
  • এমনি চিনিতে খানিক ফ্রুকটোজ থাকেনা? জানিনা। একটা বাচ্চা মেয়ের জন্য।
  • 100* | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১০:৫৩208201
  • পেঁয়াজের পায়েস যদি হয় (মাইরি বলছি, সত্যি সত্যি নাকি হয়), নিমপাতার হতে কী দোষ? সেইজন্যে ডিঃ দিলুম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত