এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৩209429
  • স্যাঙ্গোগো সো ফার সো গুড।
  • π | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৬209428
  • 'সারানো' (যদি যায়ও), তার প্রয়োজনীয়তা কতটা ?
  • π | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৪209427
  • 'ডিফেক্ট' কারে কয় ?
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:১৩209426
  • অভ্যুদা, এক্ষুনি লিখতে হয়ত পারব না। :( দেরী হবে। একক শুরু করতে পারেন।
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:০৯209425
  • সোসেন, লিখবে যখন, তখন বায়োলোজিক্যাল ব্যাপারটাও লিখো। XX না XY না অন্য কিছু, হলে কেন ও কিভাবে, এবং সেটাকে "সারানো" যায় কি না, নইলে ডাক্তারের কাছে কেন কেউ যাবে, ইত্যাদিও লিখো।
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৯209424
  • অ। ফুসবল।
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৫209423
  • নাঁতেলদের ভাষা।
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৪209422
  • এসব কি ভাষা-:(
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫৩209421
  • নাঃ, হল দেখছি!! ঃ O
  • রোবু | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৫২209420
  • হয়ে গ্যাছে।
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৪৪209419
  • আজকে ৫-১-এর ১টাও হবে না। ঃ(
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:৩৮209418
  • আরে ক্ষি কান্ড
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২১:০৯209417
  • সোসেন, আলাদা করে লিখো। টই খুলে দিচ্ছি।
  • সিকি | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৭:৩৮209416
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:৩৬209415
  • মানে এই নয় যে চাইল্ড ট্রাফিকিংটাকে সমর্থন করছি। ইন ফ্যাক্ট চাইল্ড ট্রাফিকিং এর কেসে মিছে মিছি এঁদের ফাঁসানো হয় অনেক সময়েই। হিজরাবৃত্তি ও গোষ্ঠী থাকার স্বপক্ষেও নই। কিন্তু হিজড়াবৃত্তি তুলে না দিয়ে যদি মাইনরিটি হিসাবে এঁদের সুযোগ সুবিধা দেওয়া হয় ( যেটা মোটেই হয়নি, কিন্তু যে জন্য এঁদের আন্দোলন) তা হলে এই বাচ্চাদের ইনফ্লো বেড়েই যাবে। আবার যদি সামাজিক সুরক্ষার বন্দোবস্ত না করেই হিজড়া গ্রুপ গুলিকে বেআইনি করে দেওয়া হয়, তা হলে এই মানুষগুলি শূন্য থেকে আরো ছোট শূন্য হয়ে যাবেন। এই বিষয়ে যে কোনো রিজিড অবস্থানই হাতল ছাড়া তরবারি। সম্প্রতি LGBT মিছিলগুলিতে এদের হাততালি দিতে, ঢোল বাজাতে নিষেধ করা হয়। কিন্তু এটাই তো এদের কালচার। এই গোষ্ঠী যৌনতায় অক্ষত মানুষদের হাতেই তৈরী, মুঘল হারেম থেকে শুরু করে। এই গোষ্ঠীর গঠনের পাপ বলুন বা পুণ্য বোধ করি আমাদের উপর বর্তায়।

    এঁদের নিয়ে আমার কিছু ফার্স্ট হ্যান্ড এক্সপি আছে। পরে শেয়ার করার আশা রাখি।
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৫:২৫209414
  • মেয়েদের তো হিজড়া গ্রুপ নেয় না ! সেই জন্যই বলছিলাম। T এর পুরো রেঞ্জটা তো হিজড়ারা কভার করছেনা। তারা একটা গোষ্ঠীমাত্র। এবং সুসংগঠিত ক্ল্যান। তাদের অধিকারের লড়াই হলো থার্ড জেন্ডারের সংরক্ষণ-এর জন্য। ক্রিমিনাল ট্রাইব গোত্রভুক্ততা থেকে মুক্তির জন্য। রেজিস্ট্রেশনের, পুলিশী হ্যারাসমেন্টের হাত থেকে মুক্তির জন্য। এই গোষ্ঠীবদ্ধতা তুলে দিতে হিজড়ারা চায় এটা তেমন শুনিনি যদিও পার্সোনালি অনেকে বেরিয়ে আসে। এরা অশিক্ষিত, গরিব, বেশিরভাগই সস্তার সেক্স ওয়ার্কার, এদের কাছ থেকে সেই সচেতনতা আশা করা মুশকিল। হিজড়া গোষ্ঠী বাদ দিয়ে সমাজের বিভিন্ন স্তরে ট্রান্সজেন্ডাররা আছেন। অনেক বেশি পরিমাণে। হিজড়ারা জেন্ডার স্টিরিওটাইপিং এর জগতেরই দান। তাদের লড়াই-এর বিশেষ কোনো লজিক নেই। অন্যদিকে স্পিরিচুয়ালি -ও হিজড়াদের একটা অবস্থান আছে। খুব intricate হায়ারার্কি আছে। এই রকম পুরনো জনগোষ্ঠী, যা সারা পৃথিবীর পুরনো সভ্যতায় ছড়িয়ে আছে, তাদের রাইট assume করার দরকার প্রথমে, minority বলে। তার পরে না অন্য কিছু। বিহার ছাড়া আর কোনো স্টেট rehabilitation অফার করেনি এঁদের।
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৫০209413
  • আইন :( আর বারবার পুরুষ শিশু আসছে কেন শুধু ? এই যে এথলিট ভদ্রমহিলার কেস টা উনি কি পুরুষ ছিলেন নাকি। অনেক শিশু মাঝামাঝি বা অসম্পূর্ণ যৌনাঙ্গ নিয়ে জন্মায়। বড় হলে হিজরে হয়ে যাওয়া ছাড়া গতি নেই। আর হিজ্রেরা যদি সমাজের সব মানুষকে তাঁদের অধিকারের আন্দোলনে পাশে চান তাহলে অবশ্যই জন্মগত হিজরে নিয়ে সচেতনতা তৈরীর কথাও বলতে হবে। তারা যদি গাছের এবং তলার দুটোই খাবে ভাবে তাহলে যেরকম দেয়ালের এপার ওপাড় সম্পর্ক আছে তাই থাকবে। এটা আমাদের দেশে সামাজিক আন্দোলনের একটা বড় ত্রুটি। সংখ্যা গরিষ্ট কোনদিন সংখ্যা লঘুর পাশে দাঁড়াবে না লং টার্মে যদি সংখ্যা লঘুও নিজের ক্ষুদ্র স্বার্থ ছেড়ে না আসে। জাস্ট সৌখিন আন্দোলন হয়ে থাকবে।
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:৩৮209412
  • এইটা নিয়ে আইন আছে তো। ষোলো বছরের নিচে ছেলেকে হিজরা গ্রুপ রাখতে পারে না। তবে আইন আর কে দ্যাখে, পুলিশ অন্য সুবিধে খোঁজে। কিন্তু হিজড়ারা এই ব্যাপারগুলো কেন এস্টাবলিশ করার চেষ্টা করবে? তারা তো গোষ্ঠী বাড়ুক এটাই চাইবে। এটা জেনেরাল ক্লিনিক্যাল awareness এর অঙ্গ। এই ব্যাপার গুলো রুরাল হেলথ এর আওতায় পড়ে না? এমনিতে সামাজিক প্রবলেম এর কারণে এফিমিনেট পুরুষ শিশুকে দূর করতে অনেক পরিবার চায়, কিন্তু যৌনাঙ্গে কোনো ত্রুটি থেকেও সে যদি এমনিতে পুরুষালি হয়, তাকে গ্রামদেশে ডিসপোজ করা হয় না। এই খবরগুলো, অর্থাত ত্রুটিযুক্ত শিশুর খবর লোকাল হিজড়া গোষ্ঠির কাছে থাকে। তারা ফলো আপ ও করে। সাউথ ইন্ডিয়ায় খুব-ই বেশি হয় এগুলো।
  • ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:২২209411
  • না, "পুরুষ " দের কথা বলছিনা কারণ "নারী " দের কথাও বলছিনা। জন্মগত হিজরা দের ভবিষ্যত হিজরের খোলে ঠেলে দেওয়ার কথা বলছি। এই বাচ্চা রা একটু বড় হলেই তাই হয়। প্রায় ন বছর আগে বরজাগুলির আদাহাটা গ্রামের একটি বাচ্চাকে আনা হয় ডাক্তারের কাছে। তার অপারেশন থেকেই প্রথম বিশদে জানতে পারি কারণ অপারেশন আমার নিকট আত্মীয় করেছিলেন। তার আগে ধারণা ছিল অধিকাংশ হিজরেই নিজের ইচ্ছেই বা দারিদ্রের কারণে খোলে এসছেন। জন্মগত হিজরে একটা স্ট্রং সাপ্লাই লাইন যেটা টোটালি ইল্লিগাল বলে মনে করি। এটা আদৌ চয়েস নয় শারীরিক ত্রুটি ও তারপর পরিস্থিতির শিকার। এই কারণেই হিজরে শব্দটাও ব্যবহার করছিলুম না। খবরটা সেই সময় আনন্দ এ বেরিয়েছিল। তারপর সব চুপচাপ। আমরা খুব অদ্ভুত সময়ে দাঁড়িয়ে আছি যখন সেক্স চেঞ্জ নিয়ে কথা বলা ফ্যাশনেবল অথচ বাচ্চা সঠিক যৌনাঙ্গ নিয়ে না জন্মালে ডাক্তার কনসাল্ট করা নিয়ে সচেতনতার কথা বলার কেও দেখিনা। চয়েস আর ভিকটিম সব ঘেঁটে ঘ।
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৪:০৭209410
  • মানে একক শারীরিক ত্রুটিসম্পন্ন পুরুষদের কথা বলছেন।
    সে রকম কিন্তু কম। মেয়েলি পুরুষ, castration করানো/বা না করানোই হিজড়া গ্রুপের মধ্যে সংখ্যায় বেশি। তাছাড়া ছোট ছেলেদের হিজড়াদের কাছে দেওয়া যায় না। তারা নেয় না। পিউবার্টি /প্রি পিউবার্টি না রিচ করলে।
  • Ekak | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:১৭209409
  • কদিন ধরে কিছু লেখা পড়লুম। ট্রান্স, হিজরা দের আন্দোলন অধিকার মিছিল। একটা ব্যাপার চোখে লাগছে। জন্মগত ভাবে অপরিণত বা মিশ্র যৌনতার শিশু দের চিকিত্সা নিয়ে যে সচেতনতা তৈরীর দরকার সেটা কথাও উল্লেখ দেখলুম না। অথচ এখনো গ্রাম বাংলার্ঘরে ঘরে এরকম শিশু জন্মালে শুধু অপেক্ষা করা হয় কবে হিজরের নিয়ে যাবেন। লাখে একটা কেস ও চিকিত্সা করাতে শহরে আসেনা। সাবজেক্ট তা আদৌ সমকামিতা নয় তাই এখানেই লিখলুম। বেশ অদ্ভূত লাগে এইসব উন্নাসিকতা আর আরেকদিকে আন্দোলন।
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০২209407
  • বলা বাহুল্য বাংলা নামটাও জানে না।
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১৩:০২209408
  • রাস্তায় দেখা যায় ভালোই। কিন্তু ওরা যে T সেটা কখনো বলা হয়নি। এমনকী রাস্তায় অন্য যারা পয়সা চাইতে আসে তাদের থেকে ওরা আলাদা কিনা সেইটাই কখনো ওর মাথায় আসেনি।

    মানে এইভাবেই সোজা হবে বোঝানো।
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৫১209406
  • প্রশ্ন করবেই তো। আমি বলছি তার উত্তর কিভাবে দেবে সেইটা বয়সের উপর নির্ভর করছে, এইমাত্র।
    আমার সাত বছরে আমি অনেক হিজড়া দেখেছি, এখনকার বাচ্চারা দেখে না ততটা। তা ছাড়া T মাত্রেই যে হিজড়া নয় সে-ও বোঝাবার প্রয়োজন, সেজন্য এর ভিজুয়াল এফেক্ট দেওয়ার আগে একটু কন্ডিশনিং করে নেওয়া উচিত। এইসব আরকি
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩৪209405
  • পোশ্নের উত্তর কেন হবে না? চাক্ষুষ দেখলেও তো সেখান থেকে আরো পোশ্ন করবে। মানে এইভাবেই তো ওদের শেখানো হয় সবকিছু। ছবির সাথে টেক্সট।
  • রোবু | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১২:৩০209404
  • প্পনদার ১১ঃ৫০ পড়ে একটা শব্দ মনে এলো। পালায়িত।
    এই যেমন আমি এই মুহূর্তে পালায়িত। পালের লেখা দেখে চেইত্যা গেলে এই বিশেষণ ব্যবহার হবে।
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৪209403
  • ডেথ বাই পিত্জা http://tinyurl.com/ods56u2
    আধঘন্টায়!
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১২:২৩209402
  • লুকিয়ে রাখার কথা তো নয়? দেখাতে তো পারই। দেখলেই তো আর ওর প্রশ্নের উত্তর হলো না। ওর ক্ষমতা অনুযায়ী এক্সপ্লেইন করার কথা হচ্ছে। সেটা অবশ্য বাচ্চা টু বাচ্চা ভ্যারি করে। তুমিই বেস্ট জাজ, কতটা ও বুঝতে পারে।
  • Arpan | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ১২:১৯209400
  • সাত।

    সে তো রাস্তাতেও দেখিয়ে দেওয়া যায়। বাস্তব থেকে লুকিয়ে রেখেই বা কী হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত