এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪৪209460
  • গুরুর কী লেভেল হয়ে গ্যাছে ! আজকাল ঋ পজ্জন্ত আসতে লেগেছে। তবে পেছন পেছন কিউ এলে কিন্তু আমি পালাবো।
  • kk | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৭209459
  • না না, কাঁচকলা দেখালে যদি ভেবে বসে বাহবা দিচ্ছি? বগ দেখানোই ভালো। সঙ্গে একটু জিভ ভেঙানো ফাউ।
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৫209457
  • নাকি কাঁচকলা দেখিয়েছে এটার মত?
  • kk | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩৫209458
  • পাই বা টেকি টীমের অন্য কেউ,

    এই লেখাটায় কিছু শব্দের বানান ঘেঁটে গেছে। কিছু উদ্ভট অক্ষর আসছে। একটু দেখবে/ন?
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৩২209456
  • ইন্দোদার জন্যে, কেকে দেছে
  • kk | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৮209455
  • অভ্যুকে আমিও থ্যাংকিউ বল্লাম। আর ইন্দোদাকে একটা বগ দেখালাম।
  • Bhagidaar | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৫209454
  • থেঙ্কু থেঙ্কু হয়ে গেছে আর লাগবেনা।

    অভ্যু বড় ভালো ছেলে --
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৪209453
  • হল?
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৩209450
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৩209451
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২৩209452
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২২209446
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২২209447
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২২209448
  • | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২২209449
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২১209444
  • যাগ্গে, এই পাতাটা পিছনে ফেলে দিচ্ছি।
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:২১209445
  • ইন্দোদা, দিও না, ভাগীরাজার অসুবিধে হয় :(
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৭209443
  • ইন্দোদা, বারণ করলাম যে :(
  • I | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৫209442

  • এমনি সুন্দর মাকড়সা হলেও না?
  • Sibu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:১৪209441
  • না না, মাকড়সার ছবি দেব না। এক কলেজের বান্ধবীকে ইমেইল করেছিলাম স্ব্প্নবর্ণনা দিয়ে। সে উত্তর দিয়েছে - ঐ জাল তোর ওয়ার্লড ওয়াইড ওয়েবে আটকা পড়ার প্রতীক।
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:০৯209440
  • কেউ মাকড়সার ছবি দেবেন্না পিলিজ
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৭209439
  • ক্যাবাত, ক্যাবাত
  • Sibu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫৪209438
  • কাল রাত্তিরে গিন্নিরে নিয়ে একটা চুরাস্কারিয়াতে গেছিলাম। তো সেখানে দেখি এক চীনে দম্পতি, আমাদের মত ভিড় এড়াতে পরের দিন ভ্যাডে মানাতে এয়েছে। মহিলা, মানে এই দেশে যারে কয় এ লট প্রেগন্যান্ট। আমি একটু বেশীক্ষণ তাকিয়ে ছেলাম, মানে ঐটুকু মহিলা এতবড় জিনিষটি কি কায়দায় বহন করে চলেছে তাই ভাবছিলাম। মহিলার স্বামীর চোখে চোখ পড়তে তিনি আমাকে একটি সপ্রশ্ন দৃষ্টি দিলেন। ভাবটা - আমার বৌএর দিকে হাঁ করে তাকিয়ে আছ কেন হে বুড্ঢা? আমার মুখ দিয়ে বেরিয়ে গেল - গুড জব, গুড জব। এক মূহুর্ত দ্বিধা, তারপর দুজনেই হেসে দিল।

    কিন্তু গল্পের মর‌্যাল হল বুড়ো বয়েসে রাম খেতে নেই। রাত্তিরে স্বপ্ন দেখলাম একটা বিরাট স্কাইস্ক্র্যাপারের সামনে দাঁড়িয়ে আছি। সেটার ওপর থেকে নীচ অবধি একটা পাটের সুতলি দিয়ে বোনা মাকড়সার জাল। জালটার মাঝে মাঝে ছেঁড়া। দাঁড়িয়ে ভাবছি এখানে কেন অপেক্ষা করছি? এমন সময় একটা বিরাট কালো মাকড়সা জাল বেয়ে ওপর থেকে নীচে নেমে এল, তার আট পায়ে গোলাপী সিন্ডারেলা জুতো আর মুখটা আমার আগের পোজেক্টের ম্যাঞ্জারের মত। সেই মাকড়সা গমগমে গলায় কইল আমার নতুন পোজেক্ট হল জাভাস্ক্রিপ্ট লিখে জালের ফুটো সারাতে হবে। টিমে দুটো নতুন ছেলে আসবে, কমিউনিটি কলেজ থেকে। তারা অ্যালগো-ফ্যালগো কিছু জানে না, শুধু জাভাস্ক্রিপ্ট জানে। আমি আপত্তি জানিয়ে বলতে গেলাম মাকড়সার জালের ফুটো সারানোর অ্যালগোরিদম তো পুরোটাই অজানা। এই সব অ্যালগো না জানা বাচ্চা দিয়ে কি করে রিসার্চ হবে? কিন্তু বলার আগেই সেই মাকড়সা জাল বেয়ে তড়তড় করে ওপরে উঠে গেল। ঘুম ভেঙে দেখি এই শীতেও আমি ঘেমে গেছি।
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৫১209437
  • সময়ের অভাব।
    ডিফেক্ট বলতে যেটা একক বলছিলেন, আমার ধারণা সেটা যৌনাঙ্গ গঠনগত ত্রুটি। এখন সার্জারির সাহায্যে পেনাইল বা ভ্যাজাইনাল রিকনস্ট্রাকসন সম্ভব, এবং শিশুর ত্রুটি থাকলে রুরাল হেলথ সিস্টেম যদি এই ধরনের কেসগুলোকে সাপোর্ট দেয় তাহলে গ্রামীণ অঞ্চলে কিছুটা প্রান্তিকতার দিকে বাধ্যতামূলক সাপ্লাই কমবে। অবশ্যই যৌনাঙ্গ গঠনের সঙ্গে কোনো ক্রোমোসোম ঘটিত ডেভিয়েশন থাকতেও পারে, না-ও থাকতে পারে। হিজড়ারাও castration এর জন্য অনেকে ডাক্তারের কাছে যান। castration অবশ্য বাধ্যতামূলক নয়।
  • π | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:৩০209436
  • সোসেন, তুমিও লেখো, একটা লেখা করেই।
  • π | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৯209433
  • ট্রান্সজেন্ডারদের কেউ কেউ রূপান্তরকামী, সবাই নন।
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৯209434
  • ওই তো পাই সব দিয়ে দিয়েছে---অভ্যুদা
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৯209435
  • আচ্ছা
  • Abhyu | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৭209432
  • যেমন অটিজিম, যেমন হিমোফিলিয়া। ইন ফ্যাক্ট, ছেলে/মেয়ে থেকে মেয়ে/ছেলে হতে চাওয়া ব্যক্তিরা তো ডাক্তারের কাছে যান। বৃহন্নলারাও কি যাবেন? এইগুলোও গুছিয়ে লিখতে বলছি সোসেনকে। তারপর আলোচনা চালানো যাবে।
  • π | ১৬ ফেব্রুয়ারি ২০১৪ ২২:২৬209431
  • এবারে গুরুর চটি 'আমার যৌনতা' র দ্বিতীয় সংস্করণে ডঃ অনিরুদ্ধ দত্তের একটা ভালো লেখা আছে, ট্রান্সজেন্ডারদের পুরো স্পেক্ট্রাটা নিয়ে, 'রূপান্তরকামিতা' র মধ্যে দিয়েও যাকে ধরা যায়না। আর এই সামাজিক বৃত্তি নিয়েও একটা লেখা আছে, বুবুভা তে তোলা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত