এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৯209519
  • যাক, তোমরা ভাটাও, আমার এ সপ্তাহে অনেক কাজ ঃ(
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৯209520
  • আপ শুনলেই আমার অন্ত্যমিল শব্দগুলো মনে পড়তে থাকে। খাপ বাপ চাপ ছাপ গাপ ঝাঁপ--- হি হি হি।
    ছি ছি সিরিয়াস ব্যাপারে এইভাবে হেসে ফেলা খুব খারাপ কিন্তু কী করবো? ঃ-)
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৮209518
  • তারপর সেই স্লিপিং ব্যাগটা কে কাচবে?
  • jhiki | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৭209517
  • নাহলে স্লীপিং ব্যাগও নিতে পারো ঃ)
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৬209516
  • আহা, শিব্রাম কবেই বলে গ্যাছেন রাস্তা পেলেই শুয়ে পড়ার কথা। ঃ-)
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৪209514
  • মনে হয় খুব ল্যাদ খেতে ভালবাসে, তাই প্রতিবাদ জানাতে গিয়েও খানিকটা শুয়ে নেয়।
  • jhiki | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৪209515
  • রাস্তায় শোয়া নিয়ে কীসের চিন্তা। দু-তিন স্তরের বোরখা, হাতে-পায়ে মোজা পরে যাবে। ধর্ণা শেষ হলে সব রাস্তার ধারে ডাস্টবিনে ফেলে বাড়ী যাবে ঃ))
  • Bhagidaar | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৩209512
  • এই তো অর্পণ উঠে পড়েছে, আধার কার্ড করাতে যাবে বলে।

    আচ্ছা পাই কি উঠলো? কি কাজ আছে বলছিল ভোরে উঠে, কেউ খোঁজ নিয়েছে? আমার কাছে ফোন্নং নাই।
  • Tim | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩৩209513
  • ঘরে গরম, অসুবিধে হয়
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:৩১209511
  • কিন্তু ব্যাংদি, ওদের সিম্বল তো ঝাঁটা, সেই দিয়ে রাস্তা ঝাঁটিয়ে নিয়ে তারপরে শোবে তুমি। ঃ-)
    কিন্তু রাস্তায় শোয় কেন ওরা?????
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৭209509
  • আমার আবার ঐ কেসির বলা আপের ঐ খাপ থেকে বাপ সবকিছু কভার করা ডকুটা দেখার খুব ইচ্ছে। ঃ-)
    আর এদিকে কেলেংকারি হয়েছে, আই দেখতে দেখলাম জে, bip কে পড়লাম bjp। ঃ-)
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৭209510
  • কক্ষনো না, মরে গেলেও না। আপের লোকেরা কথায় কথায় রাস্তায় শুয়ে পড়ে। তার আগে রাস্তাটা লাইজল দিয়ে ধুয়ে নেয় না।
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৫209506
  • ঋভুবাবুও তো আজকাল আর ক্রিকেট দেখেন না। শুধু ফুটবল। তাও আর্সেনালের ম্যাচ থাকলে তবেই।
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৫209507
  • আপের ব্যাপারে কী ভাবছো ব্যাংদি, জয়েন করে ফেলবে নাকি? ঃ-)
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৫209508
  • নাঃ সেই প্রথম আর সেই শেষ। আর আমি ঐ বেতের ঝাঁপিতে চড়ি! বাপ রে!
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৪209505
  • ব্যাংদি, তোমরা কি আর নতুন করে বেলুনে চড়লে? সেই যে একবার তোমাদের বেঙ্গালুরু দেখিয়েছিল বেলুনে তুলে? সঙ্গে ছিল এক বিখ্যাত ক্রিকেটার?
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২৩209504
  • এখন টই খোঁজার সময় নাই। সব্বাই ভূতের গল্প করছে দেখে আমারও লোভ হল, তাই।
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২২209503
  • গুর্চয়ের একমাত্র ভুত বলে দাবী করা পোস্টদাতা ছিল সে। ঃ-)
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:২১209502
  • আহা সেই শ্বেতা কতদিন আসে না!
  • jhiki | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৭209501
  • সে ভালো ভুত টই না গিয়ে, ভাটে মরতে এসেছে কেন?
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:১৪209500
  • সেই ভূতের কেমন ভালো বিচারবুদ্ধি ছিল, বলব?
    বাড়িতে হয়তো গড়গড়া গ্রাম থেকে দিদামায়ের সমবয়সী মাসতুতো ননদ এল, সে এসে দিদামায়ের নতুন ভোমরাপাড়ের শাড়ি দেখে একটুও অসূয়া না রেখে মন থেকেই খুশি হয়ে বলল, "বাঃ বৌদি, এই শাড়িটায় তোমায় ভারি মানাবে।', অম্নি দিদামায়ের ননদের কোল-আঁচলে ঝপ করে এসে এক চ্যাঙারি গরম গরম জিলিপি পড়বে।
    কিন্তু পাশের পাড়া থেকে দিদামায়ের সইয়ের নাতনি এসে দিদামায়ের ভাঁড়ারঘরে ঢুকে যেই না একটা কাঁসার বাটি নিজের ট্যাঁকে পুরবে, অম্নি উপরে রাখা কয়লার ঝুড়ি থেকে টুপ টাপ কয়লার টুকরো পড়বে তার মাথায়। পড়বেই পড়বে।
    তারপর সেই যে বড়দার বন্ধু হাঁদুম্যান মিথ্যে কথা বলে বড়দাকে মার খাওয়াল বড়দার সেজকাকার হাতে, তারপরে হাঁদুম্যান যে রক্ত-আমাশায় যায় যায় হল, সে কার বিচারে?
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:০৪209498
  • অভ্যু, আজ অনেকটা ভালো আছি।
  • byaang | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৮:০৪209499
  • আমাদের হেতমপুরের বাড়িতে একটা ভূত ছিল। তার খুব ন্যায়বিচার ছিল। গেরস্তর কিসে মঙ্গল হয়, সেই সব দিকে সেই ভূতের খুব নজর ছিল।
  • Arpan | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৭:৫১209497
  • ইন্ডিয়া কচুপোড়া জিতবে? হ্যাঁ অরণ্যদা?
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৬:৩৩209495
  • ভাগীর পোস্টটা কেমন ধুর ধুর এ পরবাসে কে রবে-র মত শুনতে লাগল।
  • Bhagidaar | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:৩৩209494
  • ধুর ধুর ধুর আড়াইশত রান পার্টনারশিপ হয়ে গ্যালো ---
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:৩০209493
  • নবগ্রাম বইমেলায় গিয়ে দেখি মাত্র কয়েকটা স্টল খুলেছে, তাই সেখানে বই টই বিক্রি বা প্রচারের বন্দোবস্ত নেই, রোগা রোগা প্রায়-কিশোর বিক্রেতা ছেলেরা স্টলে বসে নিজেরাই কিজানি কী খুটখুট করছে ফোনে।
    আর খুলেছে খাবারের দোকান আর পোড়ামাটির জিনিসের দোকান।
    শেষে আমরা মাত্র দুটি বই কিনে, একজোড়া পোড়ামাটির কানেদ্দুল কিনে,ফুচকা খেয়ে, ঘুগ্নি প্যাক করে নিয়ে বাড়ী চলে এলাম। ঃ-)
  • Abhyu | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:২৫209492
  • কল্যাণীর বইমেলায় একটা গল্পের বই কিনলাম - শুধু একটা গল্প পড়ব বলে - গন্ধটা সন্দেহজনক। বইটা তারপর একটা বন্ধুকে দিয়ে এলাম।
  • Atoz | ১৭ ফেব্রুয়ারি ২০১৪ ০৫:২৩209491
  • সবুজ চশমা বলে একটা গল্পে ছিল চশমা দিয়ে ভুতেদের দেখা যেত। এমনিতে কেউ নেই, চশমা চোখে দাও, দেখবে ভুতেদের ভীড়ে তিলধারণের জায়গা নেই।
    ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত