এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৬208259
  • প্পনের পোস্ট পড়ে মনে পড়ল শ্রীনি সারঙ্গাপানির কথা। সে এক অদ্ভুত লোক ছিল। তকে দেখতাম, সে তার ছানাদের বলত, ওহে বাপু এত কীসের কাজ? এই তো বয়স, যাও ফুর্তিফার্তা করে নাও, আমার মত ম্যাঞ্জার হয়ে গেলে তখন তো আর ফুত্তি করতে পারবে না, তখন তোমাদের ছানাদের করার কাজগুলো তোমাদের করতে হবে, এই আমি যেমন এখন তোমাদের কাজ করব। তারপর রাত দুপুর অব্দি বসে বসে সে কাজাত।
  • সিকি | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৬208260
  • ওফফ, আজকাল এত তাড়াতাড়ি ভাটপাতা এগোচ্ছে, পড়া করে উঠতে পারছি না। এদিকে অফিস ছুটির সময় হয়ে গেল।

    যাগ্গে, অরেকটা কথা লেখার ছিল, সেটাও অজ্জিত লিখে দিয়েছে। ২০১৪ পাস করা ইঞ্জিনীয়ারদের জন্য অফ ক্যাম্পাস রিক্রুটমেন্ট করছে আমাদের দোকান, কারুর জানাশোনা থাকলে বলবেন।

    আরো একটা কথা বলার ছিল, মেলেও বলেছি অনেককে, এখানে খোলাপাতাতেই বলে দি, ৫ থেকে ৯ দিল্লি কালীবাড়িতে বাংলা বইমেলা। আমাদের এবারে লোকবল কম। আমি নিজে থাকব কিনা শিওর নই। ৫, ৬, ৭ এই তিনটি উইকডে-র জন্য অন্তত একজন ভলান্টিয়ার চাই। ৮ আর ৯ শনি রবি আমরা দিল্লিচন্ডালরা টেনে দেব।

    হ্যায় কোই ভালান্টিয়ার? তা হলে ব্যাকস্টেজে এসে দেখা করুন।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২২208257
  • না না, আমি অত নির্দয় নই। ছুটি মোটামুটি দিয়ে দি তার জন্য আমাকে অনেক সময় বেশি কাজ করে মেক আপ দিতে হয়। তবে ঐ চারদিন থাকচ না মিনমিন করে একবার শুনিয়েও দেই।

    এই যে শুক্কুর্বার প্রোজেক্টের দুজন হঠাৎ করে ছুটি নেবে জানাল, আমি কি তাদের আটকে রেখেছি? খালি বলেছি ১৪ তাং বলে ছুটি নিচ্ছ সেটা বলে গেলেই তো হয়!
  • jhiki | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২২208258
  • ক্যালেন্ডার ডে না ওয়ার্কিং ডে তে ছুটীর হিসাব হবে তাতো অ্যাপো লেটারে লেখাই থাকে, যে কোং এর যা রুল।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৬208256
  • সিকি এবং স্যান, তাহলে আইটি এবং বিপিওতে।
  • সিকি | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৩208255
  • শুক্র এবং সোম, দুদিনই অনুপস্থিত থাকলে শনি রবি ছুটিতে কাউন্ট করা হয় সরকারি চাকরিতে। শুধু শুক্র বা শুধু সোম অনুপস্থিত থাকলে একদিনেরই ছুটি যায়।

    আইটিতে কোনও অবস্থাতেই শনি রবি ছুটির মধ্যে কাউন্ট হয় না। টানা দু সপ্তাহ ছুটি নিলে শুধু দশদিনই কাটা হয়। ইনফি, টিসিএস, আইবিএম, ক্যাপজেমিনি সর্বত্র একই সিস্টেম।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১২208253
  • অর্পণ, আমার বসের রিটেনশন রেট আদৌ ভালো না। এবং আমার অভিজ্ঞতাতে ভালো পিআইরা প্রাপ্য ছুটি নিয়ে ঝামেলা করেনা বা এইধরনের ছ্যাঁচরামো করেনা। না করেও খুবই ভালো পাব্লিকেশন রেকর্ড। এদের ল্যাবে রিটেনশন রেটও সেইজন্য ভালো।
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১২208254
  • না অনেক কোং ই শনিরবি বাদ দিয়ে হিসেব করে।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১০208252
  • না, অফিশিয়ালি যদি আমার ১৫ দিন ছুটি হয়, তাহলে দু সপ্তাহ্র না, তিন সপ্তাহ ছুটি পাই। - এগুলো অফিশিয়াল হিসেব। আনফিসিয়ালি ত্যাঁদড় বস কী করবে, এবং ভিসার চাপ থাকলে মেনে নেবে জানলে আরো করবে, ইল্লিগালি করবে, এগুলো আলাদা ব্যাপার।
  • kumu | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৮208250
  • শিবু, রিসার্চার হিসেবে ডি মাইনাস।আপনার আপিসের ছানাদের নখের যুগ্যি নয়।কোন কাজেই আগ্রহ নাই।
    স্যান, সে জানি।প্রোজেক্টে কাজ মানেই টেম্প, যে কোন দিন ছেড়ে চলে যাবে।তবে যে কদিন আছে, এমার্জেন্সী ছাড়া ছুটি ইচ্ছা পেলেই ছুটি নেয়া যায় না।দেখতে হয় কাজের অসুবিধা না হয়,সময় ও পয়্সা নষ্ট না হয়, সর্বোপরি অন্যকে অসুবিধেয় ফেলা না হয়।
    ভাগীদার, অবশ্যই।সেক্ষেত্রে গতকাল কাজ শুরু না করে ৩ দিন ছুটি নিলেই সুন্দর হোত।
    আবারও বলি ছুটির কারণ নিয়ে কোন বক্তব্য থাকত না, যদি ৭/৮ ঘন্টার কথাটা বারবার না বলত।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৮208251
  • আমিও অক্ষর বসের মত। ঃ)
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৭208249
  • এটা ভীষনভাবেই বস টু বস ভ্যারি করে। তবে এইজন্যই তো অন দ্য ফার্স্ট প্লেস বস আছে। যে ফেয়ার হবে, একটাই জেনারেল রুল অন্ধভাবে ফলো করবেনা। নইলে তো রোবোট দিয়েই বসের কাজ হতো বেশিরভাগ জায়গায়।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৬208247
  • ছুটি হচ্ছে সেই সময় যেখানে সময় অ্যাকাউন্টেড। কাজ না করেও ঐ অ্যাকাউন্টেড সময়ের জন্য পয়সা পাচ্ছ - এটাকে বলে ছুটি। শনি রবি অ্যাকাউন্টেড সময় না।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৬208248
  • অক্ষ, আম্রিগান মালিক, কিন্তু দেশীয় শাখায় কয়েক মাস কাজ করার অভিজ্ঞতা আছে, সেখানে সোম বা শুক্র ছুটি নিলে পুরো তিনদিনের ছুটির হিসেব বুঝে নিত। ইন ফ্যাক্ট এক মাসের আর্নড লিভের মধ্যে পড়া শনি-রবিকেও তো তার মধ্যেই ধরা হয়। আলাদা করে তো শনি-রবি তার থেকে বার করে আনা হয় না দেশের কোনো কোংয়েই।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৫208245
  • আর শিবুদা বেস্ট এমপ্লয়ারের অধীনে (সার্ভে অনুযায়ী) কাজ করে। তারে কি আর কভু আশীবিষে দংশিয়েছে?
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৫208246
  • তাহলে রাত ১১টা থেকে ভোর ৭টাই বা ছুটি নয় কেন আর।
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৪208244
  • হ্যাঁ ডেকোরামে লাগছে সে তো বললামই।কিন্তু আমার আজকের দিনটা দিল্লি ঘুরে বেড়াতে ইচ্ছে করছে, এমন ছুটি আমি 'হঠাৎ' নিয়েই থাকি, প্রোজেক্টের কাজ হালকা থাকলে, যখন আমার জন্য কাউকে অসুবিধেয় পড়তে হবেনা। অকারণে ছুটি না নেওয়ারই বা কি আছে, রোবোট তো নই !
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৩208242
  • প্পন সে হয়তো তোদের আইটিতে। বাকি বহু জায়্গাতেই তো এগুলো আছে।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০৩208243
  • এতো পুরো আমার বসের মত! বেষ্পতি শুক্র কখানো ছুটি নিলে বলে ও তুমি তাহলে চারদিন ছুটি নিচ্ছ। আগেরজনকে এরকম বলাতে সে সেই মেইল HRকে পাঠিয়ে দিয়েছে। বলা বাহুল্য তার ভিসার মায়া নাই, আম্রিগান।
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০১208240
  • ব্যাঙের কথায় একমত তবে দেশে ছুটি (কর্পোতে) মোটেও বেশি না। আমাদের তো আর্নড লিভ বাদে ক্যা/সিক লিভও নাই!
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১২:০১208241
  • পাঁচদিন কাজের পরে দুইদিন ছুটি, এই ছুটিটাকে ছুটি না ভাবতে পারাটাই আমার কাছে অদ্ভুত।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৯208239
  • অক্ষ তোমার কথাটা তো আগেই বলেছি কোনো একটা পোস্টে, যে সে পরিষ্কার বলতে পারত, ব্যক্তিগত কারণে ছুটি নিচ্ছি।
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৭208238
  • স্যান এবার আস্তে আস্তে আমিদিবসের দিকে নিয়ে যাচ্ছে টপিকটা।
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৬208235
  • আগের পোস্টে পড়াশুনোর জায়গায় পড়াশুনো ও চাকরি হবে। ইচ্ছেমত চাকরিও না না-চাকরিও বলা যায়।
  • a x | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৬208236
  • ব্যাং মাসে দশদিন - অর্থাৎ শনি/রবি- এগুলো "ছুটি" না। এটাকে "ছুটি" হিসেবে ভাবাটাই অদ্ভূত লাগছে! এই মেয়েটির ক্ষেত্রে যা কারণ এবং যে সময়ে বলছে দুটো মিলে আপত্তিকর। কিন্তু তার যদি এরকম পার্সোনাল ছুটি নেওয়ার হক থাকে এবং সে কাজ বুঝে সেটা করে তাহলে তো কী কারণে ছুটি নিচ্ছে তা সম্পূর্ণ তার ব্যপার!
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৬208237
  • আর অন্যের উপকারার্থে ছুটি নেওয়া ঠিক আছে, নিজেকে কখনও ইনডালজ করা ভারি খারাপ, এই চিন্তাধারাই আমার কাছে কেমন ভুলভাল লাগে। বাকি পরে।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৫208234
  • এই নর্মের মধ্যে গৃহবধূরাও এবং গৃহবরেরাও পড়ুক, এমনটাই আমিও মনে করি।
  • Tim | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৪208233
  • হয়ত অন্য অপশনের অভাবে রিসার্চ করছে। আমাগো দ্যাশে তো ইচ্ছেমত বিষয় নিয়ে পড়াশুনো করা কঠিন, খুব ভালো না হলে।
    দিনের শেষে এক এম্প্লয়ারের অমোঘ উক্তিই অব্যর্থ। আমার এক বন্ধুর গল্প। সে সুযোগ সুবিধে নিয়ে একটু গাঁইগুঁই করায় বস বলেছিলো, দ্যাখো বাপু তুমি আমার এখানে আছো অন্য বেটার কিসু পাওনি বলে। আর আমরাও তোমাকে রেখেছি অন্য বেটার কাউরে পাইনি বলে। যদ্দিন এই ইকুইলিব্রিয়ামটা থাকবে তদ্দিনই তুমি এখানে আছো, সে আমরা পরষ্পর খুশি অখুশি যাই হই না কেন।
  • san | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫৩208232
  • এদিকে রান্নার লোকেদের বছরে একমাস টানা ছুটি নেওয়া মোটামুটি নর্ম আর সেটা আমি উচিৎ বলেও মনে করি।
  • byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৪ ১১:৫০208231
  • অক্ষ, আমার কথার যদি নিজের মত মানে করতে চাও, তাহলে আমি নাচার। তোমার ধারণা ইরেজ করতে তো পারব না। তাও চেষ্টা করি। মাসে কুড়িদিন কাজ করাটা প্রিভিলেজ বলেছি এটা তোমার বা অন্য অনেকের হয়তো মনে হচ্ছে, কিন্তু আমি সেটা বলার চেষ্টা করি নি। বলেছি মাসে দশ দিন শিডিউলড ছুটি এবং আরো অন্যান্য কিছু ছুটি পাওয়ার পরেও এরকম কারণ দর্শিয়ে ছুটি নেওয়া আমার কাছে আপত্তিকর। কিন্তু বাচ্চার অসুখ অথবা বাচ্চা আজকের দিনটা আমাকে ছাড়তে চাইছে না, অথবা আজকে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, এই সব ক্ষেত্রে আমার বক্তব্য অন্যরকম হত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত